Bangladesh Petroleum Corporation Ordinance, 1976 রহিতক্রমে উহা পুনঃপ্রণয়নের উদ্দেশে প্রণীত আইন যেহেতু Bangladesh Petroleum Corporation Ordinance, 1976 (Ordinance No. LXXXVIII of 1976) এর বিষয়বস্তু বিবেচনাপূর্বক উহা রহিতক্রমে পুনঃপ্রণয়ন করা আবশ্যক; এবং যেহেতু বাংলাদেশে অপরিশোধিত ও পরিশোধিত জ্বালানী তৈল আমদানি, পরিশোধন ও প্রক্রিয়াকরণ, লুব্রিকেন্টস ব্লেন্ডিকরণ, জ্বালানী তৈল জাতীয় পদার্থের উপজাত এবং লুব্রিকেন্টস (প্রাকৃতিক গ্যাস ব্যতীত) পেট্রোলিয়াম দ্রব্যাদি আমদানি, রপ্তানি ও বাজারজাতকরণ এবং সংশ্লিষ্ট কার্যাদি সম্পাদন করিবার জন্য ইতোপূর্বে গঠিত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন প্রতিষ্ঠানটির কর্মের ধারাবাহিকতা রক্ষার্থে আইন পুনঃপ্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল : -
(১) এই আইন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আইন, ২০১৬ নামে অভিহিত হইবে।
(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।
বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে -
(১) ‘‘এন্টারপ্রাইজ’’ অর্থ পেট্রোলিয়াম পণ্যের আমদানি, রপ্তানি, ক্রয়, মজুদ, বিক্রয় বা বিতরণসহ উহার প্রক্রিয়াকরণ, পরিশোধন, ব্লেন্ডিং বা বিপণন সংশ্লিষ্ট কাজে নিয়োজিত যে কোনো ফার্ম বা কোম্পানি;
(২) ‘‘কর্পোরেশন’’ অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন;
(৩) ‘‘চেয়ারম্যান’’ অর্থ কর্পোরেশনের চেয়ারম্যান;
(৪) ‘‘তফসিল’’ অর্থ এই আইনের তফসিল;
(৫) ‘‘পরিচালনা পর্ষদ’’ অর্থ কর্পোরেশনের পরিচালনা পর্ষদ;
(৬) ‘‘পরিচালক’’ অর্থ কর্পোরেশনের পরিচালক;
(৭) ‘‘পেট্রোলিয়াম’’ অর্থ প্রক্রিয়াজাত বা অপ্রক্রিয়াজাত তরল বা কঠিন অবস্থার হাইড্রোকার্বন এবং উহার উপজাত ও লুব্রিকেন্টস, কিন্তু প্রাকৃতিক গ্যাস উহার অন্তর্ভুক্ত হইবে না;
(৮) ‘‘প্রবিধান’’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান;
(৯) ‘‘বিধি’’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি।
(১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, Bangladesh Petroleum Corporation Ordinance, 1976 (Ordinance No. LXXXVIII of 1976) এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এমনভাবে বহাল থাকিবে যেন উহা এই আইনের অধীন প্রতিষ্ঠিত হইয়াছে।
(২) কর্পোরেশন একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং ইহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সীলমোহর থাকিবে, এবং এই আইনের বিধানাবলী সাপেক্ষে, ইহার স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করিবার, অধিকারে রাখিবার ও হস্তান্তর করিবার এবং চুক্তি সম্পাদন করিবার ক্ষমতা থাকিবে, এবং ইহা স্বীয় নামে মামলা দায়ের করিতে পারিবে এবং উক্ত নামে ইহার বিরুদ্ধে মামলা দায়ের করা যাইবে।
