সরকারের আর্থিক প্রস্তাবাবলি কার্যকরকরণ এবং কতিপয় আইন সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ যেহেতু সরকারের আর্থিক প্রস্তাবাবলি কার্যকরকরণ এবং নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে কতিপয় আইন সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে; সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:-
(১) এই অধ্যাদেশ অর্থ অধ্যাদেশ, ২০২৫ নামে অভিহিত হইবে।
(২) এই অধ্যাদেশের ধারা ২৭, ধারা ২৮ এর দফা (ক), (খ), (গ) ও (চ), ধারা ১৩৮, ১৩৯, ১৪০, ১৪১, ১৪২, ১৪৩, ১৪৪, ১৪৫, ১৪৬, ১৪৭, ১৪৮, ১৪৯, ১৫০, ১৫১, ১৫২, ১৫৩, ১৫৪, ১৫৫, ১৫৬, ১৫৭, ১৫৮ ও ১৫৯ অবিলম্বে কার্যকর হইবে এবং অন্যান্য ধারাসমূহ ১ জুলাই, ২০২৫ তারিখ হইতে কার্যকর হইবে।
“(১৪) “আপিল ট্রাইব্যুনাল” অর্থ কাস্টমস আইন, ২০২৩ এর ধারা ২২৫ এর অধীন প্রতিষ্ঠিত কাস্টমস, এক্সাইজ এবং মূল্য সংযোজন কর আপিল ট্রাইব্যুনাল;”;
“(গ) নির্মাণ সংস্থা, যোগানদার এবং ক্লিয়ারিং ও ফরোয়ার্ডিং সংস্থার ক্ষেত্রে ষান্মাসিক সময়কাল, যাহা জুন, ৩০ বা ডিসেম্বর, ৩১ এ সমাপ্তি ঘটে; তবে, কোনো উৎসে কর্তনকারী সত্তার ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হইবে না।”;
“(৬০ক) “পণ্য ঘোষণা” অর্থ কাস্টমস আইন, ২০২৩ এর ধারা ২ এর উপ-ধারা (৩১) এ সংজ্ঞায়িত পণ্য ঘোষণা;”;
“(ক) ধারা ২৮ এ উল্লিখিত মূসক আরোপযোগ্য মূল্য; বা”;
“(৮৪) “কাস্টমস আইন” অর্থ কাস্টমস আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৭ নং আইন) বা তদধীন প্রণীত কোনো বিধি বা প্রদত্ত কোনো আদেশ;”;
“(জজ) নিবন্ধিত হইবার পর হ্রাসকারী সমন্বয়; বা”।
উক্ত আইনের ধারা ২৪ এর উপ-ধারা (৬) এ উল্লিখিত “উপ-ধারা (৫) এর বিধান সাপেক্ষে,” শব্দগুলি, চিহ্ন, বন্ধনী ও সংখ্যা বিলুপ্ত হইবে।
উক্ত আইনের ধারা ৩১ এর-
“(৩ক) যেইক্ষেত্রে বাণিজ্যিক আমদানিকারক কর্তৃক আমদানি পর্যায়ে ৭.৫ (সাত দশমিক পাঁচ) শতাংশ আগাম কর পরিশোধ করা হইয়াছে, সেইক্ষেত্রে স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজনের পরিমাণ ৫০ (পঞ্চাশ) শতাংশের অধিক না হইলে আমদানি পরবর্তী প্রথম বিক্রয়ের ক্ষেত্রে নির্ধারিত পদ্ধতিতে চালানপত্র জারি সাপেক্ষে, মূসক পরিশোধ করিতে হইবে না।”; এবং
উক্ত আইনের ধারা ৪৬ এর-
“তবে শর্ত থাকে যে, এইরূপ নিষ্পত্তির ক্ষেত্রে ব্যাংক গ্যারান্টি অবমুক্তির তারিখ অথবা চূড়ান্তভাবে শুল্ক-করাদি জমা দেয়ার তারিখ যাহাই পরবর্তীতে ঘটিবে উক্ত তারিখের পরবর্তী ছয়টি কর মেয়াদের মধ্যে রেয়াত গ্রহণ করা যাইবে।”;
উক্ত আইনের ধারা ৪৭ এর পরিবর্তে নিম্নরূপ ধারা ৪৭ প্রতিস্থাপিত হইবে, যথা:-
“৪৭। আংশিক উপকরণ কর রেয়াত।- কোন নিবন্ধিত ব্যক্তি কর্তৃক আদর্শ মূসক হার বা হ্রাসকৃত হার বা সুনির্দিষ্ট কর বা অব্যাহতিপ্রাপ্ত বা শূন্যহার বিশিষ্ট বা এইরূপ কতিপয় ধরনের বা এইরূপ সকল ধরনের পণ্য বা সেবা সরবরাহ করা হইলে কেবল শূন্যহার ও আদর্শ মূসক হারে সরবরাহকৃত পণ্য বা সেবার বিপরীতে উপকরণের উপর পরিশোধিত মূসক রেয়াত গ্রহণ করা যাইবে এবং এইরূপ ক্ষেত্রে নিবন্ধিত ব্যক্তি কর্তৃক উপকরণ হিসেবে পণ্য বা সেবা সরবরাহ গ্রহণের পর ধারা ৪৬ অনুসরণপূর্বক সমুদয় সরবরাহের বিপরীতে রেয়াত গ্রহণ করিতে পারিবেন, তবে, সংশ্লিষ্ট কর মেয়াদ সমাপ্তির পর তাহাকে উক্ত কর মেয়াদে সরবরাহকৃত হ্রাসকৃত হার বা সুনির্দিষ্ট কর বা অব্যাহতিপ্রাপ্ত বা এইরূপ কতিপয় ধরনের বা এইরূপ সকল ধরনের পণ্য বা সেবার উপকরণের বিপরীতে গৃহীত রেয়াত বৃদ্ধিকারী সমন্বয়পূর্বক দাখিলপত্রে প্রদর্শন করিতে হইবে।”।
উক্ত আইনের ধারা ৪৮ এর উপ-ধারা (২) এর দফা (জ) এর শেষাংশে উল্লিখিত “বা” শব্দ বিলুপ্ত হইবে এবং অতঃপর নিম্নরূপ নূতন দফা (জজ) সন্নিবেশিত হইবে, যথা:-
“(জজ) নিবন্ধিত হইবার পর হ্রাসকারী সমন্বয়; বা”।
উক্ত আইনের ধারা ৪৯ এর উপ-ধারা (৫) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (৫) প্রতিস্থাপিত হইবে, যথা:-
“(৫) কোনো প্রকল্পের আওতায় কোনো সেবা গ্রহণকারী কর্তৃক প্রদেয় মূল্য সংযোজন কর যদি সেবা গ্রহণকারী বা, ক্ষেত্রমত, সেবার মূল্য বা কমিশন পরিশোধকারী ব্যক্তি সেবার মূল্য বা কমিশন পরিশোধকালে নির্ধারিত পদ্ধতিতে উৎসে আদায় বা কর্তনপূর্বক সরকারি ট্রেজারিতে জমা করেন এবং উক্ত সেবা সরবরাহকারী ব্যক্তি কর্তৃক উক্ত সমুদয় সেবার অংশবিশেষ সরবরাহের লক্ষ্যে কোন সাব-কন্ট্রাক্টর, এজেন্ট বা অন্যকোন সেবা সরবরাহকারী ব্যক্তিকে নিয়োগ করেন, সেইক্ষেত্রে উক্ত সেবা সরবরাহকারীর সাব-কন্ট্রাক্টর, এজেন্ট বা নিয়োগকৃত অন্যকোন সেবা সরবরাহকারী ব্যক্তির নিকট হইতে, উক্ত একই সেবার উপর প্রথম পর্যায়ে প্রযোজ্য মূল্য সংযোজন কর আদায় বা কর্তন এবং সরকারি ট্রেজারিতে জমা প্রদানের দালিলিক প্রমাণাদি উপস্থাপন সাপেক্ষে, কেবল প্রথম সাব-কন্ট্রাক্টরের সরবরাহের ক্ষেত্রে মূল্য সংযোজন কর প্রযোজ্য হইবে না; এবং প্রকল্পের আওতায় পণ্য ক্রয়ের ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হইবে না।”।
উক্ত আইনের ধারা ৫০ এর উপ-ধারা (২) এ উল্লিখিত “৩ (তিন)” সংখ্যা, বন্ধনী ও শব্দের পরিবর্তে “৬ (ছয়)” সংখ্যা, বন্ধনী ও শব্দ প্রতিস্থাপিত হইবে।
উক্ত আইনের ধারা ৫৭ এর দফা (গ) এ উল্লিখিত “খুচরা মূল্যের” শব্দগুলির পরিবর্তে “সর্বোচ্চ খুচরা মূল্যের” এবং “খুচরা মূল্য” শব্দগুলির পরিবর্তে “সর্বোচ্চ খুচরা মূল্য” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
উক্ত আইনের ধারা ৬৪ এর উপ-ধারা (১) এর প্রথম শর্তাংশের প্রান্তস্থিত “।” চিহ্নের পরিবর্তে “:” চিহ্ন প্রতিস্থাপিত হইবে এবং অতঃপর নিম্নরূপ দ্বিতীয় শর্তাংশ সংযোজিত হইবে, যথা:-
“আরো শর্ত থাকে যে, কোনো সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বীমা এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর মেয়াদ সমাপ্তির অনধিক ২০ দিনের মধ্যে দাখিলপত্র পেশ করিতে পারিবে।”।
উক্ত আইনের ধারা ৬৯ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “কমিশনার” শব্দের পরিবর্তে “কমিশনার বা মহাপরিচালক” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে এবং দফা (গ) এ উল্লিখিত “রেয়াতের” শব্দের পর “বা হ্রাসকারি সমন্বয়ের” শব্দগুলি সন্নিবেশিত হইবে।
উক্ত আইনের ধারা ৭১ এর উপ-ধারা (১) এর দফা (খ) এ উল্লিখিত “মিশনের” শব্দের পরিবর্তে “মিশনের বা আন্তর্জাতিক সংস্থার” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
উক্ত আইনের ধারা ৭২ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “পরবর্তী” শব্দের পর “৬ (ছয়) কর মেয়াদের মধ্যে” সংখ্যা, বন্ধনী ও শব্দগুলি সন্নিবেশিত হইবে।
উক্ত আইনের ধারা ৮৩ এর উপ-ধারা (৪) এর পর নিম্নরূপ নূতন উপ-ধারা (৫) সংযোজিত হইবে, যথা:-
“(৫) বিভাগীয় কর্মকর্তার লিখিত আদেশক্রমে সহকারী রাজস্ব কর্মকর্তা সংশ্লিষ্ট স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়ের ভৌগোলিক এলাকায় পরিদর্শন, তথ্য সংগ্রহ, বিক্রয় যাচাই এবং বিভাগীয় কর্মকর্তা কর্তৃক নির্দিষ্টকৃত অন্য কোনো কার্য সম্পাদন করিতে পারিবেন।”।
উক্ত আইনের ধারা ৮৫ এর উপ-ধারা (১) এ উল্লিখিত সারণীর-
উক্ত আইনের ধারা ৯৫ এর উপ-ধারা (৫) এর দফা (ঘ) এ উল্লিখিত “বিল অব এন্ট্রি (Bill of Entry)” শব্দগুলি ও বন্ধনীর পরিবর্তে “পণ্য ঘোষণা” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
উক্ত আইনের ধারা ১০৬ এর উপ-ধারা (২) এ উল্লিখিত “১২ (বার)” সংখ্যা, বন্ধনী ও শব্দের পরিবর্তে “১৮ (আঠার)” সংখ্যা, বন্ধনী ও শব্দ প্রতিস্থাপিত হইবে।
উক্ত আইনের ধারা ১০৭ এর উপ-ধারা (২) এর পর নিম্নরূপ নূতন উপ-ধারা (২ক) সন্নিবেশিত হইবে, যথা:-
“(২ক) নিবন্ধিত ব্যক্তি Enterprise Resource Planning (ERP) সফটওয়্যার বা জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্ধারিত মূসক সফটওয়্যার এর মাধ্যমে কর সংক্রান্ত দলিলাদি ও হিসাবপত্র এবং অন্যান্য রেকর্ডপত্র যথাযথ নিরাপত্তাসহ সার্ভারে সংরক্ষণ করিতে পারিবেন।”।
উক্ত আইনের ধারা ৩৫ এর উপ-ধারা (৩) এর দুই স্থানে উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
উক্ত আইনের ধারা ১২১ এর উপ-ধারা (৩) এর পর নিম্নরূপ নূতন উপ-ধারা (৩ক) সন্নিবেশিত হইবে, যথা:-
“(৩ক) এই আইনের অন্যান্য বিধানে ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, দৈব-দুর্বিপাক বা যুদ্ধের কারণে সরকার, জনস্বার্থে, উক্তরূপ আপৎকালীন সময়ের জন্য, কমিশনার (আপিল) কর্তৃক আপিল নিষ্পত্তির সময়সীমা, আদেশ দ্বারা বৃদ্ধি করিতে পারিবে।”।
উক্ত আইনের ধারা ১২২ এর-
উক্ত আইনের ধারা ১২৩ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “আপীলাত ট্রাইব্যুনালের” শব্দগুলির পরিবর্তে “আপিল ট্রাইব্যুনালের” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
উক্ত আইনের ধারা ১২৪ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “আপীলাত ট্রাইব্যুনালের” শব্দগুলির পরিবর্তে “আপিল ট্রাইব্যুনালের” শব্দুগলি প্রতিস্থাপিত হইবে।
উক্ত আইনের ধারা ১২৬ এর উপ-ধারা (৩) বিলুপ্ত হইবে।
উক্ত আইনের ধারা ১২৭ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “প্রদেয় কর পরিশোধ করিতে ব্যর্থ হন” শব্দগুলির পর “বা অনিয়মিতভাবে রেয়াত বা হ্রাসকারী সমন্বয় গ্রহণ করেন” শব্দগুলি সন্নিবেশিত হইবে।
উক্ত আইনের প্রথম তফসিলের-
(১) প্রথম খন্ড (মূল্য সংযোজন কর হইতে অব্যাহতিপ্রাপ্ত পণ্যসমূহ) এর টেবিলের কলাম (১) এ উল্লিখিত শিরোনামা সংখ্যা ১৪.০১ এর বিপরীতে কলাম (৩) এ উল্লিখিত এন্ট্রিসমূহের পরিবর্তে নিম্নরূপ এন্ট্রিসমূহ প্রতিস্থাপিত হইবে, যথা:-
“শাকসবজি সামগ্রী প্রাথমিকভাবে বিনুনির জন্য ব্যবহৃত (যথা: বাঁশ, বেত, বেণু-বাঁশ, নলখাগড়া, উইলো গাছের ডাল, রেফিয়া পরিষ্কার, শুভ্র অথবা রং করা, খাদ্য শস্যের খড়কুটা, শালপাতা, সুপারিপাতা, বটপাতা, কাঠাল পাতা, শিয়ালি পাতা, শিশাল পাতা, সাবাই ঘাস এবং গাছের আঠালো ছাল)”;
(২) দ্বিতীয় খন্ড (মূল্য সংযোজন কর হইতে অব্যাহতিপ্রাপ্ত সেবাসমূহ) এর-
“(ঙ) কর্মচারী কর্তৃক তাহার নিয়োগকর্তাকে প্রদত্ত সেবা।” এবং
“(ছ) ভূমি ও ভবন বিক্রয় বা হস্তান্তর এবং উহার নিবন্ধন (ভূমি উন্নয়ন সংস্থা ও ভবন নির্মাণ সংস্থা ব্যতীত)।”।
উক্ত আইনের দ্বিতীয় তফসিলের-
“টেবিল-১
আমদানি পর্যায়ে সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্যসমূহ
| শিরনামা সংখ্যা (Heading) | সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড (H.S. Code) | পণ্যসমূহের বিবরণ (Description of Goods) | সম্পূরক শুল্কহার (%) |
| (১) | (২) | (৩) | (৪) |
| ০২.০১, ০২.০২, ০২.০৪ | সকল এইচ,এস,কোড | Meat of bovine animals, sheeps or goats, fresh or chilled or frozen. | ১০ |
| ০২.০৬ | সকল এইচ,এস,কোড (০২০৬.৩০.১০, ০২০৬.৩০.৯০, ০২০৬.৪১.১০, ০২০৬.৪১.৯০, ০২০৬.৪৯.১০, ০২০৬.৪৯.৯০ ব্যতীত) | Edible offal of bovine animals, swine, sheep, goats, horses, asses, mules or hinnies, fresh, chilled or frozen. | ১০ |
| ০২.০৭ | সকল এইচ,এস,কোড (০২০৭.১১.১০, ০২০৭.১১.৯০, ০২০৭.১২.১০, ০২০৭.১২.৯০, ০২০৭.১৩.১০, ০২০৭.১৩.৯০, ০২০৭.১৪.৯০ ব্যতীত) | Meat, and edible offal, of the poultry of heading. 01.05, fresh, chilled or frozen. | ১০ |
| ০৩.০২ | ০৩০২.১৩.১০ ০৩০২.১৩.৯০ | Pacific salmon | ১০ |
| ০৩০২.১৪.১০ ০৩০২.১৪.৯০ | Atlantic salmon (Salmo salar) and Danube salmon (Hucho hucho) | ১০ | |
| ০৩০২.১৯.৯০ | Other fish | ১০ | |
| ০৩০২.৩১.১০ ০৩০২.৩১.৯০ | Albacore or longfinned tunas | ১০ | |
| ০৩০২.৩২.১০ ০৩০২.৩২.৯০ | Yellowfin tunas | ১০ | |
| ০৩০২.৩৪.১০ ০৩০২.৩৪.৯০ | Bigeye tunas | ১০ | |
| ০৩০২.৩৫.১০ ০৩০২.৩৫.৯০ | Atlantic and Pacific bluefin tunas | ১০ | |
| ০৩০২.৩৬.১০ ০৩০২.৩৬.৯০ | Southem bluefin tunas | ১০ | |
| ০৩০২.৩৯.১০ ০৩০২.৩৯.৯০ | Other tunas | ১০ | |
| ০৩০২.৯৯.১০ ০৩০২.৯৯.৯০ | heads, tails, maws and other edible fish offal | ১০ | |
| ০৩.০৩ | ০৩০৩.১১.১০ ০৩০৩.১১.৯০ | Sockeye salmon | ১০ |
| ০৩০৩.১২.১০ ০৩০৩.১২.৯০ | Other Pacific salmon | ১০ | |
| ০৩০৩.১৩.১০ ০৩০৩.১৩.৯০ | Atlantic salmon (Salmo salar) and Danube salmon (Hucho hucho) | ১০ | |
| ০৩০৩.১৯.১০ ০৩০৩.১৯.৯০ | Other | ১০ | |
| ০৩০৩.৪২.১০ ০৩০৩.৪২.৯০ | Yellowfin tunas | ১০ | |
| ০৩০৩.৪৪.১০ ০৩০৩.৪৪.৯০ | Bigeye tunas | ১০ | |
| ০৩০৩.৪৫.১০ ০৩০৩.৪৫.৯০ | Atlantic and Pacific bluefin tunas | ১০ | |
| ০৩০৩.৪৬.১০ ০৩০৩.৪৬.৯০ | Southem bluefin tunas | ১০ | |
| ০৩০৩.৪৯.১০ ০৩০৩.৪৯.৯০ | Other tunas | ১০ | |
| ০৩.০৪ | ০৩০৪.৪১.১০ ০৩০৪.৪১.৯০ | Pacific salmon | ১০ |
| ০৩০৪.৮১.১০ ০৩০৪.৮১.৯০ | Pacific salmon | ১০ | |
| ০৩০৪.৮৭.১০ ০৩০৪.৮৭.৯০ | Tunas (of the genus Thunnus), Skipjack tuna (stripe-bellied bonito) (Katsuwonus pelamis) | ১০ | |
| ০৩০৪.৮৯.১০ ০৩০৪.৮৯.৯০ | Other | ১০ | |
| ০৩.০৫ | ০৩০৫.৫৯.৯০ | অন্যান্য শুকনা মাছ (লবণাক্ত হউক বা না হউক), ধুমায়িত নয় (আড়াই কেজি পর্যন্ত মোড়ক বা টিনজাত ব্যতীত) | ২০ |
| ০৩.০৬ | ০৩০৬.১৬.০০ ০৩০৬.১৭.০০ | হিমায়িত চিংড়ি | ২০ |
| ০৩.০৯ | ০৩০৯.১০.১০ ০৩০৯.৯০.১০ | মানুষের খাওয়ার উপযোগী মাছের টুকরা বা গুঁড়া (আড়াই কেজি পর্যন্ত মোড়ক বা টিনজাত) | ১০ |
| ০৪.০৫ | সকল এইচ,এস,কোড | মাখন এবং অন্যান্য দুগ্ধজাত চর্বি ও তৈল; ডেইরী স্পেডস্ | ২০ |
| ০৪.০৬ | সকল এইচ,এস,কোড | Cheese and Curd | ২০ |
| ০৭.০২ | সকল এইচ,এস,কোড | তাজা বা ঠান্ডা টমেটো | ২০ |
| ০৭.০৬ | ০৭০৬.১০.১০ | Carrots And Turnips, Fresh Or Chilled, Wrapped/Canned upto 2.5 kg | ২০ |
| ০৭০৬.১০.৯০ | Carrots And Turnips, Fresh Or Chilled, in bulk | ২০ | |
| ০৭.০৯ | সকল এইচ,এস,কোড | Other vegetables, fresh or chilled. | ২০ |
| ০৮.০১ এবং ০৮.০২ | ০৮০১.১১.১০ ০৮০১.১২.১০ ০৮০১.১৯.১০ ০৮০১.২১.১০ ০৮০১.২২.১০ ০৮০১.৩১.১০ ০৮০১.৩২.১০ ০৮০২.১১.১০ ০৮০২.১২.১০ ০৮০২.২২.১০ ০৮০২.৩১.১০ ০৮০২.৩২.১০ ০৮০২.৪১.১০ ০৮০২.৪২.১০ ০৮০২.৫১.১০ ০৮০২.৫২.১০ ০৮০২.৬১.১০ ০৮০২.৬২.১০ ০৮০২.৭০.১০ ০৮০২.৯৯.৯১ | Coconuts, Brazil nuts, cashew nuts and other nuts, fresh or dried (Wrapped or canned upto 2.5 kg) | ২০ |
| ০৮.০২ | ০৮০২.৮০.১০ ০৮০২.৮০.৯০ | Areca Nut | ৪৫ |
| ০৮০২.৯১.১০ ০৮০২.৯২.১০ | Pine nuts | ৪৫ | |
| ০৮০২.৯৯.১১ ০৮০২.৯৯.১২ ০৮০২.৯৯.১৯ | তাজা বা শুকনা সুপারি, খোসা ছাড়ানো হউক বা না হউক | ৪৫ | |
| ০৮.০৪ | ০৮০৪.৫০.৩১ ০৮০৪.৫০.৩৯ | তাজা বা শুকনা আম | ৩০ |
| ০৮.০৫ | ০৮০৫.১০.১০ ০৮০৫.১০.৯০ | তাজা বা শুকনা কমলালেবু | ৩০ |
| ০৮০৫.২১.১০ ০৮০৫.২১.৯০ ০৮০৫.২২.১০ ০৮০৫.২২.৯০ ০৮০৫.২৯.১০ ০৮০৫.২৯.৯০ | তাজা বা শুকনা লেবুজাতীয় ফল | ৩০ | |
| ০৮০৫.৪০.১০ ০৮০৫.৪০.৯০ | Grapefruit and pomelos (fresh or dried) | ৩০ | |
| ০৮০৫.৫০.১০ ০৮০৫.৫০.৯০ | তাজা বা শুকনা লেবু | ৩০ | |
| ০৮০৫.৯০.১১ ০৮০৫.৯০.১৯ ০৮০৫.৯০.২১ ০৮০৫.৯০.২৯ | তাজা বা শুকনা অন্যান্য লেবু জাতীয় ফল | ৩০ | |
| ০৮.০৬ | সকল এইচ,এস,কোড | তাজা বা শুকনা আঙ্গুর ফল | ৩০ |
| ০৮.০৭ | সকল এইচ,এস,কোড | Melons (including watermelons) and papaws (papayas), fresh. | ৩০ |
| ০৮.০৮ | সকল এইচ,এস,কোড (০৮০৮.৪০.১০, ০৮০৮.৪০.৯০ ব্যতীত) | তাজা আপেল ও নাশপাতি | ৩০ |
| ০৮.০৯ | সকল এইচ,এস,কোড (০৮০৯.৪০.১১, ০৮০৯.৪০.১৯, ০৮০৯.৪০.৯১, ০৮০৯.৪০.৯৯ ব্যতীত) | Apricots, cherries, peaches (including nectarines), fresh | ৩০ |
| ০৮.১০ | সকল এইচ,এস,কোড | অন্যান্য তাজা ফল | ৩০ |
| ০৯.০১ | ০৯০১.১১.১০ ০৯০১.১২.১০ ০৯০১.২১.১০ ০৯০১.২২.১০ ০৯০১.৯০.১০ | Coffee; coffee husks and skins; coffee substitutes containing coffee in any proportion (Wrapped or canned upto 2.5 kg) | ২০ |
| ০৯.০২ | ০৯০২.১০.০০ ০৯০২.২০.০০ | Green tea | ২০ |
| ০৯০২.৩০.০০ | Black tea (farmented) and partly farmented tea, in immediate packings of a content not exceeding 3 kg | ২০ | |
| ০৯০২.৪০.০০ | Other black tea (farmented) and other partly farmented tea | ২০ | |
| ০৯.০৪ | ০৯০৪.১১.১০ ০৯০৪.১১.৯০ ০৯০৪.১২.০০ | গোলমরিচ, চূর্ণ বা দলানো হউক বা না হউক | ২০ |
| ০৯.০৬ | সকল এইচ,এস,কোড | দারুচিনি এবং দারুচিনি গাছের ফুল | ২০ |
| ০৯.০৭ | সকল এইচ,এস,কোড | লবঙ্গ | ২০ |
| ০৯.০৮ | ০৯০৮.৩১.১০ ০৯০৮.৩১.৯০ ০৯০৮.৩২.১০ ০৯০৮.৩২.৯০ | এলাচ | ২০ |
| ০৯.০৯ | ০৯০৯.৩১.১০ ০৯০৯.৩১.৯০ ০৯০৯.৩২.১০ ০৯০৯.৩২.৯০ | জিরা | ২০ |
| ১৫.১৩ | ১৫১৩.১৯.০০ | রিফাইণ্ড নারিকেল তৈল ও ইহার অংশ বিশেষ, অন্যান্য | ৩০ |
| ১৭.০২ | ১৭০২.৩০.১০ | Dextrose anhydrous/monohydrate BP/USP Pyrogen free imported under blocklist | ২০ |
| ১৭০২.৩০.২০ | Liquid glucose | ২০ | |
| ১৭০২.৩০.৯০ | Other glucose and glucose syrup | ২০ | |
| ১৭০২.৪০.০০ | Glucose and glucose syrup, containing in the dry state at least 20% but less than 50% by weight of fructose, excluding invert sugar | ২০ | |
| ১৭.০৪ | ১৭০৪.১০.১০ ১৭০৪.৯০.১০ | Sugar confectionery (including white chocolate), not containing cocoa, put up for retail sale | ৪৫ |
| ১৭০৪.১০.৯০ ১৭০৪.৯০.৯০ | Sugar confectionery (including white chocolate), not containing cocoa. excluding put up for retail sale | ৪৫ | |
| ১৮.০৬ | কোকাযুক্ত চকলেট এবং অন্যান্য খাদ্য প্রিপারেশনঃ | ||
| ১৮০৬.২০.০০ | কোকাযুক্ত চকলেট এবং অন্যান্য খাদ্য প্রিপারেশন (২ কেজির উর্ধ্বে ব্লক, স্লাব বা বার আকারে অথবা তরল, পেস্ট, গুঁড়া, দানাদার বা অন্যরূপে বাল্ক প্যাকিং এ) | ৪৫ | |
| ১৮০৬.৩১.০০ ১৮০৬.৩২.০০ | ফিনিস্ড চকলেট (ব্লক, স্লাব বা বার আকারে) | ৪৫ | |
| ১৮০৬.৯০.০০ | অন্যান্য | ২০ | |
| ১৯.০১ | ১৯০১.১০.০০ | খুচরা মোড়কে শূন্য থেকে ১ বছরের শিশুদের ব্যবহারের জন্য খাদ্য সামগ্রী (হেডিং নং ০৪.০১ থেকে ০৪.০৪ ভূক্ত পণ্যজাত) | ২০ |
| ১৯০১.২০.০০ | Mixes and dough’s for the preparation of bakers’ wares of heading 19.05 | ২০ | |
