দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন খাতে উন্নয়নমূলক সারচার্জ ও লেভী আরোপ, আদায় এবং আনুষঙ্গিক বিষয়ে বিধান করিবার লক্ষ্যে প্রণীত আইন যেহেতু দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন খাতে উন্নয়নমূলক সারচার্জ ও লেভী আরোপ, আদায় এবং আনুষঙ্গিক বিষয়ে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-
(১) এই আইন উন্নয়ন সারচার্জ ও লেভী (আরোপ ও আদায়) আইন, ২০১৫ নামে অভিহিত হইবে।
(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।
বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে -
(১) ‘‘তফসিল’’ অর্থ এই আইনের কোন তফসিল;
(২) ‘‘লেভী’’ অর্থ কোন পণ্য বা সেবার উপর আমদানি, উৎপাদন বা সরবরাহ পর্যায়ে আরোপিত শুল্ক, কর, ফি বা চার্জ; এবং
(৩) ‘‘সারচার্জ’’ অর্থ কোন পণ্য বা সেবার উপর আমদানি, উৎপাদন বা সরবরাহ পর্যায়ে আরোপিত এইরূপ কোন ফি বা চার্জ, যাহা উক্ত পণ্য বা সেবার উপর বিদ্যমান কর, ফি বা চার্জ এর অতিরিক্ত হিসাবে আরোপিত।
আপাততঃ বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, সরকার -
সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, তৎকর্তৃক আরোপিত শর্তে ও নির্ধারিত মেয়াদে, ধারা ৩ এর অধীন আরোপিত উন্নয়ন সারচার্জ ও লেভী আদায় করিতে পারিবে।
সরকার, সময় সময়, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, তফসিল সংশোধন করিতে পারিবে।
এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবে।