বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল আইন, ১৯৯৬
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল সংক্রান্ত আইন রহিত করিয়া সংশোধিত আকারে উহা পুনঃপ্রণয়নের উদ্দেশ্যে প্রণীত আইন৷
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল সংক্রান্ত আইন রহিত করিয়া সংশোধিত আকারে উহা পুনঃপ্রণয়নের উদ্দেশ্যে প্রণীত আইন৷ যেহেতু বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল সংক্রান্ত Bangladesh Agricultural Research Council Order, 1973 (P.O. No. 32 of 1973) রহিত করিয়া সংশোধিত আকারে উহা প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-
সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন
১৷ (১) এই আইন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল আইন, ১৯৯৬ নামে অভিহিত হইবে৷
(২) ইহা ১লা আষাঢ়, ১৪০৩ মোতাবেক ১৫ই জুন, ১৯৯৬ তারিখে বলবত্ হইয়াছে বলিয়া গণ্য হইবে৷
সংজ্ঞা
২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,-
কাউন্সিল প্রতিষ্ঠা
৩৷ (১) এই আইন বলবত্ হইবার সংগে সংগে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল নামে একটি কাউন্সিল প্রতিষ্ঠিত হইবে৷
(২) কাউন্সিল একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে, এবং ইহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সীলমোহর থাকিবে এবং এই আইনের বিধানাবলী সাপেক্ষে, ইহার স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করার অধিকারে রাখার এবং হস্তান্তর করার ক্ষমতা থাকিবে; এবং কাউন্সিলের নামে উহার পক্ষে বা বিরুদ্ধে মামলা দায়ের করা যাইবে৷
(৩) কাউন্সিলের প্রধান কার্যালয় ঢাকায় থাকিবে এবং ইহা প্রয়োজনবোধে, সরকারের পূর্বানুমোদনক্রমে, বাংলাদেশের যে কোন স্থানে শাখা কার্যালয় স্থাপন করিতে পারিবে৷
পরিচালনা ও প্রশাসন
৪৷ (১) কাউন্সিলের একটি নির্বাহী পরিষদ থাকিবে এবং উপ-ধারা (২) এর বিধান সাপেক্ষে, কাউন্সিলের পরিচালনা ও প্রশাসন উক্ত পরিষদের উপর ন্যস্ত থাকিবে, এবং কাউন্সিল যে সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিতে পারিবে নির্বাহী পরিষদও সেই সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিতে পারিবে৷
(২) নির্বাহী পরিষদ উহার ক্ষমতা প্রয়োগ এবং কার্যাবলী সম্পাদনের ক্ষেত্রে গভর্ণিং বডির নিকট দায়ী থাকিবে এবং গভর্ণিং বডি কর্তৃক সময় সময় প্রদত্ত নির্দেশনা, আদেশ ও নির্দেশ অনুসরণ করিবে৷
গভর্ণিং বডি ও উহার গঠন
৫৷ (১) কাউন্সিলের একটি গভর্ণিং বডি থাকিবে, যাহা নিম্নবর্ণিত সদস্য-সমন্ববয়ে গঠিত হইবে, যথা:-
সম্পদ বিষয়ক বিজ্ঞান, সমাজ বিষয়ক বিজ্ঞান (Social Science) অথবা সংশ্লিষ্ট অপর কোন বিজ্ঞানের ক্ষেত্রে প্রথিতযশা গবেষকরূপে স্বীকৃত;
ব্যাখ্যা৷- দফা (১) (ক) ও (চ) তে উল্লিখিত কৃষি বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগ, দফা (ঙ) তে উল্লিখিত কৃষি বিষয়ক সদস্য এবং দফা (ঝ) তে উল্লেখিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলিতে যথাক্রমে সরকার কর্তৃক নির্ধারিত মন্ত্রণালয় বা বিভাগ, সদস্য এবং অধিদপ্তরকে বুঝাইবে৷