| ১৯০১.৯০.৯১ | Malt extract/food preparations Imported in bulk by VAT registered food processing industries | ২০ | |
| ১৯০১.৯০.৯৯ | অন্যান্য খাদ্য সামগ্রী | ২০ | |
| ১৯.০২ | সকল এইচ,এস,কোড | Pasta, whether or not cooked or stuffed or otherwise prepared; couscous | ২০ |
| ১৯.০৪ | সকল এইচ,এস,কোড | Prepared foods obtained by the swelling or roasting of cereals or cereal products; all types of cereals | ২০ |
| ১৯.০৫ | ১৯০৫.৩১.০০ | Sweet biscuits | ৪৫ |
| ১৯০৫.৩২.০০ | Waffles and wafers | ৪৫ | |
| ১৯০৫.৪০.০০ | Rusks, toasted bread and similar toasted products | ৪৫ | |
| ১৯০৫.৯০.০০ | Other | ৪৫ | |
| ২০.০৫ | ২০০৫.২০.০০ | পটেটো চিপস্ | ৪৫ |
| ২০.০৭ | সকল এইচ,এস,কোড | রান্নার ফলে প্রাপ্ত জ্যাম, ফলের জেলি, মারমালেডস, ফল বা বাদামযুক্ত পিউরি এবং ফল বা বাদামের পেস্ট, চিনি বা অন্যান্য মিষ্টি পদার্থ যুক্ত হউক বা না হউক | ২০ |
| ২০.০৮ | সকল এইচ,এস,কোড | Fruit, nuts and other edible parts of plants, otherwise prepared or preserved, whether or not containing added sugar or other sweetening matter or spirit, not elsewhere specified or included. | ২০ |
| ২০.০৯ | সকল এইচ,এস,কোড | ফলের রস (আঙ্গুরের must সহ) বা সবজির রস, গাঁজানো নহে বা স্পিরিটযুক্ত নহে, চিনি বা অন্য মিষ্টি পদার্থ যুক্ত হউক বা না হউক | ৩০ |
| ২১.০১ | সকল এইচ,এস,কোড | Extracts, essences and concentrates, of coffee, tea or mate and preparations | ২০ |
| ২১.০৩ | সকল এইচ,এস,কোড | সস এবং অনুরূপ পণ্য; mixed condiments, সরিষার গুঁড়া এবং অন্যান্য পণ্য | ২০ |
| ২১.০৫ | ২১০৫.০০.০০ | Ice cream and other edible ice, whether or not containing cocoa | ২০ |
| ২১.০৬ | ২১০৬.৯০.১০ | সুগন্ধি দ্রব্যের মিশ্রণ ব্যতীত কোমল পানীয় প্রস্তুতে ব্যবহৃত সামগ্রী, আয়তন ভিত্তিক এ্যালকোহল ক্ষমতা ০.৫% এর ঊর্ধ্বে | ৩৫০ |
| ২১০৬.৯০.৪৯ | Other Stabilizer for milk | ১০ | |
| ২১০৬.৯০.৫০ | Creamer in bulk imported by VAT registered milk foodstuffs manufacturers | ২০ | |
| ২১০৬.৯০.৬০ | Food supplement | ২০ | |
| ২১০৬.৯০.৯০ | অন্যান্য | ২০ | |
| ২২.০১ | সকল এইচ,এস,কোড | Waters, including natural or artificial mineral waters and aerated waters, not containing added sugar other sweetening matter nor flavoured; ice and snow | ২০ |
| ২২.০২ | ২২০২.১০.০০ | Waters, including mineral waters and aerated waters containing added sugar of other sweetening matter or flavoured | ১০০ |
| ২২০২.৯১.০০ | নন-এ্যালকোহলিক বিয়ার | ১০০ | |
| ২২০২.৯৯.০০ | অন্যান্য | ১০০ | |
| ২২.০৩ | ২২০৩.০০.০০ | মল্ট হইতে প্রস্তুত বিয়ার | ২৫০ |
| ২২.০৪ | সকল এইচ,এস,কোড | তাজা আঙ্গুরের মদ্য, ফর্টিফাইড মদ্যসহ; (২০.০৯ হেডিংভুক্ত grape must ব্যতীত) | ৩৫০ |
| ২২.০৫ | সকল এইচ,এস,কোড | ভারমুথ এবং তাজা আঙ্গুরের তৈরি মদ্য, সুবাসিত | ৩৫০ |
| ২২.০৬ | ২২০৬.০০.০০ | অন্যান্য গাঁজানো পানীয় (উদাহরণস্বরূপ সিডার, পেরী) | ৩৫০ |
| ২২.০৮ | সকল এইচ,এস,কোড | Undenatured ethyl alcohol of an alcoholic strength by volume of less than 80% volume, spirits, liquors and other spirituous beverages | ৩৫০ |
| ২৪.০১ | সকল এইচ,এস,কোড | Unmanufactured Tobacco, Tobacco refuse | ১০০ |
| ২৪.০২ | ২৪০২.১০.০০ | তামাকের তৈরি সিগার, চুরুট ও সিগারিল্লো | ৩৫০ |
| ২৪০২.২০.০০ | তামাকের তৈরি সিগারেট | ৩৫০ | |
| ২৪০২.৯০.০০ | হাতে বা অযান্ত্রিক পদ্ধতিতে তৈরি বিড়ি এবং অন্যান্য | ১৫০ | |
| ২৪.০৩ | সকল এইচ,এস,কোড | অন্যান্য প্রস্তুতকৃত তামাক এবং সমজাতীয় পদার্থ; তামাকের “homogenised” বা “reconstituted” নির্জাস বা সুগন্ধি | ১৫০ |
| ২৪.০৪ | সকল এইচ,এস,কোড | Products containing tobacco, reconstituted tobacco, nicotine, or tobacco or nicotine substitutes, intended for inhalation without combustion; other nicotine containing products intended for the intake of nicotine into the human body. | ১৫০ |
| ২৫.০১ | ২৫০১.০০.১০ | Pure sodium chloride BP/USP pyrogen free | ২০ |
| ২৫০১.০০.২০ | Salt (other than pure sodium chloride) not in aqueous solution including salt boulder for crushing and salt in bulk | ২০ | |
| ২৫০১.০০.৩০ | Rock salt, bhit lobon | ২০ | |
| ২৫০১.০০.৯১ | Denatured salt (coloured) | ২০ | |
| ২৫০১.০০.৯৯ | অন্যান্য লবণ | ২০ | |
| ২৫.১৫ | ২৫১৫.১১.০০ | মার্বেল এবং ট্রেভারটিন (আপাত: আপেক্ষিক পুরুত্ব ২.৫% বা তার বেশী), ক্রুড বা স্থুলভাবে কর্তিত | ৪৫ |
| ২৫১৫.১২.০০ | Merely cut, by sawing or otherwise, into blocks or slabs of a rectangular (including square) shape | ৪৫ | |
| ২৫১৫.২০.০০ | Ecsussine and other calcareous monumental or building stone; alabaster | ৪৫ | |
| ২৫.১৬ | ২৫১৬.১১.০০ | গ্রানাইট (স্থুলভাবে কর্তিত) | ৪৫ |
| ২৫১৬.১২.০০ | গ্রানাইটঃ করাত দ্বারা বা অন্য প্রকারে ব্লক অথবা চতুর্ভুজ বা বর্গাকার স্লাব হিসাবে কর্তিত | ৪৫ | |
| ২৫১৬.৯০.১০ | বোল্ডার স্টোন | ১০ | |
| ২৫.১৭ | ২৫১৭.১০.৯০ | Pebbles, gravel, broken or crushed stone (excl. imported by VAT registered ceramic products manufacturing industries) | ৩০ |
| ২৫১৭.৪৯.০০ | Other Pebbles, gravel, broken or crushed stone | ৩০ | |
| ২৫.২১ | ২৫২১.০০.৯১ | Boulder Lime stone | ১০ |
| ২৫২১.০০.৯৯ | Other | ৩০ | |
| ২৫.২৩ | ২৫২৩.২১.০০ | পোর্টল্যাণ্ড সিমেন্টঃ সাদা, কৃত্রিমভাবে রঙ্গীন করা হউক বা না হউক | ২০ |
| ২৫২৩.২৯.০০ | অন্যান্য পোর্টল্যাণ্ড সিমেন্ট | ২০ | |
| ২৮.০৭ | ২৮০৭.০০.০০ | সালফিউরিক এসিড, ওলিয়াম | ২০ |
| ২৮.৩৩ | ২৮৩৩.১১.০০ | Disodium sulphate | ২০ |
| ২৮৩৩.১৯.০০ | Sodium sulphates | ২০ | |
| ২৯.১৫ | ২৯১৫.৭০.৩২ | Sodium salt of palmitic acid (soap noodle) imported by other | ২০ |
| ২৯.১৭ | ২৯১৭.৩২.১০ | Dioctyl orthophthalates pharmaceutical grade imported under block list by VAT registered pharmaceutical industry | ১০ |
| ২৯১৭.৩২.৯০ | ডাইঅক্টাইল অর্থোথেলেটস (ডি ও পি) | ১০ | |
| ২৯১৭.৩৩.০০ | Dinonyl or didecyl orthophthalates | ১০ | |
| ২৯১৭.৩৪.০০ | Other esters of orthophthalic acid | ১০ | |
| ২৯১৭.৩৯.৯০ | Other | ১০ | |
| ৩২.০৮ | ৩২০৮.১০.১০ | Paints and varnishes imported by Bangladesh Biman, flying club, concerned Government Department and VAT registered manufacturer as raw material for their product | ৩০ |
| ৩২০৮.১০.৯০ | পলিয়েস্টার বেইজড অন্যান্য পেইন্টস, ভার্ণিশ (এনামেল লেকারসহ) | ৩০ | |
| ৩২০৮.২০.১০ | Paints and varnishes imported by Bangladesh Biman, flying club, concerned Government Department and VAT registered manufacturer as raw material for their product | ৩০ | |
| ৩২০৮.২০.৯৯ | Other paints based on acrylic or vinyl polymers, in a non-aqueous medium | ৩০ | |
| ৩২০৮.৯০.১০ | Paints and varnishes imported by Bangladesh Biman, flying club, concerned Government Department and VAT registered manufacturer as raw material for their product | ৩০ | |
| ৩২০৮.৯০.৯০ | অন্যান্য পেইন্টস, ভার্ণিশ এবং লেকার | ৩০ | |
| ৩২.০৯ | ৩২০৯.১০.১০ | Paints and varnishes imported by Bangladesh Biman, flying club, concerned Government Department and VAT registered manufacturer as raw material for their product | ৩০ |
| ৩২০৯.১০.৯০ | এক্রেলিক ভিনাইল পলিমার বেইজড অন্যান্য পেইন্ট এন্ড ভার্ণিশ (এনামেল ও লেকারসহ) | ৩০ | |
| ৩২০৯.৯০.১০ | Paints and varnishes imported by Bangladesh Biman, flying club, concerned Government Department and VAT registered manufacturer as raw material for their product | ৩০ | |
| ৩২০৯.৯০.৯০ | অন্যান্য পেইন্টস, ভার্ণিশ এবং লেকার | ৩০ | |
| ৩২.১০ | ৩২১০.০০.১০ | Paints and varnishes imported by Bangladesh Biman, flying club, concerned Government Department and VAT registered manufacturer as raw material for their product | ৩০ |
| ৩২১০.০০.২০ | Prepared water pigments of a kind used for finishing leather, for cleaning footwear in tablet form | ৩০ | |
| ৩২১০.০০.৯০ | অন্যান্য পেইন্ট, বার্ণিশ (এনামেল, লেকার ও ডিস্টেম্পারসহ) | ৩০ | |
| ৩৩.০৩ | ৩৩০৩.০০.০০ | সুগন্ধি ও প্রসাধনী পানি | ৩০ |
| ৩৩.০৪ | সকল এইচ,এস,কোড | সৌন্দর্য অথবা প্রসাধন সামগ্রী এবং ত্বক পরিচর্যার প্রসাধন সামগ্রী (ঔষধে ব্যবহৃত পদার্থ ব্যতীত), সানস্ক্রিন বা সান ট্যান সামগ্রী; হাত, নখ বা পায়ের প্রসাধন সামগ্রীসহ | ৪৫ |
| ৩৩.০৫ | সকল এইচ,এস,কোড | কেশ পরিচর্যায় ব্যবহৃত সামগ্রী | ৬০ |
| ৩৩.০৬ | ৩৩০৬.১০.০০ | ডেনট্রিফিস | ২০ |
| ৩৩০৬.৯০.০০ | মুখগহবর বা দাঁতের জন্য ব্যবহৃত অন্যান্য সামগ্রী | ২০ | |
| ৩৩.০৭ | সকল এইচ,এস,কোড | শেভের আগে, শেভের পরে বা শেভের সময় ব্যবহার্য সামগ্রী; শরীরের দুর্গন্ধ দুরীকরণে ব্যবহৃত সামগ্রী, ডিপাইলেটরী এবং অন্যান্য সুগন্ধি, প্রসাধনী ও টয়লেট সামগ্রী যা অন্য কোথাও বর্ণিত বা অন্তর্ভুক্ত নহে; কক্ষের দুর্গন্ধ নাশক (সুগন্ধিযুক্ত হউক বা না হউক) অথবা জীবানুনাশক ক্ষমতা থাকুক বা না থাকুক) | ৩০ |
| ৩৩০৭.২০.০০ | Personal deodorants and antiperspirants | ৩০ | |
| ৩৩০৭.৯০.০০ | অন্যান্য | ৩০ | |
| ৩৪.০১ | সকল এইচ,এস,কোড | সাবান এবং সাবান হিসাবে ব্যবহৃত সারফেস একটিভ সামগ্রী এবং সমজাতীয় পণ্য | ৬০ |
| ৩৪.০২ | ৩৪০২.৫০.০০ | Preparations put up for retail sale | ৩০ |
| ৩৪০২.৯০.১০ | ডিটারজেন্ট | ৩০ | |
| ৩৪.০৫ | ৩৪০৫.১০.০০ | Polishes, creams and similar preparations for footwear or leather | ২০ |
| ৩৬.০১ | ৩৬০১.০০.০০ | বিষ্ফোরক পাউডার | ৩০ |
| ৩৬.০২ | ৩৬০২.০০.০০ | তৈরি বিস্ফোরক, বিস্ফোরক পাউডার ব্যতীত | ৩০ |
| ৩৬.০৪ | সকল এইচ,এস,কোড | আতশবাজি সিগনালিং ফ্লেয়ার, রেইন রকেট, ফগ সিগনাল এবং অন্যান্য পাইরোটেকনিক পণ্য | ৩০ |
| ৩৬.০৫ | ৩৬০৫.০০.০০ | দিয়াশলাই; শিরনামা সংখ্যা ৩৬.০৪ এর পাইরোটেকনিক পণ্য সামগ্রী ব্যতীত | ২০ |
| ৩৮.০৮ | ৩৮০৮.৯১.২১ | Mosquito coil; aerosol; mosquito repellent | ২০ |
| ৩৮.২৪ | ৩৮২৪.৯৯.২০ | Chlorinated parafin wax | ১০ |
| ৩৯.১৭ | ৩৯১৭.২১.০০ | Tubes, pipes and hoses, rigid of polymers of ethylene | ৩০ |
| ৩৯১৭.২২.০০ | Tubes, pipes and hoses, rigid of polymers of propylene | ৩০ | |
| ৩৯১৭.২৩.৯০ | Tubes, pipes and hoses, rigid of polymers of vinyl chloride (excluding PVC shrinkable tube (plain) | ৩০ | |
| ৩৯১৭.২৯.৯১ | Fibre glass imported by VAT registered electric fan manufacturers | ৩০ | |
| ৩৯১৭.২৯.৯৯ | Tubes, pipes and hoses, rigid of other plastics (excluding Silicone tubing for laboratory use; Hoses pipe for gas cylinder) | ৩০ | |
| ৩৯.১৮ | সকল এইচ,এস,কোড | প্লাস্টিকের তৈরি ফ্লোর কাভারিং, ওয়াল অথবা সিলিং কাভারিং, সেলফ এডহেসিভ হউক বা না হউক (রোল অথবা টাইল আকারে) | ২০ |
| ৩৯.১৯ | ৩৯১৯.৯০.৯৯ | প্লাস্টিকের তৈরি সেলফ এডহেসিভ প্লেট, শীট, ফিল্ম, ফয়েল, টেপ, স্ট্রীপ এবং অন্যান্য ফ্ল্যাট আকৃতি (রোল আকারে) (মূসক নিবন্ধিত প্রতিষ্ঠান ব্যতীত) | ১০ |
| ৩৯.২০ | প্লাস্টিকের প্লেট, শীট, ফিল্ম, ফয়েল, স্ট্রীপ (নন-সেলুলার, রিইনফোর্সড নহে, অন্য কোনো পদার্থ দ্বারা ল্যামিনেটেড, সাপোর্টেড বা অন্য কোনো পদার্থের সাথে অনুরূপ উপায়ে সমন্বিত): | ||
| ৩৯২০.২০.১০ | ছাপানো আকারে প্রোপাইলিন পলিমারের তৈরি (ঔষধ শিল্প কর্তৃক আমদানিকৃত ঔষধ প্রশাসনের প্রত্যয়নকৃত ব্লকলিস্টভূক্ত পণ্য ব্যতীত) | ১০ | |
| ৩৯২০.৪৯.২১ | Printed PVC sheet Imported by VAT registered SIM card or Smart card manufacturing industry | ২০ | |
| ৩৯২০.৪৯.২৯ | প্রিন্টেড পিভিসি শীট | ২০ | |
| ৩৯২০.৬২.১০ | ছাপানো আকারে পলি ইথাইলিন টেরেফথেলেটের তৈরি | ২০ | |
| ৩৯২০.৬৯.১০ | ছাপানো আকারে অন্যান্য পলিয়েস্টারের তৈরি | ১০ | |
| ৩৯২০.৯২.১০ | ছাপানো আকারে প্লাস্টিকের তৈরি পলিমাইডস | ১০ | |
| ৩৯২০.৯৯.৯০ | অন্যান্য প্লাস্টিক শীট | ১০ | |
| ৩৯.২১ | প্লাস্টিকের তৈরি অন্যান্য প্লেট, শীট, ফিল্ম, ফয়েল ও স্ট্রীপ (সেলুলার, রিইনফোর্সড, অন্য কোনো পদার্থ দ্বারা ল্যামিনেটেড, সাপোর্টেড বা অন্য কোনো পদার্থের সাথে অনুরূপ উপায়ে সমন্বিত): | ||
| ৩৯২১.১৯.৯০ | Other cellular plate/sheet/film/foil of plastic | ২০ | |
| ৩৯২১.৯০.৯১ | ছাপানো আকারে অন্যান্য প্লাস্টিকের তৈরি সেলুলার, ভলকানাইজড, মেটালাইজড বা অনুরূপ প্লাস্টিক | ৩০ | |
| ৩৯২১.৯০.৯৯ | ছাপানো ব্যতীত অন্যান্য প্লাস্টিকের তৈরি সেলুলার, ভলকানাইজড, মেটালাইজড বা অনুরূপ প্লাস্টিক | ২০ | |
| ৩৯.২২ | সকল এইচ,এস,কোড | প্লাস্টিকের তৈরি বাথটাব, শাওয়ার বাথ, সিঙ্ক, ওয়াশ বেসিন, বিডেট, ল্যাভেটরী প্যান, সীট ও কভার, ফ্লাশিং সিস্টার্ণস এবং অনুরূপ স্যানিটারী ওয়্যারস্ | ২০ |
| ৩৯.২৩ | পণ্য বহন বা প্যাকিং এর জন্য ব্যবহৃত প্লাস্টিকের তৈরি দ্রব্যাদিঃ | ||
| ৩৯২৩.১০.০০ | প্লাস্টিকের তৈরি বাক্স, কেইস, ক্রেট এবং সমজাতীয় পণ্য | ৪০ | |
| ৩৯২৩.২১.০০ | Sacks and bags (including cones) of polymers of ethylene other than plastics | ৪০ | |
| ৩৯২৩.২৯.৯০ | Sacks and bags (including cones) of other plastics | ৪০ | |
| ৩৯২৩.৩০.২০ ৩৯২৩.৩০.৯০ | কার্বয়, বোতল, ফ্লাস্ক ও সমজাতীয় পণ্য (ঔষধের স্যাশে ও ইনহেলারের কন্টেইনার ব্যতীত) | ৪০ | |
| ৩৯২৩.৪০.৯০ | Other Spools, caps, bobbins and similar supports | ৪০ | |
| ৩৯২৩.৫০.০০ | Stoppers, lids, caps and other closures | ৪০ | |
| ৩৯২৩.৯০.৯০ | প্লাস্টিক প্যালেটস | ৪০ | |
| ৩৯.২৪ | ৩৯২৪.১০.০০ | প্লাস্টিকের টেবিলওয়্যার বা কিচেনওয়্যার | ৪০ |
| ৩৯২৪.৯০.১০ | Feeding Bottles | ২০ | |
| ৩৯২৪.৯০.৯০ | অন্যান্য | ৪০ | |
| ৩৯.২৫ | ৩৯২৫.২০.০০ | প্লাস্টিকের তৈরি দরজা, জানালা ও উহাদের ফ্রেম এবং দরজার threshold | ৪০ |
| ৩৯২৫.৩০.০০ | প্লাস্টিকের তৈরি শাটার, ব্লাইণ্ড এবং উহাদের পার্টস | ২০ | |
| ৩৯২৫.৯০.০০ | প্লাস্টিকের তৈরি অন্যান্য বিল্ডার্স ওয়্যার | ২০ | |
| ৩৯.২৬ | ৩৯২৬.১০.০০ | প্লাস্টিকের তৈরি অফিস এবং স্কুল সামগ্রী | ২০ |
| ৩৯২৬.৪০.০০ | Statuettes and other ornamental articles | ২০ | |
| ৩৯২৬.৯০.৯৯ | প্লাস্টিকের তৈরি অন্যান্য দ্রব্যাদি | ৩০ | |
| ৪০.১১ | ৪০১১.১০.০০ | মোটর গাড়ির টায়ার | ২০ |
| ৪০.১৬ | ৪০১৬.৯১.০০ | Floor coverings and mats | ২০ |
| ৪২.০২ | সকল এইচ,এস,কোড | Trunks, suit-case, vanity-cases, executive-cases, brief-cases, school satchels. spectacle cases, binocular cases, camera cases, musical instrument cases, guncases, holsters and similar containers; travelling-bags, insulated food or beverages bags toilet bags, rucksacks, handbags, shopping bags, wallets, purses, map-cases, cigarette-cases, tobacco pouches, tool bags, sports bags, bottle-cases, jewellery boxes, powder-boxes, cutlery cases and similar containers, of leather or of composition leather, of sheeting of plastics, of textile materials, of vulcanised fibre or of paperboard, or wholly or mainly covered with such materials or with paper. | ২০ |
| ৪২.০৩ | ৪২০৩.৩০.০০ | Belts and bandoliers | ২০ |
| ৪২০৩.৪০.০০ | Other clothing accessories | ২০ | |
| ৪৪.১০ হতে ৪৪.১২ | সকল এইচ,এস,কোড (৪৪১১.১২.০০, ৪৪১১.১৩.০০ ও ৪৪১১.১৪,০০ ব্যতীত) | সকল প্রকার পার্টিক্যাল বোর্ড, ওরিয়েন্টেড স্ট্রান্ড বোর্ড ও সমজাতীয় বোর্ড, ফাইবার বোর্ড, হার্ড বোর্ড, প্লাইউড, ভিনিয়ার্ড প্যানেলস্ ও সমজাতীয় লেমিনেটেড পণ্য | ১০ |
| ৪৪.১০ | ৪৪১০.১১.০০ | Particle board | ২০ |
| ৪৪.১৮ | সকল এইচ, এস, কোড | দরজা, জানালা, উহাদের ফ্রেম ও থ্রেশহোল্ড, প্যারকিট প্যানেল, শাটারিং, শিংগেল ও শেক এবং সমজাতীয় পণ্য | ১০ |
| ৪৪.২০ | ৪৪২০.১১.০০ ৪৪২০.১৯.০০ | Wooden Beads | ২০ |
| ৪৮.০২ | ৪৮০২.৫৪.১০ ৪৮০২.৫৪.৯০ | Other paper and paperboard, not containing fibres obtained by a mechanical or chemi-mechanical process or of which not more than 10% by weight of the total fibre content consists of such fibres of weighing less than 40 g/m² (Excl. imported by VAT registered manufacturing industries) | ১০ |
| ৪৮.১৩ | ৪৮১৩.১০.০০ ৪৮১৩.২০.০০ ৪৮১৩.৯০.০০ | আমদানিকৃত সিগারেট পেপার, সাইজ মত কর্তিত হউক বা না হউক অথবা বুকলেট বা টিউবের আকারে | ৩০০ |
| ৪৮.১৮ | সকল এইচ,এস,কোড | টয়লেট পেপার, টিস্যু পেপার, টাওয়েল বা ন্যাপকিন পেপার বা সমজাতীয় পণ্য, গৃহস্থালী, সেনিটারী বা অনুরূপ কাজে ব্যবহৃত | ২০ |
| ৪৮.১৯ | ৪৮১৯.১০.০০ | Cartons, boxes and cases, of corrugated paper and paperboard | ১০ |
| ৪৮১৯.২০.৯০ | ম্যাচ কাঠি প্যাকিংয়ের জন্য ডুপেক্স আউটার শেল ব্যতীত নন-করোগেটেড পেপার ও পেপার বোর্ডের তৈরি ফোল্ডিং কার্টুন, বাক্স ও কেস | ১০ | |
| ৪৮১৯.৩০.০০ | স্যাকস্ এবং ব্যাগস্ (৪০ সে. মি ও তদূর্ধ্ব প্রস্থ বেজ বিশিষ্ট) | ১০ | |
| ৪৮.২১ | ৪৮২১.১০.০০ | প্রিন্টেড লেভেলস | ২০ |
| ৪৮.২৩ | ৪৮২৩.৬৯.৯০ | Paper Cup, Plate, Bowl | ২০ |
| ৪৮২৩.৯০.৯৩ ৪৮২৩.৯০.৯৪ | Surface coloured or printed paper or paper board | ২০ | |
| ৪৯.০১ | ৪৯০১.১০.০০ | Printed Books, Brochures, leaflets, similar printed matter in single sheets, wheather or not folded | ১০ |
