The Excises and Salt Act, 1944 অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে The Excises and Salt Act, 1944 (Act No. I of 1944) সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে; সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:-
(১) এই অধ্যাদেশ The Excises and Salt (Amendment) Ordinance, 2025 নামে অভিহিত হইবে।
(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।
The Excises and Salt Act, 1944 (Act No. I of 1944) এর FIRST SCHEDULE এর PART-II এর "SERVICES” শিরোনামাধীন টেবিলের কলাম (1) এর Service Code E033.00 এর বিপরীতে কলাম (3) এর-