(২) গভর্ণিং বডির গঠনে ত্রুটি রহিয়াছে বা উহাতে কোন শূন্যতা রহিয়াছে এই কারণে গভর্ণিং বডির কোন কার্য বা কার্যধারা বেআইনী হইবে না বা তত্সম্পর্কে কোন প্রশ্ন উত্থাপন করা যাইবে না৷
সদস্য পদের মেয়াদ
৬৷ (১) ধারা ৭ এর বিধান সাপেক্ষে, ধারা ৫(১) এর (ঞ) এবং (ট) এর অধীনে মনোনীত কোন ব্যক্তির সদস্যপদের মেয়াদ হইবে উক্ত পদে তাহার মনোনয়নের তারিখের পরবর্তী তিন বত্সর৷
(২) উপ-ধারা (১) এ উল্লিখিত যে কোন মনোনীত সদস্য চেয়ারম্যানের স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন৷
সদস্যপদের অবসান
৭৷ গভর্ণিং বডির কোন সদস্যের সদস্যপদের অবসান হইবে, যদি-
কাউন্সিলের উদ্দেশ্য ও কার্যাবলী
৮৷ (১) কাউন্সিলের উদ্দেশ্য হইবে প্রয়োজনের প্রতি লক্ষ্য রাখিয়া ইনষ্টিটিউটসমূহ এবং সহযোগী সংগঠনসমূহের মাধ্যমে কৃষি বিষয়ক বিজ্ঞানে গবেষণা পরিকল্পনা, পরিচালনা, সমন্বয়, পরিবীক্ষণ (Monitoring) মূল্যায়ন করা৷
(২) উপ-ধারা (১) এ বর্ণিত উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে কাউন্সিল নিম্নবর্ণিত কার্যাবলী সম্পাদন করিবে, যথা :-
গভর্ণিং বডির সভা
৯৷ (১) প্রতি বত্সর অন্ততঃ চারবার গভর্ণিং বডির সভা অনুষ্ঠিত হইবে৷
(২) এই ধারার বিধানাবলী সাপেক্ষে, গভর্ণিং বডি উহার সভার কার্য-পদ্ধতি নির্ধারণ করিতে পারিবে৷
(৩) গভর্ণিং বডির সভা, চেয়ারম্যান অথবা তাঁহার অনুপস্থিতিতে কো-চেয়ারম্যানের সম্মতিক্রমে, সচিবের স্বাক্ষরিত লিখিত নোটিশ দ্বারা, আহূত হইবে; এবং সভা অনুষ্ঠানের তারিখ হইতে কমপক্ষে চৌদ্দ দিন পূর্বে, সভার তারিখ, সময়, স্থান ও আলোচ্য বিষয় উল্লেখ করিয়া এবং প্রয়োজনবোধে সংশ্লিষ্ট কাগজপত্র সংযুক্ত করিয়া, উক্ত নোটিশ করিতে হইবে৷
(৪) গভর্ণিং বডির সভায় চেয়ারম্যান, এবং তাঁহার অনুপস্থিতিতে কো-চেয়ারম্যান তাঁহাদের সকলের অনুপস্থিতিতে সভায় উপস্থিত সদস্যগণ কর্তৃক তাঁহাদের মধ্য হইতে মনোনীত কোন সদস্য সভাপতিত্ব করিবেন৷
(৫) গভর্ণিং বডির সভার কোরামের জন্য সর্বমোট সদস্য-সংখ্যার কমপক্ষে এক-তৃতীয়াংশ সদস্যের উপস্থিতি প্রয়োজন হইবে৷
(৬) সভায় উপস্থিত প্রত্যেক সদস্যের একটি করিয়া ভোট থাকিবে এবং সংখ্যা-ভোটের ভিত্তিতে সভার সিদ্ধান্ত গৃহীত হইবে, তবে প্রদত্ত ভোটের সমতার ক্ষেত্রে সভাপতিত্বকারী সদস্য একটি দ্বিতীয় বা নির্ণায়ক ভোট প্রদান করিতে পারিবেন৷
(৭) গভর্ণিং বডি উহার সভার কোন আলোচ্য বিষয়ে বিশেষ অবদান রাখিতে সক্ষম এইরূপ যে কোন ব্যক্তিকে আমন্ত্রণ করিতে পারিবে, এবং উক্ত ব্যক্তি আলোচনায় অংশগ্রহণ করিতে পারিবেন, তবে তাহার কোন ভোটাধিকার থাকিবে না৷
নির্বাহী পরিষদ
১০৷ (১) কাউন্সিলের একটি নির্বাহী পরিষদ থাকিবে, যাহা নিম্নরূপ সদস্য-সমন্বববয়ে গঠিত হইব, যথা:-
(২) ধারা ৪ এর বিধান সাপেক্ষে, নির্বাহী পরিষদ কাউন্সিলের সকল ক্ষমতা প্রয়োগ ও কার্যাবলী সম্পাদন করিবে৷
(৩) নির্বাহী পরিষদে গঠনে ত্রুটি বা উহাতে কোন শূন্যতা রহিয়াছে শুধুমাত্র এই কারণে উহার কোন কোন কার্য বা কার্যধারা বেআইনী হইবে না বা তত্সম্পর্কে কোন প্রশ্ন উত্থাপন করা যাইবে না৷
