হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট আইন, ২০১৮
Housing and Building Research Institute Ordinance, 1977 রহিতক্রমে উহার বিধানাবলি বিবেচনাক্রমে সময়ের চাহিদার প্রতিফলনে নূতনভাবে আইন প্রণয়নকল্পে প্রণীত আইন
Housing and Building Research Institute Ordinance, 1977 রহিতক্রমে উহার বিধানাবলি বিবেচনাক্রমে সময়ের চাহিদার প্রতিফলনে নূতনভাবে আইন প্রণয়নকল্পে প্রণীত আইন যেহেতু সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন, ২০১১ (২০১১ সনের ১৪ নং আইন) দ্বারা ১৯৭৫ সালের ১৫ আগস্ট হইতে ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে সামরিক ফরমান দ্বারা জারিকৃত অধ্যাদেশসমূহের, অনুমোদন ও সমর্থন সংক্রান্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের চতুর্থ তপশিলের ৩ক এবং ১৮ অনুচ্ছেদ বিলুপ্ত হওয়ায় এবং সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নং ১০৪৪-১০৪৫/২০০৯ এ সুপ্রীমকোর্টের আপিল বিভাগ কর্তৃক প্রদত্ত রায়ে সামরিক আইনকে অসাংবিধানিক ঘোষণাপূর্বক উহার বৈধতা প্রদানকারী সংবিধান (পঞ্চম সংশোধন) আইন, ১৯৭৯ (১৯৭৯ সনের ১নং আইন) বাতিল ঘোষিত হওয়ায় উক্ত অধ্যাদেশসমূহের কার্যকারিতা লোপ পায়; এবং যেহেতু ২০১৩ সনের ৬ নং আইন দ্বারা উক্ত অধ্যাদেশসমূহের মধ্যে কতিপয় অধ্যাদেশ কার্যকর রাখা হয়; এবং যেহেতু উক্ত অধ্যাদেশসমূহের আবশ্যকতা ও প্রাসঙ্গিকতা পর্যালোচনা করিয়া আবশ্যক বিবেচিত অধ্যাদেশসমূহ সকল স্টেক-হোল্ডার ও সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও বিভাগের মতামত গ্রহণ করিয়া প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনক্রমে সময়ের চাহিদার প্রতিফলনে বাংলায় নূতনভাবে আইন প্রণয়ন করিবার জন্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করিয়াছে; এবং যেহেতু সরকারের উপরি-বর্ণিত সিদ্ধান্তের আলোকে Housing and Building Research Institute Ordinance, 1977 (Ordinance No. XLIX of 1977) রহিতক্রমে উহার বিধানাবলি বিবেচনাক্রমে সময়ের চাহিদার প্রতিফলনে নূতনভাবে আইন প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-
Section ১. সংক্ষিপ্ত শিরোনাম এবং প্রবর্তন
(১) এই আইন হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট আইন, ২০১৮ নামে অভিহিত হইবে। (২) সরকার, সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা যে তারিখ নির্ধারিত হইবে সেই তারিখ হইতে ইহা কার্যকর হইবে।
Section ২. সংজ্ঞা
বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে,- (১) “ইনস্টিটিউট” অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট; (২) “কমিটি” অর্থ পরিচালনা পরিষদের নির্বাহী কমিটি; (৩) “চেয়ারম্যান” অর্থ পরিচালনা পরিষদের চেয়ারম্যান; (৪) “পরিচালনা পরিষদ” অর্থ ধারা ৭ এর অধীন গঠিত ইনস্টিটিউটের পরিচালনা পরিষদ; (৫) “প্রবিধান” অর্থ ধারা ২৫ এর অধীন প্রণীত প্রবিধান; (৬) “বিধি” অর্থ ধারা ২৪ এর অধীন প্রণীত বিধি; (৭) “মহাপরিচালক” অর্থ ইনস্টিটিউটের মহাপরিচালক; এবং (৮) “সদস্য’’ অর্থ পরিচালনা পরিষদের কোনো সদস্য।
Section ৩. ইনস্টিটিউট প্রতিষ্ঠা