| ৪৯.০৯ | ৪৯০৯.০০.০০ | Printed or illustrated postcards; printed cards bearing personal greetings, messages or announcements, wheather or not illustrated, with or without envelopes or trimmings | ২০ |
| ৪৯.১০ | ৪৯১০.০০.০০ | Calenders of any kind, printed, including calender blocks | ২০ |
| ৪৯.১১ | সকল এইচ,এস,কোড | ছাপানো ছবি, ফটোগ্রাফসসহ অন্যান্য ছাপানো পণ্য সামগ্রী | ২০ |
| ৫০.০৭ | সকল এইচ,এস,কোড | Woven fabrics of silk or of silk waste. | ৪০ |
| ৫২.০৮ হইতে ৫২.১২ | সকল এইচ,এস,কোড | ওভেন ফেব্রিক্স | ১০ |
| ৫৪.০৭ এবং ৫৪.০৮ | সকল এইচ,এস,কোড (৫৪০৭.১০.১০ ব্যতীত) | ওভেন ফেব্রিক্স | ১০ |
| ৫৫.১২ হইতে ৫৫.১৬ | সকল এইচ,এস,কোড (৫৫১২.১৯.১০ ব্যতীত) | ওভেন ফেব্রিক্স | ১০ |
| ৫৬.০৫ | ৫৬০৫.০০.১০ | Metalized round yarn | ২০ |
| ৫৭.০১ হইতে ৫৭.০৫ | সকল এইচ,এস,কোড | কার্পেট ও অন্যান্য টেক্সটাইল ফ্লোর আচ্ছাদন | ২০ |
| ৫৮.০১ | সকল এইচ,এস,কোড | Woven pile fabrics and chenille fabrics, other than fabrics of heading 58.02 or 58.06. | ১০ |
| ৫৮.০৪ | সকল এইচ,এস,কোড | Tulles and other net fabrics, not including woven, knitted or crocheted fabrics; lace in the piece, in strips or in motifs, other than fabrics of headings 60.02 to 60.06. | ১০ |
| ৫৯.০৩ | ৫৯০৩.১০.৯০ | Other textile fabrics, impregnated, coated, covered or laminated with polyvinyl chloride | ১০ |
| ৫৯০৩.২০.৯০ | Other textile fabrics, impregnated, coated, covered or laminated with polyurethane | ২০ | |
| ৫৯০৩.৯০.৯০ | Other textile fabrics with polyurethane | ২০ | |
| ৬০.০১ | সকল এইচ, এস, কোড | Pile fabrics, including “long pile” fabrics and terry fabrics, knitted or crocheted. | ১০ |
| ৬০.০২ | সকল এইচ, এস, কোড | Knitted or crocheted fabrics of a width not exceeding 30 cm, containing by weight 5% or more of elastomeric yarn or rubber thread, other than those of heading 60.01. | ১০ |
| ৬০.০৩ | সকল এইচ,এস,কোড | Knitted or crocheted fabrics of a width not exceeding 30 cm, other than those of heading 60.01 or 60.02 | ১০ |
| ৬০.০৪ | সকল এইচ,এস,কোড | Knitted or crocheted fabrics of a width exceeding 30 cm, containing by weight 5% or more of elastomeric yarn or rubber thread, other those of heading 60.01 | ১০ |
| ৬০.০৫ | সকল এইচ,এস,কোড | Warp knit fabrics (including those made on galloon knitting machines), other than of headings 60.01 to 60.04 | ১০ |
| ৬০.০৬ | সকল এইচ,এস,কোড | Other knitted or crocheted fabrics | ১০ |
| ৬১.০১ এবং ৬১.০২ | সকল এইচ,এস,কোড | ওভারকোট, কার-কোট, কেইপ, ক্লোক, অ্যানোর্যাক (স্কি-জ্যাকেটসহ), উইন্ডচিটার, উইন্ড-জ্যাকেট এবং সমজাতীয় পণ্য, নিটেড বা ক্রশেটেড | ৩০ |
| ৬১.০৩ | সকল এইচ,এস,কোড (৬১০৩.২৯.০০ ব্যতীত) | ছেলেদের স্যুট, ইনসিম্বল, জ্যাকেট, ব্লেজার, ট্রাউজার, বিব ও ব্রেস ওভারঅল, ব্রিচ ও শর্টস (সাঁতারের পোষাক ছাড়া), নিটেড বা ক্রশেটেড | ৩০ |
| ৬১০৩.২৯.০০ | Men's or boy's ensembles of other textile materials | ৪০ | |
| ৬১.০৪ | সকল এইচ,এস,কোড | মেয়েদের স্যুট, ইনসিম্বল, জ্যাকেট, ব্লেজার, ড্রেস, স্কার্ট, ডিভাইডেড স্কার্ট, ট্রাউজার, বিব ও ব্রেস ওভারঅল, ব্রিচ ও শর্টস (সাঁতারের পোষাক ছাড়া), নিটেড বা ক্রুশেটেড | ৩০ |
| ৬১.০৫ | সকল এইচ,এস,কোড (৬১০৫.৯০.০০ ব্যতীত) | ছেলেদের শার্ট, নিটেড বা ক্রশেটেড | ৩০ |
| ৬১০৫.৯০.০০ | Men's or boy's shirts, knitted or crocheted of other textile materials | ৪০ | |
| ৬১.০৬ | সকল এইচ,এস,কোড | মেয়েদের ব্লাউজ, শার্ট এবং শার্ট-ব্লাউজ, নিটেড বা ক্রুশেটেড | ৩০ |
| ৬১.০৭ | সকল এইচ,এস,কোড (৬১০৭.১৯.০০ ব্যতীত) | ছেলেদের আন্ডারপ্যান্ট, ব্রিফ, নাইটশার্ট, পায়জামা, বাথরোব, ড্রেসিং গাউন এবং সমজাতীয় পণ্য, নিটেড বা ক্রুশেটেড | ৩০ |
| ৬১০৭.১৯.০০ | Men's or boy's underpants, briefs of other textile materials | ৪০ | |
| ৬১.০৮ | সকল এইচ,এস,কোড | মেয়েদের স্লিপ, পেটিকোট, ব্রিফ, প্যান্টি, নাইটড্রেস, পায়জামা, নেগলেজি, বাথরোব, ড্রেসিং গাউন এবং সমজাতীয় পণ্য, নিটেড বা ক্রশেটেড | ৩০ |
| ৬১.০৯ | সকল এইচ,এস,কোড | টি-শার্ট, সিংলেট এবং অন্যান্য ভেস্ট, নিটেড বা ক্রশেটেড | ৩০ |
| ৬১.১০ | সকল এইচ,এস,কোড (৬১১০.৯০.০০ ব্যতীত) | জার্সি, পুলওভার, কার্ডিগান, ওয়েস্টকোট এবং সমজাতীয় পণ্য, নিটেড বা ক্রশেটেড, কাশ্মিরী ছাগল বা অন্য প্রাণীর সরু লোম দ্বারা তৈরি সামগ্রী | ৩০ |
| ৬১১০.৯০.০০ | Jerseys, pullovers, cardigans, waistcoats and similar articles, knitted or crocheted of other textile materials | ৪০ | |
| ৬১.১১ | সকল এইচ,এস,কোড | শিশুদের গার্মেন্টস ও ক্লোদিং এক্সেসরিজ, নিটেড বা ক্রশেটেড | ৩০ |
| ৬১.১৩ | ৬১১৩.০০.০০ | নিটেড বা ক্রুশেটেড ফেব্রিক্সের (৫৯.০৩, ৫৯.০৬ বা ৫৯.০৭ হেডিং এর) তৈরি গার্মেন্টস | ৩০ |
| ৬১.১৪ | সকল এইচ,এস,কোড | অন্যান্য গার্মেন্টস, নিটেড বা ক্রুশেটেড | ৩০ |
| ৬১.১৫ | সকল এইচ,এস,কোড (৬১১৫.৯৯.০০ ব্যতীত) | প্যান্টি হোস, টাইটস, স্টকিংস, সকস এবং অন্যান্য হোসিয়ারী (ভেরিকোজ শিরার জন্য স্টকিংস এবং সোলবিহীন জুতাসহ), নিটেড বা ক্রশেটেড | ৩০ |
| ৬১১৫.৯৯.০০ | stockings, socks and other hosiery Of other textile materials | ৪০ | |
| ৬১.১৬ | সকল এইচ,এস,কোড | গ্লাভস, মিটেনস এবং মিটস, নিটেড বা ত্রুশেটেড | ৩০ |
| ৬১.১৭ | সকল এইচ,এস,কোড | অন্যান্য নিটেড বা ক্রশেটেড ক্লোদিং এক্সেসরিজ; গার্মেন্টস বা ক্লোদিং এক্সেসরিজের অংশ | ৩০ |
| ৬২.০১ থেকে ৬২.১০ পর্যন্ত | সকল এইচ,এস,কোড (৬২০৩.৩৯.০০, ৬২০৩.৪৩.০০, ৬২০৩.৪৯.০০, ৬২০৪.২১.০০, ৬২০৪.২২.০০, ৬২০৪.২৩.০০, ৬২০৪.২৯.০০, ৬২০৪.৪১.০০, ৬২০৪.৪২.০০, ৬২০৪.৪৩.০০, ৬২০৪.৪৪.০০, ৬২০৪.৪৯.০০, ৬২০৮,৯৯,০০, ৬২০৯.৯০,০০ ব্যতীত) | পুরুষ, মহিলা ও শিশুদের সকল ধরনের তৈরি পোষাক, অন্তর্বাস ও সমজাতীয় পণ্য (সাঁতারের পোষাক ছাড়া) | ৩০ |
| ৬২.০৩ | ৬২০৩.৩৯.০০ | Men's or boy's Jackets and blazers of other textile materials | ৪০ |
| ৬২০৩.৪৩.০০ | Men's or boy's Trousers, bib and brace overalls, breeches and shorts of synthetic fibres | ৪০ | |
| ৬২০৩.৪৯.০০ | Men's or boy's Trousers, bib and brace overalls, breeches and shorts of other textile materials | ৪০ | |
| ৬২.০৪ | ৬২০৪.২১.০০ ৬২০৪.২২.০০ ৬২০৪.২৩.০০ ৬২০৪.২৯.০০ | Women's or girls' ensembles | ৪০ |
| ৬২০৪.৪১.০০ ৬২০৪.৪২.০০ ৬২০৪.৪৩.০০ ৬২০৪.৪৪.০০ ৬২০৪.৪৯.০০ | Women's or girls' dresses | ৪০ | |
| ৬২.০৮ | ৬২০৮.৯৯.০০ | Women's or girl's singlets and other vests, briefs, panties, negliges, bathrobes, dressing gowns and similar articles of other textile materials | ৪০ |
| ৬২.০৯ | ৬২০৯.৯০.০০ | Babie's garments and clothing accessories of other textile materials | ৪০ |
| ৬২.১২ থেকে ৬২.১৭ পর্যন্ত | সকল এইচ,এস,কোড (৬২১২.১০.০০, ৬২১৪.৩০.০০, ৬২১৪.৯০.০০ ব্যতীত) | ব্রেসিয়ার, গার্ডল, করসেট, ব্রেস, সাসপেন্ডার, গার্টার, রুমাল, শাল, স্কার্ফ, মাফলার, ম্যান্টিলা, ভেইল, টাই, বো-টাই, ক্র্যাভেট, গ্লাভস, মিটেন্স, মিটস এবং সমজাতীয় ক্লোদিং এক্সেসরিজ ও তার অংশ | ৩০ |
| ৬২.১২ | ৬২১২.১০.০০ | Brassieres | ৪০ |
| ৬২.১৪ | ৬২১৪.৩০.০০ | Shawls, scarves, mufflers, mantillas, veils and the like: Of synthetic fibres | ৪০ |
| ৬২১৪.৯০.০০ | Shawls, scarves, mufflers, mantillas, veils and the like: Of other textile materials | ৪০ | |
| ৬৩.০১ | সকল এইচ,এস,কোড | সকল প্রকার পশমী কম্বল | ২০ |
| ৬৩.০২ | সকল এইচ,এস,কোড | বেড লিনেন, টেবিল লিনেন, টয়লেট লিনেন এবং কিচেন লিনেন | ২০ |
| ৬৩.০৩ | সকল এইচ,এস,কোড | পর্দা (ড্রেপসহ) এবং ইন্টেরিয়র ব্লাইন্ড; পর্দা বা বেড ভ্যালান্স | ২০ |
| ৬৩.০৪ | সকল এইচ,এস,কোড | অন্যান্য আসবাব (৯৪.০৪ হেডিং এর পণ্য ব্যতীত) | ২০ |
| ৬৪.০২ | সকল এইচ,এস,কোড | Other footwear with outer soles and uppers of rubber or plastics. | ৪০ |
| ৬৪.০৩ | সকল এইচ,এস,কোড | Footwear with outer soles of rubber, plastics, leather or composition leather and uppers of leather. | ৪০ |
| ৬৪.০৪ | সকল এইচ,এস,কোড | Footwear with outer soles of rubber, plastics, leather or composition leather and uppers of textile materials. | ৪০ |
| ৬৪.০৫ | সকল এইচ,এস,কোড | Other footwear. | ৪০ |
| ৬৪.০৬ | ৬৪০৬.১০.১০ ৬৪০৬.১০.৯০ ৬৪০৬.২০.১০ ৬৪০৬.২০.৯০ | Upper and outer soles and heels | ১০ |
| ৬৭.০২ | সকল এইচ,এস,কোড | Artificial flowers, foliage and fruit and parts thereof; articles made of artificial flowers, foliage or fruit | ২০ |
| ৬৮.০২ | সকল এইচ,এস,কোড | Granite, marble, travertine and alabaster and other stone | ৬০ |
| ৬৮.০৩ | ৬৮০৩.০০.০০ | Worked slate and articles of slate or of agglomerated slate | ৬০ |
| ৬৮.০৮ | ৬৮০৮.০০.০০ | Panels, boards, tiles, blocks and similar articles or vegetable fibre, of straw or of shavings, chips, particles, sawdust or other waste, of wood, agglomerated with cement, plaster or other mineral binders. | ২০ |
| ৬৮.০৯ | সকল এইচ,এস,কোড | Plaster Boards and sheets | ২০ |
| ৬৯.০৪ | সকল এইচ,এস,কোড | Ceramic building bricks, flooring blocks, support or filler tiles and the like. | ১০ |
| ৬৯.০৫ | সকল এইচ,এস,কোড | Roofing tiles, chimney-pots, cowls, chimney liners, architectural ornaments and other ceramic constructional goods. | ১০ |
| ৬৯.০৬ | ৬৯০৬.০০.০০ | Ceramic pipes, conduits, guttering and pipe fittings. | ১০ |
| ৬৯.০৭ | সকল এইচ,এস,কোড | অনুউজ্জ্বল সিরামিক প্রস্তর ফলক এবং উনানের প্রস্তর অথবা দেয়ালের টাইলস; অনুজ্জ্বল সিরামিক মোজাইক কিউব এবং সমজাতীয় পণ্য, কোনো বস্তুর উপর স্থাপিত হউক বা না হউক | ৬০ |
| ৬৯.১০ | সকল এইচ,এস,কোড | সিরামিকের সিঙ্ক, ওয়াশ বেসিন, ওয়াশ বেসিন প্যাডেস্টাল, বাথটাব, বিডে, ওয়াটার ক্লজেট প্যান, ফ্লাশিং সিস্টার্ন, ইউরিনাল ও সমজাতীয় সেনিটারী ফিক্সার্স | ৬০ |
| ৬৯.১১ | সকল এইচ,এস,কোড | চিনামাটি বা পোরসিলিনের তৈরি টেবিল ওয়্যার, কিচেন ওয়্যার ও অন্যান্য গৃহস্থালী এবং টয়লেট সামগ্রী | ৬০ |
| ৬৯.১২ | ৬৯১২.০০.০০ | সিরামিকের তৈরি টেবিল ওয়্যার, কিচেন ওয়্যার ও অন্যান্য গৃহস্থালী সামগ্রী | ৬০ |
| ৬৯.১৩ | সকল এইচ,এস,কোড | Statuettes and other ornamental ceramic articles. | ৬০ |
| ৬৯.১৪ | সকল এইচ,এস,কোড | অন্যান্য সিরামিক সামগ্রী | ৬০ |
| ৭০.০২ | ৭০০২.৩৯.৯০ | গ্লাস টিউব | ২০ |
| ৭০.০৩ | ৭০০৩.১২.০০ | সম্পূর্ণভাবে রংকৃত নন ওয়্যারড শীট আকারে কাস্ট অথবা রোল গ্লাস (অস্বচ্ছ, ফ্লাশড্/এ্যাবজরবেন্টসহ, রিফ্লেক্টিং হউক বা না হউক) | ২০ |
| ৭০০৩.১৯.০০ | অন্যান্য কাস্ট অথবা রোল গ্লাস নন-ওয়্যার্ড শীট | ২০ | |
| ৭০০৩.২০.০০ | কাস্ট অথবা রোল গ্লাস ওয়্যার্ড শীট | ২০ | |
| ৭০০৩.৩০.০০ | কাস্ট অথবা রোল গ্লাস প্রোফাইলস্ | ২০ | |
| ৭০.০৪ | সকল এইচ,এস,কোড | ড্রন গ্লাস এবং বোন গ্লাস শীট, এ্যাবজরবেন্ট থাকুক বা না থাকুক, রিফ্লেক্টিং হউক বা না হউক | ২০ |
| ৭০.০৫ | সকল এইচ,এস,কোড | শীট আকারে ফ্লোট গ্লাস এবং সারফেস গ্রাউন্ড বা পলিশড গ্লাস, শোষকযুক্ত, প্রতিফলন বা প্রতিফলনহীন স্তরবিশিষ্ট হউক বা না হউক, অন্য কোনো কাজ করা নয় | ৪৫ |
| ৭০.০৬ | ৭০০৬.০০.০০ | Edge-worked glass | ২০ |
| ৭০.০৭ | ৭০০৭.১৯.৯০ | Other tampered safety glass | ২০ |
| ৭০০৭.২৯.০০ | Other laminated safety glass | ২০ | |
| ৭০.০৯ | ৭০০৯.৯১.৯০ | ফ্রেমবিহীন অন্যান্য কাঁচের আয়না | ২০ |
| ৭০০৯.৯২.৯০ | ফ্রেমযুক্ত অন্যান্য কাঁচের আয়না | ২০ | |
| ৭০.১০ | ৭০১০.৯০.০০ | Carboys, bottles, flastks, jars, pots, phials and other containers, of glass, of a kind used for the conveyance or packing of goods; preserving jars of glass | ২০ |
| ৭০.১৩ | সকল এইচ,এস,কোড | টেবিল, রান্নাঘর, টয়লেট, অফিস, ইনডোর ডেকোরেশন অথবা একইরূপ উদ্দেশ্যে ব্যবহারের উপযোগী কাঁচের তৈজসপত্র (৭০.১০ ও ৭০.১৮ হেডিং এর পণ্য ব্যতীত) | ৪৫ |
| ৭০.১৬ | সকল এইচ,এস,কোড | Paving blocks, slabs, bricks, squares, tiles and other articles of pressed or moulded glass, whether or not wired, of a kind used for building or construction purposes; glass cubes and other glass smallwares, whether or not on a backing, for mosaics or similar decorative purposes; leaded lights and the like; multi-cellular or foam glass in blocks, panels, plates, shells or similar forms. | ২০ |
| ৭০.১৮ | ৭০১৮.১০.০০ | Glass beads, imitation pearls, imitation precious or semi-precious stones and similar glass small wares | ২০ |
| ৭১.০২ | ৭১০২.১০.০০ ৭১০২.৩১.০০ | অমসৃণ হীরা | ২০ |
| ৭১০২.৩৯.০০ | মসৃণ হীরা | ৬০ | |
| ৭১.১৭ | সকল এইচ,এস,কোড | ইমিটেশন জুয়েলারী | ২০ |
| ৭২.১৩ | সকল এইচ,এস,কোড (৭২১৩.৯৯.১০ ব্যতীত) | Bars and rods, hot-rolled, in irregularly wound coils, of iron or non-alloy steel. | ৪৫ |
| ৭২.১৪ | সকল এইচ,এস,কোড | Other bars and rods of iron or non-alloy steel, not further worked than forged, hot-rolled, hot-drawn or hot-extruded, but including those twisted after rolling. (শুধুমাত্র এলপিজি সিলিন্ডারের ভাল্ব ও বাঙ্গ উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাঁচামাল হিসাবে এইচএস কোড ৭২১৪.৯৯.০০ এর অধীন Carbon steel S20c/SAE 1020 (42mmRD) আমদানির ক্ষেত্র ব্যতীত) | ৪৫ |
| ৭২.১৫ | সকল এইচ,এস,কোড | Other bars and rods of iron or non-alloy steel. Of free-cutting steel, not further worked than cold-formed or cold-finished | ৪৫ |
| ৭২.১৬ | সকল এইচ,এস,কোড | Angles, shapes and sections of iron or non-alloy steel. | ২০ |
| ৭৩.০৩ | ৭৩০৩.০০.০০ | কাস্ট আয়রনের তৈরি টিউব পাইপস | ২০ |
| ৭৩.০৪ | ৭৩০৪.১১.২০ ৭৩০৪.১৯.২০ | অয়েল অথবা গ্যাস পাইপ লাইনে ব্যবহৃত লাইন পাইপঃ ভিতরের ব্যাস ৮ ইঞ্চি অথবা তার নিম্নে | ২০ |
| ৭৩০৪.৯০.০০ | আয়রন অথবা ষ্টীলের তৈরি অন্যান্য টিউব, পাইপ এবং ফাঁপা প্রোফাইল, সিমলেস (Seamless) | ২০ | |
| ৭৩.০৬ | ৭৩০৬.১১.২০ ৭৩০৬.১৯.২০ | অয়েল অথবা গ্যাস পাইপ লাইনে ব্যবহৃত লাইন পাইপড, (ভিতরের ব্যাস ৮ ইঞ্চি অথবা তার নিম্নে) | ২০ |
| ৭৩০৬.২১.২০ ৭৩০৬.২৯.২০ | অয়েল ও গ্যাসের ড্রিলিং এর কাজে ব্যবহৃত কেসিং এবং টিউবিং (ভিতরের ব্যাস ৮ ইঞ্চি অথবা তার নিম্নে) | ২০ | |
| ৭৩০৬.৩০.০০ | Other, welded, of circular cross-section of iron or non-alloy steel | ২০ | |
| ৭৩০৬.৪০.০০ | Other, welded, of circular cross-section, of stainless steel | ২০ | |
| ৭৩০৬.৫০.০০ | Other, welded, of circular cross-section, of other alloy steel | ২০ | |
| ৭৩০৬.৬১.০০ | Other, welded, of non-circular cross-section of square or rectangular cross-section | ২০ | |
| ৭৩০৬.৬৯.০০ | Other, welded, of non-circular cross-section of other non-circular cross-section | ২০ | |
| ৭৩০৬.৯০.০০ | Other, welded, of non-circular cross-section: Other | ২০ | |
| ৭৩.০৭ | ৭৩০৭.১১.০০ | GI Fittings | ২০ |
| ৭৩০৭.১৯.০০ | |||
| ৭৩০৭.৯৯.৯০ | |||
| ৭৩.১৭ | ৭৩১৭.০০.০০ | Nails, Tacks, Drawing Pins of iron/steel | ২০ |
| ৭৩.১৮ | ৭৩১৮.১১.০০ | Coach screws | ২০ |
| ৭৩১৮.১২.০০ | Other wood screws | ২০ | |
| ৭৩১৮.১৩.০০ | Screw hooks and screw rings | ২০ | |
| ৭৩১৮.১৪.০০ | Self-tapping screws | ২০ | |
| ৭৩১৮.১৫.১০ | Other screws and bolts flus type tower bolt imported by Industrial IRC holder VAT compliant fire-resistant door manufacturers | ২০ | |
| ৭৩১৮.১৫.৯০ | Other Screw | ২০ | |
| ৭৩১৮.১৬.০০ | Threaded Nuts of Iron Steel | ২০ | |
| ৭৩১৮.১৯.০০ | Other Screw | ২০ | |
| ৭৩.২০ | ৭৩২০.১০.০০ | Leaf-springs and leaves therefore | ২০ |
| ৭৩.২১ | ৭৩২১.১১.০০ | গ্যাস জ্বালানীর উপযোগী বা গ্যাস এবং অন্যান্য উভয় জ্বালানীর উপযোগী রান্নার তৈজসপত্র এবং প্লেট গরমকারক | ২০ |
| ৭৩.২৩ | ৭৩২৩.৯৩.০০ ৭৩২৩.৯৪.০০ ৭৩২৩.৯৯.১০ ৭৩২৩.৯৯.৯০ | Table/kitchenware of stainless steel | ২০ |
| ৭৩.২৪ | সকল এইচ,এস,কোড | স্টেইনলেস স্টীলের সিঙ্ক, ওয়াস বেসিন উহার যন্ত্রাংশ, ওয়াটার ট্যাপ এবং বাথরুমের ফিটিংস ও ফিক্সার্স | ২০ |
| ৭৪.১৫ | ৭৪১৫.৩৩.১০ ৭৪১৫.৩৩.৯০ | Screws; bolts and nuts of copper | ২০ |
| ৭৪.১৮ | ৭৪১৮.২০.০০ | কপারের তৈরি সেনিটারী ওয়্যার ও উহার যন্ত্রাংশ | ২০ |
| ৭৬.০৭ | ৭৬০৭.২০.১০ | পেপার/পেপার বোর্ড দ্বারা ব্যাক্ড (Backed) এ্যাল্যুমিনিয়াম ফয়েল, রঙ্গিন হউক বা না হউক, রোল/রিল/ববিন আকারে | ২০ |
| ৭৬০৭.২০.৯২ | Co-polymer coated aluminium tape | ২০ | |
| ৭৬০৭.২০.৯৯ | অন্যান্য ব্যাক্ড (Backed) এ্যাল্যুমিনিয়াম ফয়েল, রঙ্গিন হউক বা না হউক, রোল/রিল/ববিন আকারে | ২০ | |
| ৭৬.১৫ | ৭৬১৫.২০.০০ | এ্যালুমিনিয়াম স্যানিটারী ওয়্যার ও যন্ত্রাংশ | ২০ |
| ৭৬.১৬ | ৭৬১৬.১০.০০ | Nails, tacks, staples (other than those of heading 83.05) screws, bolts, nuts, screw hooks, rivets, cotters, cotter-pins, washers and similar articles of aluminium | ২০ |
| ৮২.১২ | ৮২১২.১০.০০ | রেজর | ২০ |
| ৮২১২.২০.১৯ | স্টেইনলেস স্টীল ব্লেড | ২০ | |
| ৮২১২.২০.৯০ | অন্যান্য | ২০ | |
| ৮২১২.৯০.০০ | রেজর পার্টস | ২০ | |