নির্বাহী পরিষদের সভা
১১৷ (১) প্রতি দুই মাসে অন্ততঃ একবার নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হইবে৷
(২) এই ধারার বিধানাবলী সাপেক্ষে, নির্বাহী পরিষদ উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে৷
(৩) নির্বাহী পরিষদের সভায় নির্বাহী চেয়ারম্যান, এবং তাহার অনুপস্থিতিতে সভায় উপস্থিত সদস্যগণ কর্তৃক তাহাদের মধ্যে হইতে মনোনীত কোন সদস্য সভাপতিত্ব করিবেন৷
(৪) নির্বাহী পরিষদের সভার কোরামের জন্য উহার মোট সদস্য সংখ্যার এক-তৃতীয়াংশ বা নিকটতম সংখ্যক সদস্যের উপস্থিতি প্রয়োজন হইবে৷
(৫) নির্বাহী পরিষদের সভায় উপস্থিত প্রত্যেক সদস্যের একটি করিয়া ভোট থাকিবে এবং সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে সভার সিদ্ধান্ত গৃহীত হইবে, তবে ভোটের সমতার ক্ষেত্রে সভাপতিত্বকারী ব্যক্তির একটি দ্বিতীয় বা নির্ণায়ক ভোট থাকিবে৷
(৬) নির্বাহী পরিষদ উহার সভার আলোচ্য বিষয়ে অবদান রাখিতে সক্ষম এইরূপ যে কোন ব্যক্তিকে আমন্ত্রণ করিতে পারিবে, এবং উক্ত ব্যক্তি আলোচনায় অংশগ্রহণ করিতে পারিবেন, তবে তাহার কোন ভোটাধিকার থাকিবে না৷
নির্বাহী চেয়ারম্যান
১২৷ (১) কাউন্সিলের একজন নির্বাহী চেয়ারম্যান থাকিবেন, যিনি সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং যাহার চাকুরীর শর্তাবলী সরকার কর্তৃক নির্ধারিত হইবে৷
(২) নির্বাহী চেয়ারম্যান কাউন্সিলের প্রধান নির্বাহী হইবেন, এবং এই আইন, বিধি ও প্রবিধানের বিধানাবলী সাপেক্ষে, তিনি তাহার ক্ষমতা প্রয়োগ ও কার্যাবলী সম্পাদন করিবেন৷
সচিবালয়, সচিব, সদস্য-পরিচালক ও অন্যান্য কর্মচারী
১৩৷ (১) এই আইনের অধীন কাউন্সিলের ক্ষমতা প্রয়োগ ও কার্যাবলী সম্পাদনের ক্ষেত্রে গভর্ণিং বডি এবং নির্বাহী পরিষদকে সহায়তা করার জন্য কাউন্সিলের একটি সচিবালয় থাকিবে, যাহা প্রয়োজনীয় সংখ্যক উইং-এ বিভক্ত থাকিবে, এবং এইরূপ কোন উইং এর একাধিক ইউনিট বা শাখা থাকিতে পারিবে৷
(২) প্রতিটি উইং এর প্রধান সদস্য-পরিচালক নামে অভিহিত হইবেন এবং তাহারা সরকার কর্তৃক নির্ধারিত শর্তে সরকার কর্তৃক নিয়োজিত হইবেন৷
(৩) নির্বাহী পরিষদ, আদেশ দ্বারা, প্রতিটি উইং এর কার্যাবলী নির্ধারণ করিয়া দিতে পারিবে:
তবে শর্ত থাকে যে, উক্তরূপে নির্ধারিত না হওয়া পর্যন্ত নির্বাহী চেয়ারম্যান আদেশ দ্বারা প্রতিটি উইং এর কার্যাবলী নির্ধারণ করিয়া দিবেন৷
(৪) কাউন্সিলের প্রশাসন সংক্রান্ত উইং এর দায়িত্বে নিয়োজিত সদস্য-পরিচালক কাউন্সিলের সচিব হইবেন, এবং তিনি গভর্ণিং বডি ও নির্বাহী পরিষদেরও সচিব হিসাবে দায়িত্ব পালন করিবেন৷
(৫) সদস্য-পরিচালকগণ ছাড়াও সচিবালয়ে প্রয়োজনীয় সংখ্যক অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী থাকিবেন এবং ধারা ১৪ এর বিধান সাপেক্ষে, এইরূপ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ নিয়োগ ও চাকুরীর শর্তাবলী প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে৷
