উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫
উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ
উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে, উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ২৪ নং আইন) এর অধিকতর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে; সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:-
Section ১. সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
(১) এই অধ্যাদেশ উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ নামে অভিহিত হইবে।
(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।
Section ২. ১৯৯৮ সনের ২৪ নং আইনের ধারা ২ এর সংশোধন
উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ২৪ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ২ এর-
Section ৩. ১৯৯৮ সনের ২৪ নং আইনের ধারা ১৬ক এর বিলুপ্তি
উক্ত আইন এর ধারা ১৬ক বিলুপ্ত হইবে।
Section ৪. ১৯৯৮ সনের ২৪ নং আইনের ধারা ২০ এর সংশোধন
উক্ত আইন এর ধারা ২০ এর-
Section ৫. ১৯৯৮ সনের ২৪ নং আইনের বিভিন্ন ধারার উপান্তটীকা ও বিধানের সংশোধন
উক্ত আইন এর-