আভ্যন্ত্মরীণ নৌযান নিয়ন্ত্রণ ও নৌযানে নিয়োজিত শ্রমিকদের নিয়োগ এবং চাকুরীর শর্তাদি নির্ধারণের উদ্দেশ্যে প্রণীত আইন৷ যেহেতু আভ্যন্ত্মরীণ নৌযান নিয়ন্ত্রণ এবং নৌযানে নিয়োজিত শ্রমিকদের নিয়োগ এবং চাকুরীর শর্তাদি নির্ধারণের উদ্দেশ্যে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-
১৷ এই আইন আভ্যন্তরীণ নৌযান শ্রমিক (নিয়োগ-নিয়ন্ত্রণ) আইন, ১৯৯২ নামে অভিহিত হইবে৷
২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কিছু না থাকিলে, এই আইনে,-
৩৷ আভ্যন্তরীণ নৌযান সম্পর্কিত নিম্নোক্ত বিষয়াদির দায়িত্ব শ্রম পরিচালকের উপর ন্যস্ত থাকিবে, যথা:-
৪৷ শ্রম পরিচালকের চাহিদা অনুযায়ী প্রত্যেক মালিক তাহার মালিকানাধীন নৌযানের সংখ্যা, উহাদের আকারসহ বিস্তারিত বিবরণ এবং নৌযানে নিয়োজিত শ্রমিকের সংখ্যা সম্পর্কিত তথ্য সরবরাহ করিবেন৷
৫৷ (১) সরকার প্রত্যেক নৌযানের উপর বাত্সরিক নৌযান ফি আরোপ করিতে পারিবে৷
(২) উপ-ধারা (১) এর অধীন আরোপণীয় ফি বিধিদ্বারা নির্ধারিত হইবে৷
(৩) এই ধারার অধীন আরোপিত ফি পরিশোধের জন্য শ্রম পরিচালক মালিকের উপর নোটিশ জারী করিবেন এবং নোটিশে উল্লিখিত তারিখের মধ্যে উহা পরিশোধ করিতে হইবে৷
(৪) উপ-ধারা (৩) এর অধীন জারীকৃত নোটিশে উল্লিখিত তারিখের মধ্যে যদি কোন মালিক ফি পরিশোধ না করেন, তাহা হইলে তাহাকে অপরিশোধিত ফি এর জন্য বিধিদ্বারা নির্ধারিত হারে অতিরিক্ত ফি প্রদান করিতে হইবে৷
(৫) এই ধারার অধীন যাবতীয় বকেয়া পাবলিক ডিমান্ড (Public demand) হিসাবে আদায় করা হইবে৷
৬৷ এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে শ্রম পরিচালক বা তাহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা-
তবে শর্ত থাকে যে, এ দফার অধীন কোন ব্যক্তি এমন কোন প্রশ্নের জবাব দিতে বাধ্য হইবে না যাহাতে তিনি নিজে কোন অপরাধে জড়িত হইতে পারেন৷
৭৷ কোন ব্যক্তি এই আইন বা বিধির অধীন প্রদত্ত কোন আদেশ বা নির্দেশ পালনে বা তথ্য সরবরাহে ব্যর্থ হইলে বা কোন তদন্তের সময় তদন্ত কারী কর্মকর্তার সহিত সহযোগিতা না করিলে তিনি অনূর্ধ ৩ মাসের কারাদণ্ডে বা অনূর্ধ ২০ হাজার টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন৷
৮৷ শ্রম পরিচালক হইতে এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কোন ব্যক্তির লিখিত অভিযোগ ছাড়া কোন আদালত এই আইনের অধীন কোন মামলা বিচারের জন্য গ্রহণ করিবে না৷
৯৷ সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, কোন মালিক বা কোন শ্রেণীর মালিককে এই আইনের যে কোন বা সকল বিধান হইতে অব্যাহতি দিতে পারে৷
১০৷ এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবে৷
১১৷ (১) The Inland Water Transport (Regulation of Employment) Act, 1965 (E. P. Act III of 1965), অতঃপর উক্ত Act বলিয়া উল্লিখিত, এতদ্বারা রহিত করা হইল৷
(২) উক্ত Act রহিত হইবার পর-
তবে শর্ত থাকে যে, চুক্তিভিত্তিক বা প্রেষণে নিযুক্ত ও কর্মরত কর্মকর্তা ও কর্মচারীর ক্ষেত্রে চুক্তি বা প্রেষণের শর্তাবলী প্রযোজ্য হইবে এবং তাহাদের চাকুরী অবসানের জন্য কোন নোটিশ প্রদানের শর্ত থাকিলে বোর্ড বিলুপ্তিই উক্ত নোটিশ বলিয়া গণ্য হইবে৷