(৬) এই আইন, বিধি ও প্রবিধানের বিধানাবলী সাপেক্ষে, সদস্য-পরিচালকগণসহ সচিবালয়ের অন্যান্য সকল কর্মকর্তা ও কর্মচারী নির্বাহী চেয়ারম্যানের সার্বিক নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে তাহাদের দায়িত্ব পালন করিবেন৷
সিস্টেমের জনবল নীতি
১৪৷ আপাততঃ বলবত্ অন্য কোন আইনে ভিন্নরূপ যাহা কিছুই থাকুক না কেন-
তহবিল
১৫৷ (১) কাউন্সিলের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা:-
(২) এই তহবিল, কাউন্সিল এর নামে, গভর্ণিং বডি কর্তৃক অনুমোদিত কোন তফসিলী ব্যাংকে জমা রাখা হইবে এবং নির্বাহী পরিষদ দ্বারা নির্ধারিত পদ্ধতিতে তহবিল হইতে অর্থ উঠানো হইবে৷
(৩) এই তহবিল হইতে কাউন্সিলের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা হইবে৷
বাজেট
১৬৷ কাউন্সিল, প্রতি বত্সর সরকার কর্তৃক নির্দিষ্ট সময়ের মধ্যে, পরবর্তী অর্থ বত্সরের বার্ষিক বাজেট বিবরণী সরকারের নিকট পেশ করিবে এবং উহাতে উক্ত অর্থ বত্সরে সরকারের নিকট হইতে কাউন্সিলের কি পরিমাণ অর্থের প্রয়োজন উহার উল্লেখ থাকিবে৷
হিসাব ও নিরীক্ষা
১৭৷ (১) কাউন্সিল সরকার কর্তৃক নির্দেশিত পদ্ধতিতে উহার হিসাব রক্ষণ করিবে এবং হিসাবের বার্ষিক বিবরণী প্রস্তুত করিবে৷
(২) বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, অতঃপর মহা-হিসাব নিরীক্ষক নামে উল্লেখিত, প্রতি বত্সর কাউন্সিলের হিসাব নিরীক্ষা করিবেন এবং নিরীক্ষা প্রতিবেদনের রিপোর্টের একটি করিয়া অনুলিপি সরকার ও কাউন্সিল এর নিকট পেশ করিবে৷
(৩) উপ-ধারা (২) এ উল্লিখিত নিরীক্ষা প্রতিবেদনে বর্ণিত ত্রুটি-বিচ্যুতি, যদি থাকে, সংশোধনের জন্য কাউন্সিল অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করিবে৷
(৪) উপ-ধারা (২) মোতাবেক হিসাব নিরীক্ষার উদ্দেশ্যে, মহা-হিসাব নিরীক্ষক কিংবা তাহার নিকট হইতে এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কোন ব্যক্তি কাউন্সিলের সকল রেকর্ড, দলিল-দস্তাবেজ, নগদ বা ব্যাংকে গচ্ছিত অর্থ, জামানত, ভাণ্ডার এবং অন্যবিধ সম্পত্তি পরীক্ষা করিয়া দেখিতে পারিবেন এবং
গভর্ণিং বডি বা নির্বাহী-পরিষদের চেয়ারম্যান বা কোন সদস্য বা যে কোন কর্মকর্তা বা কর্মচারী বা সংশ্লিষ্ট অন্য কোন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করিতে পারিবেন৷
কাউন্সিল কর্তৃক সরকারের নিকট বার্ষিক প্রতিবেদন প্রেরণ
১৮৷ কাউন্সিল, প্রত্যেক অর্থ বত্সর সমাপ্ত হওয়ার পরবর্তী ৩০শে নভেম্বর তারিখের মধ্যে তত্কর্তৃক উক্ত অর্থ বত্সরে গৃহীত গবেষণা প্রকল্প, সম্পাদিত কার্যাবলী এবং কাউন্সিলের সামগ্রিক অবস্থা সম্পর্কিত তথ্যাদির সার-সংক্ষেপ সম্বলিত একটি প্রতিবেদন সরকারের নিকট প্রেরণ করিবে৷
কমিটি
১৯৷ কাউন্সিল এই আইনের অধীন উহার কোন ক্ষমতা প্রয়োগ বা কোন কার্য সম্পাদনের ব্যাপারে উহাকে সহায়তা করার উদ্দেশ্যে, তত্কর্তৃক নির্ধারিত সীমা ও শর্ত সাপেক্ষে, গভর্ণিং বডি বা নির্বাহী পরিষদের কোন সদস্য বা কাউন্সিলের কর্মকর্তা সমন্বববয়ে এক বা একাধিক কমিটি গঠন করিতে পারিবে, এবং প্রয়োজনবোধে উক্ত কমিটিতে অন্য যে কোন ব্যক্তিকে অন্তর্ভুক্ত করিতে পারিবে৷
ক্ষমতা অর্পণ
