দেশের সম্ভাবনাময় যুবদের প্রশিক্ষণ ও উদ্বুদ্ধকরণের মাধ্যমে ক্ষমতায়ন করা এবং দেশ ও জাতির সার্বিক উন্নয়ন ও গঠনমূলক কর্মকাণ্ডে যুবদের নিয়োজিত করিবার নিমিত্ত গবেষণা, উচ্চ শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান এবং এতদসংক্রান্ত আনুষঙ্গিক কর্মকাণ্ড পরিচালনা করিবার উদ্দেশ্যে একটি কেন্দ্রীয় ও আধুনিক মানসম্পন্ন ইনস্টিটিউট প্রতিষ্ঠাকল্পে প্রণীত আইন যেহেতু দেশের সম্ভাবনাময় যুবদের প্রশিক্ষণ ও উদ্বুদ্ধকরণের মাধ্যমে ক্ষমতায়ন করা এবং দেশ ও জাতির সার্বিক উন্নয়ন ও গঠনমূলক কর্মকাণ্ডে যুবদের নিয়োজিত করিবার নিমিত্ত গবেষণা, উচ্চ শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান এবং এতদসংক্রান্ত আনুষঙ্গিক কর্মকাণ্ড পরিচালনা করিবার উদ্দেশ্যে একটি কেন্দ্রীয় ও আধুনিক মানসম্পন্ন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা সমীচীন ও প্রয়োজন; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ-
(১) এই আইন [*] জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আইন, ২০১৮ নামে অভিহিত হইবে।
(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।
বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোনো কিছু না থাকিলে, এই আইনে-
(১) “ইনস্টিটিউট” অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত [*] জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট;
(২) “একাডেমিক কাউন্সিল” অর্থ ধারা ১১ এর অধীন গঠিত একাডেমিক কাউন্সিল;
(৩) “চেয়ারম্যান” অর্থ নির্বাহী কাউন্সিলের চেয়ারম্যান;
(৪) “তহবিল” অর্থ ধারা ২০ এর অধীন গঠিত তহবিল;
(৫) “নির্বাহী কাউন্সিল” অর্থ ধারা ৮ এর অধীন গঠিত নির্বাহী কাউন্সিল;
(৬) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান;
(৭) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি;
(৮) “বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন” অর্থ University Grants Commission of Bangladesh Order, 1973(President’s Order No. 10 of 1973) এর section 3 এর অধীন গঠিত University Grants Commission of Bangladesh;
(৯) “মহাপরিচালক” অর্থ ইনস্টিটিউটের মহাপরিচালক;
(১০) “যু্ব” অর্থ জাতীয় যুবনীতি অনুযায়ী যুব হিসাবে নির্ধারিত বয়সসীমার বাংলাদেশের যে কোনো নাগরিক; এবং
(১১) “রেজিস্ট্রার” অর্থ ইনস্টিটিউটের রেজিস্ট্রার।
(১) এই আইন কার্যকর হইবার সঙ্গে সঙ্গে, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, ঢাকা জেলার সাভার উপজেলায় [জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট (National Institute of Youth Development)] নামে একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হইবে।
(২) ইনস্টিটিউট একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং ইহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সীলমোহর থাকিবে এবং এই আইনের বিধান সাপেক্ষে, উহার স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করিবার , অধিকারে রাখিবার ও হস্তান্তর করিবার ক্ষমতা থাকিবে এবং ইহা স্বীয় নামে মামলা দায়ের করিতে পারিবে ও ইহার বিরুদ্ধেও মামলা দায়ের করা যাইবে।
(৩) ইনস্টিটিউট, সরকারের পূর্বানুমোদনক্রমে, বাংলাদেশের যে কোনো স্থানে উহার শাখা স্থাপন করিতে পারিবে।
(১) ইনস্টিটিউটের প্রধান কার্যালয় ঢাকা জেলার সাভার উপজেলায় থাকিবে।
(২) ইনস্টিটিউট, সরকারের পূর্বানুমোদনক্রমে, বাংলাদেশের যে কোন স্থানে উহার শাখা কার্যালয় স্থাপন করিতে পারিবে।
এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে ইনস্টিটিউটের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথাঃ-
(১) যুবদের জন্য উচ্চ শিক্ষা ও গবেষণা কর্মসূচি গ্রহণ এবং ইনস্টিটিউট কর্তৃক উপযুক্ত বলিয়া বিবেচিত কোন বিষয় বা বিষয়সমূহের উপর শিক্ষা প্রদানের ব্যবস্থা গ্রহণ;
(২) প্রশিক্ষিত মানবসম্পদ হিসাবে যুবদের বিকাশের লক্ষ্যে যুগোপযোগী কারিকুলাম প্রণয়ন ও বাস্তবায়ন এবং প্রশিক্ষণ প্রদান;
(৩) যুব কর্মের অভিঘাত বিশ্লেষণ (impact analysis) ও চিন্তা-কেন্দ্র (think-tank) হিসাবে দায়িত্ব পালন;
(৪) একাডেমিক ডিগ্রি, ডিপ্লোমা, সনদ বা উপাধি প্রদান;
(৫) যুব বিষয়ক নীতি ও উদ্ভাবনী পরিকল্পনা প্রণয়ন এবং যুব কর্মকে সহায়তা প্রদান করিবার লক্ষ্যে প্রয়োজনীয় পরামর্শ প্রদান;
(৬) যুব সংগঠন বা প্রতিষ্ঠান এবং যুবদের পেশাগত দক্ষতা গড়িয়া তুলিবার লক্ষ্যে এবং দেশের বৃহত্তর কল্যাণে যুবদের অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তির স্বার্থে যুবদের মননশীলতা, চারিত্রিক দৃঢ়তা, নেতৃত্বের গুণাবলি, আত্মনিবেদিত সমাজকর্মের প্রতি আগ্রহ ও অনুরূপ গুণাবলি বিকাশের লক্ষ্যে প্রয়োজনীয় অনুপ্রেরণামূলক কর্মসূচি ও ব্যবস্থা গ্রহণ এবং বাস্তবায়ন;
(৭) জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যুব বিষয়ক সেমিনার, কর্মশালা ও যুব সমাবেশ আয়োজন এবং যুবদের নেতৃত্ব বিকাশের জন্য যুব ফোরাম, যুব, পার্লামেন্ট ইত্যাদি গঠন;
(৮) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ (১৯৯২ সনের ৩৮ নং আইন) এর অধীন স্থাপিত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহায়তায় যুব সংক্রান্ত বিষয়ে দূরশিক্ষণ পদ্ধতির মাধ্যমে শিক্ষাদান;
(৯) যুব প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে ডকুমেন্ট প্রস্তুত ও প্রকাশনা;
(১০) যুব উন্নয়ন ও গবেষণা কর্মের জন্য আধুনিক গবেষণাগার, তথ্য-ভাণ্ডার, লাইব্রেরি ও ই-লাইব্রেরি স্থাপন;
(১১) যুব প্রতিষ্ঠানসমূহকে পরামর্শ প্রদান;
(১২) যুব বিনিময় কর্মসূচি গ্রহণ, যুব বিষয়ক প্রশিক্ষণ ও যুব উন্নয়ন বিষয়ে যৌথভাবে কাজ করিবার লক্ষ্যে দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট, স্থানীয় ও আন্তর্জাতিক যুব উন্নয়ন প্রতিষ্ঠানসমূহের সহিত চুক্তি সম্পাদন;
(১৩) সরকার কর্তৃক, সময় সময় প্রদত্ত নির্দেশনা সাপেক্ষে, উহার উপর অর্পিত অন্যান্য দায়িত্ব পালন; এবং
(১৪) প্রয়োজনীয় অন্য যে কোনো কার্য সম্পাদন।
(১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, ইনস্টিটিউটের একজন উপদেষ্টা থাকিবেন।
(২) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী উপ-ধারা (১) এ উল্লিখিত উপদেষ্টার দায়িত্ব পালন করিবেন।
