গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭৯ অনুচ্ছেদের উদ্দেশ্য পূরণকল্পে জাতীয় সংসদ সচিবালয় গঠন এবং উহার কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ ও কর্মের শর্তসমূহ সম্পর্কে বিধান প্রণয়নের জন্য প্রণীত আইন। যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭৯ অনুচ্ছেদের উদ্দেশ্য পূরণকল্পে জাতীয় সংসদ সচিবালয়ের গঠন এবং উহার কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ ও কর্মের শর্তসমূহ সম্পর্কে বিধান প্রণয়ন সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-
১৷ এই আইন জাতীয় সংসদ সচিবালয় আইন, ১৯৯৪ নামে অভিহিত হইবে।
২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,-
৩৷ (১) সংবিধানের ৭৯ অনুচ্ছেদ অনুযায়ী সংসদের নিজস্ব সচিবালয় থাকিবে।
(২) সংসদ সচিবালয় সরকারের কোন মন্ত্রণালয়, বিভাগ বা দপ্তরের প্রশাসনিক আওতাধীন থাকিবে না।
(৩) সংসদ সচিবালয় বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নিযুক্ত কর্মকর্তা ও কর্মচারীগণের সমন্বয়ে গঠিত হইবে।
৪৷ (১) সংসদ সচিবালয় সংসদের জন্য প্রয়োজনীয় সকল সাচিবিক দায়িত্ব পালন করিবে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালীবিধি দ্বারা সংসদ সচিবালয়ের উপর আরোপিত যাবতীয় কর্তব্য সম্পাদন করিবে।
(২) উপ-ধারা (১) এ উল্লিখিত দায়িত্ব ও কর্তব্য ছাড়াও সংসদ সচিবালয় বিশেষ করিয়া নিম্নলিখিত দায়িত্ব ও কর্তব্য পালন করিবে:
৫৷ (১) সংসদ সচিবালয়ের প্রশাসনিক দায়িত্ব স্পীকারের উপর ন্যস্ত থাকিবে।
(২) স্পীকার তাহার এই দায়িত্ব স্বয়ং পালন করিবেন অথবা বিধি দ্বারা নির্ধারিত কোন কর্মকর্তার উপর অর্পণ করিবেন।
৬৷ (১) সংসদ সচিবালয় সরকারের যে কোন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর বা অফিসের সহিত অথবা অন্য কোন প্রতিষ্ঠানের সহিত সরাসরি যোগাযোগ করিতে পারিবে।
(২) স্পীকার বিধি বা স্থায়ী আদেশ দ্বারা সংসদ সচিবালয়ের কার্যাবলী বণ্টন ও পরিচালনার ব্যবস্থা করিবেন।
৭৷ (১) নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে গঠিত একটি সংসদ সচিবালয় কমিশন থাকিবে, যথা:-
(২) সংসদ সচিবালয় কমিশন সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণের সংখ্যা নির্ধারণ, তাহাদের সংখ্যার হ্রাস-বৃদ্ধি এবং উক্ত সচিবালয়ের বার্ষিক বাজেট প্রণয়ন ও বাজেটে বরাদ্দকৃত অর্থ ব্যয়ের ব্যাপারে পরামর্শ প্রদান করিবে।
(৩) সংসদ সচিবালয় কমিশন উহার নিজস্ব কার্যপদ্ধতি নির্ধারণ করিবে।
৮৷ (১) প্রত্যেক অর্থ-বৎসর সম্পর্কে উক্ত বৎসরের জন্য সংসদ সচিবালয়ের অনুমিত ব্যয় সম্বলিত একটি বিবৃতি স্পীকার উক্ত বৎসর শুরু হইবার অন্ততঃ তিন মাস পূর্বে প্রস্তুত করাইবেন।
(২) উপ-ধারা (১) এ উল্লিখিত বিবৃতিতে স্পীকার, ডেপুটি স্পীকার, চীফ হুইপ, বিরোধীদলীয় নেতা, সংসদ উপ-নেতা, হুইপগণ ও সংসদ-সদস্যগণকে দেয় পারিশ্রমিক ও ভাতাদি এবং সংসদ সচিবালয়ে নিযুক্ত কর্মকর্তা ও কর্মচারীগণকে দেয় বেতন ও ভাতাদি এবং সংসদ সচিবালয় ও সদস্য ভবনসমূহের প্রশাসনিক ব্যয় অন্তর্ভুক্ত থাকিবে।
(৩) স্পীকার উপ-ধারা (২) এ উল্লিখিত বিবৃতি অর্থ মন্ত্রীর নিকট সরকারের বার্ষিক আর্থিক বিবৃতির সহিত সংযুক্ত করিবার জন্য প্রেরণ করিবেন।
(৪) সংসদের কর্মকর্তা ও কর্মচারীগণের বেতন ও ভাতাদি সংসদ সচিবালয়ের সকল প্রশাসনিক ব্যয় সংযুক্ত তহবিলের উপর দায়যুক্ত ব্যয় হইবে।
৯৷ অনুমোদিত ব্যয়ের ব্যাপারে সচিবালয়ের দায়িত্বঃ সংসদ সচিবালয়ের জন্য বাৎসরিক বাজেটে বরাদ্দকৃত অর্থ ব্যয়ের ক্ষেত্রে সংসদ সচিবালয় মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের মাধ্যমে কেবল সংসদের নিকট দায়ী থাকিবে।
১০৷ (১) সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নিযুক্ত হইবেন:
