গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি আইন, ২০১৬ এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্য পূরণকল্পে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি আইন, ২০১৬ (২০১৬ সনের ৩১ নং আইন) সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং মহামান্য রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে; সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:-
(১) এই অধ্যাদেশ গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ নামে অভিহিত হইবে।
(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।
গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি আইন, ২০১৬ (২০১৬ সনের ৩১ নং আইন) এর-
এই অধ্যাদেশ প্রবর্তনের সঙ্গে সঙ্গে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি আইন, ২০১৬ এর অধীন প্রণীত কোনো বিধি, সংবিধি, প্রবিধান, বিধান বা অন্য কোনো আইনগত দলিল, জারীকৃত কোনো আদেশ, বিজ্ঞপ্তি, প্রজ্ঞাপন বা সম্পাদিত কোনো দলিলে উল্লিখিত “গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি” শব্দগুলির পরিবর্তে “ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ” শব্দগুলি ও কমা এবং “Gazipur Digital University” শব্দগুলির পরিবর্তে “University of Frontier Technology, Bangladesh” শব্দগুলি ও কমা, প্রয়োজনীয় অভিযোজনসহ, প্রতিস্থাপিত হইবে।