(১) কর্পোরেশনের অনুমোদিত মূলধন হইবে ১০০০,০০,০০,০০০ (একহাজার কোটি) টাকা যাহা কর্পোরেশনের প্রয়োজন অনুযায়ী সরকার কর্তৃক প্রদত্ত হইবে।
(২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, কর্পোরেশন ইহার সকল বা যে কোন কার্য সম্পাদনের উদ্দেশ্যে, সরকারের অনুমোদনক্রমে, দেশী বা বিদেশী ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা অন্য কোন উৎস হইতে ঋণ বা অনুদান গ্রহণক্রমে পৃথকভাবে মূলধন বৃদ্ধি করিতে পারিবে।
(১) কর্পোরেশনের প্রধান কার্যালয় চট্টগ্রামে থাকিবে।
(২) কর্পোরেশন, প্রয়োজনবোধে, সরকারের পূর্বানুমোদনক্রমে, বাংলাদেশের যে কোন স্থানে উহার শাখা কার্যালয় স্থাপন করিতে পারিবে।
(১) কর্পোরেশনের পরিচালনা ও প্রশাসন একটি পরিচালনা পর্ষদের উপর ন্যস্ত থাকিবে।
(২) পরিচালনা পর্ষদ, জনস্বার্থে, বাণিজ্যিক বিবেচনায় ইহার দায়িত্ব পালন করিবে এবং সরকার কর্তৃক, সময় সময়, প্রদত্ত নির্দেশনা অনুসরণ করিবে।
(১) কর্পোরেশনের একটি পরিচালনা পর্ষদ থাকিবে।
(২) নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে পরিচালনা পর্ষদ গঠিত হইবে, যথা:-
(৩) উপ-ধারা (২) এর দফা (ক) এ উল্লিখিত চেয়ারম্যান এবং দফা (ঙ) এ উল্লিখিত পরিচালকগণ, ধারা ৯ এর বিধান সাপেক্ষে, পেট্রোলিয়াম, জ্বালানী, হিসাব-বিজ্ঞান, মার্কেটিং ও ব্যবস্থাপনা বিষয়ে পেশাগত বা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের মধ্য হইতে সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং নিয়োজিত থাকিবেন।
(৪) পর্ষদের মনোনীত পরিচালকগণ ব্যতীত অন্যান্য পরিচালকগণ এবং চেয়ারম্যান কর্পোরেশনের সার্বক্ষণিক কর্মকর্তা হইবেন।
(৫) সরকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে চেয়ারম্যান এবং চেয়ারম্যানের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে মনোনীত পরিচালক ব্যতীত যে কোনো পরিচালক, স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন :
তবে শর্ত থাকে যে, পদত্যাগপত্র গৃহীত হইবার তারিখ হইতে পদত্যাগ কার্যকর হইবে এবং পদত্যাগকারীর পদ শূন্য হইবে।
(৬) শুধুমাত্র কোন সদস্য পদে শূন্যতা থাকিবার জন্য বা অন্য কোনো কারণে পরিচালনা পর্ষদের কোন কার্য বা কার্যধারা অবৈধ হইবে না বা উহার বৈধতা সম্পর্কে কোন প্রশ্নও উত্থাপন করা যাইবে না।
(৭) চেয়ারম্যান এবং সকল পরিচালকগণ ৫ বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হইবেন। পরবর্তীতে উক্ত নিয়োগ নবায়ন করা যাইতে পারে।
(১) চেয়ারম্যান কর্পোরেশনের প্রধান নির্বাহী হইবেন।
(২) চেয়ারম্যান ও পরিচালকগণ বিধি দ্বারা নির্ধারিত বা পরিচালনা পর্ষদ কর্তৃক, সময় সময়, অর্পিত ক্ষমতা প্রয়োগ, কার্যসম্পাদন ও দায়িত্ব পালন করিবেন।
(১) কোন ব্যক্তি চেয়ারম্যান বা পরিচালক হইবার বা থাকিবার যোগ্য হইবেন না, যদি তিনি -
(২) সরকার লিখিত আদেশ দ্বারা চেয়ারম্যান বা যে কোন পরিচালককে পরিচালনা পর্ষদ হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে, যদি তিনি -