২০৷ কাউন্সিল এই আইন বা তদধীনে প্রণীত বিধি বা প্রবিধানের অধীন উহার কোন ক্ষমতা লিখিত আদেশ দ্বারা গভর্ণিং বডি বা নির্বাহী পরিষদের কোন সদস্য, বা কোন কর্মকর্তা বা কোন কমিটিকে অর্পণ করিতে পারিবে৷
বিধি প্রণয়নের ক্ষমতা
২১৷ সরকার এই আইনের উদ্দেশ্যে পূরণকল্পে, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা বিধি প্রণয়ন করিতে পারিবে৷
প্রবিধান প্রণয়নের ক্ষমতা
২২৷ কাউন্সিল এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকারের পূর্বানুমোদনক্রমে এবং সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইন বা বিধির সহিত অসংগতিপূর্ণ নহে এইরূপ প্রবিধান প্রণয়ন করিতে পারিবে৷
গভর্ণিং বডি, নির্বাহী পরিষদের সদস্য, কর্মকর্তা-কর্মচারীগণ জনসেবক
২৩৷ গভর্ণিং বডি এবং নির্বাহী পরিষদের সকল সদস্য এবং সকল কর্মকর্তা ও কর্মচারী এবং কাউন্সিলের পক্ষে কোন কাজ করিবার জন্য ক্ষমতাপ্রাপ্ত অন্য কোন ব্যক্তি Penal Code (Act XLV of 1860) এর section 21 এ সংজ্ঞায়িত অর্থে Public servant গণ্য হইবেন৷
সরল বিশ্বাসে কৃত কাজকর্ম রক্ষণ
২৪৷ এই আইন, বিধি বা প্রবিধানের অধীন সরল বিশ্বাসে কৃত কোন কাজকর্মের ফলে কোন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হইলে বা হওয়ার সম্ভাবনা থাকিলে তজ্জন্য সরকার, কাউন্সিল বা উক্ত কাজকর্ম সম্পাদনকারী ব্যক্তির বিরুদ্ধে কোন দেওয়ানী বা ফৌজদারী মামলা বা অন্য কোন আইনগত কার্যধারা কোন আদালতে গ্রহণ করা যাইবে না৷
কতিপয় আইন অপ্রযোজ্য
২৫৷ কাউন্সিল বা তত্কর্তৃক পরিচালিত কার্যক্রম এর ক্ষেত্রে Factories Act, 1965 (E.P. Act IV of 1965), Shops and Establishments Act, 1965 (E.P. Act VII of 1965), Employment of Labour (Standing Orders) Act, 1965 (E.P. Act VIII of 1965) অথবা Industrial Relations Ordinance, 1969 (Ord. XXIII of 1969) এর বিধানাবলী প্রযোজ্য হইবে না৷
রহিতকরণ ও হেফাজত
২৬৷ (১) এতদ্দ্বারা The Bangladesh Agricultural Research Council Order, 1973 (P.O. No. 32 of 1973), অতঃপর উক্ত Order বলিয়া উল্লিখিত রহিত করা হইল৷
(২) উক্ত Order রহিত হইবার সংগে সংগে-
(৩) উক্ত Order রহিত হওয়া সত্ত্বেও-
(৪) এই আইন প্রবর্তনের অব্যবহিত পূর্বে বিলুপ্ত Council এর নিকট কোন গবেষণা প্রস্তাব, গবেষণা পরিকল্পনা, সম্পাদিত গবেষণার মূল্যায়ন ও পুনরীক্ষণ এবং কোন ইনষ্টিটিউট সংক্রান্ত অন্য কোন কার্যক্রম বিবেচনাধীন থাকিলে তত্সম্পর্কে কাউন্সিল এই আইনের বিধান অনুসারে ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে৷
(৫) উপ-ধারা (২), (৩) এবং (৪) এর বিধান কার্যকর করার ক্ষেত্রে কোন অসুবিধা দেখা দিলে, উক্ত অসুবিধা দূরীকরণার্থে সরকার, লিখিত আদেশ দ্বারা, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে৷
অধ্যাদেশ নং ১৬, ১৯৯৬ বাতিলকরণ
২৭৷ (১) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল অধ্যাদেশ, ১৯৯৬ (অধ্যাদেশ নং ১৬, ১৯৯৬) এতদ্বারা বাতিল করা হইল৷
(২) উক্তরূপ বাতিল সত্ত্বেও বাতিলকৃত অধ্যাদেশের অধীন কৃত কাজকর্ম বা গৃহীত ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে৷