বন্যাজনিত কারণে অতিরিক্ত ব্যয় নির্বাহের জন্য ও বন্যাত্তোর পুনর্বাসন কর্মসূচী বাস্ত্মবায়নের প্রয়োজনে অতিরিক্ত রাজস্ব সংগ্রহকল্পে প্রণীত আইন৷ যেহেতু বন্যাজনিত কারণে অতিরিক্ত ব্যয় নির্বাহের জন্য ও বন্যাত্তোর পুনর্বাসন কর্মসূচী বাস্ত্মবায়নের প্রয়োজনে অতিরিক্ত রাজস্ব সংগ্রহকল্পে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-
১৷ (১) এই আইন ত্রাণ ও পুনর্বাসন সারচার্জ [ *] আইন, ১৯৮৮ নামে অভিহিত হইবে৷
(২) ইহা ৩রা আশ্বিন, ১৩৯৪ বাং মোতাবেক ২০শে সেপ্টেম্বর, ১৯৮৭ ইং তারিখে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে৷
আপাততঃ বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন,-
[ *]
৩৷ সরকার কর্তৃক, সরকারী গেজেটে বিজ্ঞপ্তি দ্বারা, প্রণীত বিধি অনুসারে এই আইনের অধীন ত্রাণ ও পুনর্বাসন সারচার্জ [ *] আদায় করা যাইবে৷
৪৷ (১) ত্রাণ ও পুনর্বাসন সারচার্জ ও লেভী অধ্যাদেশ ১৯৮৭ (অধ্যাদেশ নং ১৪, ১৯৮৭) এতদ্বারা রহিত করা হইল৷
(২) অনুরূপ রহিতকরণ সত্ত্বেও, রহিত অধ্যাদেশ এর অধীন কৃত কোন কাজকর্ম বা গৃহীত কোন ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত বলিয়া গণ্য হইবে৷