(৩) এই আইনের যথাযথ বাস্তবায়নের জন্য উপদেষ্টা নির্বাহী কাউন্সিলকে প্রয়োজনীয় দিক-নিদের্শনা প্রদান করিতে পারিবেন।
ইনস্টিটিউটের সাধারণ পরিচালনা ও প্রশাসন নির্বাহী কাউন্সিলের উপর ন্যস্ত থাকিবে এবং ইনস্টিটিউট যে সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিতে পারিবে নির্বাহী কাউন্সিলও সেই সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিতে পারিবে।
(১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে ইনস্টিটিউটের নির্বাহী কাউন্সিল গঠিত হইবে, যথা :-
(২) উপ-ধারা (১) এর দফা (ণ), (ত) ও (থ) এ উল্লিখিত মনোনীত সদস্যগণ তাহাদের মনোনয়নের তারিখ হইতে পরবর্তী ৩ (তিন) বৎসর মেয়াদে স্বীয় পদে অধিষ্ঠিত থাকিবেন :
তবে শর্ত থাকে যে, উক্ত মেয়াদ শেষ হইবার পূর্বে মনোনয়ন প্রদানকারী কর্তৃপক্ষ, যে কোনো সময়, কারণ দর্শানো ব্যতিরেকে উক্তরূপ মনোনীত কোনো সদস্যকে তাহার পদ হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে বা মনোনীত কোনো সদস্য উক্ত কর্তৃপক্ষের উদ্দেশ্যে স্বীয় স্বাক্ষরযুক্ত পত্রযোগে পদত্যাগ করিতে পারিবেন।
(১) এই ধারার অন্যান্য বিধানাবলি সাপেক্ষে, নির্বাহী কাউন্সিল উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে।
(২) প্রতি ৬ (ছয়) মাসে নির্বাহী কাউন্সিলের অন্যূন একটি সভা অনুষ্ঠিত হইবে এবং সভার তারিখ, সময় ও স্থান চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত হইবে।
(৩) নির্বাহী কাউন্সিলের সদস্য-সচিব, চেয়ারম্যানের সম্মতিক্রমে, লিখিত নোটিশ দ্বারা কাউন্সিলের সভা আহবান করিবেন।
(৪) চেয়ারম্যান নির্বাহী কাউন্সিলের সকল সভায় সভাপতিত্ব করিবেন এবং তাহার অনুপস্থিতিতে উপস্থিত সদস্যগণ কর্তৃক, তাহাদের মধ্য হইতে, মনোনীত কোন সদস্য সভায় সভাপতিত্ব করিবেন।
(৫) নির্বাহী কাউন্সিলের সভার কোরামের জন্য উহার মোট সদস্য সংখ্যার অন্যূন এক-তৃতীয়াংশ সদস্যের উপস্থিতির প্রয়োজন হইবে, তবে মুলতবি সভার ক্ষেত্রে কোন কোরামের প্রয়োজন হইবে না।
(৬) নির্বাহী কাউন্সিলের সভায় উপস্থিত প্রত্যেক সদস্যের একটি করিয়া ভোট থাকিবে এবং সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটের ভিত্তিতে সভায় সিদ্ধান্ত গৃহীত হইবে, তবে প্রদত্ত ভোটের সমতার ক্ষেত্রে সভায় সভাপতিত্বকারী ব্যক্তির নির্ণায়ক ভোট প্রদানের ক্ষমতা থাকিবে।
(৭) নির্বাহী কাউন্সিল উহার কোনো সভায় কোনো আলোচ্য বিষয়ে বিশেষ অবদান রাখিতে সক্ষম এইরূপ যে কোনো বিশেষজ্ঞ বা পরামর্শদাতাকে আমন্ত্রণ জানাইতে পারিবে এবং উক্ত ব্যক্তি সভার আলোচনায় অংশগ্রহণ করিতে পারিবেন, তবে এইরূপ ব্যক্তির কোনো ভোটাধিকার থাকিবে না।
(৮) কেবল কোনো সদস্য পদে শূন্যতা বা নির্বাহী কাউন্সিল গঠনে ত্রুটি থাকিবার কারণে নির্বাহী কাউন্সিলের কার্য বা কার্যধারা অবৈধ হইবে না এবং তদ্সম্পর্কে কোনো প্রশ্নও উত্থাপন করা যাইবে না।
এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে নির্বাহী কাউন্সিলের ক্ষমতা ও কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা :-