তবে শর্ত থাকে যে, উক্ত বিধি প্রণীত না হওয়া পর্যন্ত The Parliament Secretariat Officers and Employees Recruitment Rules, 1982 অনুসারে উক্ত কর্মকর্তা ও কর্মচারীগণ নিযুক্ত হইবেন।
(২) এই আইন প্রবর্তনের অব্যবহিত পূর্বে সংসদ সচিবালয়ে কার্যরত কর্মকর্তা ও কর্মচারীগণ, উক্ত সচিবালয়ে প্রেষণে কার্যরত কর্মকর্তা ও কর্মচারীগণ ব্যতীত, এই আইন প্রবর্তনের সংগে সংগে উক্ত সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারী বলিয়া গণ্য হইবেন।
১১৷ এই আইনের বিধানাবলী সাপেক্ষে, প্রজাতন্ত্রের অসামরিক পদে নিযুক্ত সরকারী কর্মকর্তা ও কর্মচারীগণের ক্ষেত্রে প্রযোজ্য চাকুরীর শর্তাবলী সংসদ সচিবালয়ে নিযুক্ত সকল কর্মকর্তা ও কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য হইবে।
১২৷ সরকারী কর্মকর্তা ও কর্মচারীগণের ক্ষেত্রে প্রযোজ্য বেতন, ভাতা, ছুটি, ভবিষ্য তহবিল, গ্রাচুইটি, পেনশন ও চাকুরীর অন্যান্য সুযোগ-সুবিধা সংক্রান্ত আইন ও বিধিমালা, প্রয়োজনীয় অভিযোজনসহকারে, সংসদ সচিবালয়ে নিযুক্ত কর্মকর্তা ও কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হইবে।
১৩৷ সংসদ সচিবালয়ে নিযুক্ত কর্মকর্তা ও কর্মচারীগণের বিরুদ্ধে গ্রহণীয় শৃংখলামূলক ব্যবস্থা বিধি দ্বারা নির্ধারিত হইবে:
তবে শর্ত থাকে যে, এই ধারার অধীন বিধি প্রণীত না হওয়া পর্যন্ত সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য শৃংখলা ও আপীল সংক্রান্ত আইন ও বিধিমালা, প্রয়োজনীয় অভিযোজনসহকারে, সংসদ সবিচালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হইবে।
১৪৷ সংসদ সচিবালয়ের যাবতীয় কর্মকাণ্ডের জন্য স্পীকার সংসদের নিকট দায়ী থাকিবেন৷
১৫৷ (১) সংসদ সচিবালয়ের যাবতীয় কাজকর্ম সুচারুরূপে সম্পাদনের জন্য সচিব স্পীকারের নিকট দায়ী থাকিবেন।
(২) সংসদ সচিবালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারী স্পীকারের সার্বিক নিয়ন্ত্রণে সচিবের নিকট দায়ী থাকিবেন এবং তাহার প্রত্যক্ষ তত্ত্বাবধানে তাহারা তাহাদের কাজ-কর্ম পরিচালনা করিবেন।
১৬৷ কোন সংসদ সদস্য সংসদ সচিবালয়ের সহিত কোন বিষয়ে যোগাযোগের প্রয়োজনবোধ করিলে তিনি সরাসরি সচিবের সহিত বা তাঁহার দায়িত্ব পালনরত অন্য কোন কর্মকর্তার সহিত যোগাযোগ করিতে পারিবেন৷
১৭৷ সংসদ সচিবালয়ের কার্যসময় স্পীকার কর্তৃক নির্ধারিত হইবে৷
১৮৷ সংসদ সচিবালয়ের জন্য বাজেটে বরাদ্দকৃত অর্থ ব্যয় অনুমোদনের ব্যাপারে স্পীকার চূড়ান্ত কর্তৃপক্ষ হইবেন।
১৯৷ (১) স্পীকার, সংসদ সচিবালয় কমিশনের সহিত পরামর্শক্রমে, সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা হ্রাস-বৃদ্ধি বা কোন পদ বিলোপ এবং প্রয়োজনবোধে কোন নতুন পদ সৃষ্টি করিতে পারিবেন।
(২) কর্মকর্তা বা কর্মচারীর সংখ্যা হ্রাস বা বৃদ্ধি বা কোন পদ বিলোপ বা নতুন পদ সৃষ্টির ক্ষেত্রে স্পীকার, সংসদ সচিবালয় কমিশনের সহিত পরামর্শক্রমে, সিদ্ধান্ত গ্রহণ করিবেন।
২০৷ স্পীকার সংসদের কার্যাবলী ও সংসদ সচিবালয়ের কার্যপদ্ধতি সম্পর্কে সংসদ সদস্যগণকে সম্যকভাবে অবহিত করার লক্ষ্যে যথাযথভাবে অবগতিমূলক কর্মসূচী গ্রহণের জন্য, সংসদ নেতা, বিরোধী দলের নেতা ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রীর সহিত পরামর্শক্রমে সংসদ সচিবালয়কে নির্দেশ দিতে পারিবেন এবং তাঁহার এই নির্দেশ অনুযায়ী সংসদ সচিবালয় উক্তরূপ কর্মসূচীর ব্যবস্থা করিবে।
২১৷ (১) স্পীকার এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সংসদ সচিবালয় কমিশনের সহিত পরামর্শক্রমে সরকারী গেজেট প্রজ্ঞাপন দ্বারা বিধি প্রণয়ন করিতে পারিবেন।
(২) বিশেষ করিয়া এবং উপরি-উক্ত ক্ষমতার সামগ্রিকতা ক্ষুণ্ন না করিয়া নিম্নবর্ণিত সকল বা যে কোন বিষয়ে উক্তরূপ বিধি প্রণয়ন করা যাইবে: