President’s Pension Ordinance, 1979 পরিমার্জনপূর্বক পুনঃপ্রণয়নকল্পে প্রণীত আইন যেহেতু President’s Pension Ordinance, 1979 (Ordinance No. XVIII of 1979) এর বিষয়বস্তু বিবেচনাক্রমে উহা পরিমার্জনপূর্বক নূতনভাবে আইন প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-
(১) এই আইন রাষ্ট্রপতির অবসরভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা আইন, ২০১৬ নামে অভিহিত হইবে।
(২) এই আইন অবিলম্বে কার্যকর হইবে।
বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোন কিছু না থাকিলে, এই আইনে-
(১) ‘‘অবসরভাতা’’ অর্থ এইরূপ কোন ভাতা, যাহা কোন সাবেক রাষ্ট্রপতিকে সংশ্লিষ্ট পদের দায়িত্ব পালনের জন্য অবসরকালীন ভাতা হিসাবে মাসিক ভিত্তিতে প্রদেয় হয়;
(২) ‘‘আনুতোষিক’’ অর্থ এইরূপ কোন এককালীন অর্থ, যাহা কোন সাবেক রাষ্ট্রপতিকে সংশ্লিষ্ট পদের দায়িত্ব পালনের জন্য অবসরভাতার পরিবর্তে প্রদেয় হয়; এবং
(৩) ‘‘রাষ্ট্রপতি’’ অর্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৫২ অনুচ্ছেদে সংজ্ঞায়িত কোন রাষ্ট্রপতি।
(১) কোন ব্যক্তি রাষ্ট্রপতি পদে, ধারা ৬-এর বিধান সাপেক্ষে, অন্যূন ৬ (ছয়) মাস অধিষ্ঠিত থাকিয়া পদত্যাগ করিলে অথবা মেয়াদ সমাপ্তির কারণে উক্ত পদে অধিষ্ঠিত না থাকিলে, তিনি আমৃত্যু রাষ্ট্রপতি হিসাবে তাহার আহরিত সর্বশেষ মাসিক বেতনের ৭৫ (পঁচাত্তর) শতাংশ হারে মাসিক অবসরভাতা পাইবার অধিকারী হইবেন :
তবে শর্ত থাকে যে, কোন ব্যক্তি রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হইবার পূর্বে অন্য কোন চাকুরি বা পদ হইতে অবসরগ্রহণপূর্বক উক্ত চাকুরি বা পদ-সংশ্লিষ্ট কোন আইনের অধীন অবসরভাতা গ্রহণ করিয়া থাকিলে, তিনি উক্ত অবসরভাতা এবং এই ধারার অধীনে প্রদেয় অবসরভাতার মধ্যে তাহার অভিপ্রায় অনুযায়ী যে কোন একটি অবসরভাতা পাইবার যোগ্য হইবেন:
আরও শর্ত থাকে যে, কোন ব্যক্তি এই উপ-ধারার অধীন অবসরভাতা গ্রহণের অভিপ্রায় ব্যক্ত করিলে, পূর্ববর্তী অবসরভাতার অধীন গৃহীত কোন অর্থ সমন্বয়ের মাধ্যমে বা অন্য কোনভাবে আদায়যোগ্য হইবে না।
(২) কোন ব্যক্তি উপ-ধারা (১)-এর অধীন অবসরভাতা গ্রহণ করিয়া মৃত্যুবরণ করিলে, তাহার বিধবা স্ত্রী অথবা, ক্ষেত্রমত, বিপত্নীক স্বামী তাহার প্রাপ্য মাসিক অবসরভাতার দুই-তৃতীয়াংশ হারে আমৃত্যু মাসিক অবসরভাতা পাইবার অধিকারী হইবেন।
(১) অবসরভাতা গ্রহণের প্রাধিকার অর্জন করিয়াছেন এমন কোন সাবেক রাষ্ট্রপতি, অবসরভাতার পরিবর্তে এই ধারার বিধান অনুযায়ী আনুতোষিক গ্রহণ করিতে পারিবেন এবং উক্ত উদ্দেশ্যে তাহাকে, উক্তরূপ প্রাধিকার অর্জনের তারিখ হইতে ১ (এক) মাসের মধ্যে, অবসরভাতার পরিবর্তে আনুতোষিক গ্রহণের অভিপ্রায় ব্যক্ত করিতে হইবে।