| ৮৩.০১ | সকল এইচ,এস,কোড | Padlocks and locks (key, combination or electrically operated), of base metal; clasps and frames with clasps, incorporating locks, of base metal; keys for any of the foregoing articles, of base metal. | ২০ |
| ৮৩.০৯ | ৮৩০৯.৯০.৯৯ | Other Stoppers | ৪৫ |
| ৮৪.০৭ এবং ৮৪.০৮ | ৮৪০৭.৩১.১০ ৮৪০৭.৩২.১০ ৮৪০৭.৩৩.১০ ৮৪০৮.২০.১০ | দুই স্ট্রোক বিশিষ্ট অটো রিক্সা/থ্রি হুইলারের ইঞ্জিন | ২০ |
| ৮৪০৭.৩১.২০ ৮৪০৭.৩২.২০ ৮৪০৭.৩৩.২০ ৮৪০৮.২০.২০ | চার স্ট্রোক বিশিষ্ট অটো রিক্সা/থ্রি হইলারের ইঞ্জিন | ২০ | |
| ৮৪.১৪ | ৮৪১৪.৫১.০০ | ১২৫ ওয়াট বা তার নিম্নের মটরযুক্ত টেবিল, ফ্লোর ওয়াল, সিলিং, উইন্ডো, জানালা ও ছাদের ফ্যান | ৪৫ |
| ৮৪১৪.৯০.১০ | ফ্যান এর যন্ত্রাংশ | ৪৫ | |
| ৮৪.১৫ | ৮৪১৫.১০.৯০ ৮৪১৫.২০.৯০ ৮৪১৫.৮১.৯০ ৮৪১৫.৮২.৯০ ৮৪১৫.৮৩.৯০ | মটরচালিত পাখাযুক্ত এবং উষ্ণতা ও আর্দ্রতা পরিবর্তন এর সুবিধা সম্বলিত, আর্দ্রতা পৃথকভাবে নিয়ন্ত্রণ করা যায় না এইরূপ বৈশিষ্ট্য সম্বলিত শীতাতপ নিয়ন্ত্রণকারী যন্ত্র | ৬০ |
| যন্ত্রাংশঃ | |||
| ৮৪১৫.৯০.১০ | ইনডোর অথবা আউটডোর ইউনিট | ৬০ | |
| ৮৪১৫.৯০.৯০ | অন্যান্য যন্ত্রাংশ | ৬০ | |
| ৮৪.১৮ | সকল এইচ,এস,কোড (৮৪১৮.৬১.১০, ৮৪১৮.৬৯.১০, ৮৪১৮.৬৯.৯৩, ৮৪১৮.৬৯.৯৫ ৮৪১৮.৬৯.৯৭ ব্যতীত) | রেফ্রিজারেটর, ফ্রিজার এবং সমজাতীয় পণ্য; হিট পাম্প; রেফ্রিজারেটিং ফার্নিচার | ৩০ |
| ৮৪.২১ | ৮৪২১.২৩.০০ ৮৪২১.২৯.৯০ | ফিল্টার | ২০ |
| ৮৫.০৪ | ৮৫০৪.৩২.০০ | Other transformer having a power handling capacity exceeding 1 kVA but not exceeding 16 kVA | ২০ |
| ৮৫০৪.৩৩.০০ | Other transformer having a power handling capacity exceeding 16 kVA but not exceeding 500 kVA | ২০ | |
| ৮৫.০৬ | ৮৫০৬.১০.০০ | ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড ব্যাটারী | ২০ |
| ৮৫০৬.৩০.০০ | Mercuric oxide battery | ২০ | |
| ৮৫০৬.৪০.০০ | Silver oxide battery | ২০ | |
| ৮৫০৬.৫০.০০ | Lithium battery | ২০ | |
| ৮৫০৬.৬০.০০ | Air-zinc battery | ২০ | |
| ৮৫০৬.৮০.০০ | Other primary cells and primary batteries | ২০ | |
| ৮৫.০৭ | ৮৫০৭.১০.০০ | লীড এসিড ব্যাটারী ও ইলেকট্রিক এ্যাকুমুলেটর | ২০ |
| ৮৫০৭.২০.৯০ | Other lead acid accumulators | ২০ | |
| ৮৫.০৯ | ৮৫০৯.৪০.০০ | Blender, Mixer and Grinder | ২০ |
| ৮৫.১০ | ৮৫১০.১০.০০ | Shavers | ২০ |
| ৮৫১০.২০.০০ | Hair clippers | ২০ | |
| ৮৫১০.৩০.০০ | Hair-removing appliances | ২০ | |
| ৮৫.১৬ | ৮৫১৬.৫০.০০ | Microwave ovens | ২০ |
| ৮৫১৬.৬০.০০ | Other ovens; codats, cooking plates, boiling rigns, grillers and roasters | ২০ | |
| ৮৫.১৯ | ৮৫১৯.২০.০০ | কয়েন, ব্যাংকনোট, ব্যাংক কার্ড, টোকেন ইত্যাদি দ্বারা চালিত সাউন্ড রেকর্ডিং বা রিপ্রোডিউসিং এপারেটাস, সম্পূর্ণ তৈরি | ২০ |
| ৮৫১৯.৩০.০০ | টার্ণ টেবলস (রেকর্ড-ডেক), সম্পূর্ণ তৈরি | ২০ | |
| ৮৫১৯.৮১.২০ | অন্যান্য সাউন্ড রেকর্ডিং বা রিপ্রোডিউসিং এপারেটাস (ম্যাগনেটিক, অপটিক্যাল অথবা সেমিকন্ডাক্টর মিডিয়া ব্যবহারকারী), সম্পূর্ণ তৈরি | ২০ | |
| ৮৫১৯.৮৯.২০ | অন্যান্য সাউন্ড রেকর্ডিং বা রিপ্রোডিউসিং এপারেটাস, সম্পূর্ণ তৈরি | ২০ | |
| ৮৫.২১ | সকল এইচ,এস,কোড | ভিডিও রেকর্ডিং বা রিপ্রোডিউসিং এর যন্ত্রপাতি, ভিডিও টিউনারযুক্ত হউক বা না হউক | ২০ |
| ৮৫.২২ | ৮৫২২.৯০.২০ | লোডেড প্রিন্টেড সার্কিট বোর্ড (৮৫.২১ হেডিংভুক্ত পণ্যের জন্য) | ২০ |
| ৮৫.২৩ | ৮৫২৩.৫২.০০ | স্মার্ট কার্ডস | ১০ |
| ৮৫.২৭ | ৮৫২৭.১২.০০ | পকেট সাইজ রেডিও ক্যাসেট প্লেয়ার, সম্পূর্ণ তৈরি | ২০ |
| ৮৫২৭.২১.০০ | সাউন্ড রেকর্ডিং বা উৎপাদনের যন্ত্র সংযোজিত মোটরগাড়ীতে ব্যবহার উপযোগী বাহিরের শক্তি ছাড়া চালনাক্ষম নহে এইরূপ রেডিও সম্প্রচার গ্রাহকযন্ত্র, রেডিও টেলিফোন বা রেডিও টেলিগ্রাফ গ্রহণে সক্ষম যন্ত্রসহঃ সাউন্ড রেকর্ডিং বা সাউন্ড রিপ্রোডিউসিং যন্ত্রপাতিসহ, সম্পূর্ণ তৈরি | ১০ | |
| ৮৫২৭.৯১.০০ | সাউন্ড রেকর্ডিং বা উৎপাদনের যন্ত্র সংযোজিত বাহিরের শক্তি ছাড়া চালনাক্ষম এইরূপ অন্যান্য রেডিও সম্প্রচার গ্রাহক যন্ত্র, রেডিও টেলিফোন বা রেডিও টেলিগ্রাফ গ্রহণে সক্ষম যন্ত্রসহঃ সাউন্ড রেকর্ডিং বা সাউন্ড পুনঃ উৎপাদনক্ষম যন্ত্রপাতিসহ | ১০ | |
| ৮৫.২৮ | ৮৫২৮.৭২.০০ | রঙিন টেলিভিশন | ২০ |
| ৮৫.২৯ | ৮৫২৯.৯০.২১ ৮৫২৯.৯০.২৯ | টিভি কার্ডসহ টেলিভিশন-পার্টস্ (টিডি উৎপাদনকারী শিল্প ব্যতীত অন্যান্য আমদানির ক্ষেত্রে) | ২০ |
| ৮৫২৯.৯০.৩১ | লোডেড প্রিন্টেড সার্কিট বোর্ড ৮৫.২৭ এবং ৮৫.২৮ হেডিংভুক্ত পণ্যের জন্য (ভ্যাট রেজিষ্টার্ড টিভি উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক আমদানির ক্ষেত্রে) | ৩০ | |
| ৮৫২৯.৯০.৩৯ | লোডেড প্রিন্টেড সার্কিট বোর্ড ৮৫.২৭ এবং ৮৫.২৮ হেডিংভুক্ত পণ্যের জন্য (অন্যান্য আমদানিকারক কর্তৃক আমদানিকৃত) | ২০ | |
| ৮৫.৩৬ | ৮৫৩৬.৫০.০০ | Other switches | ২০ |
| ৮৫৩৬.৬১.০০ | Lamp-holders | ২০ | |
| ৮৫৩৬.৬৯.০০ | Plugs and sockets | ||
| ৮৫৩৬.৭০.০০ | Connectors for optical fibres, optical fibre bundles or cables | ১০ | |
| ৮৫৩৬.৯০.১০ ৮৫৩৬.৯০.৯০ | Other apparatus | ১০ | |
| ৮৫.৩৯ | ৮৫৩৯.২১.৯০ | Tungsten halogen | ১০ |
| ৮৫৩৯.২২.০০ ৮৫৩৯.২৯.৯০ | আলট্রাভায়োলেট/ইনফ্রা-রেড ল্যাম্প ব্যতীত অন্যান্য ফিলামেন্ট ল্যাম্পঃ অন্যান্য | ২০ | |
| ৮৫৩৯.৩১.৯০ | এনার্জি সেভিং ল্যাম্প ব্যতীত অন্যান্য ফ্লুরেসেন্ট, হট ক্যাথোড ল্যাম্প | ৪৫ | |
| ৮৫৩৯.৩২.৯০ ৮৫৩৯.৩৯.৯০ | ইন্ডিকেটর পাইলট ল্যাম্প ও পরীক্ষাগারে ব্যবহৃত ল্যাম্প ব্যতীত অন্যান্য মার্কারী, সোডিয়াম বা মেটাল হ্যালাইড ল্যাম্প | ১০ | |
| ৮৫.৪২ | ৮৫৪২.৩৯.১০ | সিম কার্ড | ২০ |
| ৮৫.৪৩ | ৮৫৪৩.৪০.০০ | Electronic cigarettes and similar personal electric vaporising devices | ১০০ |
| ৮৫৪৩.৯০.১০ | Parts of electronic cigarettes and similar personal electric vaporising devices | ১০০ | |
| ৮৫.৪৪ | ৮৫৪৪.১৯.৯০ | উইন্ডিং ওয়্যারঃ অন্যান্য | ২০ |
| ৮৫৪৪.২০.০০ | দ্বি-অক্ষ বিশিষ্ট (co-axial) তার এবং অন্যান্য দ্বি-অক্ষ বিশিষ্ট (co-axial) বৈদ্যুতিক পরিবাহী | ৩০ | |
| ৮৫৪৪.৪২.০০ | Other electric conductors for a voltage not exceeding 1,000 V fitted with connectors | ২০ | |
| ৮৫৪৪.৭০.০০ | Optical fibre cables | ১০ | |
| ৮৫.৪৫ | ৮৫৪৫.৯০.৯০ | ল্যাম্প কার্বন, ব্যাটারী কার্বন, এবং ইলেকট্রিক্যাল কাজে ব্যবহৃত অন্যান্য পণ্য | ১০ |
| ৮৭.০২ | ৮৭০২.১০.৪১ | Human hauler | ৩০ |
| ৮৭০২.১০.৪৯ | Microbus, having a seating capacity not exceeding 15, including the driver | ২০ | |
| ৮৭০২.৯০.৪০ | Motor vehicles built-up, having a seating capacity not exceeding 15, including the driver | ১০ | |
| ৮৭.০৩ | সংশ্লিষ্ট এইচ,এস,কোড | মোটর গাড়ী এবং অন্যান্য মোটরযান, স্টেশন ওয়াগনসহ: | |
| (১) ইঞ্জিনসহ অটো রিক্সা/ থ্রি হুইলার | ২০ | ||
| (২) সম্পূর্ণ তৈরি ইঞ্জিনসহ চার স্ট্রোক বিশিষ্ট সিএনজি ও ব্যাটারী চালিত অটো রিক্সা/থ্রি হুইলার | ২০ | ||
| (৩) ইলেক্ট্রিক ব্যাটারী চালিত মোটর গাড়ি | ২০ | ||
| (৪) সম্পূর্ণ তৈরি মোটর গাড়ী ও অন্যান্য মোটরযান, স্টেশন ওয়াগনসহ (হাইব্রিড মোটরযান, এ্যাম্বুলেন্স এবং ইলেক্ট্রিক ব্যাটারী চালিত মোটর গাড়ি ব্যতীত): | |||
| (ক) সিলিন্ডার ক্যাপাসিটি ১৬০০ সিসি পর্যন্ত (মাইক্রোবাস ব্যতীত) | ৪৫ | ||
| (খ) সিলিন্ডার ক্যাপাসিটি ১৬০১ হইতে ২০০০ সিসি পর্যন্ত (মাইক্রোবাস ব্যতীত) | ১০০ | ||
| (গ) সিলিন্ডার ক্যাপাসিটি ২০০১ সিসি হইতে ৩০০০ সিসি পর্যন্ত | ২৫০ | ||
| (ঘ) সিলিন্ডার ক্যাপাসিটি ৩০০১ সিসি হইতে ৪০০০ সিসি পর্যন্ত | ৫০০ | ||
| (ঙ) সিলিন্ডার ক্যাপাসিটি ৪০০০ সিসি এর ঊর্ধ্বে | ৫০০ | ||
| (চ) সিলিন্ডার ক্যাপাসিটি ১৮০০ সিসি পর্যন্ত মাইক্রোবাস | ২০ | ||
| (ছ) সিলিন্ডার ক্যাপাসিটি ১৮০১ সিসি হইতে ২০০০ সিসি পর্যন্ত মাইক্রোবাস | ৪৫ | ||
| বিযুক্ত (সিকেডি) মোটর গাড়ী, মোটর যান, স্টেশন ওয়াগন ও জীপ গাড়ী সহ: | |||
| (ক) সিলিন্ডার ক্যাপাসিটি ১৬০০ সিসি পর্যন্ত | ২০ | ||
| (খ) সিলিন্ডার ক্যাপাসিটি ১৬০১ সিসি হইতে ২০০০ সিসি পর্যন্ত | ৪৫ | ||
| (গ) সিলিন্ডার ক্যাপাসিটি ২০০১ সিসি হইতে ৩০০০ সিসি পর্যন্ত | ১৫০ | ||
| (ঘ) সিলিন্ডার ক্যাপাসিটি ৩০০১ সিসি হইতে ৪০০০ সিসি পর্যন্ত | ৩৫০ | ||
| (ঙ) সিলিন্ডার ক্যাপাসিটি ৪০০০ সিসি এর ঊর্ধ্বে | ৫০০ | ||
| ৮৭.০৩ | সংশ্লিষ্ট এইচ, এস, কোড | সম্পূর্ণ তৈরি হাইব্রিড মোটর গাড়ী ও অন্যান্য মোটরযান, স্টেশন ওয়াগনসহ: | |
| (ক) সিলিন্ডার ক্যাপাসিটি ১৮০০ সিসি পর্যন্ত (মাইক্রোবাস ব্যতীত) | ২০ | ||
| (খ) সিলিন্ডার ক্যাপাসিটি ১৮০১ সিসি হইতে ২০০০ সিসি পর্যন্ত (মাইক্রোবাস ব্যতীত) | ৪৫ | ||
| (গ) সিলিন্ডার ক্যাপাসিটি ২০০১ সিসি হইতে ২৫০০ সিসি পর্যন্ত (মাইক্রোবাস ব্যতীত) | ৬০ | ||
| (গ) সিলিন্ডার ক্যাপাসিটি ২৫০১ সিসি হইতে ৩০০০ সিসি পর্যন্ত (মাইক্রোবাস ব্যতীত) | ১০০ | ||
| (ঘ) সিলিন্ডার ক্যাপাসিটি ৩০০১ সিসি হইতে ৪০০০ সিসি পর্যন্ত (মাইক্রোবাস ব্যতীত) | ১৫০ | ||
| (ঙ) সিলিন্ডার ক্যাপাসিটি ৪০০০ সিসি এর ঊর্ধ্বে (মাইক্রোবাস ব্যতীত) | ৩৫০ | ||
| (চ) সিলিন্ডার ক্যাপাসিটি ১৮০০ সিসি পর্যন্ত মাইক্রোবাস | ০ | ||
| (ছ) সিলিন্ডার ক্যাপাসিটি ১৮০১ হইতে ২০০০ সিসি পর্যন্ত মাইক্রোবাস | ৩০ | ||
| (জ) সিলিন্ডার ক্যাপাসিটি ২০০১ বা তদূর্ধ্ব মাইক্রোবাস | ৬০ | ||
| ৮৭.০৪ | সংশ্লিষ্ট এইচ, এস, কোড | সম্পূর্ণ তৈরি ন্যূনতম চার দরজা বিশিষ্ট ডাবল কেবিন পিক-আপ: | |
| সিলিন্ডার ক্যাপাসিটি ১৬০০ সিসি পর্যন্ত | ৪৫ | ||
| সিলিন্ডার ক্যাপাসিটি ১৬০১ সিসি হইতে ২০০০ সিসি পর্যন্ত | ৬০ | ||
| সিলিন্ডার ক্যাপাসিটি ২০০১ সিসি হইতে ৩০০০ সিসি পর্যন্ত | ৬০ | ||
| সিলিন্ডার ক্যাপাসিটি ৩০০১ সিসি হইতে ৪০০০ সিসি পর্যন্ত | ৩৫০ | ||
| সিলিন্ডার ক্যাপাসিটি ৪০০০ সিসি এর ঊর্ধ্বে | ৫০০ | ||
| ৮৭.০৬ | সংশ্লিষ্ট এইচ, এস, কোড | Chassis fitted with engines, for the motor vehicles of headings 87.03: | |
| (১) দুই স্ট্রোক বিশিষ্ট অটো রিক্সা/ থ্রি হুইলারের ইঞ্জিনযুক্ত চেসিস | ২০ | ||
| (২) চার স্ট্রোক বিশিষ্ট অটো রিক্সা/ থ্রি হুইলারের ইঞ্জিনযুক্ত চেসিস | ২০ | ||
| (৩) সিলিন্ডার ক্যাপাসিটি ১৮০০ সিসি পর্যন্ত মাইক্রোবাস | ২০ | ||
| (৪) সিলিন্ডার ক্যাপাসিটি ১৮০১ সিসি হইতে ২০০০ সিসি পর্যন্ত মাইক্রোবাস | ৪৫ | ||
| (৫) অন্যান্য মোটর গাড়ী, মোটর যান, স্টেশন ওয়াগন ও জীপ গাড়ীসহঃ | |||
| (ক) সিলিন্ডার ক্যাপাসিটি ১৬০০ সিসি পর্যন্ত | ২০ | ||
| (খ) সিলিন্ডার ক্যাপাসিটি ১৬০১ সিসি হইতে ২০০০ সিসি পর্যন্ত | ৬০ | ||
| (গ) সিলিন্ডার ক্যাপাসিটি ২০০১ সিসি হইতে ৩০০০ সিসি পর্যন্ত | ১৫০ | ||
| (ঘ) সিলিন্ডার ক্যাপাসিটি ৩০০১ সিসি হইতে ৪০০০ সিসি পর্যন্ত | ৩০০ | ||
| (ঙ) সিলিন্ডার ক্যাপাসিটি ৪০০০ সিসি এর ঊর্ধ্বে | ৩৫০ | ||
| ৮৭.০৬ | সংশ্লিষ্ট এইচ,এস,কোড | Chassis fitted with engines, for the double cabin pick-up of headings 87.04: | |
| (ক) সিলিন্ডার ক্যাপাসিটি ১৬০০ সিসি পর্যন্ত | ২০ | ||
| (খ) সিলিন্ডার ক্যাপাসিটি ১৬০১ সিসি হইতে ২০০০ সিসি পর্যন্ত | ৪৫ | ||
| (গ) সিলিন্ডার ক্যাপাসিটি ২০০১ সিসি হইতে ৩০০০ সিসি পর্যন্ত | ৬০ | ||
| (ঘ) সিলিন্ডার ক্যাপাসিটি ৩০০১ সিসি হইতে ৪০০০ সিসি পর্যন্ত | ২০০ | ||
| (ঙ) সিলিন্ডার ক্যাপাসিটি ৪০০০ সিসি এর ঊর্ধ্বে | ৩০০ | ||
| ৮৭.০৭ | ৮৭০৭.১০.০০ | Bodies for the vehicles of heading 87.03 | ৪৫ |
| ৮৭.১১ | Motorcycles, in CBU with four-stroke engine: | ||
| ৮৭১১.১০.১১ ৮৭১১.১০.৯১ | (ক) সিলিন্ডার ক্যাপাসিটি ৫০ সিসি পর্যন্ত | ৬০ | |
| ৮৭১১.২০.১১ ৮৭১১.২০.৩১ ৮৭১১.২০.৩৯ ৮৭১১.২০.৫৯ | (খ) সিলিন্ডার ক্যাপাসিটি ৫১ সিসি হইতে ২৫০ সিসি পর্যন্ত | ||
| ৮৭১১.৩০.১০ ৮৭১১.৩০.৯০ | (গ) সিলিন্ডার ক্যাপাসিটি ২৫১ সিসি হইতে ৫০০ সিসি পর্যন্ত | ১০০ | |
| ৮৭১১.৪০.১০ ৮৭১১.৪০.৯০ | (ঘ) সিলিন্ডার ক্যাপাসিটি ৫০১ সিসি হইতে ৮০০ সিসি পর্যন্ত | ১০০ | |
| ৮৭১১.৫০.১০ ৮৭১১.৫০.৯০ | (ঙ) সিলিন্ডার ক্যাপাসিটি ৮০০ সিসি এর ঊর্ধ্বে | ১০০ | |
| Motorcycles, in CKD with four-stroke engine: | |||
| ৮৭১১.১০.২১ ৮৭১১.১০.৯২ | (ক) সিলিন্ডার ক্যাপাসিটি ৫০ সিসি পর্যন্ত | ২০ | |
| ৮৭১১.২০.২১ ৮৭১১.২০.৪১ ৮৭১১.২০.৪৯ | (খ) সিলিন্ডার ক্যাপাসিটি ৫১ সিসি হইতে ২৫০ সিসি পর্যন্ত | ||
| Motorcycles, in CBU/CKD with Two-stroke engine: | |||
| ৮৭১১.১০.১৯ ৮৭১১.১০.২৯ ৮৭১১.১০.৯৯ | (ক) সিলিন্ডার ক্যাপাসিটি ৫০ সিসি পর্যন্ত | ২৫০ | |
| ৮৭১১.২০.১৯ ৮৭১১.২০.২৯ ৮৭১১.২০.৫১ ৮৭১১.২০.৫২ | (খ) সিলিন্ডার ক্যাপাসিটি ৫১ সিসি হইতে ২৫০ সিসি পর্যন্ত | ||
| ৮৭১১.৩০.২০ | (গ) সিলিন্ডার ক্যাপাসিটি ২৫১ সিসি হইতে ৫০০ সিসি পর্যন্ত | ||
| ৮৭১১.৪০.২০ | (ঘ) সিলিন্ডার ক্যাপাসিটি ৫০১ সিসি হইতে ৮০০ সিসি পর্যন্ত | ||
| ৮৭১১.৫০.২০ | (ঙ) সিলিন্ডার ক্যাপাসিটি ৮০০ সিসি এর ঊর্ধ্বে | ||
| ৮৭.১২ | ৮৭১২.০০.০০ | অযান্ত্রিক বাই-সাইকেল ও অন্যান্য সাইকেল (ডেলিভারী ট্রাইসাইকেলসহ) | ২০ |
| ৮৭.১৪ | ৮৭১৪.১০.২০ | মোটর সাইকেলের ফুয়েল ট্যাংক | ২০ |
| ৮৭১৪.৯২.১০ | অযান্ত্রিক বাই-সাইকেল ও অন্যান্য সাইকেলের চাকার রিম ও স্পোক | ২০ | |
| ৯০.০৩ | ৯০০৩.১১.০০ ১০০৩.১৯.০০ | Frames and mountings for spectacles, goggles or the like | ১০ |
| ৯০.০৪ | সকল এইচ,এস,কোড | Spectacles, goggles and the like, corrective protective or other | ১০ |
| ৯৩.০২ | ৯৩০২.০০.৯০ | রিভলবার ও পিস্তল: অন্যান্য | ১৫০ |
| ৯৩.০৩ | অন্যান্য আগ্নেয়াস্ত্রঃ | ||
| ৯৩০৩.১০.৯০ ৯৩০৩.২০.৯০ ৯৩০৩.৩০,৯০ ৯৩০৩.৯০.৯০ | অন্যান্য | ১০০ | |
| ৯৩.০৪ | ৯৩০৪.০০.৯০ | অন্যান্য অস্ত্রঃ শ্যুটিং ফেডারেশন কর্তৃক আমদানিকৃত match weapon ব্যতীত অন্যান্য অস্ত্র | ১০০ |
| ৯৩.০৫ | সকল এইচ,এস,কোড | ৯৩.০১ থেকে ৯৩.০৪ হেডিংভুক্ত পণ্যের যন্ত্রাংশ ও এক্সেসরিজ | ১০০ |
| ৯৩.০৬ | সকল এইচ,এস,কোড (৯৩০৬.২৯.১০ ব্যতীত) | বোমা, গ্রেনেড, টর্পেডো, মাইন, মিসাইল এবং সমজাতীয় গোলা বারুদ (শ্যুটিং ফেডারেশন থেকে আমদানিকৃত স্পোর্টস গোলাবারুদ ব্যতীত) | ১০০ |
| ৯৩.০৭ | ৯৩০৭.০০.৯০ | তরবারী, ছোরা, সঙ্গিন, বর্শা এবং সমজাতীয় পণ্যঃ অন্যান্য | ১০০ |
| ৯৪.০১ | ৯৪০১.২০.১০ | Seats of a kind used for motorcycle | ২০ |
| ৯৪০১.৩১.০০ ৯৪০১.৩৯.০০ | Swivel seats with variable height adjustment | ৪৫ | |
| ৯৪০১.৬১.০০ ৯৪০১.৬৯.০০ | Other seats, with wooden frames | ৪৫ | |
| ৯৪০১.৭১.০০ ১৪০১.৭৯.০০ | Other seats with metal frames | ৪৫ | |
| ৯৪০১.৮০.০০ | Other seats | ৪৫ | |
| ৯৪০১.৯১.০০ | Parts of seats: Of wood | ১০ | |
| ৯৪০১.৯৯.০০ | Parts of seats: Other | ১০ | |
| ৯৪.০৩ | সকল এইচ,এস,কোড (৯৪০৩.২০.১০ ৯৪০৩.২০.৩০ ৯৪০৩.৬০.২০ ব্যতীত) | আসবাবপত্র ও যন্ত্রাংশ | ২০ |
| ৯৪.০৪ | ৯৪০৪.২১.০০ | Mattresses of cellular rubber or plastics, whether or not covered | ২০ |
| ৯৪.০৫ | ৯৪০৫.১১.০০ | Chandeliers and other electric ceiling or wall lighting fittings, exculding those of a kind used for lighting public open spaces or thorough fares: Dsigned for use solely with light-emmiting diod (LED) light sources | ৬০ |
| ৯৪০৫.১৯.০০ | Other electric lighting fittings | ৬০ | |
| ৯৪০৫.২১.০০ ৯৪০৫.২৯.০০ ৯৪০৫.৩১.০০ ৯৪০৫.৩৯.০০ ৯৪০৫.৪১.৯০ ৯৪০৫.৪২.০০ ৯৪০৫.৪৯.৯০ ৯৪০৫.৫০.৯০ ৯৪০৫.৯১.০০ ৯৪০৫.৯২.০০ ৯৪০৫.৯৯.০০ | Lamps and lighting fittings including searchlights and spotlights and parts thereof, not elsewhere specified or included; illuminated signs, illuminated name-plates and the like, having a permanently fixed light source, and parts thereof not elsewhere specified or included. | ৪৫ | |
| ৯৫.০৩ | সকল এইচ,এস,কোড | Tricycles, scooters, pedal cars and similar wheeled toys; dolls’ carriages; dolls; other toys; reduced-size (“scale”) models and similar recreational models, working or not | ২০ |
| ৯৫.০৪ | ৯৫০৪.৪০.০০ | Playing cards | ১০ |
| ৯৫.০৫ | ১৫০৫.৯০.০০ | Carnival or other entertainment articles | ২০ |
| ৯৬.০৩ | ৯৬০৩.২১.০০ | ডেন্টাল প্লেট ব্রাশসহ সকল প্রকার টুথ ব্রাশ | ২০ |
| ৯৬.১৩ | ৯৬১৩.১০.০০ | Pocket lighters, gas fuelled, non-refillable | ১০ |
| ৯৬১৩.২০.০০ | Pocket lighters, gas fuelled, refillable | ১০ | |
| ৯৬১৩.৮০.০০ | Other lighters | ১০ | |
| ৯৬.১৯ | ৯৬১৯.০০.০০ | Sanitary towels (pads) and tampons, napkins and napkin liners for babies and similar articles, of any material. | ৪৫”। |
“S০৮২ S০৮২.০০ ওটিটি প্ল্যাটফর্ম ১০”।
উক্ত আইনের তৃতীয় তফসিলের-
| “৮৭.০৭ | সংশ্লিষ্ট এইচ.এস.কোড | (ক) বাসের বডি (খ) ট্রাকের বডি | ৫%”; |
| “২৭.১১ | সংশ্লিষ্ট এইচ. এস. কোড | এলপি গ্যাস | ৭.৫%”; |
“
| ৭৩.১৭ | সংশ্লিষ্ট এইচ.এস.কোড | তার কাটা | ৭.৫% | |
| টোপ তারকাটা | ||||
| ৭৩.১৮ ৭৪.১৫ ৭৬.১৬ | সকল এইচ.এস.কোড | (ক) বিভিন্ন সাইজের ও প্রকারের স্ক্রু, গ্যালভানাইজড/নন গ্যালভানাইজড/ জিংক কোটিং/ নিকেল কোটিং/ অন্যান্য মেটাল কোটিং/ কোটিং ব্যতীত | ৭.৫% | |
| (খ) জয়েন্ট (কানেক্টর), নাট, বোল্ট বিভিন্ন সাইজ ও প্রকারের গ্যালভানাইজড/ নন গ্যালভানাইজড/ জিংক কোটিং/ নিকেল কোটিং/ অন্যান্য মেটাল কোটিং/ কোটিং ব্যতীত | ||||
| (গ) ইলেক্ট্রিক লাইন হার্ডওয়্যার এবং পোল ফিটিংস, যা এম, এস ও স্টীল দ্বারা তৈরি (নাট, বোল্ট ব্যতীত) | ”; এবং |
| “৮২.১২ | সংশ্লিষ্ট এইচ.এস.কোড | স্টেইনলেস স্টীলের স্ট্রিপ হইতে প্রস্তুত ব্লেড কার্বন স্টীলের স্ট্রিপ হইতে প্রস্তুত ব্লেড | ৭.৫%; |
| “S০০৪ | S০০৪.০০ | নির্মাণ সংস্থা | ১০%''; এবং |
| “৭২.১৩ হইতে ৭২.১৬ | সকল এইচ.এস. কোড | এম, এস প্রোডাক্ট (ক) আমদানি/স্থানীয়ভাবে সংগৃহীত | ১৭০০ টাকা |
| রি-রোলেবল স্ক্র্যাপ হইতে প্রস্তুতকৃত | (প্রতি মে: টন) | ||