(১) Housing and Building Research Institute Ordinance, 1977 (Ordinance No. XLIX of 1977) এর অধীন প্রতিষ্ঠিত হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (Housing and Building Research Institute) এমনভাবে বহাল থাকিবে যেন উহা এই আইনের অধীন প্রতিষ্ঠিত। (২) ইনস্টিটিউট একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং ইহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সিলমোহর থাকিবে এবং এই আইনের বিধানাবলি সাপেক্ষে, ইহার স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করিবার, অধিকারে রাখিবার এবং হস্তান্তর করিবার ক্ষমতা থাকিবে এবং ইহা স্বীয় নামে মামলা দায়ের করিতে পারিবে এবং উক্ত নামে ইহার বিরুদ্ধেও মামলা দায়ের করা যাইবে।
Section ৪. ইনস্টিটিউটের কার্যালয়
(১) ইনস্টিটিউটের প্রধান কার্যালয় ঢাকায় অবস্থিত হইবে। (২) ইনস্টিটিউট, প্রয়োজনে, সরকারের পূর্বানুমোদনক্রমে, বাংলাদেশের যে কোনো স্থানে উহার শাখা কার্যালয় স্থাপন করিতে পারিবে।
Section ৫. পরিচালনা ও প্রশাসন
(১) ইনস্টিটিউটের পরিচালনা ও প্রশাসনের দায়িত্ব একটি পরিচালনা পরিষদের উপর ন্যস্ত থাকিবে এবং ইনস্টিটিউট যে সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য-সম্পাদন করিতে পারিবে পরিচালনা পরিষদও সেই সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিতে পারিবে। (২) পরিচালনা পরিষদ উহার দায়িত্ব পালন ও কার্য-সম্পাদনের ক্ষেত্রে এই আইন, বিধি, প্রবিধান ও সরকার কর্তৃক, সময় সময়, প্রদত্ত নির্দেশনা অনুসরণ করিবে।
Section ৬. ইনস্টিটিউটের কার্যাবলি
ইনস্টিটিউটের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:-
Section ৭. পরিচালনা পরিষদের গঠন
(১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে ইনস্টিটিউটের পরিচালনা পরিষদ গঠিত হইবে, যথা:-
Section ৮. পরিচালনা পরিষদের সভা
(১) এই ধারার অন্যান্য বিধানাবলি সাপেক্ষে, পরিচালনা পরিষদ উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে। (২) পরিষদের সভা, চেয়ারম্যান বা তাঁহার অনুপস্থিতিতে ভাইস-চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত তারিখ, সময় ও স্থানে অনুষ্ঠিত হইবে। (৩) বৎসরে ন্যূনতম ২ (দুই) বার পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হইবে। (৪) চেয়ারম্যান পরিষদের সকল সভায় সভাপতিত্ব করিবেন, তবে তাহার অনুপস্থিতিতে ভাইস চেয়ারম্যান সভাপতিত্ব করিবেন। (৫) পরিষদের মোট সদস্য সংখ্যার অন্যূন অর্ধেক সদস্যের উপস্থিতিতে সভার কোরাম হইবে, তবে মুলতবি সভার ক্ষেত্রে কোরামের প্রয়োজন হইবে না। (৬) সভায় উপস্থিত সংখ্যাগরিষ্ঠ সদস্যগণের ভোটে সিদ্ধান্ত গৃহীত হইবে। (৭) সভায় প্রত্যেক সদস্যের একটি করিয়া ভোট থাকিবে, তবে ভোটের সমতার ক্ষেত্রে, সভাপতিত্বকারী ব্যক্তির দ্বিতীয় বা নির্ণায়ক ভোট থাকিবে। (৮) পরিচালনা পরিষদের সভায় যোগদানের জন্য সদস্যগণ বিধি দ্বারা নির্ধারিত ভাতা প্রাপ্য হইবেন।
Section ৯. নির্বাহী কমিটির গঠন
(১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে নির্বাহী কমিটি গঠিত হইবে, যথা:-
Section ১০. নির্বাহী কমিটির সভা
(১) এই ধারার অন্যান্য বিধানাবলি সাপেক্ষে, নির্বাহী কমিটি উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করতে পারিবে। (২) নির্বাহী কমিটির সভা, মহাপরিচালক কর্তৃক নির্ধারিত তারিখ, সময় ও স্থানে অনুষ্ঠিত হইবে। (৩) মহাপরিচালক নির্বাহী কমিটির সকল সভায় সভাপতিত্ব করিবেন, তবে তাহার অনুপস্থিতিতে তৎকর্তৃক মনোনীত কোনো সদস্য সভাপতিত্ব করিবেন। (৪) নির্বাহী কমিটির সভায় উপস্থিত সংখ্যাগরিষ্ঠ সদস্যগণের ভোটে সিদ্ধান্ত গৃহীত হইবে। (৫) নির্বাহী কমিটির সভায় প্রত্যেক সদস্যের একটি করিয়া ভোট থাকিবে, তবে ভোটের সমতার ক্ষেত্রে, সভাপতিত্বকারী ব্যক্তির দ্বিতীয় বা নির্ণায়ক ভোট থাকিবে।