(২) উপ-ধারা (১)-এর অধীন প্রদেয় আনুতোষিকের পরিমাণ ১ (এক) বৎসরের জন্য প্রদেয় অবসরভাতার তত গুণ হইবে যত বৎসর কোন ব্যক্তি রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত থাকিবেন।
ব্যাখ্যা।– এই উপ-ধারার উদ্দেশ্য পূরণকল্পে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত থাকিবার সময়সীমা নির্ধারণের ক্ষেত্রে আংশিক বৎসরকে পূর্ণ বৎসর গণনা করিতে হইবে।
(৩) কোন ব্যক্তি ৬ (ছয়) মাসের অধিককাল রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত থাকাবস্থায় অথবা উপ- ধারা (১)-এর অধীন আনুতোষিক প্রাপ্তির অভিপ্রায় ব্যক্ত না করিয়া অথবা ধারা ৩-এর অধীন অবসরভাতা গ্রহণ না করিয়া মৃত্যুবরণ করিলে, তিনি আনুতোষিক প্রাপ্তির অভিপ্রায় ব্যক্ত করিয়াছেন বলিয়া গণ্য হইবে এবং আনুতোষিক হিসাবে তাহাকে প্রদেয় অর্থ এতদুদ্দেশ্যে তৎকর্তৃক মনোনীত ব্যক্তিকে অথবা উক্তরূপ মনোনয়নের অনুপস্থিতিতে তাহার উত্তরাধিকারীগণকে প্রদেয় হইবে।
(৪) কোন সাবেক রাষ্ট্রপতি তাহার জীবদ্দশায় নিজে, অথবা তিনি মৃত্যুবরণ করিলে তাহার মনোনীত কোন ব্যক্তি অথবা মনোনীত ব্যক্তির অনুপস্থিতিতে তাহার উত্তরাধিকারীগণ, ইতঃপূর্বে আনুতোষিক গ্রহণ না করিয়া থাকিলে, তিনি বা তাহার মনোনীত ব্যক্তি বা তাহার উত্তরাধিকারীগণ এই আইনের অধীন আনুতোষিক গ্রহণ করিতে পারিবেন।
ব্যাখ্যা ।- এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে উত্তরাধিকারী অর্থে কেবল পিতা, মাতা, স্বামী বা স্ত্রী এবং পুত্র ও কন্যা অন্তর্ভুক্ত হইবেন।
(১) এই আইনের অধীন অবসরভাতার প্রাধিকার অর্জনকারী সাবেক রাষ্ট্রপতিগণ নিম্নবর্ণিত সুবিধাসমূহ প্রাপ্য হইবেন, যথা :-
(২) উপ-ধারা (১)-এর দফা (খ), (ঙ) ও (চ)-তে বর্ণিত সুবিধাদি পাইবার অধিকারী সাবেক রাষ্ট্রপতির স্ত্রী বা, ক্ষেতমত, স্বামীও উক্ত সুবিধাদি প্রাপ্য হইবেন।
এই আইনে যাহা কিছুই থাকুক না কেন, কোন ব্যক্তি এই আইনের অধীন অবসরভাতা ও অন্যান্য সুবিধা লাভের অধিকারী হইবেন না, যদি তিনি-
এই আইনের অধীন প্রদেয় সকল অর্থের ব্যয়ভার সংযুক্ত তহবিলের উপর বর্তাইবে।
এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবে।
(১) এই আইন কার্যকর হইবার সঙ্গে সঙ্গে President’s Pension Ordinance, 1979 (Ordinance No. XVIII of 1979) রহিত হইবে।
(২) উপ-ধারা (১)-এর অধীন রহিত অধ্যাদেশের অধীন কৃত কোন কার্য বা গৃহীত কোন ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে।