বিশেষ নিরাপত্তা বাহিনী (Special Security Force) আইন, ২০২১ এর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে, বিশেষ নিরাপত্তা বাহিনী (Special Security Force) আইন, ২০২১ (২০২১ সনের ২৪ নং আইন) এর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে; সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে, রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন, যথা:-
(১) এই অধ্যাদেশ বিশেষ নিরাপত্তা বাহিনী (Special Security Force) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ নামে অভিহিত হইবে।
(২) ইহা ৮ আগস্ট ২০২৪ তারিখ হইতে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে।
উক্ত আইনের ধারা ৪ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “প্রধানমন্ত্রী” শব্দের পর “বা, ক্ষেত্রমত, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা” শব্দগুলি ও কমাগুলি সন্নিবেশিত হইবে।
উক্ত আইনের ধারা ৫ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “প্রধানমন্ত্রীর” শব্দের পর “বা, ক্ষেত্রমত, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার” শব্দগুলি ও কমাগুলি সন্নিবেশিত হইবে।
উক্ত আইনের ধারা ৮ এর—
উক্ত আইনের ধারা ৯ এর উপ-ধারা (২) এ উল্লিখিত “, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পরিবারের সদস্যগণ” কমা ও শব্দগুলির পরিবর্তে “বা, ক্ষেত্রমত, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা” শব্দগুলি ও কমাগুলি প্রতিস্থাপিত হইবে।