| এম.এস পণ্য | |||
| (খ) আমদানিকৃত/স্থানীয়ভাবে সংগৃহীত মেলটেবল স্ক্র্যাপ হইতে প্রস্তুতকৃত সকল প্রকার বিলেট ও ইনপট | ১৫০০ টাকা (প্রতি মে: টন) | ||
| (গ) বিলেট/ইনগট হইতে প্রস্তুতকৃত এম. এস. পণ্য | ১৬০০ টাকা (প্রতি মে: টন) | ||
| (ঘ) পর্দা/মেলটেবল স্ক্র্যাপ হইতে প্রস্তুতকৃত ইনগট/বিলেট এবং ইনগট/ বিলেট হইতে প্রস্তুতকৃত এম. এস. পণ্য | ২৭০০ টাকা (প্রতি মে: টন) |
“কমিশনার” অর্থ দফা (২৬ক) এ উল্লিখিত কর কমিশনার;
“(৪৮) “ন্যায্য বাজার মূল্য” অর্থ, কোনো মূলধনী সম্পদ বা ব্যবসা বা উদ্যোগ এর ক্ষেত্রে-
তবে এইক্ষেত্রে শর্ত থাকে যে, এইরূপ অবশিষ্ট মূল্য এবং ইজারা চুক্তি বহাল থাকাকালীন উক্ত সম্পদের মূল্য বাবদ যেই পরিমাণ অর্থ আদায়কৃত হইয়াছে তাহার একত্রিত মূল্য ইজারাদাতা ফাইন্যান্স কোম্পানির অর্জনমূল্য বাবদ ব্যয়িত অর্থের চাইতে কম হইবে না;”;
“(ক) কোনো সম্পত্তির যুক্তিসঙ্গত বার্ষিক ভাড়া;”;
“(৮০ক) “রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ” অর্থ-
যদি উপ-দফা (ক), (খ), (গ), (ঘ) ও (ঙ) এ উল্লিখিত দিন সরকারি ছুটির দিন হয়, তাহা হইলে উক্ত দিনের অব্যবহিত পরবর্তী কর্মদিবস।”;
“(উ) কোনো নির্দিষ্ট কার্য সম্পাদনের উদ্দেশ্যে গঠিত জয়েন্ট ভেঞ্চার কর্তৃক কর পরবর্তী মুনাফা স্বাভাবিক ব্যক্তি ব্যতীত অন্যান্য অংশীদারগণের মধ্যে বণ্টন করা হইলে উক্ত বন্টনকৃত অংশ;”।
উক্ত আইনের ধারা ৪ এর-
উক্ত আইনের ধারা ১৩ এর উপ-ধারা (২) এর দফা (খ) এর পরিবর্তে নিম্নরূপ দফা (খ) প্রতিস্থাপিত হইবে, যথা:-
“(খ) তিনি জেলা ও দায়রা জজ অথবা অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত আছেন;”।
উক্ত আইনের ধারা ১৫ এর উপ-ধারা (৩) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (৩) প্রতিস্থাপিত হইবে, যথা:-
“(৩) আপিল ট্রাইব্যুনালের কোনো বেঞ্চে কেবল ২ (দুই) জন সদস্য থাকিলে এবং মতামত ভিন্ন হইলে, উক্ত মামলাটি শুনানির উদ্দেশ্যে সরকার আপিল ট্রাইব্যুনালের উক্ত বেঞ্চে অতিরিক্ত সদস্য নিয়োগ করিতে পারিবে এবং মামলার সিদ্ধান্ত অতিরিক্ত সদস্যের সমন্বয়ে গঠিত আপিল ট্রাইব্যুনালের উক্ত বেঞ্চের সদস্যগণের অধিকাংশের মতামত অনুযায়ী গৃহীত হইবে।”।
উক্ত আইনের ধারা ১৯ এ উল্লিখিত “কোনো ব্যক্তিকে কোনো আয়বর্ষে তাহার ব্যবসায় বা পেশায় নিয়োগ” শব্দগুলির পরিবর্তে “কোনো স্বাভাবিক ব্যক্তিকে কোনো আয়বর্ষে তাহার ব্যবসায় নিয়োগ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
উক্ত আইনের ধারা ২০ বিলুপ্ত হইবে।
উক্ত আইনের ধারা ২১ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “নিবাসী বাংলাদেশি” শব্দগুলির পর “করদাতা বা জন্মসূত্রে বাংলাদেশী ছিলেন বা আছেন এইরূপ” শব্দগুলি সন্নিবেশিত হইবে।
উক্ত আইনের ধারা ২২ এর পরিবর্তে নিম্নরূপ ধারা ২২ প্রতিস্থাপিত হইবে, যথা:
“২২। সংরক্ষিত আয় (retained earnings), সঞ্চিতি (reserve), উদ্বৃত্ত (surplus), ইত্যাদির উপর কর আরোপ।- এই আইন বা আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, যদি কোনো আয়বর্ষে কোম্পানী আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন) এর অধীন নিগমিত এবং বাংলাদেশ স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোনো কোম্পানি কর্তৃক সংরক্ষিত আয়ে অথবা কোনো তহবিল, সঞ্চিতি বা উদ্বৃত্তে, উহা যে নামেই অভিহিত হউক না কেন, কর পরবর্তী নীট আয় হইতে অর্থ স্থানান্তর করিয়া থাকে এবং উক্ত স্থানান্তরিত অর্থের পরিমাণ কর পরবর্তী নীট আয়ের ৭০% (সত্তর শতাংশ) অতিক্রম করে, তাহা হইলে সেই আয়বর্ষে কোম্পানি কর্তৃক যেই পরিমাণ অর্থ স্থানান্তরিত হইয়াছে উহার উপর ১০% (দশ শতাংশ) হারে কর প্রদেয় হইবে।”।
উক্ত আইনের ধারা ২৫ এ উল্লিখিত “যেইক্ষেত্রে” শব্দের পর “চতুর্থ, পঞ্চম এবং” শব্দগুলি ও চিহ্ন সন্নিবেশিত হইবে।
উক্ত আইনের ধারা ৩১ এর উপ-ধারা (১) এর-
উক্ত আইনের ধারা ৩২ এর উপ-ধারা (২) এর-
“(ক) শেয়ারহোল্ডার পরিচালক নহে এইরূপ অন্য কোনো কর্মচারীর হৃদযন্ত্র, বৃক্ক, চক্ষু, যকৃত ও মস্তিষ্ক সংক্রান্ত অপারেশন, কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন এবং ক্যানসার সংক্রান্ত চিকিৎসা ব্যয় বাবদ প্রাপ্ত অর্থ;”;
“(গ) কোম্পানি কর্তৃক গোষ্ঠী বীমা বাবদ কোনো কর্মচারীর পক্ষে বীমা কোম্পানিকে পরিশোধিত প্রিমিয়াম।”;
“(ই) কোম্পানি কর্তৃক গোষ্ঠী বীমা বাবদ কোনো কর্মচারীর পক্ষে বীমা কোম্পানিকে পরিশোধিত প্রিমিয়াম;”।
উক্ত আইনের ধারা ৩৩ এ উল্লিখিত সারণীর ক্রমিক নং ২ এর বিপরীতে কলাম নং (৩) এর এন্ট্রির পরিবর্তে নিম্নরূপ এন্ট্রি প্রতিস্থাপিত হইবে, যথা:-
“(ক) ১৫০০ সিসি পর্যন্ত গাড়ির ক্ষেত্রে মাসিক ১৫ (পনেরো) হাজার টাকা;
উক্ত আইনের ধারা ৩৪ এর উপ-ধারা (১) এর-
“(খ) একটি ট্রাস্টের ট্রাস্টি বরাবর শেয়ার বা শেয়ার অর্জনের অধিকার ইস্যু করিতে পারিবে এবং পরবর্তীতে ট্রাস্টি ট্রাস্টের দলিল মোতাবেক উক্ত শেয়ার বা শেয়ার অর্জনের অধিকার দফা (ক) এ উল্লিখিত কর্মচারী বরাবর ইস্যু করিতে পারিবে অথবা অন্য কোনো ব্যক্তির নিকট হস্তান্তরকরত উদ্ভূত লভ্যাংশ দফা (ক) এ উল্লিখিত কর্মচারীদের মধ্যে বণ্টন করিতে পারিবে।”।
উক্ত আইনের ধারা ৩৭ এর পরিবর্তে নিম্নরূপ ধারা ৩৭ প্রতিস্থাপিত হইবে, যথা:-
“৩৭। মোট ভাড়ামূল্য পরিগণনা।- (১) কোনো আয়বর্ষে কোনো ব্যক্তির স্বীয় মালিকানাধীন কোনো গৃহসম্পত্তির মোট ভাড়ামূল্য নিম্নবর্ণিত সূত্রানুযায়ী পরিগণিত হইবে, যথা:-
ক= (খ+গ+ঘ)-ঙ, যেখানে-
ক= মোট ভাড়ামুল্য,
খ= গৃহসম্পত্তির বার্ষিক মূল্য,
গ= উক্ত আয়বর্ষে উক্ত গৃহসম্পত্তি ব্যবহার সূত্রে প্রাপ্ত সেলামী বা প্রিমিয়াম, ফেরতযোগ্য নিরাপত্তা জামানত, অগ্রিম ব্যতীত অন্য যেকোনো অংক বা কোনো সুবিধার অর্থমূল্য, যাহা খ এ উল্লিখিত অংকের অতিরিক্ত,
ঘ= গৃহসম্পত্তির ভাড়াটিয়া কর্তৃক পরিশোধিত যেকোনো প্রকারের সার্ভিস চার্জ, মেরামত ও রক্ষণাবেক্ষণ চার্জ বা অন্য কোনো অর্থ, উহা যে নামেই অভিহিত হউক না কেন,
ঙ= শূন্যতা ভাতা যাহা কেবল বিদ্যুৎ বিল উপস্থাপন সাপেক্ষে প্রমাণিত হইলে অনুমোদনযোগ্য হইবে।
(২) গৃহসম্পত্তি ব্যতীত অন্যান্য সম্পত্তির মোট ভাড়ামূল্য নিম্নবর্ণিত সূত্রানুযায়ী পরিগণিত হইবে, যথা:-
ক= (খ+গ), যেখানে-
ক= মোট ভাড়ামূল্য,
খ= গৃহসম্পত্তি ব্যতীত অন্যান্য সম্পত্তির বার্ষিক মূল্য,
গ= অন্য কোনোভাবে উক্ত সম্পত্তি ব্যবহার হইতে অর্জিত আয় এবং উক্ত আয়বর্ষে উক্ত সম্পত্তি ব্যবহার সূত্রে প্রাপ্ত সেলামী বা প্রিমিয়াম, ফেরতযোগ্য নিরাপত্তা জামানত, অগ্রিম ব্যতীত অন্য যেকোনো অংক বা কোনো সুবিধার অর্থমূল্য, যাহা খ এ উল্লিখিত অংকের অতিরিক্ত।”।
উক্ত আইনের ধারা ৩৯ এর-
“(৩) কোনো আয়বর্ষে কোনো ব্যক্তি কর্তৃক স্বীয় মালিকানাধীন কোনো গৃহসম্পত্তি বা অন্য কোনো সম্পত্তি ভাড়া প্রদানের বিপরীতে ব্যাংক ট্রান্সফার ব্যতীত অন্য কোনোভাবে সমন্বয়যোগ্য অগ্রিম বাবদ গৃহীত অর্থের সর্বমোট পরিমাণ ৫ (পাঁচ) লক্ষ টাকা অতিক্রম করিলে, উক্তরূপে গৃহীত অর্থ উক্ত আয়বর্ষে উক্ত ব্যক্তির বিশেষ ভাড়া হইতে আয় হিসাবে গণ্য হইবে:
তবে শর্ত থাকে যে,
“(৪) কোনো আয়বর্ষে কোনো ব্যক্তি কর্তৃক স্বীয় মালিকানাধীন কোনো গৃহসম্পত্তি বা অন্য কোনো সম্পত্তি ভাড়া প্রদানের বিপরীতে গৃহীত অসমন্বয়যোগ্য অঙ্ক, উহা যেই নামেই অভিহিত হোক না কেন, উক্ত আয়বর্ষে উক্ত ব্যক্তির বিশেষ ভাড়া হইতে আয় হিসাবে গণ্য হইবে:
তবে শর্ত থাকে যে, করদাতার ইচ্ছানুযায়ী উক্ত অর্থকে এমনভাবে বণ্টন করা যাইবে, যাতে কর নির্ধারণের উদ্দেশ্যে উক্ত অর্থ প্রাপ্তির বৎসর এবং পরবর্তী চার বৎসরে সমান অংশে তাহা গণ্য করা যায়:
তবে আরও শর্ত থাকে যে, যেইক্ষেত্রে করদাতা কর্তৃক উক্ত অর্থ বা তাহার কোনো অংশ পরবর্তী কোন আয়বর্ষে ফেরত প্রদানকৃত হয়, সেইক্ষেত্রে উক্ত ফেরত প্রদানকৃত অর্থের পরিমাণ সংশ্লিষ্ট আয়বর্ষে করদাতার “ভাড়া হইতে আয়” পরিগণনার ক্ষেত্রে বিয়োজনযোগ্য হইবে।
(৫) এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, গৃহসম্পত্তি ভিন্ন অন্য কোনো সম্পত্তির ভাড়া হইতে আয় এর ক্ষেত্রে ধারা ৫৫ এর দফা (ক) এর অধীন অননুমোদিত সকল ব্যয় বিশেষ ভাড়া হইতে আয় হিসাবে গণ্য হইবে।
(৬) এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, বিশেষ ভাড়া হইতে আয় হিসাবে পরিগণিত আয়ের বিপরীতে কোনো প্রকারের বিয়োজন, ক্ষতির সমন্বয় বা জের টানা ও তৃতীয় তফসিলের অধীন কোনো ভাতা অনুমোদিত হইবে না এবং এইরূপ আয়ের উপর নিয়মিত করহারে করদায় নির্ধারিত হইবে।”।
উক্ত আইনের ধারা ৪০ এর উপ-ধারা (২) এ উল্লিখিত “ব্যবসা আয়” শব্দগুলির পরিবর্তে “ব্যবসা হইতে আয় খাতে প্রাপ্তি” শব্দগুলি এবং “কৃষি হইতে আয়” শব্দগুলির পরিবর্তে “কৃষি হইতে আয় খাতে প্রাপ্তি” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
উক্ত আইনের ধারা ৪১ এর উপ-ধারা (৫) এর পর নিম্নরূপ নূতন উপ-ধারা (৬) সংযোজিত হইবে, যথা:-
“(৬) এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, ধারা ৫৫ এর দফা (ক) এর অধীন অননুমোদিত সকল ব্যয় বিশেষ কৃষি আয় হিসাবে গণ্য হইবে।”।
উক্ত আইনের ধারা ৪৬ এর-
“(১০) ধারা ১৮০ এর অধীন রিটার্ন দাখিলের ক্ষেত্রে যে আয়বর্ষের রিটার্ন দাখিল হইয়াছে তাহার পরবর্তী ৫ (পাঁচ) আয়বর্ষের মধ্যে যেকোনো সময়ে প্রদর্শিত প্রারম্ভিক মূলধনের যেকোনো পরিমাণের ঘাটতি ব্যবসা সংশ্লিষ্ট আয়বর্ষে “ব্যবসা হইতে আয়” হিসাবে গণ্য হইবে।”;
উক্ত আইনের ধারা ৪৯ এর দফা (চ) এ উল্লিখিত “উদ্দেশ্যে” শব্দের পর “ও কর্মীদের জন্য” শব্দগুলি সন্নিবেশিত হইবে।
উক্ত আইনের ধারা ৫১ এর উপ-ধারা (২) এর দফা (ক) এর পরিবর্তে নিম্নরূপ দফা (ক) প্রতিস্থাপিত হইবে, যথা:-
“(ক) কুঋণ বা কুঋণের অংশ International Accounting Standards (IAS), International Financial Reporting Standards (IFRS) ও বাংলাদেশে প্রযোজ্য আইন, বিধি ও প্রবিধি অনুযায়ী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক অনাদায়ী হিসাবে চূড়ান্ত হয় এবং ব্যবসায়িক হিসাবের খাতায় অবলোপিত হিসাবে প্রদর্শিত হয়;”।
উক্ত আইনের ধারা ৫৫ এর-
“(ড) দফা (ট), (ঠ) এবং কাঁচামাল ব্যতীত অন্যান্য সকল প্রকার ব্যয় বাবদ মোট পরিশোধের ৫০% (পঞ্চাশ শতাংশ) এর অধিক ব্যাংকিং মাধ্যম ব্যতীত অন্য কোনো মাধ্যমে পরিশোধিত হইয়া থাকিলে অন্য মাধ্যমে পরিশোধিত মোট অঙ্কের ২৫% (পঁচিশ শতাংশ);”;
“তবে শর্ত থাকে যে, ধারা ১৪২ এর বিধানাবলি পরিপালন সাপেক্ষে এই দফার বিধান প্রযোজ্য হইবে না।”।
উক্ত আইনের ধারা ৫৬ এর-
“(১) এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, কর অব্যাহতিপ্রাপ্ত কোনো আয় পরিগণনার ক্ষেত্রে, ধারা ৫৫ এর অধীন অননুমোদিত সকল ব্যয় বিশেষ ব্যবসা আয় হিসাবে গণ্য হইবে এবং উক্ত আয়ের উপর নিয়মিত হারে কর প্রদেয় হইবে:
তবে শর্ত থাকে যে, হ্রাসকৃত হার প্রযোজ্য হয় এইরূপ আয়ের ক্ষেত্রে, ধারা ৫৫ এর দফা (ক) ব্যতীত অন্যান্য দফার অধীন অননুমোদিত কোনো ব্যয়ের উপর সংশ্লিষ্ট আয়ের জন্য প্রযোজ্য হ্রাসকৃত হারে কর প্রদেয় হইবে।”;
উক্ত আইনের ধারা ৬৫ এর-
“(ঘ) উৎসে কর কর্তন বা সংগ্রহ প্রযোজ্য হয়, এইরূপ কোনো ব্যয়ের ক্ষেত্রে উৎসে কর কর্তন বা সংগ্রহ করা না হইলে এবং এই আইনের বিধান অনুযায়ী উহা যথাযথভাবে পরিশোধ করা না হইলে উক্ত ব্যয়।”।
উক্ত আইনের ধারা ৬৬ এর-
“(ঙ) গোষ্ঠী বীমা পলিসি হইতে কর্মচারী কর্তৃক প্রাপ্ত অর্থ বা সুবিধা, উহা যে নামেই অভিহিত হোক না কেন;”;
“(চ) ধারা ৩০ এর দফা (ক) হইতে দফা (চ) এ বর্ণিত কোনো খাতের অধীন শ্রেণিভুক্ত হয় নাই এইরূপ কোনো উৎস হইতে আয়।”।
উক্ত আইনের ধারা ৬৭ এর-
“(১৫) যেইক্ষেত্রে কোনো করদাতা কোনো সংশোধিত রিটার্ন দাখিল করেন এবং উক্ত সংশোধিত রিটার্নে এইরূপ কোনো আয় প্রদর্শন করেন যাহা কর অব্যাহতিপ্রাপ্ত বা হ্রাসকৃত করহারের আওতাধীন, সেইক্ষেত্রে ক-খ এর সমপরিমাণ অর্থ উক্ত আয়বর্ষে করদাতার “অন্যান্য উৎস হইতে আয়” খাতের আয় হিসাবে অর্ন্তভুক্ত হইবে, যেখানে-
ক= কর অব্যাহতিপ্রাপ্ত বা হ্রাসকৃত করহারের আওতাধীন আয় হিসাবে সংশোধিত রিটার্নে প্রদর্শিত অর্থ,
খ= মূল রিটার্নে প্রদর্শিত আয়:
তবে শর্ত থাকে যে, ষষ্ঠ তফসিল অংশ ১ এর দফা (৪), (৫), (৬), (৭), (৮), (১৭) ও (৩৫) এবং চাকরি হইতে আয় পরিগণনায় কর অব্যাহতি সংক্রান্ত ক্ষেত্রে এই উপ-ধারার বিধান প্রযোজ্য হইবে না।”।
উক্ত আইনের ধারা ৭২ এর উপ-ধারা (৪) এ উল্লিখিত “(IFRS)” শব্দ ও বন্ধনীর পর “, IFRS for SMEs” চিহ্ন ও শব্দগুলি সন্নিবেশিত হইবে।
উক্ত আইনের ধারা ৭৩ এর পরিবর্তে নিম্নরূপ ধারা ৭৩ প্রতিস্থাপিত হইবে, যথা:-
“৭৩। কোম্পানি, ইত্যাদি কর্তৃক নিরীক্ষাকৃত আর্থিক প্রতিবেদন দাখিল।-(১) স্বাভাবিক ব্যক্তি, হিন্দু অবিভক্ত পরিবার ও তহবিল ব্যতীত যেকোনো ব্যক্তি এবং দীর্ঘ মেয়াদি চুক্তি হইতে আয় প্রাপ্ত যেকোনো ব্যক্তি আয়বর্ষের রিটার্নের সহিত নিরীক্ষাকৃত আয় বিবরণী এবং নিরীক্ষাকৃত আর্থিক বিবরণীসমূহের একটি অনুলিপি এই মর্মে প্রদান করিবে যে-
তবে শর্ত থাকে যে, নিম্নবর্ণিত ক্ষেত্রসমূহে এই বিধান প্রযোজ্য হইবে না, যথা:-
(২) উপ-ধারা (১) এ উল্লিখিত আয় বিবরণী এবং আর্থিক বিবরণীসমূহ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কর্তৃক নিরীক্ষিত ও প্রত্যয়িত হইতে হইবে।”।
উক্ত আইনের ধারা ৭৫ এর উপ-ধারা (১) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (১) প্রতিস্থাপিত হইবে, যথা:-
“(১) কোনো করদাতা কর্তৃক দাখিলকৃত রিটার্ন, বিবরণী বা জমাকৃত নথি, অডিট বা কর নির্ধারণ কার্যক্রম চলাকালে যাচাইযোগ্য না হইলে যেকোনো পর্যায়ে তাহা অগ্রাহ্য করিবার ক্ষেত্রে এই অধ্যায়ের কোনো কিছুই আয়কর কর্তৃপক্ষের ক্ষমতাকে বারিত করিবে না।”।
উক্ত আইনের ধারা ৭৬ এর পরিবর্তে নিম্নরূপ ধারা ৭৬ প্রতিস্থাপিত হইবে, যথা:-
“৭৬। কর অব্যাহতি।- (১) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, কোনো শ্রেণির ব্যক্তিকে বা কোনো শ্রেণির যেকোনো আয়কে কর অব্যাহতি প্রদান করিতে পারিবে।
(২) যেইক্ষেত্রে এই আইন ব্যতীত অন্য কোনো আইন বা আইন হিসাবে পরিগণিত অন্য কোনো আইনগত দলিলের বিধানানুযায়ী কোনো ব্যক্তিকে কর অব্যাহতি প্রদান করা হইয়াছে, সেইক্ষেত্রে, উক্তরূপ অন্য আইনে বা আইনগত দলিলে যাহা কিছুই থাকুক না কেন, উপ-ধারা (১) এর অধীন জারীকৃত প্রজ্ঞাপন দ্বারা, উক্ত ব্যক্তিকে কর অব্যাহতি প্রদান করা না হইলে উক্তরূপ বিধান কার্যকর হইবে না।
(৩) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যেকোনো কর অব্যাহতি বাতিল করিতে পারিবে।
(৪) এই আইনের অধীন কোনো কর অব্যাহতি ভূতাপেক্ষভাবে প্রদান করা যাইবে না।
(৫) ধারা ১৬৬ এবং ধারা ১৭১ এর বিধানাবলি পরিপালনপূর্বক রিটার্ন দাখিলের ব্যর্থতায় কোনো ব্যক্তির আয় কোনো করবর্ষে কর অব্যাহতি প্রাপ্ত হইবে না:
তবে শর্ত থাকে যে, ষষ্ঠ তফসিলের অংশ ১ এর দফা (৪), (৫), (৬), (৭), (৮), (১৭) ও (৩৫) এবং চাকরি হইতে আয় পরিগণনায় কর অব্যাহতি সংক্রান্ত ক্ষেত্রে এই উপ-ধারার বিধান প্রযোজ্য হইবে না।
(৬) কোনো ব্যক্তি কোনো একটি উৎসের আয়ের বিপরীতে আইন দ্বারা নির্দিষ্ট কোনো মেয়াদে কর অব্যাহতি প্রাপ্ত হইলে উক্তরূপ উৎসের আয়ের বিপরীতে পুনরায়, অন্য কোনোভাবে বা অন্য কোনো মেয়াদে, কর অব্যাহতি প্রাপ্ত হইবে না এবং উক্তরূপ কোনো ব্যক্তি কোনো প্রকারের একীভূতকরণ, ডিমার্জার ও অধিগ্রহণের মাধ্যমে পুনর্গঠিত হইলেও উক্তরূপ কর অব্যাহতি প্রাপ্ত হইবে না:
তবে শর্ত থাকে যে, যেইক্ষেত্রে এই আইনের মাধ্যমে কোনো কর অব্যাহতির বিদ্যমান মেয়াদ বৃদ্ধি করা হয়, সেইক্ষেত্রে এই উপ-ধারার বিধান প্রযোজ্য হইবে না।
(৭) কর অব্যাহতিপ্রাপ্ত কোনো উৎসের আয় বা ব্যক্তির আয় পরিগণনার ক্ষেত্রে, ধারা ৫৫ এর অধীন অননুমোদিত কোনো ব্যয়ের উপর ধারা ৫৬ এর বিধান অনুযায়ী কর প্রদেয় হইবে।”।
উক্ত আইনের ধারা ৭৮ এ উল্লিখিত “এবং ন্যূনতম কর” শব্দগুলির পরিবর্তে “, অংশীদারি ফার্ম বা ব্যক্তিসংঘ হইতে প্রাপ্ত শেয়ার আয় এবং চূড়ান্ত করদায়” চিহ্ন ও শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
উক্ত আইনের ধারা ৮০ এর উপ-ধারা (২) এ উল্লিখিত “মোট আয়ের উপর হিসাবকৃত কর (ফার্ম বা ব্যক্তিসংঘের শেয়ার আয়সহ)” শব্দগুলি ও বন্ধনীর পরিবর্তে “ফার্ম বা ব্যক্তিসংঘের শেয়ার আয়সহ মোট আয়ের উপর কর রেয়াত পূর্ব হিসাবকৃত কর” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
উক্ত আইনের ধারা ৮৬ এর উপ-ধারা (৪) এ উল্লিখিত “পূর্ববর্তী” শব্দের পরিবর্তে “চলতি আয়বর্ষের” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
উক্ত আইনের ধারা ৮৮ এর পরিবর্তে নিম্নরূপ ধারা ৮৮ প্রতিস্থাপিত হইবে, যথা:-
“৮৮। অংশগ্রহণ তহবিল, কল্যাণ তহবিল ও শ্রমিক কল্যাণ ফাউণ্ডেশন তহবিল কর্তৃক উৎসে কর কর্তন।- বাংলাদেশে বিদ্যমান কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, শ্রম আইন, ২০০৬ এর ধারা ২৩৪ অনুযায়ী অংশগ্রহণ তহবিল, কল্যাণ তহবিল এবং শ্রমিক কল্যাণ ফাউণ্ডেশন তহবিল হইতে ইহার কোনো সুবিধাভোগীকে অর্থ প্রদানকালে, অর্থ পরিশোধের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি উক্তরূপ অর্থ পরিশোধ বা ক্রেডিটকালে ১০% (দশ শতাংশ) হারে কর কর্তন করিবেন।”।
উক্ত আইনের ধারা ৯১ এ উল্লিখিত সারণী বিলুপ্ত হইবে এবং অতঃপর “নিম্নবর্ণিত সারণীতে উল্লিখিত হারে কর কর্তন করিবেন, যথা:-” চিহ্ন ও শব্দগুলির পরিবর্তে “ভিত্তিমূল্যের উপর ১০% (দশ শতাংশ) হারে কর কর্তন করিবেন।” সংখ্যা, চিহ্ন, বন্ধনী ও শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
উক্ত আইনের ধারা ৯৫ এর-
উক্ত আইনের ধারা ৯৭ এর-
“(৪) তুলা এবং সুতা ক্রয়ের জন্য খোলা বা কৃত স্থানীয় ঋণপত্র খোলা বা অন্য কোনো অর্থায়ন চুক্তির ক্ষেত্রে ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি কর্তৃক পরিশোধিত বা ঋণকৃত পরিমাণের উপর ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি ১% (এক শতাংশ) হারে কর কর্তন করিবে।”;
