সন্ত্রাসমূলক অপরাধ দমন আইন, ১৯৯২ এর মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখে বা তত্পূর্বে উক্ত আইনের অধীন রম্্নজুকৃত ও অনিষ্পন্ন মামলা, আপীল ও অন্যান্য কার্যধারা নিষ্পত্তি এবং নিষ্পন্নকৃত তদন্ত্মের ভিত্তিতে মামলা ও অন্যান্য কার্যধারা পরিচালনা ও আনুষংগিক বিষয়ে বিধান করার জন্য প্রণীত আইন৷ যেহেতু সন্ত্রাসমূলক অপরাধ দমন আইন, ১৯৯২ (১৯৯২ সনের ৪৪ নং আইন) এর মেয়াদ উক্ত আইনের ১(২) ধারা অনুযায়ী, ২১ শে কার্তিক, ১৪০১ মোতাবেক ৫ই নভেম্বর ১৯৯৪ তারিখে উত্তীর্ণ হইয়াছে; এবং যেহেতু উক্ত মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখে বা তত্পূর্বে রম্্নজুকৃত এবং অনিষ্পন্ন মামলা, আপীল ও অন্যান্য কার্যধারা নিষ্পত্তি করা এবং নিষ্পন্নকৃত তদন্ত্মের ভিত্তিতে মামলা ও অন্যান্য কার্যধারা পরিচালনা ও আনুষঙ্গিক বিষয়ে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্্নরূপ আইন করা হইল:-
১৷ (১) এই আইন সন্ত্রাসমূলক অপরাধ দমন (বিশেষ বিধান) আইন, ১৯৯৪ নামে অভিহিত হইবে৷
(২) এই আইন ১৬ই কার্তিক, ১৪০১ মোতাবেক ৩১শে অক্টোবর, ১৯৯৪ তারিখে বলবত্ হইয়াছে বলিয়া গণ্য হইবে৷
২৷ এই আইনে “তদন্ত্ম নিষ্পন্ন” বলিতে সন্ত্রাসমূলক অপরাধ দমন আইন, ১৯৯২ (১৯৯২ সনের ৪৪ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উলিস্্নখিত, এর বিধান অনুযায়ী কোন অপরাধ সম্পর্কে তদন্ত্ম শেষে Code of Criminal Procedure, 1898 (Act V of 1898), অতঃপর উক্ত Code বলিয়া উলিস্্নখিত, এর Section 173 এর অধীনে পুলিশ রিপোর্ট দাখিল করাকে বুঝাইবে৷
৩৷ উক্ত আইন এর ধারা ১(২) অনুযায়ী উহার মেয়াদ উত্তীর্ণ হওয়া সত্বেও-
৪৷ যেতেগত্রে উক্ত আইনের অধীন কোন অপরাধের তদন্ত্ম উক্ত আইনের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে নিষ্পন্ন না হয়, সেই তেগত্রে উক্ত Code এর বিধান অনুসারে উহার তদন্ত্ম নিষ্পন্ন করিতে হইবে; এবং উক্ত আইন প্রণীত না হইলে অপরাধটির বিচার এবং তদুদ্দেশ্যে অন্যান্য কার্যধারা যে আইন অনুসারে এবং যে আদালতে বা ট্রাইব্যুনালে পরিচালিত হইত সেই আইন অনুসারে এবং সেই আদালতে বা ট্রাইব্যুনালে পরিচালিত হইবে৷
৫৷ (১) এতদ্দ্বারা সন্ত্রাসমূলক অপরাধ দমন (বিশেষ বিধান) অধ্যাদেশ, ১৯৯৪ (১৯৯৪ সনের ৫ নং অধ্যাদেশ) রহিত করা হইল৷
(২) উক্তরূপ রহিতকরণ সত্ত্বেও, রহিত অধ্যাদেশের অধীনেকৃত কাজকর্ম বা গৃহীত ব্যবস্থা এই আইনের অধীনে কৃত বা গৃহীত বলিয়া গণ্য হইবে৷