Section ১১. নির্বাহী কমিটির কার্যাবলি
নির্বাহী কমিটির কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:-
Section ১২. মহাপরিচালক
(১) ইনস্টিটিউটের একজন মহাপরিচালক থাকিবেন। (২) মহাপরিচালক সরকার কর্তৃক, গৃহায়ন ও ইমারত নির্মাণ সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিগণের মধ্য হইতে, নির্ধারিত শর্তসাপেক্ষে নিযুক্ত হইবেন। (৩) মহাপরিচালক ইনস্টিটিউটের প্রধান নির্বাহী হইবেন, এবং তিনি -
Section ১৩. কর্মচারী নিয়োগ
(১) ইনস্টিটিউট উহার কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য, সরকার কর্তৃক অনুমোদিত সাংগঠনিক কাঠামো সাপেক্ষে, প্রয়োজনীয় সংখ্যক কর্মচারী নিয়োগ করিতে পারিবে। (২) কর্মচারীদের নিয়োগ এবং চাকরির শর্তাবলি প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে।
Section ১৪. গবেষক বা প্রযুক্তিবিদ নিয়োগ
ইনস্টিটিউট, নিজস্ব জনবল দ্বারা সক্ষম না হইলে, গৃহায়ন ও নির্মাণ সম্পর্কিত উদ্ভূত কোনো সমস্যা নিরসনে এবং জনস্বার্থে, প্রয়োজনে, কোনো বিষয়ে কোনো আবিষ্কার বা প্রযুক্তি উদ্ভাবনের জন্য, সরকারের পূর্বানুমোদনক্রমে, উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে গবেষক বা প্রযুক্তিবিদ নিয়োগ করিতে পারিবে।
Section ১৫. বৈদেশিক প্রশিক্ষণ ও উচ্চশিক্ষ
(১) ইনস্টিটিউট, পরিচালনা পরিষদের পূর্বানুমোদনক্রমে, ইনস্টিটিউটের উদ্দেশ্য ও কার্যাবলির সহিত সঙ্গতিপূর্ণ বিষয়ে উহার গবেষক ও প্রযুক্তিবিদগণকে প্রয়োজনীয় বৈদেশিক প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা প্রদানের ব্যবস্থা গ্রহণ করিবে। (২) কোনো গবেষক বা প্রযুক্তিবিদ স্বীকৃত কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান কর্তৃক ইনস্টিটিউটের উদ্দেশ্য ও কার্যাবলির সহিত সঙ্গতিপূর্ণ বিষয়ে গবেষণার জন্য মনোনীত হইলে এবং উক্ত ক্ষেত্রে আর্থিক সহায়তার প্রয়োজন হইলে, ইনস্টিটিউট, সরকারের পূর্বানুমোদনক্রমে, উহার সমুদয় বা অংশবিশেষ প্রদান করিতে পারিবে।
Section ১৬. ঋণ গ্রহণ ও পরিশোধ
ইনস্টিটিউট, সরকারের পূর্বানুমোদনক্রমে, পরিচালনা পরিষদের সম্মতি গ্রহণপূর্বক, আইনের অধীন উহার কার্যাবলি সম্পাদনের জন্য বাংলাদেশের অভ্যন্তরীণ উৎস হইতে প্রয়োজনীয় ঋণ গ্রহণ করিতে পারিবে এবং উক্ত ঋণ প্রযোজ্য শর্তাবলির অধীন পরিশোধের জন্য ইনস্টিটিউট দায়ী থাকিবে।
Section ১৭. ইনস্টিটিউটের তহবিল
(১) ইনস্টিটিউটের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত উৎস হইতে অর্থ জমা হইবে, যথা:-
Section ১৮. বাজেট
ইনস্টিটিউট, প্রতি বৎসর সরকার কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে, পরবর্তী অর্থ-বৎসরের বার্ষিক বাজেট বিবরণী সরকারের নিকট পেশ করিবে এবং উহাতে উক্ত অর্থ-বৎসরে সরকারের নিকট হইতে ইনস্টিটিউটের কি পরিমাণ অর্থের প্রয়োজন হইবে উহার উল্লেখ থাকিবে।
Section ১৯. হিসাবরক্ষণ ও নিরীক্ষা
