রপ্তানীমুখী শিল্প স্থাপনের জন্য বেসরকারী রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল প্রতিষ্ঠাকল্পে প্রণীত আইন৷ যেহেতু রপ্তানীমুখী শিল্প প্রতিষ্ঠান এবং উহার উন্নয়ন, পরিচালনা, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ এবং তত্সম্পর্কিত প্রাসংগিক অন্যান্য বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-
১৷ এই আইন বাংলাদেশ বেসরকারী রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল আইন, ১৯৯৬ নামে অভিহিত হইবে৷
২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,-
৩৷ (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে নিম্্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত গভর্ণর বোর্ড নামে একটি বোর্ড থাকিবে, যথা:-
(২) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী অথবা তত্কর্তৃক মনোনীত কোন সদস্য, যিনি একজন মন্ত্রী, বোর্ডের চেয়ারম্যান হইবেন৷
(৩) বোর্ড, প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে এবং সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে কোন ব্যক্তিকে, প্রজ্ঞাপনে উল্লিখিত উদ্দেশ্য ও মেয়াদের জন্য, সদস্য হিসাবে যে কোন সময় কো-অপ্ট করিতে পারিবে৷
৪৷ (১) বোর্ডের নিম্্নরূপ ক্ষমতা থাকিবে, যথা:-
(২) উপ-ধারা (১) এর অধীন বোর্ড কর্তৃক প্রণীত নীতি, প্রদত্ত অনুমতিপত্র, মঞ্জুরীকৃত লাইসেন্স বা জারীকৃত আদেশ বা নির্দেশ সরকার কর্তৃক প্রণীত নীতি, প্রদত্ত অনুমতিপত্র বা মঞ্জুরীকৃত লাইসেন্স বা জারীকৃত আদেশ বা নির্দেশ বলিয়া গণ্য হইবে৷
(৩) উপ-ধারা (১) প্রদত্ত ক্ষমতাবলে বোর্ড কর্তৃক প্রণীত নীতি, প্রদত্ত অনুমতিপত্র, মঞ্জুরীকৃত লাইসেন্স বা জারীকৃত আদেশ বা নির্দেশ নির্বাহী সেল, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, প্রকাশ করিবে৷
(৪) উপ-ধারা (৩) এর অধীন কোন প্রজ্ঞাপন জারী করা হইলে, উহাতে উল্লিখিত নীতি, অনুমতিপত্র, লাইসেন্স এবং আদেশ বা নির্দেশ সংশ্লিষ্ট সকলে এমনভাবে অনুসরণ করিবে যেন উক্ত নীতি, অনুমতিপত্র, লাইসেন্স এবং আদেশ বা নির্দেশ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ বা কর্তৃপক্ষ কর্তৃক, ক্ষেত্রমত, প্রণয়ন, প্রদান, মঞ্জুর বা জারী করা হইয়াছে এবং উহাদের বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ বা কর্তৃপক্ষ কর্তৃক কোন আনুষ্ঠানিক অনুমোদনের প্রয়োজন হইবে না৷
৫৷ (১) এই ধারার অন্যান্য বিধানাবলী সাপেক্ষে, বোর্ড উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিবে৷
(২) চেয়ারম্যানের সহিত পরামর্শক্রমে বোর্ডের সচিব বোর্ডের সভা আহ্বান করিবেন এবং এইরূপ সভা চেয়ারম্যান কর্তৃক স্থিরকৃত স্থান ও সময়ে অনুষ্ঠিত হইবে:
তবে শর্ত থাকে যে, প্রতি বত্সর বোর্ডের অন্যুন চারটি সভা অনুষ্ঠিত হইবে৷
(৩) বোর্ডের সকল সভায় চেয়ারম্যান সভাপতিত্ব করিবেন এবং তাহার অনুপস্থিতিতে, তত্কর্তৃক ক্ষমতা প্রদত্ত কোন সদস্য, যিনি একজন মন্ত্রী, সভায় সভাপতিত্ব করিবেন৷
৬৷ (১) বোর্ডের একটি নির্বাহী সেল থাকিবে, যাহার প্রধান হইবেন একজন মহা-পরিচালক৷
(২) নির্বাহী সেল বোর্ডের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দায়ী থাকিবে৷
