Public Servants (Retirement) Act, 1974 এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত আইন যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে Public Servants (Retirement) Act, 1974 (Act No. XII of 1974) এর অধিকতর সংশোধন সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ─
(১) এই আইন Public Servants (Retirement) (Amendment) Act, 2012 নামে অভিহিত হইবে।
(২) ইহা ২৬ ডিসেম্বর, ২০১১ তারিখে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে।
(১) Public Servants (Retirement) (Amendment) Ordinance, 2011 (২০১১ সনের ৩ নং অধ্যাদেশ), এতদ্দ্বারা রহিত করা হইল।
(২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও, রহিতকৃত অধ্যাদেশের অধীন কৃত সকল কাজ-কর্ম বা গৃহীত ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে।