International Crimes (Tribunals) (Third Amendment) Ordinance, 2025
International Crimes (Tribunals) Act, 1973 অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ
International Crimes (Tribunals) Act, 1973 অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে International Crimes (Tribunals) Act, 1973 (Act No. XIX of 1973) এর অধিকতর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে; সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:-
Section ১. সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
(১) এই অধ্যাদেশ International Crimes (Tribunals) (Third Amendment) Ordinance, 2025 নামে অভিহিত হইবে।
(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।
Section ২. Act No. XIX of 1973 এ section 20C এর সন্নিবেশ
International Crimes (Tribunals) Act, 1973 (Act No. XIX of 1973) এর section 20B এর পর নিম্নরূপ নূতন section 20C সন্নিবেশিত হইবে, যথা:-
“20C. Disqualification of the accused upon formal charge.- (1) Where a formal charge is submitted against any person under sub-section (1) of section 9 of this Act, such person shall be disqualified-
(2) Nothing in sub-section (1) shall apply to any person who is discharged or acquitted by the Tribunal.”।