The Ordnance Factories Board (Repeal) Act, 1989
Ordnance Factories Board Ordinance, 1961 রহিতকরণকল্পে প্রণীত আইন৷
Ordnance Factories Board Ordinance, 1961 রহিতকরণকল্পে প্রণীত আইন৷ যেহেতু Ordnance Factories Board Ordinance, 1961 (XVII of 1961) এর রহিতকরণ সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-
সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন
১৷ (১) এই আইন The Ordnance Factories Board (Repeal) Act, 1989 নামে অভিহিত হইবে৷
(২) ইহা ২১শে অগ্রহায়ণ, ১৩৯৫ মোতাবেক ৫ই ডিসেম্বর, ১৯৮৮ তারিখে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে৷
XVII of 1961 এর রহিতকরণ
২৷ (১) The Ordnance Factories Board Ordinance, 1961 (XVII of 1961), অতঃপর উক্ত Ordinance বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল৷
(২) উক্ত Ordinance রহিত হইবার সংগে সংগে-
রহিতকরণ ও হেফাজত
৩৷ (১) The Ordnance Factories Board (Repeal) Ordinance, 1988 (XXXI of 1988) এতদ্বারা রহিত করা হইল৷
(২) অনুরূপ রহিতকরণ সত্ত্বেও, রহিত Ordinance এর অধীন কৃত কাজকর্ম বা গৃহীত ব্যবস্থা এই Act এর অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে৷