ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ৬১ নং অধ্যাদেশ) এর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং যেহেতু সংসদ ভাঙিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে; সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:-
(১) এই অধ্যাদেশ ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ নামে অভিহিত হইবে।
(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।
"(খ) ধারা ২৯ এর উপ-ধারা (১) এর দফা (ঘ) তে বর্ণিত সীমাবদ্ধ ব্যক্তিগত উপাত্তের ক্ষেত্রে এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ২৫ নং অধ্যাদেশ) এর ধারা ২ এর উপ-ধারা (১) এর দফা (জ) এ সংজ্ঞায়িত গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (Critical Information Infrastructure-CII) সমূহের ক্ষেত্রে ক্লাউডে রাখা উপাত্তের অন্তত একটি সিংক্রনাইজড্ রিয়াল-টাইম কপি বাংলাদেশের অভ্যন্তরে রাখিতে হইবে;"।
উক্ত অধ্যাদেশের ধারা ৪৮ এ উল্লিখিত "কারাদণ্ড বা অর্থদণ্ড, বা উভয় দণ্ডে" শব্দগুলি ও কমার পরিবর্তে "অর্থদন্ডে” শব্দটি প্রতিস্থাপিত হইবে।