(১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে গবেষণা, উচ্চ শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান সম্পর্কিত বিষয়াবলি তদারকি এবং এই সকল বিষয়ে ইনস্টিটিউটকে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদান করিবার জন্য ইনস্টিটিউটের একটি একাডেমিক কাউন্সিল থাকিবে।
(২) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে একাডেমিক কাউন্সিল গঠিত হইবে, যথাঃ-
(৩) একাডেমিক কাউন্সিলের সদস্যগণের মেয়াদ ও সভার কার্যপদ্ধতি প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে।
একাডেমিক কাউন্সিলের দায়িত্ব ও কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:-
ইনস্টিটিউটের সকল গবেষণা, উচ্চ শিক্ষা ও প্রশিক্ষণ সংক্রান্ত পাঠদান কার্যক্রম বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ইনস্টিটিউটের নামে ও ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত হইবে।
ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন ও লিখিত সুপারিশ অনুযায়ী, সরকারের পূর্বানুমোদনক্রমে, ডিগ্রি প্রদান করিতে পারিবে।
(১) ইনস্টিটিউটের একজন মহাপরিচালক থাকিবেন।
(২) যুব উন্নয়ন ও গবেষণা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন একজন ব্যক্তিকে সরকার মহাপরিচালক হিসাবে নিযুক্ত করিবেন এবং তাহার চাকরির মেয়াদ ও শর্তাবলী সরকার কর্তৃক নির্ধারিত হইবে।
(৩) মহাপরিচালক ইনস্টিটিউটের প্রধান নির্বাহী হইবেন এবং তিনি-
(৪) মহাপরিচালকের পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা, বা অন্য কোন কারণে তিনি দায়িত্ব পালনে অসমর্থ হইলে, শূন্য পদে নবনিযুক্ত মহাপরিচালক কার্যভার গ্রহণ না করা পর্যন্ত বা তিনি পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত, সরকার কর্তৃক নিযুক্ত কোন ব্যক্তি মহাপরিচালকের দায়িত্ব পালন করিবেন।
(১) ইনস্টিটিউটের একজন রেজিস্ট্রার থাকিবেন।
(২) রেজিস্ট্রার সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাহার চাকরির মেয়াদ ও শর্তাবলী সরকার কর্তৃক নির্ধারিত হইবে।
(৩) রেজিস্ট্রারের দায়িত্ব ও কার্যাবলি বিধি দ্বারা নির্ধারিত হইবে।
(১) ইনস্টিটিউট উহার কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য, সরকার কর্তৃক অনুমোদিত সাংগঠনিক কাঠামো সাপেক্ষে, প্রয়োজনীয় সংখক কর্মচারী নিয়োগ করিতে পারিবে।
(২) কর্মচারীদের নিয়োগ এবং চাকরির শর্তাবলী প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে।
ইনস্টিটিউট সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা উহার কার্যাবলি সম্পাদনে সহায়তা প্রদানের জন্য এক বা একাধিক কমিটি গঠন করিতে পারিবে।
(১) ইনস্টিটিউটের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত উৎস হইতে প্রাপ্ত অর্থ জমা হইবে, যথা :-
(২) তহবিলের সকল অর্থ কোনো তপশিলি ব্যাংকে ইনস্টিটিউটের নামে জমা রাখিতে হইবে।
ব্যাখ্যা।- ‘‘তপশিলি ব্যাংক’’ বলিতে Bangladesh Bank Order, 1972(President’s Order No. 127 of 1972) এর Article 2 (j) তে সংজ্ঞায়িত Scheduled Bank কে বুঝাইবে।
