১৯৮৭-৮৮ অর্থ বত্সরের কিছু অংশের কার্যসমূহ নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অগ্রিম অর্থ মঞ্জুরী দানের জন্য প্রণীত আইন৷ যেহেতু ১৯৮৭-৮৮ অর্থ বত্সরের কিছু অংশের কার্যসমূহ নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অগ্রিম অর্থ মঞ্জুরী দান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ-
এই আইন নির্দিষ্টকরণ (অগ্রিম মঞ্জুরী দান) আইন, ১৯৮৭ নামে অভিহিত হইবে।
তফসিলের কলাম ২এ বর্ণিত কার্যসমূহ নির্বাহ ও উদ্দেশ্যসমূহ পূরণকল্পে ১৯৮৭-৮৮ অর্থ বৎসরের কিছু অংশের ব্যয় বহনের জন্য তফসিলের কলাম ৩এ বর্ণিত অর্থের অনধিক অর্থ, সর্বসাকুল্যে দুই হাজার চারশত একচলিস্নশ কোটি, একানব্বই লক্ষ, পঁচিশ হাজার টাকা, সংযুক্ত তহবিল হইতে প্রদেয় হইবে।
এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে উত্তোলনের জন্য অনুমোদিত অর্থসমূহ উক্ত অর্থ বৎসরের কিছু অংশ সম্পর্কে তফসিলে উল্লিখিত কার্যাদি ও উদ্দেশ্যসমূহের জন্য নির্দিষ্ট করা হইবে।