বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩ এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩ এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩ (২০১৩ সনের ৪৮ নং আইন) এর অধিকতর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে; সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:—
(১) এই অধ্যাদেশ বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ নামে অভিহিত হইবে।
(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।
"৩৫ক। অন্যান্য অপরাধের দন্ড।— কোন ব্যক্তি যদি এই আইনের এইরূপ কোন বিধান লঙ্ঘন করেন, যেক্ষেত্রে এই আইনে সুনির্দিষ্টভাবে দণ্ডের বিধান উল্লেখ নাই, তাহা হইলে উক্ত ক্ষেত্রে তিনি অনধিক ৬ (ছয়) মাস কারাদন্ড অথবা অনধিক ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদন্ড অথবা উভয় দন্ডে দন্ডিত হইবেন।"।
উক্ত আইনের ধারা ৩৯ এ উল্লিখিত "ধারা ৩২, ৩৩ক ও ৩৫" শব্দগুলি, সংখ্যাগুলি, কমা ও বর্ণের পরিবর্তে "ধারা ৩২, ৩৩ক, ৩৫ ও ৩৫ক” শব্দগুলি, সংখ্যাগুলি, কমাগুলি ও বর্ণগুলি প্রতিস্থাপিত হইবে।
উক্ত আইনের ধারা ৪০ এ উল্লিখিত "ধারা ৩২, ৩৩ক এবং ৩৫" শব্দগুলি, সংখ্যাগুলি, কমা ও বর্ণের পরিবর্তে "ধারা ৩২, ৩৩ক, ৩৫ ও ৩৫ক" শব্দগুলি, সংখ্যাগুলি, কমাগুলি ও বর্ণগুলি প্রতিস্থাপিত হইবে।