“(৫) ধান, ধানের কুড়া, চাল, গম, আলু, গবাদি পশু, মাছ, মাংস, পিঁয়াজ, রসুন, মটর, ছোলা, মসুর, আদা, হলুদ, শুকনা মরিচ, ডাল, ভূট্টা, আটা, ময়দা, লবণ, ভোজ্যতেল, চিনি, বীজ, পাটকাঠি, সরিষা, তিল, কাচা চা-পাতা, গোলমরিচ, এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা এবং পাট ক্রয়ের জন্য খোলা বা কৃত স্থানীয় ঋণপত্র খোলা বা অন্য কোনো অর্থায়ন চুক্তির ক্ষেত্রে ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি কর্তৃক পরিশোধিত বা ঋণকৃত পরিমাণের উপর ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি ০.৫% (শূন্য দশমিক পাঁচ শতাংশ) হারে কর কর্তন করিবে।
(৬) যেইক্ষেত্রে কোনো আয়বর্ষে এই ধারার অধীন উৎসে কর কর্তনযোগ্য প্রাপক বা প্রাপকের আয় করমুক্ত বা হ্রাসকৃত হারে করারোপযোগ্য, সেইক্ষেত্রে বোর্ড, সেইরূপ কোনো প্রাপকের আবেদনের ভিত্তিতে, এই মর্মে সনদ প্রদান করিবে যে উক্ত ব্যক্তিকে প্রদেয় কোনো অর্থ, যাহা এই ধারার অধীন কর কর্তনযোগ্য, কর কর্তন ব্যতিরেকে বা হ্রাসকৃত হারে কর্তন করিয়া পরিশোধ করা যাইবে।”।
উক্ত আইনের ধারা ৯৮-
উক্ত আইনের ধারা ১০২ এর-
| ক্রমিক নং | প্রাপকের ধরন | কর কর্তনের হার | |
| (১) | (২) | (৩) | |
| ১। | ট্রাস্ট, ব্যক্তিসংঘ ও কোম্পানির ক্ষেত্রে | ২০% (বিশ শতাংশ) | |
| ২। | অন্যান্য ক্ষেত্রে | ১০% (দশ শতাংশ) | ”; |
“(২) যেইক্ষেত্রে কোনো আয়বর্ষে এই ধারার অধীন উৎসে কর কর্তনযোগ্য প্রাপক বা প্রাপকের আয় করমুক্ত বা হ্রাসকৃত হারে করারোপযোগ্য, সেইক্ষেত্রে উক্ত প্রাপকের আবেদনের ভিত্তিতে বোর্ড যাচাই সাপেক্ষে, ক্ষেত্রমত, এই মর্মে সনদ প্রদান করিবে যে উক্ত ব্যক্তিকে প্রদেয় কোনো অর্থ যাহা হইতে এই ধারার অধীন কর কর্তন করিতে হইবে উহা কোনো কর কর্তন ব্যতিরেকে বা হ্রাসকৃত হারে কর্তনযোগ্য।”।
উক্ত আইনের ধারা ১০৪ এর-
“(১) যেইক্ষেত্রে কোনো নির্দিষ্ট ব্যক্তি ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে কোনো ঋণ বা ঋণ গ্রহণের বিপরীতে সুদ বা মুনাফা পরিশোধ করেন, সেইক্ষেত্রে উক্ত সুদ বা মুনাফা পরিশোধকালে উক্ত নির্দিষ্ট ব্যক্তি পরিশোধিত সুদ বা মুনাফার উপর ১০% (দশ শতাংশ) হারে কর কর্তন করিবেন।”;
উক্ত আইনের ধারা ১০৬ এ উল্লিখিত “৫% (পাঁচ শতাংশ)” সংখ্যা, চিহ্ন, বন্ধনী ও শব্দগুলির পরিবর্তে “১০% (দশ শতাংশ)” সংখ্যা, চিহ্ন, বন্ধনী ও শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
উক্ত আইনের ধারা ১০৯ এর-
“(৩) যেইক্ষেত্রে, উপকর কমিশনার এতদুদ্দেশ্যে কৃত আবেদনের ভিত্তিতে, নির্ধারিত ফরমে সরল বিশ্বাসে এই মর্মে সনদ প্রদান করেন যে, উক্ত বৎসরে সম্পত্তির মালিকের কোনো করযোগ্য আয় নাই বা এই আইনের বিধানাবলি সাপেক্ষে উহা আয়কর মুক্ত, সেইক্ষেত্রে প্রদত্ত সনদ বাতিল না হওয়া পর্যন্ত উপ-ধারা (১) এর অধীন উক্ত সম্পত্তির ভাড়া হইতে প্রাপ্ত আয়ের উপর কর কর্তনযোগ্য হইবে না।”।
উক্ত আইনের ধারা ১১০ এ উল্লিখিত “৫% (পাঁচ শতাংশ)” সংখ্যা, চিহ্ন, বন্ধনী ও শব্দগুলির পরিবর্তে “১০% (দশ শতাংশ)” সংখ্যা, চিহ্ন, বন্ধনী ও শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
উক্ত আইনের ধারা ১১৪ এ উল্লিখিত “৬% (ছয় শতাংশ)” সংখ্যা, চিহ্ন, বন্ধনী ও শব্দগুলির পরিবর্তে “৪% (চার শতাংশ)” সংখ্যা, চিহ্ন, বন্ধনী ও শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
উক্ত আইনের ধারা ১১৬ এ উল্লিখিত “১০% (দশ শতাংশ)” সংখ্যা, চিহ্ন, বন্ধনী ও শব্দগুলির পরিবর্তে “৭.৫% (সাত দশমিক পাঁচ শতাংশ)” সংখ্যাগুলি, চিহ্নগুলি, বন্ধনী ও শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
উক্ত আইনের ধারা ১১৭-
উক্ত আইনের ধারা ১১৯ এর উপ-ধারা (৬) বিলুপ্ত হইবে।
উক্ত আইনের ধারা ১২৪-
“(১) ফ্রেইট ফরওয়ার্ড এজেন্ট কর্তৃক গৃহীত গ্রস বিল বা কমিশনসহ গ্রস বিল বিলের উপর ১.৫% (এক দশমিক পাঁচ শতাংশ) হারে কর সংগ্রহ করিতে হইবে;”।
উক্ত আইনের ধারা ১২৫ এর উপ-ধারা (২) এর দফা (ক) এ উল্লিখিত “কাঠা প্রতি ১.৬৫ (এক দশমিক পয়ষট্টি শতাংশ) ২০ (বিশ)” শব্দগুলি, সংখ্যাগুলি, চিহ্ন ও বন্ধনীগুলির পরিবর্তে “শতাংশ প্রতি ১২ (বারো)” শব্দগুলি, সংখ্যা ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে।
উক্ত আইনের ধারা ১২৮-
“তবে শর্ত থাকে যে, যেইক্ষেত্রে কোনো আয়বর্ষে এই ধারার অধীন উৎসে কর কর্তনযোগ্য প্রাপক বা প্রাপকের আয় করমুক্ত বা হ্রাসকৃত হারে করারোপযোগ্য, সেইক্ষেত্রে বোর্ড, সেইরূপ কোনো প্রাপকের আবেদনের ভিত্তিতে, এই মর্মে সনদ প্রদান করিবে যে উক্ত ব্যক্তিকে প্রদেয় কোনো অর্থ, যাহা এই ধারার অধীন কর কর্তনযোগ্য, কর কর্তন ব্যতিরেকে বা হ্রাসকৃত হারে কর্তন করিয়া পরিশোধ করা যাইবে।”।
উক্ত আইনের ধারা ১২৯-
উক্ত আইনের ধারা ১৩১ এ দুইবার উল্লিখিত “বাণিজ্যিক” শব্দের পরিবর্তে “ট্রেড” শব্দ প্রতিস্থাপিত হইবে।
উক্ত আইনের ধারা ১৩২ এ উল্লিখিত-
উক্ত আইনের ধারা ১৩৪ এ উল্লিখিত “ন্যায্য মূল্যের” শব্দগুলির পর “পার্থক্যের” শব্দ সন্নিবেশিত হইবে।
উক্ত আইনের ধারা ১৩৫ এর-
উক্ত আইনের ধারা ১৩৬ এর-
“(১) স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা এক্সচেঞ্জস ডিমিউচুয়ালাইজেশন আইন, ২০১৩ (২০১৩ সনের ১৫ নং আইন) এর অধীন প্রতিষ্ঠিত স্টক এক্সচেঞ্জের শেয়ারহোল্ডারের শেয়ার হস্তান্তর হইতে উদ্ভূত কোনো লাভ বা মুনাফার উপর উক্ত শেয়ার হস্তান্তরকালে বা হস্তান্তরের ঘোষণা প্রদানকালে বা উক্তরূপ হস্তান্তরের সম্মতি প্রদানকালে, যাহা আগে ঘটে, ১৫% (পনেরো শতাংশ) হারে কর কর্তন করিবেন।”;
উক্ত আইনের ধারা ১৩৭ এ উল্লিখিত “০.০৫% (শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ)” সংখ্যাগুলি, চিহ্ন, বন্ধনী ও শব্দগুলির পরিবর্তে “০.০৩% (শূন্য দশমিক শূন্য তিন শতাংশ)” সংখ্যাগুলি, চিহ্ন, বন্ধনী ও শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
উক্ত আইনের ধারা ১৩৮ এর-
| ক্রমিক নং | গাড়ির ধরন | অগ্রিম কর (টাকা) | |
| (১) | (২) | (৩) | |
| ১। | ৫২ আসনের অধিক আসন বিশিষ্ট বাস | ২৫ (পঁচিশ) হাজার | |
| ২। | ৫২ আসনের অধিক আসন নহে এইরূপ বাস | ২০ (বিশ) হাজার | |
| ৩। | শীতাতপ নিয়ন্ত্রিত বাস | ৫০ (প ঞ্চাশ) হাজার | |
| ৪। | ডাবল ডেকার বাস | ২৫ (পঁচিশ) হাজার | |
| ৫। | শীতাতপ নিয়ন্ত্রিত মিনিবাস/কোস্টার | ২৫ (পঁচিশ) হাজার | |
| ৬। | শীতাতপ নিয়ন্ত্রিত নহে এইরূপ মিনিবাস/কোস্টার | ১২ (বার) হাজার ৫০০ (পাঁচশত) | |
| ৭। | প্রাইম মুভার | ৩৫ (পঁয়ত্রিশ) হাজার | |
| ৮। | ৫ (পাঁচ) টনের অধিক পেলোড ক্যাপাসিটি বিশিষ্ট ট্রাক, লরি বা ট্যাংক লরি | ৩০ (ত্রিশ) হাজার | |
| ৯। | ১.৫ (দেড়) টনের অধিক, তবে ৫ (পাঁচ) টনের অধিক নহে এইরূপ পেলোড ক্যাপাসিটি বিশিষ্ট ট্রাক, লরি বা ট্যাংক লরি | ১৫ (পনেরো) হাজার | |
| ১০। | ১.৫ (দেড়) টনের অধিক নহে এইরূপ পেলোড ক্যাপাসিটি বিশিষ্ট ট্রাক, লরি বা ট্যাংক লরি | ৭ (সাত) হাজার ৫০০ (পাঁচশত) | |
| ১১। | পিকআপ ভ্যান, হিউম্যান হলার, ম্যাক্সি বা অটো রিক্সা | ৭ (সাত) হাজার ৫০০ (পাঁচশত) | |
| ১২। | শীতাতপ নিয়ন্ত্রিত ট্যাক্সিক্যাব | ১৫ (পনেরো) হাজার | |
| ১৩। | শীতাতপ নিয়ন্ত্রিত নহে এইরূপ ট্যাক্সিক্যাব | ৭ (সাত) হাজার ৫০০ (পাঁচশত) | ; |
“(৪) উপ-ধারা (১) এর অধীন অগ্রিম কর সংগ্রহ করা যাইবে না, যদি মোটরযানটি নিম্নবর্ণিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের হয়, যথা:-
উক্ত আইনের ধারা ১৪১ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “কোনো” শব্দের পরিবর্তে “বা নির্দিষ্ট ব্যক্তি” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
উক্ত আইনের ধারা ১৪২ এর উপ-ধারা (১) এর প্রান্তস্থিত “।” চিহ্নের পরিবর্তে “:” চিহ্ন প্রতিস্থাপিত হইবে এবং অতঃপর নিম্নরূপ নূতন শর্তাংশ সংযোজিত হইবে, যথা:-
“তবে শর্ত থাকে যে, ধারা ১৬৬ এর উপ-ধারা (২) অনুযায়ী রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয় এইরূপ ব্যক্তি বা ধারা ২৬৪ এর উপ-ধারা (৪) অনুযায়ী বোর্ড কর্তৃক রিটার্ন দাখিলের প্রমাণক দাখিল হইতে অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে এই উপ-ধারার বিধান প্রযোজ্য হইবে না।”।
উক্ত আইনের ধারা ১৪৭ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “মহাপরিচালক, কর পরিদর্শক বা মহাপরিচালক, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল” শব্দগুলি ও চিহ্নগুলির পরিবর্তে “মহাপরিচালক (পরিদর্শন) বা মহাপরিচালক (কেন্দ্রীয় গোয়েন্দা সেল)” শব্দগুলি ও বন্ধনীগুলি প্রতিস্থাপিত হইবে।”।
উক্ত আইনের ধারা ১৫২ এ উল্লিখিত “৩% (তিন শতাংশ)” সংখ্যা, চিহ্ন, বন্ধনী ও শব্দগুলির পরিবর্তে “৫% (পাঁচ শতাংশ)” সংখ্যা, চিহ্ন, বন্ধনী ও শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
উক্ত আইনের ধারা ১৫৩ এর-
“তবে শর্ত থাকে যে, কোনো স্বাভাবিক ব্যক্তি নিজ নামে বা অন্য কোনো ব্যক্তির সহিত যৌথভাবে একাধিক মোটরযানের মালিক হইলে, উক্ত ব্যক্তিকে একের অধিক প্রতিটি মোটরযানের জন্য ৫০% (পঞ্চাশ শতাংশ) অধিক হারে কর পরিশোধ করিতে হইবে।”;
“(৫) উপ-ধারা (২) এর অধীন অগ্রিম কর সংগ্রহ করা যাইবে না, যদি মোটরযানটি নিম্নবর্ণিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের হয়, যথা:-
উক্ত আইনের ধারা ১৫৬ এ উল্লিখিত “করবর্ষের অব্যবহিত পরবর্তী” শব্দগুলির পরিবর্তে “চলমান” শব্দ প্রতিস্থাপিত হইবে।
উক্ত আইনের ধারা ১৬২ এর উপ-ধারা (১) এর শর্তাংশে উল্লিখিত “করদিবসের” শব্দের পরিবর্তে “রিটার্ন দাখিলের নির্দিষ্ট” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
উক্ত আইনের ধারা ১৬৩ এর পরিবর্তে নিম্নরূপ ধারা ১৬৩ প্রতিস্থাপিত হইবে, যথা:-
“১৬৩। ন্যূনতম কর।- (১) এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, করদাতা কর্তৃক, এই ধারার বিধানাবলি সাপেক্ষে, ন্যূনতম কর পরিশোধযোগ্য হইবে।
(২) ধারা ৮৮, ৮৯, ৯০, ৯১, ৯২, ৯৪, ৯৫, ১০০, ১০১, ১০২, ১০৫, ১০৬, ১০৮, ১১০, ১১১, ১১৪, ১১৫, ১১৬, ১১৭, ১১৮, ১২০, ১২১, ১২২, ১২৩, ১২৪, ১২৫, ১২৬, ১২৭, ১২৮, ১২৯, ১৩২, ১৩৩, ১৩৪, ১৩৫, ১৩৬, ১৩৭, ১৩৮ এবং ১৩৯ এর অধীন কর্তন বা সংগৃহীত কর যেই সকল এক বা একাধিক উৎসসমূহের জন্য কর্তন বা সংগ্রহ করা হইয়াছে, সেই সকল উৎসসমূহের আয়ের উপর ন্যূনতম কর হিসাবে গণ্য হইবে:
তবে শর্ত থাকে যে, সিমেন্ট, লৌহ বা লৌহজাত পণ্য, ফেরো অ্যালয় পণ্য, কার্বোনেটেড বেভারেজ, গুঁড়ো দুধ, অ্যালুমিনিয়াম পণ্য, সিরামিক পণ্য এবং কীটনাশক উৎপাদনে নিয়োজিত কোনো শিল্প উদ্যোক্তা ব্যতীত অন্য কোনো শিল্প উদ্যোক্তা কর্তৃক তাহার নিজস্ব কাঁচামাল হিসাবে ব্যবহারের জন্য আমদানিকৃত পণ্য হইতে ধারা ১২০ এর অধীন সংগৃহীত কর ন্যূনতম কর হিসাবে গণ্য হইবে না।
(৩) উপ-ধারা (২) এর উদ্দেশ্যপূরণকল্পে নিম্নরূপ বিধানাবলি প্রযোজ্য হইবে, যথা:-
(৪) যেইক্ষেত্রে কোনো করদাতা উপ-ধারা (২) এর অধীন ন্যূনতম কর প্রযোজ্য এইরূপ এক বা একাধিক উৎসের আয় ছাড়াও নিয়মিত উৎস হইতে আয় করিয়া থাকেন, সেইক্ষেত্রে-
(৫) উপ-ধারা (৬) এর বিধানাবলি সাপেক্ষে, মুনাফা বা ক্ষতি নির্বিশেষে কোনো ব্যক্তি তাহার গ্রস প্রাপ্তির উপর দফা (ক) ও (খ) এর বিধান অনুযায়ী ন্যূনতম কর পরিশোধের জন্য দায়ী থাকিবেন, যথা:-
সারণী
| ক্রমিক নং | করদাতার শ্রেণি | নূনতম করহার |
| (১) | (২) | (৩) |
| ১। | সিগারেট, বিড়ি, চিবাইয়া খাওয়ার তামাক, ধোঁয়াবিহীন তামাক, গুল বা অন্য কোনো তামাকজাত দ্রব্য প্রস্তুতকারক | গ্রস প্রাপ্তির ৩% (তিন শতাংশ) |
| ২। | কার্বোনেটেড বেভারেজ (carbonated beverage), মিষ্টি পানীয় (sweetened beverage) প্রস্তুতকারক | গ্রস প্রাপ্তির ৩% (তিন শতাংশ) |
| ৩। | মোবাইল ফোন অপারেটর | গ্রস প্রাপ্তির ১.৫% (এক দশমিক পাঁচ শতাংশ) |
| ৪। | সিগারেট, বিড়ি, চিবাইয়া খাওয়ার তামাক, ধোঁয়াবিহীন তামাক, গুল বা অন্য কোনো তামাকজাত দ্রব্য প্রস্তুতকারক ব্যতীত অন্য কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা | গ্রস প্রাপ্তির ১% (এক শতাংশ) |
| ৫। | অন্যান্য ক্ষেত্রে | গ্রস প্রাপ্তির ১% (এক শতাংশ): |
তবে শর্ত থাকে যে, উক্ত সারণীর ক্রমিক নং ৫ প্রযোজ্য হয় এইরূপ ক্ষেত্রে পণ্য উৎপাদনে নিয়োজিত কোনো শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে ইহার বাণিজ্যিক উৎপাদন শুরুর প্রথম ৩ (তিন) বৎসরের জন্য উক্ত হার হইবে এইরূপ প্রাপ্তির ০.১% (শূন্য দশমিক এক শতাংশ);
(৬) কোনো করদাতার ক্ষেত্রে উপ-ধারা (৪) ও উপ-ধারা (৫) উভয়ের বিধান প্রযোজ্য হইলে, উক্ত করদাতা কর্তৃক পরিশোধযোগ্য ন্যূনতম কর হইবে-
(৭) এই ধারার অধীন পরিগণিত ন্যূনতম করের সমন্বয়যোগ্যতা নিম্নরূপে নির্ধারিত হইবে, যথা:-
(৮) যেইক্ষেত্রে কোনো করবর্ষে পরিগণনাকৃত নিয়মিত কর এই ধারার অধীন ন্যূনতম করের পরিমাণ হইতে অধিক হয়, সেইক্ষেত্রে উক্ত করবর্ষে নিয়মিত কর পরিশোধযোগ্য হইবে:
তবে শর্ত থাকে যে, কোনো করবর্ষে নিয়মিত করের তুলনায় ন্যূনতম কর অধিক হইবার কারণে যেই পরিমাণ অধিক কর প্রদান করা হইয়াছে, সেই পরিমাণ অধিক কর, পরবর্তী যেই করবর্ষে করদাতার নিয়মিত করের পরিমাণ ন্যূনতম করের পরিমাণ হইতে অধিক হয়, সেই করবর্ষের জন্য প্রদেয় ন্যূনতম করের অধিক নিয়মিত করের সাথে সমন্বয় করা যাইবে।
(৯) কোনো করবর্ষে নিয়মিত করের তুলনায় ন্যূনতম কর যেই পরিমাণ অধিক প্রদান করা হইয়াছে তাহা যদি পরবর্তী কোনো করবর্ষের উপ-ধারা (৯) এর অধীন সম্পূর্ণ সমন্বয় করা না যায় তাহা হইলে যেই পরিমাণ ন্যূনতম কর অসমন্বিত থাকিবে তাহা পরবর্তী করবর্ষসমূহের প্রদেয় ন্যূনতম করের অধিক নিয়মিত করের সহিত সমন্বয়ের জন্য জের টানা যাইবে।
(১০) এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে,-
(১১) এই ধারার অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, নিম্নবর্ণিত সারণীর কলাম (২)-এ উল্লিখিত উৎস হইতে অর্জিত আয়ের বিপরীতে কলাম (৩)-এ উল্লিখিত ধারার অধীন উৎসে কর্তিত বা সংগৃহীত করের পরিমাণকে কলাম (৪)-এ উল্লিখিত ব্যক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট করবর্ষে উক্ত আয়ের জন্য চূড়ান্ত করদায় হিসাবে গণ্য করা হইবে, যথা:-
সারণী
| ক্রমিক নং | আয়ের উৎস | যে ধারার অধীন উৎসে কর কর্তন/সংগ্রহযোগ্য | যে সকল ব্যক্তির জন্য প্রযোজ্য | |
| (১) | (২) | (৩) | (৪) | |
| ১। | এই আইনের ধারা ৩০ এ উল্লিখিত আয়ের খাতসমূহ | এই আইনের অংশ-৭ এর অন্তর্ভুক্ত সকল ধারা | এই আইনের ধারা ১৬৬ এর উপ-ধারা (২) অনুযায়ী রিটার্ন দাখিল হইতে অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তিগণ | |
| ২। | সঞ্চয়পত্র হইতে অর্জিত মুনাফা | ১০৫ | যেকোনো স্বাভাবিক ব্যক্তি | |
| ৩। | সম্পত্তির অধিগ্রহণ এর ক্ষতিপূরণ হইতে অর্জিত মূলধনি আয় | ১১১ | যেকোনো স্বাভাবিক ব্যক্তি | |
| ৪। | রপ্তানির বিপরীতে প্রাপ্ত নগদ ভর্তুকি | ১১২ | যেকোনো ব্যক্তি | |
| ৫। | সম্পত্তি হস্তান্তর হইতে অর্জিত মূলধনি আয় | ১২৫ | যেকোনো স্বাভাবিক ব্যক্তি | । |
(১২) যেইক্ষেত্রে কোনো সারচার্জ, অতিরিক্ত অন্য কোনো সুদ, অতিরিক্ত কোনো অর্থ, ইত্যাদি এই আইনের বিধানাবলির অধীন পরিশোধযোগ্য হয়, সেইক্ষেত্রে তাহা ন্যূনতম কর ও চূড়ান্ত করের অতিরিক্ত হিসাবে পরিশোধযোগ্য হইবে।”।
উক্ত আইনের ধারা ১৬৬ এর-
“(২) নিম্নবর্ণিত ক্ষেত্রসমূহে রিটার্ন দাখিল বাধ্যতামূলক হইবে না, যথা:-
উক্ত আইনের ধারা ১৬৯ এর উপ-ধারা (২)-
“(গ) ধারা ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩ ও ৫৪ অনুসারে ব্যবসা হতে বিয়োজনযোগ্য এবং ৫৫ ধারায় ব্যবসা হতে অননুমোদনযোগ্য বিয়োজনসমূহ সমন্বয় করিয়া একটি পৃথক করযোগ্য আয় পরিগণনা বিবরণী।”।
উক্ত আইনের ধারা ১৭০ এর পরিবর্তে নিম্নরূপ ধারা ১৭০ প্রতিস্থাপিত হইবে, যথা:-
“১৭০। স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন দাখিল।- ধারা ১৬৬ এর অধীন রিটার্ন দাখিলের আইনানুগ বাধ্যবাধকতা রহিয়াছে এইরূপ সকল ব্যক্তি রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ সংশ্লিষ্ট করবর্ষের মধ্যে ধারা ১৮০ এর অধীন স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন দাখিল করিবেন।”।
উক্ত আইনের ধারা ১৭১ এর পরিবর্তে নিম্নরূপ ধারা ১৭১ প্রতিস্থাপিত হইবে, যথা:-
“১৭১। রিটার্ন দাখিলের সময় ও আয়কর পরিশোধ।- (১) প্রত্যেক করদাতাকে রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ বা ইহার পূর্বে রিটার্ন দাখিল করিতে হইবে।
(২) রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ বা ইহার পূর্বে রিটার্ন দাখিলের ক্ষেত্রে ধারা ১৭৩ অনুযায়ী আয়কর পরিশোধপূর্বক রিটার্ন দাখিল করিতে হইবে।
(৩) রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখের পরে রিটার্ন দাখিলের ক্ষেত্রে ধারা ১৭৪ অনুযায়ী আয়কর পরিশোধপূর্বক রিটার্ন দাখিল করিতে হইবে।”।
উক্ত আইনের ধারা ১৭৩ এর উপান্তটীকায় উল্লিখিত “আয়কর” শব্দের পরিবর্তে “কর” শব্দ প্রতিস্থাপিত হইবে এবং উপ-ধারা (১) এ উল্লিখিত “কর” শব্দের পর “ও সারচার্জ” শব্দগুলি সন্নিবেশিত হইবে।
উক্ত আইনের ধারা ১৭৪ এর পরিবর্তে নিম্নরূপ ধারা ১৭৪ প্রতিস্থাপিত হইবে, যথা:-
“১৭৪। রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখের পরে রিটার্ন দাখিলের ক্ষেত্রে কর পরিগণনা।- ধারা ১৬৬ অনুযায়ী রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রহিয়াছে এইরূপ কোনো করদাতা রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ বা ইহার পূর্বে রিটার্ন দাখিলে ব্যর্থ হইলে, এই আইনের অন্যান্য বিধানের অধীন উদ্ভূত দায় অক্ষুণ্ন রাখিয়া নিম্নবর্ণিত নিয়মে করদাতার কর নির্ধারিত ও প্রদেয় হইবে, যথা:-
ক = খ + (খ - গ) × ঘ × ০.০২, যেখানে,
ক = মোট প্রদেয় করের পরিমাণ;
খ= করদাতা রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ বা ইহার পূর্বে রিটার্ন দাখিল করিলে মোট যেই পরিমাণ কর পরিশোধ করিতেন সেই অংক, তবে এইক্ষেত্রে-
গ= উক্ত আয়বর্ষে করদাতা কর্তৃক পরিশোধিত অগ্রিম কর ও উৎসে করের সমষ্টি;
ঘ= নিম্নবর্ণিতরূপে নির্ধারিত মাসের সংখ্যা, যথা:-
উক্ত আইনের ধারা ১৭৫ এর-
“(গ) ধারা ১৬৬ এর অধীন রিটার্ন দাখিলের আইনানুগ বাধ্যবাধকতা রহিয়াছে এইরূপ কোনো ব্যক্তি কর্তৃক রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ সংশ্লিষ্ট করবর্ষ অতিক্রান্ত হইবার পর দাখিলকৃত রিটার্ন।”
“(৩) ধারা ১৭২ ও ধারা ২১২ এর অধীন নোটিশের প্রেক্ষিতে রিটার্ন দাখিল না করিলে সংশ্লিষ্ট করবর্ষের কর নির্ধারণের পর রিটার্ন দাখিল করা যাইবে না।
