বাংলাদেশ পরমানু শক্তি কমিশন (সংশোধন) আইন, ২০২২
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আইন, ২০১৭ এর সংশোধনকল্পে প্রণীত আইন
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আইন, ২০১৭ এর সংশোধনকল্পে প্রণীত আইন যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আইন, ২০১৭ (২০১৭ সনের ২৩ নং আইন) এর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-
Section ১. সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
(১) এই আইন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (সংশোধন) আইন, ২০২২ নামে অভিহিত হইবে।
(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।
Section ২. ২০১৭ সনের ২৩ নং আইনের ধারা ৯ এর সংশোধন
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আইন, ২০১৭ (২০১৭ সনের ২৩ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ৯ এর উপ-ধারা (২) এ উল্লিখিত “সচিব” শব্দটির পরিবর্তে “পরিচালক (প্রশাসন)” শব্দগুলি ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে।
Section ৩. ২০১৭ সনের ২৩ নং আইনের ধারা ১১ এর সংশোধন
উক্ত আইনের ধারা ১১ এর পরিবর্তে নিম্নরূপ ধারা ১১ প্রতিস্থাপিত হইবে, যথা :¾
১১। পরিচালক (অর্থ) ও পরিচালক (প্রশাসন)।- সরকার, কমিশনকে সহায়তা প্রদানের জন্য, সার্বক্ষণিক একজন পরিচালক (অর্থ) ও একজন পরিচালক (প্রশাসন) নিয়োগ করিবে।