(৩) বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে তহবিল পরিচালিত হইবে।
(৪) তহবিলের অর্থ হইতে সরকারের নিয়ম-নীতি, বিধি-বিধান অনুসরণক্রমে ইনস্টিটিউটের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা যাইবে।
ইনস্টিটিউট প্রতি বৎসর সরকার কর্তৃক নির্দিষ্ট সময়ের মধ্যে সম্ভাব্য আয়-ব্যয়সহ পরবর্তী অর্থ বৎসরের বাৎসরিক বাজেট বিবরণী সরকারের নিকট পেশ করিবে এবং উহাতে উক্ত বৎসরে সরকারের নিকট হইতে ইনস্টিটিউটের কি পরিমাণ অর্থের প্রয়োজন হইবে উহারও উল্লেখ থাকিবে।
(১) সরকার কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে ইনস্টিটিউট উহার হিসাব রক্ষণ করিবে এবং হিসাবের বার্ষিক বিবরণী প্রস্তুত করিবে।
(২) বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক প্রতি বৎসর ইনস্টিটিউটের হিসাব নিরীক্ষা করিবেন এবং নিরীক্ষা প্রতিবেদনের একটি করিয়া অনুলিপি সরকার ও ইনস্টিটিউটের নিকট প্রেরণ করিবেন।
(৩) উপ-ধারা (২) এর অধীন হিসাব নিরীক্ষার উদ্দেশ্যে বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক কিংবা তাহার নিকট হইতে এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কোন ব্যক্তি ইনস্টিটিউটের সকল রেকর্ড, দলিল-দস্তাবেজ, নগদ বা ব্যাংকে গচ্ছিত অর্থ, জামানত, ভান্ডার এবং অন্যবিধ সম্পত্তি পরীক্ষা করিয়া দেখিতে পারিবেন এবং নির্বাহী কাউন্সিলের যে কোনো সদস্য বা ইনস্টিটিউটের যে কোনো কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করিতে পারিবেন।
(১) প্রতি অর্থ বৎসর শেষ হইবার পরবর্তী ৩ (তিন) মাসের মধ্যে ইনস্টিটিউট উক্ত বৎসরের সম্পাদিত কার্যাবলির উপর একটি বার্ষিক প্রতিবেদন সরকারের নিকট দাখিল করিবে।
(২) সরকার, প্রয়োজনে, ইনস্টিটিউটের নিকট হইতে যে কোনো সময় ইনস্টিটিউটের যে কোনো বিষয়ের উপর প্রতিবেদন আহবান করিতে পারিবে এবং ইনস্টিটিউট উহা সরকারের নিকট সরবরাহ করিবে।
ইনস্টিটিউট, প্রয়োজনে, উহার কোনো ক্ষমতা, তদ্কর্তৃক নির্ধারিত শর্ত সাপেক্ষে, চেয়ারম্যান, মহাপরিচালক, রেজিস্ট্রার বা উহার কোনো কর্মচারীকে অর্পণ করিতে পারিবে।
এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবে।
এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে ইনস্টিটিউট, সরকারের পূর্বানুমোদনক্রমে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইন বা বিধির সহিত অসামঞ্জস্যপূর্ণ নহে এইরূপ প্রবিধান প্রণয়ন করিতে পারিবে।
(১) এই আইন কার্যকর হইবার সঙ্গে সঙ্গে, Establishment of the National Youth Centre শীর্ষক প্রকল্প দ্বারা প্রতিষ্ঠিত শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্র, অতঃপর উক্ত কেন্দ্র বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে।
(২) উপ-ধারা (১) এর অধীন বিলুপ্ত হওয়া সত্ত্বেও, উক্ত কেন্দ্র কর্তৃক কৃত কোনো কাজ বা গৃহীত কোন ব্যবস্থা, ইস্যুকৃত কোনো আদেশ, বিজ্ঞপ্তি বা প্রদত্ত সার্টিফিকেট ইনস্টিটিউট কর্তৃক কৃত, গৃহীত, ইস্যুকৃত বা প্রদত্ত বলিয়া গণ্য হইবে।
(৩) উপ-ধারা (১) এর অধীন উক্ত কেন্দ্র বিলুপ্ত হইবার সঙ্গে সঙ্গে উক্ত কেন্দ্র এর-