(৩) উপ-ধারা (১) ও (২) এর বিধান মনোনীত পরিচালকগণের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না।
(১) চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত তারিখ, সময় ও স্থানে পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হইবে।
(২) পরিচালনা পর্ষদের সকল সভায় চেয়ারম্যান সভাপতিত্ব করিবেন এবং তাহার অনুপস্থিতিতে তৎকর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কোন সার্বক্ষণিক পরিচালক এবং তাহার অনুপস্থিতিতে সভায় উপস্থিত পরিচালকগণ কর্তৃক মনোনীত একজন পরিচালক সভায় সভাপতিত্ব করিবেন।
(৩) মনোনীত পরিচালকগণের মধ্য হইতে অন্যূন ১ (এক) জন পরিচালকসহ মোট ৫(পাঁচ) জন পরিচালকের উপস্থিতিতে পরিচালনা পর্ষদের সভার কোরাম গঠিত হইবে, তবে মুলতবী সভার ক্ষেত্রে কোন কোরামের প্রয়োজন হইবে না।
(৪) সভায় উপস্থিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে পরিচালনা পর্ষদের সকল সিদ্ধান্ত গৃহীত হইবে, তবে ভোটের সমতার ক্ষেত্রে সভায় সভাপতিত্বকারী ব্যক্তির দ্বিতীয় বা নির্ণায়ক ভোট প্রদানের ক্ষমতা থাকিবে।
(৫) কোন পরিচালকের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যক্তিগত স্বার্থ রহিয়াছে এইরূপ বিষয়ে তিনি ভোট প্রদান করিতে পারিবেন না।
এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, কর্পোরেশন, সরকারের পূর্বানুমতিক্রমে, নতুন কোন কোম্পানী গঠনের উদ্যোগ গ্রহণ করিতে পারিবে এবং উক্ত কোম্পানীর শেয়ার ধারণ করিতে পারিবে এবং দেশী বা বিদেশী কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে উক্ত কোম্পানীর শেয়ার ধারণের অনুমতি প্রদান করিতে পারিবে।
বিধি দ্বারা নির্ধারিত শর্ত সাপেক্ষে, কর্পোরেশন সরকারের পূর্বানুমোদনক্রমে, একটি সংরক্ষিত তহবিল গঠন করিবে।
কর্পোরেশন সরকার কর্তৃক অনুমোদিত হারে -
কর্পোরেশন যে কোনো তফসিলী ব্যাংকে উহার হিসাব খুলিতে ও পরিচালনা করিতে পারিবে।
ব্যাখ্যা - এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, ‘‘তফসিলী ব্যাংক’’ বলিতে Bangladesh Bank Order, 1972(President”s Order No. 127 of 1972) এর article 2(j) তে সংজ্ঞায়িত “Scheduled Bank” কে বুঝাইবে।
কর্পোরেশন উহার তহবিল, সরকারের অনুমোদনক্রমে, শেয়ার, সঞ্চয়পত্র বা অন্য কোনো জ্বালানী সংশ্লিষ্ট লাভজনক খাতে বিনিয়োগ করিতে পারিবে।
(১) কর্পোরেশন, সরকারের পূর্বানুমোদনক্রমে এবং সরকার কর্তৃক নির্ধারিত শর্ত সাপেক্ষে, বিভিন্ন কোম্পানীতে থাকা কর্পোরেশনের শেয়ার বিক্রয় বা অন্য কোনভাবে হস্তান্তর করিতে পারিবে।
(২) কর্পোরেশনের শেয়ারসমূহ সরকারের পূর্বানুমোদনক্রমে স্টক এক্সচেঞ্জসমূহে তালিকাভুক্ত হইতে পারিবে।
(১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, কর্পোরেশন, ক্রয় ইজারা বা বিনিময় মাধ্যমে কোন ভূমি বা উহার কোন স্বত্ব অধিগ্রহণ করিতে পারিবে।
