The Bangladesh Jute Corporation (Repeal) Act, 1993
Bangladesh Jute Corporation Ordinance, 1985 রহিতকরণকল্পে প্রণীত আইন৷
Bangladesh Jute Corporation Ordinance, 1985 রহিতকরণকল্পে প্রণীত আইন৷ যেহেতু বাংলাদেশ জুট কর্পোরেশন বিলুপ্ত করার উদ্দেশ্যে Bangladesh Jute Corporation Ordinance, 1985 (XXX of 1985) রহিত করা এবং তত্সংশ্লিষ্ট বিষয়ে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-
সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন
১৷ (১) এই আইন The Bangladesh Jute Corporation (Repeal) Act, 1993 নামে অভিহিত হইবে৷
(২) ইহা ১৪ই ভাদ্র, ১৪০০ বাংলা মোতাবেক ২৯শে আগষ্ট, ১৯৯৩ ইংরেজী তারিখে বলবত্ হইয়াছে বলিয়া গণ্য হইবে৷
২৷Ordinance No. XXX of 1985 এর রহিতকরণ ইত্যাদি
২৷ (১) Bangladesh Jute Corporation Ordinance, 1985 (XXX of 1985), অতঃপর উক্ত Ordinance বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল৷
(২) উক্ত Ordinance রহিত হইবার সংগে সংগে-
মামলা-মোকদ্দমা বা কার্যধারা সরকার কর্তৃক অথবা ক্ষেত্রমত সরকারের বিরুদ্ধে দায়েরকৃত মামলা-মোকদ্দমা বা কার্যধারা বলিয়া গণ্য হইবে;
তবে শর্ত থাকে যে, সরকার কোন নির্দিষ্ট কার্য সম্পাদনের প্রয়োজনে তত্কর্তৃক নির্ধারিত শর্তাধীনে এবং মেয়াদের জন্য তত্কর্তৃক নির্ধারিত সংখ্যক কর্মকর্তা ও কর্মচারীকে নিয়োজিত রাখিতে পারিবে;
(৩) উপ-ধারা (২) এর বিধানাবলী বাস্তবায়নে কোন অসুবিধা দেখা দিলে উক্ত অসুবিধা দূরীকরণার্থে সরকার প্রয়োজনীয় আদেশ দিতে পারিবে৷
অধ্যাদেশ নং ৭, ১৯৯৩ রহিতকরণ ইত্যাদি
৩৷ (১) Bangladesh Jute Corporation (Repeal) Ordinance, 1993 (অধ্যাদেশ নং ৭, ১৯৯৩) এতদ্দ্বারা রহিত করা হইল৷
(২) উক্তরূপ রহিতকরণ সত্ত্বেও, রহিত অধ্যাদেশের অধীনে কৃত কাজকর্ম বা গৃহীত ব্যবস্থা এই আইনের অধীনে কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে৷