The Local Government (Upazila Parishad and Upazila Administration Reorganisation) (Repeal) Act, 1992
Local Government (Upazila Parishad and Upazila Administration Reorganisation) Ordinance, 1982 রহিতকরণকল্পে প্রণীত আইন৷
Local Government (Upazila Parishad and Upazila Administration Reorganisation) Ordinance, 1982 রহিতকরণকল্পে প্রণীত আইন৷ যেহেতু Local Government (Upazila Parishad and Upazila Administration Reorganisation) Ordinance, 1982 (LIX of 1982) রহিতকরণ এবং তত্সম্পর্কিত বিষয়ে বিধানকরণ সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-
সংক্ষিপ্ত শিরোনামা
১৷ এই আইন The Local Government (Upazila Parishad and Upazila Administration Reorganisation) (Repeal) Act, 1992 নামে অভিহিত হইবে৷
LIX of 1982 এর রহিতকরণ
২৷ (১) Local Government (Upazila Parishad and Upazila Administration Reorganisation) Ordinance, 1982 (LIX of 1982), অতঃপর উক্ত Ordinance বলিয়া উল্লিখিত, এতদ্বারা রহিত করা হইল৷
(২) উক্ত Ordinance রহিত হইবার সংগে সংগে-
(৩) উপ-ধারা (২) এর দফা (ঙ) এর অধীন সরকারের নিকট বিলুপ্ত উপজেলা পরিষদের হস্তান্তরিত কর্মকর্তা ও কর্মচারীগণ, সরকারের নির্দেশক্রমে, সরকারের বা কোন স্থানীয় কর্তৃপক্ষের অধীন কোন পদে, সরকার যেরূপ শর্তাবলী নির্ধারণ করিতে পারে সেরূপ শর্তাবলী অনুযায়ী আত্মীকৃত হইবেন এবং যদি উক্তরূপ শর্তাবলী কোন কর্মকর্তা বা কর্মচারীর নিকট গ্রহণযোগ্য না হয় তাহা হইলে সরকার লিখিত নোটিশ দ্বারা, এতদুদ্দেশ্যে সরকার যেরূপ সুবিধাদি নির্ধারণ করিতে পারে সেরূপ সুবিধাদি প্রদান করিয়া, উক্ত কর্মকর্তা বা কর্মচারীর চাকুরীর অবসান করিতে পারিবে৷
রহিতকরণ ও হেফাজত
৩৷ (১) Local Government (Upazila Parishad and Upazila Administration Reorganisation) (Repeal) Ordinance, 1991 (অধ্যাদেশ নং ৩৭, ১৯৯১ ) এতদ্বারা রহিত করা হইল৷
(২) উক্তরূপ রহিতকরণ সত্ত্বেও, রহিত Ordinance এর অধীন কৃত কাজকর্ম বা গৃহীত ব্যবস্থা এই Act এর অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে৷