তফসিলভুক্ত দরগাহ্ (পরিচালনা ও ব্যবস্থাপনা) আইন, ১৯৯০ রহিতকরণকল্পে প্রণীত আইন৷ যেহেতু তফসিলভুক্ত দরগাহ্ (পরিচালনা ও ব্যবস্থাপনা) আইন, ১৯৯০ (১৯৯০ সালের ২৩ নম্বর আইন) রহিত করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-
১৷ এই আইন তফসিলভুক্ত দরগাহ্ (পরিচালনা ও ব্যবস্থাপনা) রহিতকরণ আইন, ১৯৯৪ নামে অভিহিত হইবে৷
২৷ তফসিলভুক্ত দরগাহ্ (পরিচালনা ও ব্যবস্থাপনা) আইন, ১৯৯০ (১৯৯০ সনের ২৩ নম্বর আইন) এতদ্দ্বারা রহিত করা হইল৷