(২) এই আইনের অধীন কোন ভূমি বা উহার কোন স্বার্থ অধিগ্রহণ Acquisition and Requisition of Immovable Property Ordinance, 1982 (Ord. No. II of 1982) এ সংজ্ঞায়িত, জনস্বার্থে, অধিগ্রহণ করা হইয়াছে বলিয়া গণ্য হইবে এবং উক্ত Ordinance এর বিধানসমূহ অধিগ্রহণ সংক্রান্ত সকল কার্যধারায় প্রযোজ্য হইবে।
কর্পোরেশন উহার কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ করিতে পারিবে এবং তাহাদের চাকুরীর শর্তাবলী প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে।
কর্পোরেশনের চেয়ারম্যান, পরিচালক, কর্মকর্তা ও কর্মচারীগণ এই আইনের অধীন কর্পোরেশনের দায়িত্বভার পালন, Penal Code, 1860 (Act XLV of 1860) এর section 21 এ বর্ণিত অর্থে Public Servant বা জনসেবক বলিয়া গণ্য হইবেন।
কর্পোরেশন, প্রতি বৎসর সরকার কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে, পরবর্তী অর্থ বৎসরের বার্ষিক বাজেট বিবরণী সরকারের নিকট পেশ করিবে এবং উহাতে উক্ত অর্থ বৎসরে সরকারের নিকট হইতে কর্পোরেশনের কি পরিমাণ অর্থের প্রয়োজন হইবে উহার উল্লেখ থাকিবে।
(১) কর্পোরেশন যথাযথভাবে উহার হিসাব সংরক্ষণ করিবে এবং হিসাবের বার্ষিক বিবরণী প্রস্তুত করিবে।
(২) বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, অতঃপর মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক বলিয়া উল্লিখিত, প্রতি বৎসর কর্পোরেশনের হিসাব নিরীক্ষা করিবেন এবং নিরীক্ষা প্রতিবেদনের একটি করিয়া অনুলিপি সরকার ও কর্পোরেশনের নিকট পেশ করিবেন।
(৩) উপ-ধারা (২) এ উল্লিখিত নিরীক্ষা ছাড়াও, Bangladesh Chartered Accountants Order, 1973(P.O. No. 2 of 1973) এর Article 2(1) (b) এ সংজ্ঞায়িত ২ (দুই) জন “chartered accountant”” দ্বারা কর্পোরেশনের হিসাব নিরীক্ষা করা যাইবে এবং এতদুদ্দেশ্যে কর্পোরেশন এক বা একাধিক ”chartered accountant” নিয়োগ করিতে পারিবে এবং যাহাদের সম্মানী পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী কর্পোরেশন প্রদান করিবে।
(৪) এই ধারার অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন সরকার, বিশেষ পরিস্থিতিতে, দেশীয় কিংবা আন্তর্জাতিক নিরীক্ষা ফার্ম দ্বারা কর্পোরেশন কিংবা উহার অধীনস্থ কোম্পানী বা সংস্থাসমূহের নিরীক্ষা কার্যক্রম সম্পন্ন করাইতে পারিবে।
(৫) কর্পোরেশনের হিসাব নিরীক্ষার উদ্দেশ্যে মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কিংবা তাহার নিকট হইতে এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কোন ব্যক্তি বা উপ-ধারা (৩) এর অধীন নিয়োগকৃত ”chartered accountant” বা উপ-ধারা (৪) এর অধীন নিয়োগকৃত দেশীয় বা আন্তর্জাতিক নিরীক্ষা ফার্ম কর্পোরেশনের সকল রেকর্ড, দলিল-দস্তাবেজ, নগদ বা ব্যাংকে গচ্ছিত অর্থ, জামানত, ভান্ডার এবং অন্যবিধ সম্পত্তি পরীক্ষা করিয়া দেখিতে পারিবেন এবং চেয়ারম্যান, পরিচালক বা কর্পোরেশনের যে কোন কর্মকর্তা বা কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করিতে পারিবেন।
(৬) উপ-ধারা (৩) এর অধীন নিয়োগকৃত ”chartered accountant” বা উপ-ধারা (৪) এর অধীন নিয়োগকৃত দেশীয় বা আন্তর্জাতিক নিরীক্ষা ফার্ম, কর্পোরেশন কিংবা উহার অধীনস্থ কোম্পানী বা সংস্থাসমূহের নিরীক্ষা সম্পন্ন করিয়া নিরীক্ষা প্রতিবেদনের একটি অনুলিপি সরকার, কর্পোরেশন ও প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট কোম্পানী বা সংস্থার নিকট পেশ করিবে।
(১) কর্পোরেশন প্রতিবৎসর তদকর্তৃক সম্পাদিত কার্যাবলীর বিবরণ সম্বলিত একটি বার্ষিক প্রতিবেদন পরবর্তী বৎসরের ৩১ জানুয়ারির মধ্যে সরকারের নিকট পেশ করিবে।
(২) সরকার প্রয়োজনবোধে, যে কোন সময়, কর্পোরেশনের নিকট হইতে উহার যে কোন বিষয়ের উপর প্রতিবেদন, বিবরণী বা রিটার্ণ আহবান করিতে পারিবে এবং কর্পোরেশন উহা সরকারের নিকট সরবরাহ করিতে বাধ্য থাকিবে।
কর্পোরেশন, প্রয়োজনবোধে, উহার যে কোন ক্ষমতা লিখিত আদেশ দ্বারা, আদেশে উল্লিখিত শর্তে, যদি থাকে, কর্পোরেশনের কোন পরিচালক বা কোন কর্মকর্তা বা কর্মচারীকে অর্পণ করিতে পারিবে।
এই আইনের উদ্দেশ্যে পূরণকল্পে, সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবে।
এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, কর্পোরেশন, সরকারের পূর্বানুমোদনক্রমে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইন বা বিধির সহিত অসংগতিপূর্ণ নহে এইরূপ প্রবিধান প্রণয়ন করিতে পারিবে।
ধারা ৩ এর অধীন কর্পোরেশন প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে -
সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, তফসিল সংশোধন করিতে পারিবে।
(১) এই আইন প্রবর্তনের পর, সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের ইংরেজিতে অনূদিত একটি নির্ভরযোগ্য পাঠ (Authentic English Text) প্রকাশ করিবে।
(২) বাংলা ও ইংরেজি পাঠের মধ্যে বিরোধের ক্ষেত্রে বাংলা পাঠ প্রাধান্য পাইবে।
(১) Bangladesh Petroleum Corporation Ordinance, 1976 (Ordinance No. LXXXVIII of 1976) , অতঃপর উক্ত Ordinance বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল।
(২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও, রহিত Ordinance এর অধীন -
(৩) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও, রহিত Ordinance এর অধীন প্রণীত কোন বিধি বা উপ-আইন জারীকৃত কোন প্রজ্ঞাপন, প্রদত্ত কোন আদেশ, নির্দেশ, অনুমোদন, সুপারিশ, প্রণীত সকল পরিকল্পনা বা কার্যক্রম এবং অনুমোদিত সকল হিসাব বিবরণী ও বার্ষিক প্রতিবেদন উক্তরূপ রহিতের অব্যবহিত পূর্বে বলবৎ থাকিলে, এই আইনের কোন বিধানের সহিত অসঙ্গতিপূর্ণ না হওয়া সাপেক্ষে, এই আইনের অনুরূপ বিধানের অধীন প্রণীত, জারীকৃত, প্রদত্ত এবং অনুমোদিত বলিয়া গণ্য হইবে, এবং মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত অর্থবা এই আইনের অধীন রহিত বা সংশোধিত না হওয়া পর্যন্ত বলবৎ থাকিবে।