রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫
রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা সংক্রান্ত বিদ্যমান কাঠামো পুনর্গঠনপূর্বক রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুইটি পৃথক বিভাগ প্রতিষ্ঠাকল্পে প্রণীত অধ্যাদেশ
রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা সংক্রান্ত বিদ্যমান কাঠামো পুনর্গঠনপূর্বক রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুইটি পৃথক বিভাগ প্রতিষ্ঠাকল্পে প্রণীত অধ্যাদেশ যেহেতু সরকারের রাজস্ব নীতি প্রণয়ন কার্যক্রম এবং রাজস্ব আহরণ ব্যবস্থাপনা কার্যক্রম পৃথকীকরণ আবশ্যক; যেহেতু রাজস্ব আহরণ কার্যক্রমের স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা বৃদ্ধিকরণকল্পে বিদ্যমান কাঠামো পুনর্গঠনপূর্বক রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ প্রতিষ্ঠা করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান; সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:-
Section ১. সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
(১) এই অধ্যাদেশ রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ নামে অভিহিত হইবে।
(২) সরকার গেজেট প্রজ্ঞাপন দ্বারা যেই তারিখ নির্ধারণ করিবে, সেই তারিখে এই অধ্যাদেশ কার্যকর হইবে।
Section ২. সংজ্ঞা
বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই অধ্যাদেশে-
Section ৩. অধ্যাদেশের প্রাধান্য
আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই অধ্যাদেশের বিধানাবলি প্রাধান্য পাইবে।
Section ৪. রাজস্ব নীতি বিভাগ প্রতিষ্ঠা
(১) এই অধ্যাদেশ কার্যকর হইবার পর, সরকার, সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা, রাজস্ব নীতি বিভাগ নামে একটি নূতন বিভাগ প্রতিষ্ঠা করিবে যাহা অর্থ মন্ত্রণালয়ের অধীন হইবে।
(২) সরকার রাজস্ব নীতি বিভাগের জন্য যথাযথ সাংগঠনিক কাঠামো প্রণয়ন করিবে।
[(৩) সরকার সামস্টিক অর্থনীতি, বাণিজ্য নীতি, পরিকল্পনা, রাজস্ব নীতি বা রাজস্ব ব্যবস্থাপনা কাজে অভিজ্ঞতাসম্পন্ন কোনো সরকারি কর্মকতাকে রাজস্ব নীতি বিভাগের সচিব পদে নিয়োগ প্রদান করিবে।]
[(৪) রাজস্ব নীতি বিভাগের আয়কর নীতি, দ্বৈতকর পরিহার চুক্তি, আন্তর্জাতিক চুক্তি ও মতামত, শুল্ক নীতি, মূল্য সংযোজন কর নীতি, আন্তর্জাতিক বাণিজ্য ও কাস্টমস সংক্রান্ত চুক্তি অনুবিভাগের বিভিন্ন পদ রাজস্ব আহরণ সংক্রান্ত কাজে অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তাগণের মধ্য হইতে পূরণযোগ্য হইবে।]
[(৪ক) রাজস্ব নীতি বিভাগের অন্যান্য অনুবিভাগসমূহের পদসমূহ জনপ্রশাসন, অর্থনীতি, বাণিজ্য নীতি, গবেষণা ও পরিসংখ্যান, হিসাব ও নিরীক্ষা, তথ্য প্রযুক্তির প্রয়োগ এবং আইন প্রণয়ন সংক্রান্ত কাজে অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তা বা ব্যক্তিবর্গ হইতে পূরণযোগ্য হইবে।]
(৫) আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর অধীন প্রতিষ্ঠিত কর আপিল ট্রাইব্যুনাল এবং কাস্টমস আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৭ নং আইন) এর অধীন প্রতিষ্ঠিত কাস্টমস, এক্সাইজ এবং মূল্য সংযোজন কর আপিল ট্রাইব্যুনাল রাজস্ব নীতি বিভাগের সংযুক্ত দপ্তর হইবে।
Section ৫. রাজস্ব নীতি বিভাগের কার্যপরিধি
রাজস্ব নীতি বিভাগ নিম্নবর্ণিত কার্যাবলি সম্পাদন করিবে, যথা:-
Section ৬. রাজস্ব নীতি সংক্রান্ত পরামর্শক কমিটি
(১) সরকার রাজস্ব নীতি প্রণয়নে রাজস্ব নীতি বিভাগকে নিয়মিত পরামর্শ প্রদানের নিমিত্তে অর্থনীতিবিদ, রাজস্ব বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞ, হিসাব ও নিরীক্ষা বিশেষজ্ঞ, ব্যবসায়ী সংগঠন ও পেশাজীবী প্রতিনিধি ও ট্যারিফ কমিশনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ এর প্রতিনিধিত্বে সরকারি প্রজ্ঞাপন দ্বারা একাট পরামর্শক কমিটি গঠন করিবে।
(২) উপ-ধারা (১) এ বর্ণিত কমিটির কার্যপরিধি ও মেয়াদকাল সরকার কর্তৃক নির্ধারিত হইবে।
Section ৭. রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ প্রতিষ্ঠা
(১) এই অধ্যাদেশ কার্যকর হইবার পর, সরকার, সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা, রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে একটি নূতন বিভাগ প্রতিষ্ঠা করিবে যাহা অর্থ মন্ত্রণালয়ের অধীন হইবে।
(২) সরকার রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের জন্য যথাযথ সাংগঠনিক কাঠামো প্রণয়ন করিবে।
(৩) সরকার রাজস্ব আহরণ সংক্রান্ত কাজে অভিজ্ঞতা রহিয়াছে এইরূপ যোগ্য কোনো সরকারি কর্মচারীকে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সচিব পদে [নিয়োগ] প্রদান করিবে।
