বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন, ২০১০ এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত আইন যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন, ২০১০ (২০১০ সনের ৪২ নং আইন) এর অধিকতর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-
Section ১. সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
(১) এই আইন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (সংশোধন) আইন, ২০২৩ নামে অভিহিত হইবে।
(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।
Section ২. ২০১০ সনের ৪২ নং আইনের ধারা ৬ এর সংশোধন
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন, ২০১০ (২০১০ সনের ৪২ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ৬ এর-
(খ) উপধারা (২) এ উল্লিখিত “Ordinance এর ”শব্দগুলির পরিবর্তে “আইনের” শব্দ প্রতিস্থাপিত হইবে।
Section ৩. ২০১০ সনের ৪২ নং আইনের ধারা ১৩ এর সংশোধন
উক্ত আইনের ধারা ১৩ এর-
(ক) “(১)” বন্ধনী ও সংখ্যা বিলুপ্ত হইবে;
(খ) দফা (ঘ) এ উল্লিখিত “
Electricity Act, 1910 (Act No. IX of 1910)” শব্দগুলি, সংখ্যাগুলি ও বন্ধনীর পরিবর্তে “
বিদ্যুৎ আইন, ২০১৮ (২০১৮ সনের ৭ নং আইন)” শব্দগুলি, সংখ্যাগুলি ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে;
(গ) দফা (ঙ) এ উল্লিখিত “
Boilers Act, 1923 (Act No. V of 1923)” শব্দগুলি, সংখ্যাগুলি ও বন্ধনীর পরিবর্তে “
বয়লার আইন, ২০২২ (২০২২ সনের ৬নং আইন)” শব্দগুলি, সংখ্যাগুলি ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে;
(ঘ) দফা (ছ) এ উল্লিখিত “
Income-tax Ordinance, 1984 (Ordinance No. XXXVI of 1953)” শব্দগুলি, সংখ্যাগুলি ও বন্ধনীর পরিবর্তে “
আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন)” শব্দগুলি, সংখ্যাগুলি ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে;
(ছ) দফা (ড) বিলুপ্ত হইবে।
Section ৪. ২০১০ সনের ৪২ নং আইনের ধারা ৩৪ এর প্রতিস্থাপন
উক্ত আইনের ধারা ৩৪ এর পরিবর্তে নিম্নরূপ ধারা ৩৪ প্রতিস্থাপিত হইবে, যথা:-
“৩৪। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর প্রযোজ্যতা।- বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (২০০৬ সনের ৪২নং আইন) এর বিধানাবলী, এই আইনের অধীন প্রতিষ্ঠিত অর্থনৈতিক অঞ্চলের ক্ষেত্রে, প্রয়োজনীয় অভিযোজন সহকারে, প্রযোজ্য হইবে।”