সরকারি চাকরি আইন, ২০১৮ এর সংশোধনকল্পে প্রণীত আইন যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর সংশোধন সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :—
(১) এই আইন সরকারি চাকরি (সংশোধন) আইন, ২০২৩ নামে অভিহিত হইবে।
(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।
“(৪ক) উপ-ধারা (৪) এর উদ্দেশ্য পূরণকল্পে, এই আইনের ধারা ১৫, ৪১, ৪২, ৪৩, ৪৪ ও ৪৫ এর বিধানসমূহ স্ব-শাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মচারীগণের জন্যও প্রযোজ্য হইবে।”।
উক্ত আইনের ধারা ৪৮ এ উল্লিখিত “৫১” সংখ্যার পরিবর্তে “৪৯” সংখ্যা প্রতিস্থাপিত হইবে।
উক্ত আইনের ধারা ৫০ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “১৭” সংখ্যার পরিবর্তে “১৫” সংখ্যা প্রতিস্থাপিত হইবে।
উক্ত আইনের ধারা ৫৯ এর উপ-ধারা (১) এর প্রথম লাইনে উল্লিখিত “সরকারি” শব্দটির পূর্বে “কমিশনের সহিত পরামর্শক্রমে,” শব্দগুলি ও কমা সন্নিবেশিত হইবে।