(৪) উপ-ধারা (১) এর দফা (গ) এর অধীন রিটার্ন দাখিলের পর রিটার্নে কোনো উপেক্ষিত বা অশুদ্ধ বিবৃতি পরিলক্ষিত হইলে, কোনো প্রকার করদায় হ্রাস না করিয়া, সংশ্লিষ্ট করবর্ষের কর নির্ধারণের পূর্বে সংশোধিত রিটার্ন দাখিল করিতে হইবে।”।
উক্ত আইনের ধারা ১৭৭ এর-
“(ক) সরকারের মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও পরিদপ্তর এবং মাসিক পেমেন্ট আদেশভুক্ত (এমপিও) কোনো শিক্ষা প্রতিষ্ঠান ব্যতীত যেকোনো কোম্পানি:”;
“(৩) উপ-ধারা (১) এর অধীন পূর্ববর্তী ০৩ (তিন) মাসের জন্য প্রযোজ্য রিটার্ন নিম্নবর্ণিত সময়ে দাখিল করিতে হইবে, যথা:-
| অর্থবৎসরের তারিখ | যে মাসের জন্য প্রযোজ্য |
| (১) | (২) |
| ২৫ অক্টোবর | জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর |
| ২৫ জানুয়ারি | অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর |
| ২৫ এপ্রিল | জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ |
| ২৫ জুলাই | এপ্রিল, মে ও জুন: |
তবে শর্ত থাকে যে, যেইক্ষেত্রে উপর্যুক্ত সারণীতে উল্লিখিত তারিখ সাপ্তাহিক বা সরকারি কোনো ছুটির দিন সেইক্ষেত্রে পরবর্তী কর্মদিবসে উক্ত রিটার্ন দাখিল করিতে হইবে।”।
উক্ত আইনের ধারা ১৮০ এর-
উক্ত আইনের ধারা ১৮২ পরিবর্তে নিম্নরূপ ধারা ১৮২ প্রতিস্থাপিত হইবে, যথা:-
“১৮২। অডিট।- (১) বোর্ড, ধারা ১৮০ এর অধীন দাখিলকৃত রিটার্ন বা সংশোধিত রিটার্ন অডিট করিবার উদ্দেশ্যে, অডিট ঝুঁকির কারণ, অডিট পরিচালনা এবং অডিট নিষ্পত্তির প্রক্রিয়া উল্লেখপূর্বক অডিট নির্দেশনা প্রণয়ন করিবে।
(২) বোর্ড বা বোর্ডের অধীনস্থ কোনো আয়কর কর্তৃপক্ষ উপ-ধারা (১) এ উল্লিখিত অডিট নির্দেশনা অনুযায়ী অডিটের জন্য রিটার্ন বা সংশোধিত রিটার্ন নির্বাচন করিতে পারিবে।
(৩) বোর্ডের অধীনস্থ কোনো আয়কর কর্তৃপক্ষ কর্তৃক নির্বাচিত রিটার্ন বা সংশোধিত রিটার্ন অডিটের জন্য বোর্ড কর্তৃক অনুমোদিত হইতে হইবে।
(৪) উপকর কমিশনার উপ-ধারা (২) এর অধীন অডিট এর জন্য নির্বাচিত বা উপ-ধারা (৩) এর অধীন অডিট এর জন্য অনুমোদিত রিটার্ন বা সংশোধিত রিটার্ন এর তালিকা প্রাপ্তির পর সংশ্লিষ্ট করদাতাকে অডিট এর কারণসমূহ সম্পর্কে অবহিত করিবেন।
(৫) অডিট সমাপনান্তে, যেইক্ষেত্রে উপকর কমিশনার এর নিকট প্রতীয়মান হয় যে, এই আইনের পরিপালন এবং করদাতার আয়, ব্যয় ও পরিসম্পদ সংক্রান্ত সকল তথ্যাদি করদাতার রিটার্নে বা সংশোধিত রিটার্নে যথাযথভাবে প্রতিফলিত হয় নাই, সেইক্ষেত্রে তিনি করদাতার নিকট অডিট প্রতিবেদন প্রেরণ করিবেন এবং একটি নোটিশ প্রেরণ করিবেন যাহাতে করদাতাকে অডিট প্রতিবেদনের ফলাফল প্রতিফলিত করিয়া প্রাসংগিক লিখিত ব্যাখ্যা ও প্রমাণাদিসহ একটি সংশোধিত রিটার্ন দাখিল করিবার নির্দেশ প্রদান করিবেন।
(৬) করদাতা কর্তৃক সংশোধিত রিটার্ন দাখিল হইলে উপকর কমিশনার যদি এই মর্মে সন্তুষ্ট হন যে, অডিট প্রতিবেদনে উল্লিখিত ফলাফলগুলি সংশোধিত রিটার্নে যথাযথভাবে প্রতিফলিত হইয়াছে এবং অডিট প্রতিবেদন অনুযায়ী করদায় এবং অন্যান্য প্রযোজ্য অঙ্ক সম্পূর্ণরূপে পরিশোধ করা হইয়াছে, তাহা হইলে তিনি সংশোধিত রিটার্ন গ্রহণ করিবেন এবং অডিট নিষ্পন্ন হইয়াছে মর্মে করদাতার নিকট একটি পত্র প্রেরণ করিবেন।
(৭) উপ-ধারা (৫) এর অধীন নোটিশ পরিপালনার্থে করদাতা কর্তৃক দাখিলকৃত সংশোধিত রিটার্ন, ব্যাখ্যা, প্রমাণাদি সন্তোষজনক না হইলে অথবা উক্ত নোটিশ পরিপালনের ব্যর্থতায়, উপকর কমিশনার ধারা ১৮৩ বা ক্ষেত্রমত, ধারা ১৮৪ এর অধীন কর নির্ধারণ করিতে পারিবেন।
(৮) যেই করবর্ষে কোনো রিটার্ন বা সংশোধিত রিটার্ন দাখিল করা হইয়াছে সেই করবর্ষ সমাপ্ত হইবার অনধিক ২ (দুই) করবর্ষের মধ্যে উক্ত রিটার্ন বা সংশোধিত রিটার্ন উপ-ধারা (২) এর অধীন অডিটের নিমিত্ত নির্বাচন বা উপ-ধারা (৩) এর অধীন অডিটের নিমিত্ত অনুমোদন করিতে হইবে।"।
উক্ত আইনের ধারা ১৮৩ এর-
উক্ত আইনের ধারা ১৮৫ এর উপ-ধারা (২) এর-
“(ক) যেইক্ষেত্রে রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ সংশ্লিষ্ট করবর্ষ অতিক্রান্ত হইবার পর রিটার্ন দাখিল করা হইয়াছে; এবং”;
উক্ত আইনের ধারা ১৮৭ এর দফা (খ) এ উল্লিখিত “করপরবর্তী” শব্দ বিলুপ্ত হইবে।
উক্ত আইনের ধারা ১৯৩ এর-
উক্ত আইনের ধারা ১৯৫ এর-
উক্ত আইনের ধারা ১৯৭ এর-
“(গ) যেই করবর্ষে কোনো রিটার্ন ধারা ১৭৫ এর উপ-ধারা (১) এর দফা (গ) এর অধীন সাধারণ রিটার্ন হিসাবে গণ্য হইয়াছে উক্ত করবর্ষ শেষ হইবার পরবর্তী ২ (দুই) করবর্ষ;”
“(ঙ) ধারা ১৭২ এর উপ-ধারা (১) এর অধীন নোটিশ জারি করা হইলে যে করবর্ষে নোটিশ জারি করা হইয়াছে উহা শেষ হইবার পরবর্তী ১ (এক) করবর্ষ।”;
উক্ত আইনের ধারা ২০০ এর পরিবর্তে নিম্নরূপ ধারা ২০০ প্রতিস্থাপিত হইবে, যথা:-
“২০০। তথ্য সংগ্রহ।- উপকর কমিশনারের নিম্নে নহে এইরূপ কোনো তদন্তকারী আয়কর কর্তৃপক্ষ এই আইনের অধীন কোনো তদন্ত সম্পর্কিত বা চলমান কোনো কার্যক্রমের জন্য প্রয়োজনীয় বা প্রাসঙ্গিক হইতে পারে এইরূপ তথ্য কোনো ব্যক্তির নিকট হইতে লিখিত নোটিশ দ্বারা অথবা ইলেক্ট্রনিক পদ্ধতিতে এবং নোটিশে বর্ণিত পদ্ধতি ও মাধ্যমে, এবং নোটিশে উল্লিখিত সময়ের মধ্যে, তলব করিতে পারিবে:
তবে শর্ত থাকে যে, কর কমিশনারের অনুমোদন ব্যতিরেকে কর কমিশনারের অধস্তন কোনো আয়কর কর্তৃপক্ষ কোনো ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানির নিকট হইতে কোনো তথ্য তলব করিতে পারিবে না।”।
উক্ত আইনের ধারা ২০২ এর উপান্তটীকায় “পরিদর্শন” শব্দের পরিবর্তে “উপস্থাপন” শব্দ প্রতিস্থাপিত হইবে।
উক্ত আইনের ধারা ২০৪ এর-
উক্ত আইনের ধারা ২১২ এর উপ-ধারা (৭) এর প্রান্তস্থিত “।” চিহ্নের পরিবর্তে “:” চিহ্ন প্রতিস্থাপিত হইবে এবং অতঃপর নিম্নরূপ নূতন শর্তাংশ সন্নিবেশিত হইবে, যথা:-
“তবে শর্ত থাকে যে, উপ-ধারা (১) এর অধীন জারীকৃত নোটিশে উল্লিখিত বিষয়সমূহের বাইরে এই আইনের আওতায় প্রদেয় কোনো অঙ্কের পরিশোধ এড়াইয়া যাওয়া হইয়াছে এইরূপ সুনির্দিষ্ট তথ্য উদঘাটিত হইলে তাহা পরিদর্শী অতিরিক্ত কর কমিশনারের পূর্বানুমোদন সাপেক্ষে করদাতাকে অবহিতকরণপূর্বক উপ-ধারা (২) এর আওতায় কর নির্ধারণ করা যাইবে।”।
উক্ত আইনের ধারা ২১৪ এর উপ-ধারা (৪) এ উল্লিখিত “বিলম্ব সুদ পরিশোধের” শব্দগুলি বিলুপ্ত হইবে।
উক্ত আইনের ধারা ২২১ এর উপ-ধারা (৮) এ উল্লিখিত “(৬)” সংখ্যা ও বন্ধনীর পরিবর্তে “(৭)” সংখ্যা ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে।
উক্ত আইনের ধারা ২২৩ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “তথ্যাদি গোপন করিয়াছেন” শব্দগুলির পরে “বা এই আইনের ধারা ২১২ এ উল্লিখিত কোনো অঙ্কের পরিশোধ এড়াইয়া গিয়াছেন” সংখ্যাগুলি ও শব্দগুলি সন্নিবেশিত হইবে।
উক্ত আইনের ধারা ২৩২ এর উপ-ধারা (১) এর দফা (ক) এ উল্লিখিত “অব্যবহারের” শব্দের পরিবর্তে “অপব্যবহারের” শব্দ প্রতিস্থাপিত হইবে।
উক্ত আইনের ধারা ২৪৪ এর উপ-ধারা (৪) এর পর নিম্নরূপ নূতন উপ-ধারা (৫) সংযোজিত হইবে, যথা:-
“(৫) এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, দ্বৈত কর পরিহার চুক্তি প্রাধান্য পাইবে।”।
উক্ত আইনের ধারা ২৫৫ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “উক্ত করের পরিমাণ কর” শব্দগুলির পরিবর্তে “উক্ত করের পরিমাণ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
উক্ত আইনের ধারা ২৬০ এর-
উক্ত আইনের ধারা ২৬৪ এর-
“(৩) নিম্নবর্ণিত ক্ষেত্রসমূহে “রিটার্ন দাখিলের প্রমাণ” দাখিল করিতে হইবে, যথা:-
১। ২০ (বিশ) লক্ষাধিক টাকার ঋণ গ্রহণে;
২। কোনো কোম্পানির পরিচালক বা স্পন্সর শেয়ারহোল্ডার হইতে হইলে;
৩। আমদানি নিবন্ধন সনদ বা রপ্তানি নিবন্ধন সনদ গ্রহণ অথবা নবায়ন করিতে;
৪। সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স নবায়ন করিতে;
৫। সাধারণ বিমার তালিকাভুক্ত সার্ভেয়ার লাইসেন্স নবায়ন করিতে;
৬। সিটি কর্পোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় জমি, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বিক্রয় বা লিজ বা হস্তান্তর বা বায়নানামা বা আমমোক্তারনামা নিবন্ধন করিতে;
৭। চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড সেক্রেটারি, আইনজীবী ও কর আইনজীবী, একচুয়ারি, প্রকৌশলী, স্থপতি, সার্ভেয়ার হিসাবে কোনো স্বীকৃত পেশাজীবী সংস্থার সদস্যপদ নবায়ন করিতে;
৮। Muslim Marriages and Divorces (Registration) Act, 1974 (Act No. LII of 1974) এর অধীন নিকাহ্ রেজিস্ট্রার, হিন্দু বিবাহ নিবন্ধন আইন, ২০১২ (২০১২ সনের ৪০ নং আইন) এর অধীন হিন্দু বিবাহ নিবন্ধক ও Special Marriage Act, 1872 (Act No. III of 1872) এর অধীন রেজিস্ট্রার হিসাবে লাইসেন্স প্রাপ্তি অথবা নবায়ন করিতে;
৯। ট্রেডবডি বা কোনো বাণিজ্যিক সংগঠনের সদস্যপদ প্রাপ্তি অথবা নবায়ন করিতে;
১০। স্ট্যাম্প, কোর্ট ফি ও কার্টিজ পেপারের ভেন্ডর বা দলিল লেখক হিসাবে লাইসেন্স নবায়নে;
১১। ড্রাগ লাইসেন্স, ফায়ার লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, বিএসটিআই লাইসেন্স, বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স, কাস্টমস এজেন্ট লাইসেন্স, ফ্রেইট ফরওয়ার্ডিং লাইসেন্স ও বায়িং হাউজ নিবন্ধন গ্রহণ ও নবায়নে;
১২। যেকোনো এলাকায় গ্যাসের বাণিজ্যিক ও শিল্প সংযোগ প্রাপ্তি ও বহাল রাখিতে;
১৩। সিটি কর্পোরেশন এলাকায় আবাসিক গ্যাস সংযোগ প্রাপ্তিতে;
১৪। সিটি কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রাপ্তিতে;
১৫। লঞ্চ, স্টিমার, মাছ ধরার ট্রলার, কার্গো, কোস্টার, ডাম্ব-বার্জসহ যেকোনো প্রকারের ভাড়ায় চালিত নৌযানের সার্ভে সার্টিফিকেট গ্রহণ ও নবায়নে;
১৬। পরিবেশ অধিদপ্তর বা জেলা প্রশাসকের কার্যালয় হইতে ইট উৎপাদনের অনুমতি গ্রহণ ও নবায়নে;
১৭। সিটি কর্পোরেশন, জেলা সদর বা পৌরসভায় অবস্থিত ইংরেজি মাধ্যম স্কুলে শিশু বা পোষ্য ভর্তিতে;
১৮। কোম্পানির এজেন্সী বা ডিস্ট্রিবিউটরশিপ গ্রহণে ও নবায়নে;
১৯। আগ্নেয়াস্ত্রের লাইসেন্স গ্রহণে ও নবায়নে;
২০। আমদানির উদ্দেশ্যে ঋণপত্র খোলায়;
২১। ১০ (দশ) লক্ষাধিক টাকার মেয়াদী আমানত খোলায় ও বহাল রাখিতে;
২২। ১০ (দশ) লক্ষাধিক টাকার সঞ্চয়পত্র ক্রয়ে;
২৩। পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন বা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে;
২৪। ব্যবস্থাপনা বা প্রশাসনিক বা উৎপাদন কার্যক্রমের তত্ত্বাবধানকারী পদমর্যাদায় কর্মরত ব্যক্তির বেতন-ভাতাদি প্রাপ্তিতে;
২৫। দশম গ্রেড বা তদূর্ধ্ব পদমর্যাদার গণকর্মচারীর বেতন-ভাতাদি প্রাপ্তিতে;
২৬। স্বাভাবিক ব্যক্তি ব্যতীত অন্যান্য করদাতাদের ক্ষেত্রে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা মোবাইল ব্যাংকিং বা ইলেক্ট্রনিক উপায়ে টাকা স্থানান্তরের মাধ্যমে এবং মোবাইল ফোনের হিসাব রিচার্জের মাধ্যমে কমিশন, ফি বা অন্য কোনো অর্থ প্রাপ্তির ক্ষেত্রে;
২৭। কোনো নিবাসী করদাতা কর্তৃক অ্যাডভাইজরি বা কনসালটেন্সি সার্ভিস, ক্যাটারিং সার্ভিস, ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস, জনবল সরবরাহ, নিরাপত্তা সেবা সরবরাহ বাবদ কোনো কোম্পানি হইতে অর্থ প্রাপ্তিতে;
২৮। বিমা কোম্পানির এজেন্সি সার্টিফিকেট গ্রহণ ও নবায়নে;
২৯। দ্বি-চক্র বা ত্রি-চক্র মোটরযান ব্যতীত অনান্য মোটরযানের নিবন্ধন, মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়নকালে;
৩০। এনজিও বিষয়ক ব্যুরোতে নিবন্ধিত এনজিও বা মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি হইতে লাইসেন্সপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ সংস্থার অনুকূলে বিদেশি অনুদানের অর্থ ছাড় করিতে;
৩১। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করিয়া ই-কমার্স ব্যবসার ক্ষেত্রে লাইসেন্সিং অথরিটির কাছ থেকে লাইসেন্স নবায়নে;
৩২। কোম্পানী আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন) এবং Societies Registration Act. 1860 (Act No. XXI of 1860) এর অধীন নিবন্ধিত কোনো ক্লাবের সদস্যপদ গ্রহণ ও নবায়নে;
৩৩। কোনো নিবাসী করদাতা কর্তৃক পণ্য সরবরাহ, চুক্তি সম্পাদন বা সেবা সরবরাহের উদ্দ্যেশ্যে টেন্ডার ডকুমেন্টস্ দাখিলকালে;
৩৪। পণ্য আমদানি বা রপ্তানির উদ্দ্যেশ্যে বিল অব এন্ট্রি দাখিলকালে;
৩৫। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ), রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ), গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বা, সময় সময়, সরকার কর্তৃক গঠিত অনুরূপ কর্তৃপক্ষ অথবা সিটি কর্পোরেশন বা পৌরসভার অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুমোদনের নিমিত্ত ভবন নির্মাণের নকশা দাখিলকালে;
৩৬। এই আইনের ধারা ১৪০ এ সংজ্ঞায়িত কোনো নির্দিষ্ট ব্যক্তির নিকট সিটি কর্পোরেশন এলাকায় বাড়ি ভাড়া বা লিজ প্রদানকালে;
৩৭। এই আইনের ধারা ১৪০ এ সংজ্ঞায়িত কোনো নির্দিষ্ট ব্যক্তির নিকট পণ্য বা সেবা সরবরাহকালে;
৩৮। হোটেল, রেস্টুরেন্ট, মোটেল, কমিউনিটি সেন্টার, কনভেনশন হল, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারসমূহের লাইসেন্স গ্রহণ ও নবায়নে;
৩৯। সামাজিক অনুষ্ঠান, কর্পোরেট প্রোগ্রাম, ওয়ার্কশপ, সেমিনার, সিম্পোজিয়াম, প্রশিক্ষণসহ সমজাতীয় যেকোনো অনুষ্ঠান আয়োজনের জন্য সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত কমিউনিটি সেন্টার, কনভেনশন হল বা সমজাতীয় কোনো প্রতিষ্ঠান হইতে ভাড়া বা অন্য যেকোনো সেবা গ্রহণকালে;
তবে নিম্নবর্ণিত ক্ষেত্রসমূহে “রিটার্ন দাখিলের প্রমাণ” দাখিলের পরিবর্তে নাম ও টিআইএন সংবলিত সিস্টেম জেনারেটেড প্রত্যয়নপত্র দাখিল করিতে হইবে, যথা:-
১। সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় নতুন ট্রেড লাইসেন্স গ্রহণে;
২। সমবায় সমিতির নিবন্ধন পাইতে;
৩। সাধারণ বিমার তালিকাভুক্ত সার্ভেয়ার এর নতুন লাইসেন্স গ্রহণে;
৪। ক্রেডিট কার্ড গ্রহণ ও নবায়নে;
৫। চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড সেক্রেটারি, আইনজীবী ও কর আইনজীবী, একচুয়ারি, প্রকৌশলী, স্থপতি, সার্ভেয়ার হিসাবে কোনো স্বীকৃত পেশাজীবী সংস্থার সদস্যপদ গ্রহণে;
৬। ৫ (পাঁচ) লক্ষাধিক টাকার পোস্ট অফিস সঞ্চয়ী হিসাব খোলায়;
৭। Monthly Payment Order বা এমপিও ভুক্তির মাধ্যমে সরকারের নিকট হইতে দশম গ্রেড বা তদূর্ধ্ব পদমর্যাদার কর্মচারীর কোনো অর্থপ্রাপ্তিতে;
৮। স্বাভাবিক ব্যক্তি করদাতাদের ক্ষেত্রে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা মোবাইল ব্যাংকিং বা ইলেক্ট্রনিক উপায়ে টাকা স্থানান্তরের মাধ্যমে এবং মোবাইল ফোনের হিসাব রিচার্জের মাধ্যমে কমিশন, ফি বা অন্য কোনো অর্থ প্রাপ্তির ক্ষেত্রে;
৯। স্ট্যাম্প, কোর্ট ফি ও কার্টিজ পেপারের ভেন্ডর বা দলিল লেখক হিসাবে লাইসেন্স নিবন্ধন ও তালিকাভুক্তিতে;
১০। ত্রি-চক্র মোটরযানের নিবন্ধন, মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়নকালে;
১১। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করিয়া ই-কমার্স ব্যবসার ক্ষেত্রে লাইসেন্সিং অথরিটির কাছ থেকে লাইসেন্স গ্রহণে;
১২। স্বাভাবিক ব্যক্তি ব্যতীত অন্য যেকোনো ব্যক্তি কর্তৃক কোনো আইন বা আইনি ক্ষমতা রহিয়াছে এইরূপ কোনো দলিলের অধীন নিগমিত, নিবন্ধিত বা গঠিত হইবার বৎসর বা পরের বৎসরে:
তবে শর্ত থাকে যে, ধারা ১৬৬ এর উপ-ধারা (২) অনুযায়ী রিটার্ন দাখিল বাধ্যতামূলক নহে এইরূপ ব্যক্তির ক্ষেত্রে এই উপ-ধারার বিধান প্রযোজ্য হইবে না।”;
উক্ত আইনের ধারা ২৭২ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “ক+খ এর সমপরিমাণ জরিমানা আরোপ করিবে, যেইক্ষেত্রে-
ক = ফাঁকি দেওয়া অঙ্ক × ১৫%,
খ = ফাঁকি দেওয়া অঙ্ক × ১০% × গ,
গ = অসত্য পরিমাণে তথ্য প্রদর্শনের বিষয়টি যেই করবর্ষে সংঘটিত হইয়াছে সেই করবর্ষ হইতে উক্ত অসত্য পরিমাণে তথ্য প্রদর্শনের বিষয়টি যেই করবর্ষে উদঘাটিত হইয়াছে সেই করবর্ষ পর্যন্ত মোট বৎসর” শব্দগুলি, চিহ্নগুলি ও সংখ্যাগুলির পরিবর্তে “ক এর সমপরিমাণ জরিমানা আরোপ করিবে, যেইক্ষেত্রে-
ক = ফাঁকি দেওয়া অঙ্ক × ১০% × খ,
খ = যেই করবর্ষে কর ফাঁকি সংঘটিত হইয়াছে সেই করবর্ষ হইতে উক্ত কর ফাঁকির বিষয়টি যেই করবর্ষে উদঘাটিত হইয়াছে সেই করবর্ষসহ মোট বৎসর” শব্দগুলি, চিহ্নগুলি ও সংখ্যাগুলি প্রতিস্থাপিত হইবে।
উক্ত আইনের ধারা ২৯২ এর উপ-ধারা (৫) এ উল্লিখিত “ক্ষেত্র ব্যতীত” শব্দগুলির পরিবর্তে “অন্যান্য বিধান ক্ষুণ্ণ না করিয়া” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
উক্ত আইনের ধারা ২৯৬ এর দফা (১) এ উল্লিখিত “ক্ষমতাপ্রাপ্ত” শব্দের পরিবর্তে “অনুমোদিত” শব্দ প্রতিস্থাপিত হইবে।
উক্ত আইনের ধারা ৩০৬ এর উপ-ধারা (১) এর দফা (ক) এ উল্লিখিত “আপিল কর কমিশনার বা” শব্দগুলি বিলুপ্ত হইবে।
উক্ত আইনের ধারা ৩১১ এর দফা (গ) বিলুপ্ত হইবে ।
উক্ত আইনের ধারা ৩২৭ এর-
“(ঙ) উপকর কমিশনারের নিম্নে নহে এইরূপ কোনো পদে কমপক্ষে ৫ (পাঁচ) বৎসরের জন্য আয়কর কর্তৃপক্ষ হিসাবে কাজ করিয়াছেন এবং বোর্ড কর্তৃক কর আইনজীবী হিসাবে সনদ প্রাপ্ত হইয়াছেন; অথবা”;
“(৪) উপ-ধারা (৩) এর দফা (ঙ) ও (চ) এ উল্লিখিত কর আইনজীবীকে কোনো নিবন্ধিত কর আইনজীবী সমিতির সদস্য হইতে হইবে।”;
উক্ত আইনের ধারা ৩৩৪ এ উল্লিখিত “করদিবস” শব্দের পরিবর্তে “রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ” শব্দ প্রতিস্থাপিত হইবে।
উক্ত আইনের ধারা ৩৪১ বিলুপ্ত হইবে।
উক্ত আইনের প্রথম তফসিলের-
“সারণী
| ক্রমিক নং | সম্পত্তির বর্ণনা | বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে | বিল্ডিং, অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে |
| (১) | (২) | (৩) | (৪) |
| ১. | ঢাকার গুলশান মডেল টাউন, বনানী, বারিধারা, মতিঝিল বাণিজ্যিক এলাকা ও দিলকুশা বাণিজ্যিক এলাকায় অবস্থিত ২০০০ বর্গফুট এর অধিক প্লিন্থ আয়তন বিশিষ্ট বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট | প্রতি বর্গফুটে ৯০০ (নয়শত) টাকা | প্রতি বর্গফুটে ২০০০ (দুই হাজার) টাকা |
| ২. | ঢাকার গুলশান মডেল টাউন, বনানী, বারিধারা, মতিঝিল বাণিজ্যিক এলাকা ও দিলকুশা বাণিজ্যিক এলাকায় অবস্থিত অনধিক ২০০০ বর্গফুট প্রিন্থ আয়তন (plinth area) বিশিষ্ট বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট | প্রতি বর্গফুটে ৮০০ (আটশত) টাকা | প্রতি বর্গফুটে ১৮০০ (এক হাজার আট শত) টাকা |