(৩) মহা-পরিচালক নির্বাহী সেলের প্রধান নির্বাহী হইবেন এবং তিনি সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাহার চাকুরীর শর্তাদি সরকার কর্তৃক স্থিরকৃত হইবে৷
৭৷ নির্বাহী সেল বোর্ডের সচিবালয় হিসাবে কাজ করিবে এবং নিম্্নবর্ণিত কার্যাবলী সম্পাদন করিবে, যথা:-
৮৷ নির্বাহী সেলের কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে বোর্ড, তদ্কর্তৃক, সময় সময়, নির্ধারিত সংখ্যক কর্মকর্তা, উপদেষ্টা, বিশেষজ্ঞ এবং কর্মচারী নিয়োগ করিতে পারিবে এবং তাহাদের চাকুরীর শর্তাবলীও বোর্ড কর্তৃক স্থিরকৃত হইবে৷
৯৷ (১) বোর্ড, উহার এবং নির্বাহী সেলের কার্যাবলী সম্পাদন সহায়তা প্রদানের জন্য, সময় সময়, এক বা একাধিক কমিটি গঠন করিতে পারিবে৷
(২) উপ-ধারা (১) এর অধীন গঠিত কমিটি বোর্ড কর্তৃক নির্ধারিত সংখ্যক সদস্য সমন্বয়ে গঠিত হইবে এবং উহা বোর্ড কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে কার্য সম্পাদন করিবে৷
১০৷ (১) বোর্ড, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, জোনের জায়গা নির্বাচনের জন্য কোন উদ্যোক্তা কোম্পানীকে অনুমতি পত্র প্রদান করিতে পারিবে৷
(২) উপ-ধারা (১) এর অধীন প্রদত্ত অনুমতিপত্রের ভিত্তিতে কোন উদ্যোক্তা কোম্পানী জোনের জন্য জায়গা নির্বাচন করিতে এবং তজ্জনিত কারণে অন্যান্য আনুষংগিক কার্য করিতে পারিবে৷
১১৷ (১) বোর্ড, সরকারী গেজেটে প্রজ্ঞাপনে দ্বারা, প্রজ্ঞাপনে উল্লিখিত যে কোন জায়গা, ধারা ১০ এর অধীন নির্বাচিত হউক না হউক, লইয়া জোন ঘোষণা দিতে পারিবে৷
(২) উপ-ধারা (১) এর অধীন ঘোষিত জায়গায় কোন জোন প্রতিষ্ঠার জন্য বোর্ড কোন উদ্যোক্তা কোম্পানীকে লাইসেন্স মঞ্জুর করিতে পারিবে৷
(৩) বোর্ড কর্তৃক নির্ধারিত ফরমে মঞ্জুরীকৃত লাইসেন্স ব্যতীত কোন উদ্যোক্তা কোম্পানী কোন জোন প্রতিষ্ঠা করিবে না৷
(৪) এই ধারার অধীন মঞ্জুরীকৃত লাইসেন্স, উহাতে উল্লিখিত শর্ত, যদি থাকে, যাহা এই আইন ও প্রবিধানে উল্লিখিত শর্তের অতিরিক্ত হইবে, সাপেক্ষে কার্যকর হইবে৷
১২৷ (১) কোন জমি কোন জোনের জন্য প্রয়োজন হইলে, উক্ত জমি সরকার উক্ত জোনের জন্য Acquisition and Requisition of Immovable Property Ordinance, 1982 (II of 1982) এর অধীন অধিগ্রহণ করিতে পারিবে এবং অধিগ্রহণকৃত উক্ত জমি জনস্বার্থে প্রয়োজনীয় বলিয়া বিবেচিত হইবে৷
(২) উপ-ধারা (১) এর অধীন অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণসহ, অন্য যে কোন বিষয়ে উক্ত আইনের, ও তদধীন প্রণীত, বিধানাবলী প্রযোজ্য হইবে৷
১৩৷ (১) উহার সংঘবিধিতে যাহা কিছুই থাকুক না কেন, উদ্যোক্তা কোম্পানীর নিম্্নরূপ দায়িত্ব থাকিবে, যথা:-
(২) কোন উদ্যোক্তা কোম্পানী উহার পরিচালনাধীন জোনে বিনিয়োগকারীদের নিকট জমি, ভবন বা ভবনের অংশ বরাদ্দ করিতে পারিবে৷
১৪৷ (১) শিল্প প্রতিষ্ঠান স্থাপনে আগ্রহী কোন বিনিয়োগকারী কোন জোনে শিল্প প্রতিষ্ঠান স্থাপন করার জন্য উদ্যোক্তা কোম্পানীর নিকট, এতদুদ্দেশ্যে তত্কর্তৃক নির্ধারিত ফরমে, আবেদন করিবেন৷