[(৪) রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের আয়কর, মূল্য সংযোজন কর, কাস্টমস আইন বাস্তবায়ন এবং মাঠ পর্যায়ের মানব সম্পদ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট অনুবিভাগের বিভিন্ন পদ রাজস্ব আহরণ সংক্রান্ত কাজে অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তাগণের মধ্য হইতে পূরণযোগ্য হইবে।
(৫) রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক অনুবিভাগের বিভিন্ন পদসমূহ রাজস্ব আহরণ ও জনপ্রশাসন সংক্রান্ত কাজে অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তাগণের মধ্য হইতে পূরণযোগ্য হইবে।
(৬) রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ কর্তৃক তফসিলে বর্ণিত আইনসমূহ বাস্তবায়ন সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের পদসমূহ রাজস্ব আহরণ সংক্রান্ত কাজে অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তাগণ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের মাঠ পর্যায়ে কর্মরত কর্মচারীগণ হইতে পূরণযোগ্য হইবে।]
(৭) রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ বাংলাদেশ সিভিল সার্ভিস (কর) এবং বাংলাদেশ সিভিল সার্ভিস (শুল্ক ও আবগারী) ক্যাডারে কর্মরত কর্মকর্তাগণের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হইবে।
(৮) রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ, ইহার ক্যাডার বহির্ভূত সকল কর্মচারীর নিয়োগ, পদোন্নতি, পদায়ন এবং শৃঙ্খলা সংক্রান্ত বিভাগীয় যাবতীয় কার্যক্রম সম্পাদন করিবে।
(৯) আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এ উল্লিখিত আপিল আয়কর কর্তৃপক্ষ, কাস্টমস আইন ২০২৩ (২০২৩ সনের ৫৭ নং আইন) এ উল্লিখিত কমিশনার অব কাস্টমস (আপিল) এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এ উল্লিখিত কমিশনার (আপিল) অফিসসমূহ রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের নিয়ন্ত্রণাধীন থাকিবে।
Section ৮. রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের কার্যপরিধি
রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নিম্নবর্ণিত কার্যাবলি সম্পাদন করিবে, যথা:-
Section ৯. জাতীয় রাজস্ব বোর্ডের বিদ্যমান জনবল ন্যস্তকরণ
রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ প্রতিষ্ঠা হইবার সঙ্গে সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের বিদ্যমান জনবল রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে ন্যস্ত হইবে এবং উক্তরূপে ন্যস্তকৃত জনবল হইতে [প্রয়োজনীয় জনবল বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে] রাজস্ব নীতি বিভাগে পদায়ন করা যাইবে।
Section ১০. বিধি, আদেশ প্রভৃতি প্রণয়নের ক্ষমতা
রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নিজ নিজ বিভাগের কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনের নিমিত্ত প্রয়োজনীয় বিধি প্রণয়ন, আদেশ, ব্যাখ্যা, ইত্যাদি জারি করিতে পারিবে।
Section ১১. তফসিল সংশোধনের ক্ষমতা
সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, তফসিল সংশোধন করিতে পারিবে।
Section ১২. অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলোপ
(১) রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ প্রতিষ্ঠা হইবার সঙ্গে সঙ্গে, বিদ্যমান অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত হইবে এবং উহার জনবল রাজস্ব নীতি বিভাগে ন্যস্ত হইবে।
(২) সরকার, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের বিদ্যমান কার্যক্রম রাজস্ব নীতি বিভাগে অথবা অর্থ মন্ত্রণালয়ের অন্য কোনো বিভাগে যথাযথভাবে বিভাজন করিবে।
Section ১৩. রহিতকরণ ও হেফাজত
(১) এই অধ্যাদেশ কার্যকর হইবার সঙ্গে সঙ্গে, National Board of Revenue Order, 1972(President's Order No. 76 of 1972), অতপর উক্ত Order বলিয়া উল্লিখিত, রহিত হইবে এবং উহার অধীন প্রতিষ্ঠিত জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত হইবে।
(২) ধারা ১০ এর উপ-ধারা (১) অনুসারে বিলুপ্ত অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং এই ধারার উপ-ধারা (১) অনুসারে বিলুপ্ত জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক-
তবে শর্ত থাকে যে, এই অধ্যাদেশ কার্যকর হইবার পূর্বে উক্ত Order এর অধীন নির্ধারিত কোনো আবেদনপত্র পেশের অথবা কোনো আপিল বা রিভিশন দায়েরের সময়সীমার মেয়াদ অবশিষ্ট থাকিলে, উক্ত মেয়াদ অব্যাহত থাকিবে; এবং