| ৩. | ঢাকার ধানমন্ডি আবাসিক এলাকা, ডিফেন্স অফিসার্স হাউজিং সোসাইটি (ডিওএইচএস), মহাখালি, লালমাটিয়া হাউজিং সোসাইটি, উত্তরা মডেল টাউন, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা ক্যান্টনমেন্ট, সিদ্ধেশ্বরী, কারওয়ান বাজার, বনশ্রী, বিজয় নগর, ওয়ারী, সেগুনবাগিচা ও নিকুঞ্জ এবং চট্টগ্রামের পাঁচলাইশ, খুলশী, আগ্রাবাদ ও নাসিরাবাদ এলাকায় অবস্থিত ২০০০ বর্গফুট এর অধিক প্লিন্থ আয়তন বিশিষ্ট বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট | প্রতি বর্গফুটে ৮০০ (আটশত) টাকা | প্রতি বর্গফুটে ১৮০০ (এক হাজার আট শত) টাকা |
| ৪. | ঢাকার ধানমন্ডি আবাসিক এলাকা, ডিফেন্স অফিসার্স হাউজিং সোসাইটি (ডিওএইচএস), মহাখালি, লালমাটিয়া হাউজিং সোসাইটি, উত্তরা মডেল টাউন, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা ক্যান্টনমেন্ট, সিদ্ধেশ্বরী, কারওয়ান বাজার, বনশ্রী, বিজয় নগর, ওয়ারী, সেগুনবাগিচা ও নিকুঞ্জ এবং চট্টগ্রামের পাঁচলাইশ, খুলশী, আগ্রাবাদ ও নাসিরাবাদ এলাকায় অবস্থিত অনধিক ২০০০ বর্গফুট প্লিন্থ আয়তন বিশিষ্ট বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট | প্রতি বর্গফুটে ৬৫০ (ছয়শত পঞ্চাশ) টাকা | প্রতি বর্গফুটে ১৫০০ (এক হাজার পাঁচ শত) টাকা |
| ৫. | ক্রমিক নং ১, ২, ৩ ও ৪ এ উল্লিখিত এলাকা ব্যতীত সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত ১৫০০ বর্গফুট এর অধিক প্লিন্থ আয়তন বিশিষ্ট বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট | প্রতি বর্গ ফুটে ৪০০ (চার শত) টাকা | প্রতি বর্গ ফুটে ৭০০ (সাত শত) টাকা |
| ৬. | ক্রমিক নং ১, ২, ৩ ও ৪ এ উল্লিখিত এলাকা ব্যতীত সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত অনধিক ১৫০০ বর্গফুট প্লিন্থ আয়তন বিশিষ্ট বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট | প্রতি বর্গ ফুটে ৩৫০ (তিন শত পঞ্চাশ) টাকা | প্রতি বর্গ ফুটে ৬০০ (ছয় শত) টাকা |
| ৭. | কোনো জেলা সদরের পৌরসভা এলাকায় অবস্থিত ১৫০০ বর্গফুট এর অধিক প্লিন্থ আয়তন বিশিষ্ট বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট | প্রতি বর্গ ফুটে ১৮০ (এক শত আশি) টাকা | প্রতি বর্গ ফুটে ৩০০ (তিন শত) টাকা |
| ৮. | কোনো জেলা সদরের পৌরসভা এলাকায় অবস্থিত অনধিক ১৫০০ বর্গফুট প্লিন্থ আয়তন বিশিষ্ট বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট | প্রতি বর্গ ফুটে ১৫০ (এক শত পঞ্চাশ) টাকা | প্রতি বর্গ ফুটে ২৫০ (দুই শত পঞ্চাশ) টাকা |
| ৯. | ক্রমিক নং ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ ও ৮ এ উল্লিখিত এলাকা ব্যতীত অন্য কোনো এলাকায় অবস্থিত ১৫০০ বর্গফুট এর অধিক প্লিন্থ আয়তন বিশিষ্ট বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট | প্রতি বর্গ ফুটে ৮০ (আশি) টাকা | প্রতি বর্গ ফুটে ১৫০ (একশত পঞ্চাশ) টাকা |
| ১০. | ক্রমিক নং ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ ও ৮ এ উল্লিখিত এলাকা ব্যতীত অন্য কোনো এলাকায় অবস্থিত অনধিক ১৫০০ বর্গফুট প্লিন্থ আয়তন বিশিষ্ট বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট | প্রতি বর্গ ফুটে ৫০ (পঞ্চাশ) টাকা | প্রতি বর্গ ফুটে ১০০ (একশত) টাকা |
“(৪) এই অংশের বিধানাবলি প্রযোজ্য হইবে না, যেইক্ষেত্রে-
উক্ত আইনের দ্বিতীয় তফসিলের-
উক্ত আইনের তৃতীয় তফসিলের-
উক্ত আইনের চতুর্থ তফসিলের অনুচ্ছেদ (৬) এর উপ-অনুচ্ছেদ (২) এ উল্লিখিত “কোনো কোম্পানির” শব্দগুলির পরিবর্তে “কোনো কোম্পানি ‘র’” শব্দগুলি ও চিহ্নগুলি প্রতিস্থাপিত হইবে।
উক্ত আইনের যষ্ঠ তফসিলের-
(১) দফা (১৩) এর উপ-দফা (খ) ও (গ) এর পরিবর্তে নিম্নরূপ উপ-দফা (খ) ও (গ) প্রতিস্থাপিত হইবে, যথা:-
“(খ) মাইক্রোক্রেডিটে রিভলভিং ব্যতীত অন্য কোনো পরিসম্পদ অর্জনে ব্যবহৃত না হয়;
(২) দফা (২০) এর পরিবর্তে নিম্নরূপ দফা (২০) প্রতিস্থাপিত হইবে, যথা:-
“(২০) কোনো স্বাভাবিক ব্যক্তির “কৃষি হইতে আয়” খাতের আওতাভুক্ত অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকা পর্যন্ত কোনো আয় যদি উক্ত ব্যক্তির কৃষি হইতে আয় এবং আর্থিক পরিসম্পদ হইতে আয় ব্যতীত অন্য কোনো আয় না থাকে;”;
(৩) দফা (২০) এর পর নিম্নরূপ নূতন দফা (২০ক) সন্নিবেশিত হইবে, যথা:-
“(২০ক) কোনো ব্যক্তির হাঁস-মুরগী, চিংড়ি ও মাছের হ্যাচারী, পেলেটেড পোল্ট্রি ফিড উৎপাদন, চিংড়ি ও মাছের পেলেটেড ফিড উৎপাদন, দুগ্ধজাত দ্রব্য উৎপাদন, ব্যাঙ উৎপাদন খামার, বীজ বিপণন, রেশম গুটিপোকা পালনের খামার ইত্যাদি খাতের আওতাভুক্ত অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকা;”;
(৪) দফা (২১) এর শর্তাংশের পরিবর্তে নিম্নরূপ শর্তাংশ প্রতিস্থাপিত হইবে, যথা:-
“তবে শর্ত থাকে যে, উক্ত ব্যবসায়ের সকল আয় শতভাগ ব্যাংক ট্রান্সফার এর মাধ্যমে সম্পন্ন করিতে হইবে;”;
(৫) দফা (২২) বিলুপ্ত হইবে;
(৬) দফা (২৫) এ নিম্নরূপ ব্যাখ্যা সন্নিবেশিত হইবে, যথা:-
“ব্যাখ্যা।- এই দফার উদ্দেশ্য পূরণকল্পে, জিরো কুপন বন্ড বলিতে জিরো কুপন ইসলামিক ইনভেস্টমেন্ট সার্টিফিকেটকেও বুঝাইবে;”;
(৭) দফা (২৭) এ উল্লিখিত “৪ (চার) লক্ষ ৫০ (পঞ্চাশ) হাজার” সংখ্যাগুলি, বন্ধনীগুলি ও শব্দগুলির পরিবর্তে “৫ (পাঁচ) লক্ষ” সংখ্যা, বন্ধনী ও শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
(৮) দফা (২৮) এর পরিবর্তে নিম্নরূপ দফা (২৮) প্রতিস্থাপিত হইবে, যথা:-
“(২৮) কোনো তহবিল, সরকারি বিশ্ববিদ্যালয় বা পৃথক আইন দ্বারা প্রতিষ্ঠিত কোনো আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান যাহা বেসরকারি বিশ্ববিদ্যালয় নয় বা কোনো আইনের অধীন প্রতিষ্ঠিত এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা কস্ট এ্যাণ্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট বা চার্টার্ড সেক্রেটারিগণের কোনো পেশাজীবী সংগঠন কর্তৃক পরিচালিত কোনো পেশাজীবী প্রতিষ্ঠান (প্রফেশনাল ইনস্টিটিউট) কর্তৃক আর্থিক পরিসম্পদ হইতে আয় ব্যতীত অন্য কোনো আয়;”;
(৯) দফা (৩০) এ উল্লিখিত “সরকার” শব্দের পূর্বে “বাংলাদেশ সরকার অথবা বিদেশী কোনো” শব্দগুলি সন্নিবেশিত হইবে এবং উক্ত দফা এর পর নিম্নরূপ নূতন দফা (৩০) সন্নিবেশিত হইবে, যথা:-
“(৩০ক) কোনো ব্যক্তি কর্তৃক গৃহীত নোবেল, রামোন ম্যাগসেসে, বুকার, পুলিৎজার, সাইমন বলিভার, একাডেমি অ্যাওয়ার্ড, গ্রামি, এমি, গোল্ডেন গ্লোব, কান চলচ্চিত্র উৎসব পুরস্কার;”;
(১০) দফা (৩৪) এর পরিবর্তে নিম্নরূপ দফা (৩৪) প্রতিস্থাপিত হইবে, যথা:-
“(৩৪) জাতীয় পেনশন কর্তৃপক্ষের সর্বজনীন পেনশন স্কিম হইতে প্রাপ্ত সুবিধাভোগীর কোনো আয়;”;
(১১) দফা (৩৪) এর পর নিম্নরূপ নূতন দফা (৩৪ক) সন্নিবেশিত হইবে, যথা:-
“(৩৪ক) জাতীয় পেনশন কর্তৃপক্ষের আয়;”
(১২) দফা (৩৫) এ উল্লিখিত “স্বামী-স্ত্রী,” শব্দগুলি ও চিহ্নগুলির পর “আপন ভাই বা বোন,” শব্দগুলি ও চিহ্ন সন্নিবেশিত হইবে;
(১৩) দফা (৩৬) এর উপ-দফা (ক) এ উল্লিখিত “বা ইউনিট” শব্দগুলির পর “অথবা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক স্বীকৃত কোনো তহবিলের শেয়ার বা ইউনিট” শব্দগুলি সন্নিবেশিত হইবে;
উক্ত আইনের সপ্তম তফসিলের-
“১। এই আইনের অধীন “মূলধনি আয়” হিসাবে পরিগণিত হয় এইরূপ আয় নিম্নবর্ণিতভাবে করারোপিত হইবে, যথা:-
তবে শর্ত থাকে যে, দলিল মূল্যের অতিরিক্ত গৃহীত অর্থ ব্যাংক বিবরণীসহ দালিলিক প্রমাণাদি দ্বারা সমর্থিত হইতে হইবে।”;
(১) উপ-ধারা (৩) এর বিধানাবলি সাপেক্ষে, ২০২৬ সালের ১ জুলাই তারিখে আরদ্ধ করবর্ষের জন্য কোনো কর নির্ধারণের ক্ষেত্রে এই আইনের তফসিল-২ এর প্রথম অংশে নির্দিষ্ট করহার অনুযায়ী আয়কর ধার্য হইবে।
(২) যে সকল ক্ষেত্রে আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর তফসিল প্রযোজ্য হইবে, সেই সকল ক্ষেত্রে আরোপণযোগ্য কর উক্ত তফসিল অনুসারেই ধার্য করা হইবে, কিন্তু করহার নির্ধারণের ক্ষেত্রে উপ-ধারা (১) এর বিধান প্রয়োগ করিতে হইবে।
(৩) আয়কর আইন, ২০২৩ এর অংশ ৭ অনুসারে কর কর্তনের নিমিত্ত বর্ণিত হার বা অগ্রিম কর পরিশোধের হার ও কর পরিশোধের বিধানাবলি ২০২৫ সালের ১ জুলাই তারিখে আরদ্ধ আয়বর্ষ হইতে প্রযোজ্য হইবে।
(৪) এই ধারায় এবং এই ধারার অধীন আরোপিত আয়কর হারের উদ্দেশ্যে ব্যবহৃত “মোট আয়” অর্থ আয়কর আইন, ২০২৩ এর বিধান অনুসারে নিরূপিত মোট আয়।
(৫) আয়কর আইন, ২০২৩ এর আওতায় ২০২৬ সালের ১ জুলাই হইতে আরদ্ধ করবর্ষের জন্য কোনো কর নির্ধারণের ক্ষেত্রে তফসিল-২ এর দ্বিতীয় অংশে ও তৃতীয় অংশে নির্দিষ্ট হার অনুযায়ী সারচার্জ ধার্য হইবে।
(৬) আয়কর আইন, ২০২৩ এর আওতায় ২০২৬ সালের ১ জুলাই হইতে আরদ্ধ করবর্ষের জন্য কোনো কর নির্ধারণের ক্ষেত্রে তফসিল-২ এর চতুর্থ অংশে নির্দিষ্ট হার অনুযায়ী কর রেয়াত প্রদান করা হইবে।
(৭) এই অধ্যাদেশের ধারা ৯৩ এর মাধ্যমে আয়কর আইন, ২০২৩ এর প্রতিস্থাপিত ধারা ১৬৩ এর উপ-ধারা (২) এর শর্তাংশে উল্লিখিত কীটনাশক উৎপাদনে নিয়োজিত শিল্প উদ্যোক্তা কর্তৃক আমদানিকৃত কাঁচামালের ক্ষেত্রে উদ্ভূত ন্যূনতম করদায় সংক্রান্ত বিধানটি ১ জুলাই, ২০২৬ তারিখে আরদ্ধ করবর্ষ হইতে প্রযোজ্য হইবে।
(১) আয়কর আইন, ২০২৩ এর বিধানাবলি সাপেক্ষে, ২০২৭ সালের ১ জুলাই তারিখে আরদ্ধ করবর্ষের জন্য কোনো কর নির্ধারণের ক্ষেত্রে এই আইনের তফসিল-৩ এর প্রথম অংশে নির্দিষ্ট করহার অনুযায়ী আয়কর ধার্য হইবে।
(২) যে সকল ক্ষেত্রে আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর তফসিল প্রযোজ্য হইবে, সেই সকল ক্ষেত্রে আরোপণযোগ্য কর উক্ত তফসিল অনুসারেই ধার্য করা হইবে, কিন্তু করহার নির্ধারণের ক্ষেত্রে উপ-ধারা (১) এর বিধান প্রয়োগ করিতে হইবে।
(৩) আয়কর আইন, ২০২৩ এর অংশ ৭ অনুসারে কর কর্তনের নিমিত্ত বর্ণিত হার বা অগ্রিম কর পরিশোধের হার ও কর পরিশোধের বিধানাবলি ২০২৬ সালের ১ জুলাই তারিখে আরদ্ধ আয়বর্ষ হইতে প্রযোজ্য হইবে।
(৪) এই ধারায় এবং এই ধারার অধীন আরোপিত আয়কর হারের উদ্দেশ্যে ব্যবহৃত “মোট আয়” অর্থ আয়কর আইন, ২০২৩ এর বিধান অনুসারে নিরূপিত মোট আয়।
(৫) আয়কর আইন, ২০২৩ এর আওতায় ২০২৭ সালের ১ জুলাই হইতে আরদ্ধ করবর্ষের জন্য কোনো কর নির্ধারণের ক্ষেত্রে তফসিল-৩ এর দ্বিতীয় অংশে ও তৃতীয় অংশে নির্দিষ্ট হার অনুযায়ী সারচার্জ ধার্য হইবে।
(৬) আয়কর আইন, ২০২৩ এর আওতায় ২০২৭ সালের ১ জুলাই হইতে আরদ্ধ করবর্ষের জন্য কোনো কর নির্ধারণের ক্ষেত্রে তফসিল-৩ এর চতুর্থ অংশে নির্দিষ্ট হার অনুযায়ী কর রেয়াত প্রদান করা হইবে।
“(ড) ডেপুটি কমিশনার অব কাস্টমস বা ডেপুটি ডিরেক্টর বা ডেপুটি ডিরেক্টর (কেন্দ্রীয় গোয়েন্দা সেল);
উক্ত আইনের ধারা ৬ এর উপ-ধারা (১ক) এর পর নিম্নরূপ নতুন উপ-ধারা (১কখ) সন্নিবেশিত হইবে, যথা:-
“(১কখ) বোর্ড, আদেশ দ্বারা, আদেশে উল্লিখিত সীমা ও শর্ত সাপেক্ষে, কমিশনার অব কাস্টমস এর উপর অর্পিত দায়িত্ব তাহার স্বীয় অধিক্ষেত্রে অন্য যে কোনো কাস্টমস কর্মকর্তার উপর অর্পণ করিতে পারিবে।”।
উক্ত আইনের ধারা ১৭ এর উপ-ধারা (১) এর দফা (জ) ও (ঝ) এর পরিবর্তে নিম্নরূপ দফা (জ) ও (ঝ) প্রতিস্থাপিত হইবে, যথা:-
“(জ) বাংলাদেশ পেটেন্ট আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৩ নং আইন) এর অধীন কোনো পেটেন্ট এর স্বত্বাধিকারীর স্বত্ব লঙ্ঘন করিয়া প্রস্তুতকৃত পণ্য;
উক্ত আইনের ধারা ১৮ এর উপ-ধারা (১) এর শর্তাংশে উল্লিখিত “২ (দুই)” সংখ্যা, বন্ধনী ও শব্দের পরিবর্তে “৪ (চার)” সংখ্যা, বন্ধনী ও শব্দ প্রতিস্থাপিত হইবে।
উক্ত আইনের ধারা ১৯ এর উপ-ধারা (৬) এর প্রথম শর্তাংশে উল্লিখিত “মেয়াদের জন্য বৃদ্ধি করিতে পারিরে” শব্দগুলির পরিবর্তে “বৃদ্ধি করিতে পারিবে” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
উক্ত আইনের ধারা ২০ এর-
উক্ত আইনের ধারা ২৭ এর-
“(১) কোনো পণ্যের উপর কাস্টমস শুল্ক উহার মূল্যের ভিত্তিতে আরোপণীয় হইলে, সেই মূল্য হইবে প্রকৃত মূল্য অর্থাৎ প্রকৃতপক্ষে পরিশোধিত অথবা পরিশোধযোগ্য মূল্য, অথবা উক্ত মূল্যের নিকটতম নিরূপণযোগ্য সমতুল্য মূল্য, যে মূল্যে সম্পূর্ণ প্রতিযোগিতামূলক অবস্থায় আন্তর্জাতিক বাণিজ্য প্রক্রিয়ায় উক্ত পণ্য অথবা অনুরূপ পণ্য আমদানির সময় এবং স্থানে অথবা, ক্ষেত্রমত, রপ্তানির সময় এবং স্থানে অর্পণের উদ্দেশ্যে সাধারণত বিক্রয় করা হয় অথবা বিক্রয়ের প্রস্তাব করা হয়, যেখানে বিক্রেতা এবং ক্রেতার মধ্যে একে অন্যের ব্যবসায়ে কোন স্বার্থ থাকে না এবং বিক্রয় অথবা বিক্রয় প্রস্তাবে মূল্যই একমাত্র বিবেচ্য বিষয় হয়।
(২) উপ-ধারা (১) এর বিধান সাপেক্ষে, উক্ত উপ-ধারায় উল্লিখিত আমদানিকৃত পণ্যের মূল্য এতদুদ্দেশ্যে প্রণীত বিধিমালা অনুসারে নিরূপিত হইবে।”;
উক্ত আইনের ধারা ৩০ এ উল্লিখিত “রপ্তানিকৃত” শব্দের পরিবর্তে “রপ্তানিতব্য” শব্দ প্রতিস্থাপিত হইবে।
উক্ত আইনের ধারা ৩২ এর-
“(৩) কোনো শুল্ক, কর বা অন্যান্য চার্জ প্রদেয় তারিখের মধ্যে পরিশোধিত না হইলে, উক্ত শুল্ক, কর বা অন্যান্য চার্জের উপর, উহা পরিশোধযোগ্য বা প্রদেয় হইবার সর্বশেষ তারিখ হইতে আরম্ভ করিয়া উহা পরিশোধিত হইবার তারিখ পর্যন্ত মাসিক ১ (এক) শতাংশ সরল হারে সুদ পরিশোধ করিতে হইবে:
ব্যাখ্যা।- এই উপ-ধারার উদ্দেশ্যে পূরণকল্পে, “পরিশোধিত হইবার তারিখ পর্যন্ত” অর্থ নির্ধারিত তারিখের পরবর্তী দিন হইতে নিষ্পন্নাধীন সময়সহ পরিশোধের দিন পর্যন্ত, যাহা ২৪ (চব্বিশ) মাসের অধিক নহে।”;
উক্ত আইনের ধারা ৩৩ এর উপ-ধারা (২) এর পর নিম্নরূপ নূতন উপ-ধারা (২ক) সন্নিবেশিত হইবে, যথা:-
“(২ক) যে ক্ষেত্রে অসাবধানতা, ভ্রান্তি অথবা ভুল ব্যাখ্যার কারণে পরিমাণে ৪ (চার) হাজার টাকার নিম্নে নহে এমন কোন শুদ্ধ অথবা চার্জ আরোপ করা না হয় অথবা কম আরোপিত হয় অথবা ভুলক্রমে ফেরত প্রদান করা হয়, সেই ক্ষেত্রে যে ব্যক্তি উক্ত কারণে কোন অর্থ পরিশোধের জন্য দায়বদ্ধ তাহার উপর নোটিশে উল্লিখিত পরিমাণ অর্থ তিনি কেন পরিশোধ করিবেন না উহার কারণ দর্শানোর জন্য দাবিনামা সম্বলিত নোটিশ জারি করিতে হইবে।”।
উক্ত আইনের ধারা ৩৫ এর উপ-ধারা (৩) এ উল্লিখিত “সংস্থা” শব্দের পরিবর্তে “সংস্থাকে” শব্দ প্রতিস্থাপিত হইবে।
উক্ত আইনের ধারা ৯১ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “ধারা ২০৪ এর উপ-ধারা (৩) অধীন” শব্দগুলি, সংখ্যাগুলি ও বন্ধনীর পরিবর্তে “ধারা ২০৪ এর উপ-ধারা (৩) এর অধীন” শব্দগুলি, সংখ্যাগুলি ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে।
উক্ত আইনের ধারা ৯৩ এর উপ-ধারা (২) এর শর্তাংশে উল্লিখিত “বোর্ড” শব্দের পরিবর্তে “কাস্টমস হাউসের ক্ষেত্রে কমিশনার অব কাস্টমস অথবা কাস্টমস স্টেশনের ক্ষেত্রে কমিশনার” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
উক্ত আইনের ধারা ১১৪ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “উক্ত কোনো পণ্য” শব্দগুলির পরিবর্তে “উক্ত পণ্য” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
উক্ত আইনের ধারা ১৭১ এর উপ-ধারা (১) এর টেবিলের ক্রমিক নং-
উক্ত আইনের ধারা ১৭৩ এর উপ-ধারা (৫) এর দফা (খ) এ উল্লিখিত “অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব কাস্টমস পদমর্যাদার এর নিম্নে নহেন” শব্দগুলির পরিবর্তে “অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব কাস্টমস পদমর্যাদার নিম্নে নহেন” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
উক্ত আইনের ধারা ১৭৫ এর উপ-ধারা (৫) এ উল্লিখিত “ব্যক্তিকে” শব্দের পরিবর্তে “ব্যক্তি” শব্দ প্রতিস্থাপিত হইবে।
উক্ত আইনের ধারা ২০২ এর উপ-ধারা (১) এর টেবিল এর পরিবর্তে নিম্নরূপ টেবিল প্রতিস্থাপিত হইবে, যথা:-
“টেবিল
| নং | মামলার প্রকৃতি | কর্মকর্তাগণের পদবি | অধিক্ষেত্র ও ক্ষমতা |
| (১) | (২) | (৩) | (৪) |
| ১। | পণ্য বাজেয়াপ্তকরণ বা জরিমানা আরোপ অথবা উভয় ক্ষেত্রে ন্যায়নির্ণয়ন। | কমিশনার অব কাস্টমস, কমিশনার অব কাস্টমস (বণ্ড) এবং ডিরেক্টর জেনারেল (কাস্টমস রেয়াত ও প্রত্যর্পণ | পণ্যের মূল্য ৬০ (ষাট) লক্ষ টাকার অধিক। |
| অ্যাডিশনাল কমিশনার অব কাস্টমস | পণ্যের মূল্য অনধিক ৬০ (ষাট) লক্ষ টাকা। | ||
| জয়েন্ট কমিশনার অব কাস্টমস | পণ্যের মূল্য অনধিক ৩৫ (পয়ত্রিশ) লক্ষ টাকা। | ||
| ডেপুটি কমিশনার অব কাস্টমস | পণ্যের মূল্য অনধিক ২০ (বিশ) লক্ষ টাকা। | ||
| অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব কাস্টমস | পণ্যের মূল্য অনধিক ১০ (দশ) লক্ষ টাকা। | ||
| রাজস্ব কর্মকর্তা | পণ্যের মূল্য অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকা। | ||
| ২। | কাস্টমস হাউস এবং কাস্টমস স্টেশনসমূহে কার্গো ঘোষণায় উল্লিখিত কোনো পণ্য পাওয়া না যাওয়া বা কম পাওয়ার ক্ষেত্রে ন্যায়নির্ণয়ন, যাহাতে কেবল ধারা ১৭১ এর উপ-ধারা (১) এর টেবিলের কলাম (১) এর ক্রমিক নম্বর ১১ এর বিপরীতে, যথাক্রমে, কলাম (৩) ও (৪) এর এন্ট্রি (৩) এর অধীন জরিমানা আরোপণীয়। | কাস্টমস হাউস অথবা, ক্ষেত্রমত, কাস্টমস স্টেশনে কার্গো ঘোষণার ছাড়করণের দায়িত্বে ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার অব কাস্টমস অথবা অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব কাস্টমস। | পণ্যের মূল্য সীমাহীন। |
উক্ত আইনের ধারা ২২৩ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “শুল্ক ও করের ১০ (দশ) শতাংশ অথবা আরোপিত জরিমানার ১০ (দশ) শতাংশ” শব্দগুলি, সংখ্যাগুলি ও বন্ধনীগুলির পরিবর্তে “শুল্ক ও করের ১০ (দশ) শতাংশ বা যেক্ষেত্রে শুল্ক ও কর প্রযোজ্য নয় সেক্ষেত্রে জরিমানার ১০ (দশ) শতাংশ” শব্দগুলি, সংখ্যাগুলি ও বন্ধনীগুলি প্রতিস্থাপিত হইবে।
উক্ত আইনের ধারা ২২৫ এর উপ-ধারা (২) এর দফা (খ) এর পরিবর্তে নিম্নরূপ দফা (খ) প্রতিস্থাপিত হইবে, যথা:-
“(খ) বাংলাদেশ সিভিল সার্ভিস (কাস্টমস এণ্ড এক্সাইজ) ক্যাডার এ নিয়োগপ্রাপ্ত কমিশনার বা কমিশনার চলতি দায়িত্বে বা সমপদমর্যাদার অন্য কোনো পদে কমপক্ষে ১ (এক) বৎসর যাবৎ চাকরি করিতেছেন বা করিয়াছেন; অথবা”।
উক্ত আইনের ধারা ২২৬ এর-
উক্ত আইনের প্রথম তফসিলের পরিবর্তে এই অধ্যাদেশের তফসিল-১ এ উল্লিখিত প্রথম তফসিল (পৃথকভাবে মুদ্রিত) প্রতিস্থাপিত হইবে।