(২) উপ-ধারা (১) এর অধীন কোন আবেদন প্রাপ্তির পর উদ্যোক্তা কোম্পানী বোর্ড কর্তৃক নির্ধারিত পদ্ধতি এবং যে ক্ষেত্রে বোর্ডের নির্ধারিত পদ্ধতি না থাকে, পরিচালকমণ্ডলী কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে উক্ত আবেদনের উপর কার্যক্রম গ্রহণ করিবে এবং উদ্যোক্তা কোম্পানী যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে, আবেদনকারী শিল্প প্রতিষ্ঠান স্থাপনের প্রয়োজনীয় শর্ত পূরণ করিয়াছে, তাহা হইলে উদ্যোক্তা কোম্পানী, তত্কর্তৃক নির্ধারিত ফরমে আবেদনকারীকে শিল্প প্রতিষ্ঠান স্থাপনে অনুমতি প্রদান করিবে৷
১৫৷ আপাততঃ বলবত্ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, এতদুদ্দেশ্যে প্রণীত বিধি সাপেক্ষে,-
১৬৷ আপাততঃ বলবত্ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, Bangladesh Export Processing Zones Authority Act, 1980 (XXXVI of 1980) এর অধীন প্রতিষ্ঠিত Zone যদি কোন আইন, বিধি, প্রবিধান, প্রজ্ঞাপন বা আদেশ, সংবিধিবদ্ধ হউক বা না হউক, মোতাবেক রেয়াতী সুবিধা পাইয়া থাকে, সেই সব সুবিধা এই আইনের অধীন প্রতিষ্ঠিত জোনের ক্ষেত্রে প্রযোজ্য হইবে৷
১৭৷ (১) প্রতি আর্থিক বত্সর শেষ হইবার পর, যথাশীঘ্র সম্ভব, প্রত্যেক উদ্যোক্তা কোম্পানী উহার পরিচালনাধীন জোন বা জোনসমূহে পূর্ববর্তী বত্সরে সম্পাদিত সামগ্রিক কার্যাবলী সম্বলিত একটি প্রতিবেদন মহা-পরিচালকের নিকট দাখিল করিবে৷
(২) মহা-পরিচালক, সময় সময়, প্রয়োজনমত কোন জোনের নিকট হইতে উহার যে কোন বিষয়ের উপর প্রতিবেদন বা বিবরণী আহ্বান করিতে পারিবেন এবং উদ্যোক্তা কোম্পানী উহা মহা-পরিচালকের নিকট সরবরাহ করিবে৷
১৮৷ সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে কোন জোনকে নিম্্ন Dেেল্লLZ mKj ev ”h ”Kvb AvB”bi mKj ev ”h ”Kvb weavb nB”Z Aিব্যাহতি দিতে পারিবে, অথবা এই মর্মে নির্দেশ দিতে পারিবে যে, উক্ত সকল বা যে কোন আইনের বিধানাবলী, প্রজ্ঞাপনে বিধৃত পরিবর্তন বা সংশোধন সাপেক্ষে, কোন জোনের ক্ষেত্রে প্রযোজ্য হইবে, যথা:-
১৯৷ (১) বোর্ড যদি, নির্বাহী সেলের প্রতিবেদনের ভিত্তিতে, এই মর্মে সন্তুষ্ট হয় যে, কোন লাইসেন্স প্রাপক বা অনুমতিপত্র প্রাপক এই আইন বা প্রবিধান এর কোন বিধান বা লাইসেন্সের বা, ক্ষেত্রমত, অনুমতিপত্রের কোন শর্ত ভংগ করিয়াছেন অথবা এই আইনে প্রদত্ত ক্ষমতাবলে জারীকৃত কোন আদেশ বা নির্দেশ অনুযায়ী কাজ করিতে ব্যর্থ হইয়াছেন, তাহা হইলে বোর্ড সংশ্লিষ্ট লাইসেন্স বা অনুমতিপত্র বাতিল বা প্রত্যাহার করিতে পারিবে:
তবে শর্ত থাকে যে, লাইসেন্স বা অনুমতিপত্র প্রাপককে শুনানীর যুক্তিসংগত সুযোগ প্রদান না করিয়া কোন লাইসেন্স বা অনুমতিপত্র বাতিল বা প্রত্যাহার করা যাইবে না৷
(২) উপ-ধারা (১) এর অধীন লাইসেন্স বা অনুমতিপত্র বাতিল বা প্রত্যাহার আদেশের বিরুদ্ধে বিক্ষুব্ধ কোম্পানী সরকারের নিকট আপীল করিতে পারিবে এবং আপীলে প্রদত্ত সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত হইবে৷
২০৷ এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে বোর্ড, সরকারের সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের সহিত অসমঞ্জস না হয় এইরূপ প্রবিধান প্রণয়ন করিতে পারিবে৷
২১৷ এই আইন প্রবর্তনের পর সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের ইংরেজীতে অনূদিত একটি পাঠ প্রকাশ করিবে, যাহা এই আইনের অনুমোদিত ইংরেজী পাঠ (Authentic English Text) নামে অভিহিত হইবে:
তবে শর্ত থাকে যে, এই আইন ও ইহার ইংরেজী পাঠের মধ্যে বিরোধের ক্ষেত্রে এই আইন প্রাধান্য পাইবে৷