(১) ইনস্টিটিউট, বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক, অতঃপর মহা হিসাব-নিরীক্ষক বলিয়া অভিহিত, এর সহিত পরামর্শক্রমে, সরকার কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে, উহার হিসাব সংরক্ষণ করিবে। (২) মহা হিসাব-নিরীক্ষক যেইরূপ উপযুক্ত মনে করিবেন সেইরূপ পদ্ধতিতে ইনস্টিটিউটের হিসাব নিরীক্ষিত হইবে। (৩) উপ-ধারা (২) এর অধীন নিরীক্ষার উদ্দেশ্যে, মহা হিসাব-নিরীক্ষক বা এতদুদ্দেশ্যে তাহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি, ইনস্টিটিউটের সকল রেকর্ড, বহি, দলিল, নগদ অর্থ, জামানত, ভাণ্ডার এবং অন্যান্য সম্পদ পরীক্ষা করিতে পারিবেন এবং পরিচালনা পরিষদের কোনো সদস্য অথবা ইনস্টিটিউটের মহাপরিচালক বা অন্য কোনো কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করিতে পারিবেন। (৪) মহা হিসাব-নিরীক্ষক তাহার নিরীক্ষা প্রতিবেদন সরকারের নিকট পেশ করিবেন এবং উহার একটি কপি ইনস্টিটিউটের নিকট প্রেরণ করিবেন।
Section ২০. বার্ষিক প্রতিবেদন
(১) ইনস্টিটিউট প্রতিবৎসর তদ্কর্তৃক সম্পাদিত কার্যাবলির বিবরণ সংবলিত একটি বার্ষিক প্রতিবেদন, যথাশীঘ্র সম্ভব, সরকারের নিকট পেশ করিবে। (২) সরকার, প্রয়োজনে, যে কোনো সময়, ইনস্টিটিউটের নিকট হইতে উহার যে কোনো বিষয়ের উপর প্রতিবেদন, বিবরণী বা রিটার্ন আহবান করিতে পারিবে এবং ইনস্টিটিউট উহা সরকারের নিকট সরবরাহ করিতে বাধ্য থাকিবে।
Section ২১. কমিটি
পরিচালনা পরিষদ উহার কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য যেইরূপ উপযুক্ত মনে করিবে সেইরূপ সংখ্যক কমিটি গঠন এবং উহার কার্যপরিধি নির্ধারণ করিতে পারিবে।
Section ২২. ক্ষমতা অর্পণ
মহাপরিচালক, প্রয়োজনবোধে এবং তদ্কর্তৃক নির্ধারিত শর্তসাপেক্ষে, এই আইনের অধীন তাহার উপর অর্পিত যে কোনো ক্ষমতা বা দায়িত্ব লিখিত আদেশ দ্বারা ইনস্টিটিউটের কোনো কর্মচারীকে অর্পণ করিতে পারিবেন।
Section ২৩. জনসেবক
পরিচালনা পরিষদের সকল সদস্য এবং ইনস্টিটিউটের সকল কর্মচারী এই আইন বা তদধীন প্রণীত বিধি বা প্রবিধান অনুযায়ী কোনো কার্য সম্পাদনকালে Penal Code, 1860 (Act No. XLV of 1860) এর Section 21 এ সংজ্ঞায়িত অর্থে জনসেবক (Public Servant) বলিয়া গণ্য হইবেন।
Section ২৪. বিধি প্রণয়নের ক্ষমতা
এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের সহিত অসামঞ্জস্যপূর্ণ নহে এইরূপ বিধি প্রণয়ন করিতে পারিবে।
Section ২৫. প্রবিধান প্রণয়নের ক্ষমতা
এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, ইনস্টিটিউট, সরকারের পূর্বানুমোদনক্রমে এবং সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইন ও তদধীন প্রণীত বিধির সহিত অসামঞ্জস্যপূর্ণ নহে এইরূপ প্রবিধান প্রণয়ন করিতে পারিবে।
Section ২৬. রহিতকরণ ও হেফাজত
(১) Housing and Building Research Institute Ordinance, 1977 (Ordinance No. XLIX of 1977), অতঃপর উক্ত Ordinance বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল। (২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও, উক্ত Ordinance এর অধীন-
Section ২৭. ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ
(১) এই আইন কার্যকর হইবার পর সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের মূল বাংলা পাঠের ইংরেজিতে অনূদিত একটি নির্ভরযোগ্য পাঠ (Authentic English Text) প্রকাশ করিতে পারিবে। (২) ইংরেজি পাঠ এবং মূল বাংলা পাঠের মধ্যে বিরোধের ক্ষেত্রে বাংলা পাঠ প্রাধান্য পাইবে।