পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন আইন, ১৯৯৯
পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন প্রতিষ্ঠাকল্পে বিধান করিবার উদ্দেশ্যে প্রণীত আইন৷
পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন প্রতিষ্ঠাকল্পে বিধান করিবার উদ্দেশ্যে প্রণীত আইন৷ যেহেতু দারিদ্র বিমোচনের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও কানাডা সরকারের সাহায্যপুষ্ট এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক পরিচালিত আরডি-১২ প্রকল্প, আর, বি, পি, এবং আর, বি, আই, পি, কে দরিদ্র ও অসুবিধাগ্রস্ত ব্যক্তিদের সেবায় নিয়োজিত একটি স্ব-শাসিত সুদৃঢ়, আর্থিক স্বনির্ভর ও অমুনাফাকাঙ্খী সংস্থা হিসাবে গড়িয়া তোলার উদ্দেশ্যে একটি স্ব-শাসিত, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে রূপান্তর করিবার সিদ্ধান্ত গৃহীত হইয়াছে; এবং যেহেতু দারিদ্র বিমোচন, দরিদ্র ও অসুবিধাগ্রস্ত ব্যক্তিদের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি বৃদ্ধি ও নারী-পুরুষ সমতা বিকাশের উদ্দেশ্যে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন প্রতিষ্ঠা করিবার এবং তত্সম্পর্কিত অন্যান্য বিষয়ের জন্য বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-
সংক্ষিপ্ত শিরোনামা ও কার্যকারিতা
১৷ (১) এই আইন পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন আইন, ১৯৯৯ নামে অভিহিত হইবে৷
(২) ইহা সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা যে তারিখ নির্ধারণ করিবে, সেই তারিখে কার্যকর হইবে৷
সংজ্ঞা
২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,-
আইনের প্রাধান্য
৩৷ আপাততঃ বলবত্ অন্য কোন আইনে বা আইনের ক্ষমতাসম্পন্ন কোন চুক্তি বা দলিলে এই আইনের সহিত অসঙ্গতিপূর্ণ যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের বিধানাবলী কার্যকর থাকিবে৷
ফাউন্ডেশন প্রতিষ্ঠা
৪৷ (১) এই আইন বলবত্ হইবার পর যতশীঘ্র সম্ভব সরকার, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করিবে৷
(২) ফাউন্ডেশন একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং ইহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সীলমোহর থাকিবে এবং এই আইনের বিধান সাপেক্ষে, ইহার স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করিবার, অধিকারে রাখিবার ও হস্তান্তর করিবার ক্ষমতা থাকিবে এবং ইহার নামে ইহা মামলা দায়ের করিতে পারিবে এবং ইহার বিরুদ্ধেও মামলা দায়ের করা যাইবে৷
(৩) ব্যাংকিং কোম্পানী আইন, ১৯৯১ (১৯৯১ সনের ১৪ নং আইন) ফাউন্ডেশনের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না৷
প্রধান কার্যালয়, ইত্যাদি
৫৷ (১) ফাউন্ডেশনের প্রধান কার্যালয় ঢাকায় থাকিবে:
তবে শর্ত থাকে যে, বোর্ড, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যেইরূপ যুক্তিসঙ্গত মনে করে সেইরূপ স্থানে ফাউন্ডেশনের প্রধান কার্যালয় স্থানান্তর করিতে পারিবে৷
(২) বোর্ড যেইরূপ উপযুক্ত মনে করে বাংলাদেশের সেইরূপ অন্যান্য স্থানে ফাউন্ডেশনের শাখা কার্যালয়, কেন্দ্র ও নিয়মিত সংস্থাপনা প্রতিষ্ঠা করিতে পারিবে৷
পরিচালনা ও তত্ত্বাবধান
৬৷ (১) ফাউন্ডেশনের বিষয়াদির ও কার্যসমূহের সাধারণ পরিচালনা, ব্যবস্থাপনা এবং তত্ত্বাবধান এমন একটি বোর্ড অব গভর্ণর্স এর উপর ন্যস্ত হইবে যাহা ফাউন্ডেশন কর্তৃক প্রয়োগযোগ্য সকল ক্ষমতা প্রয়োগ এবং ফাউন্ডেশন কর্তৃক সম্পাদনীয় সকল কার্য সম্পাদন করিতে পারিবে৷
(২) বোর্ড ফাউন্ডেশন পরিচালনার ক্ষেত্রে উহাকে একটি সামাজিকভাবে সুদৃঢ় এবং আর্থিকভাবে আত্মনির্ভরশীল সত্ত্বা হিসাবে বিবেচনার নীতি অনুসরণ করিবে৷
বোর্ড
৭৷ (১) বোর্ড অব গভর্ণর্স নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:-
(২) বোর্ডের মোট সদস্য সংখ্যার অন্যুন তিনজন হইবেন মহিলা৷
(৩) ফাউন্ডেশন প্রতিষ্ঠার অব্যবহিত পূর্বে বিদ্যমান ষ্টীয়ারিং কমিটির প্রাইভেট সেক্টর সদস্যগণ ফাউন্ডেশন প্রতিষ্ঠার সংগে সংগে বোর্ডের সদস্য হিসাবে মনোনীত হইয়াছেন বলিয়া গণ্য হইবেন এবং বোর্ডে তাহাদের মনোনয়নের প্রত্যেক তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বর্ষপূর্তিতে আবর্তনক্রমে বোর্ড কর্তৃক অনুষ্ঠিতব্য লটারীর মাধ্যমে তাহাদের স্থলে বদলী সদস্য নেওয়া হইবে৷
(৪) উপ-ধারা (৩) এ উল্লিখিত সদস্যদের স্থলাভিষিক্ত হইবেন বোর্ড কর্তৃক এতদুদ্দেশ্যে অনুষ্ঠিত বোর্ডের সভায় প্রাইভেট সেক্টরের উপযুক্ত ব্যক্তিগণের মধ্য হইতে মনোনীত ব্যক্তিগণ এবং উপ-ধারা (৩) এ উল্লিখিত কোন সদস্যের স্থলাভিষিক্ত কোন ব্যক্তি, এই আইনের অন্যান্য বিধানাবলী সাপেক্ষে, সদস্য হিসাবে তাহার মনোনয়নের তারিখ হইতে তিন বত্সরের জন্য সদস্যপদে বহাল থাকিবেন৷
(৫) ফাউন্ডেশন প্রতিষ্ঠার অব্যবহিত পূর্বে বিদ্যমান ষ্টীয়ারিং কমিটির সুবিধাভোগী সদস্যগণ, ফাউন্ডেশন প্রতিষ্ঠার সংগে সংগে বোর্ডের সদস্য হিসাবে মনোনীত হইয়াছেন বলিয়া গণ্য হইবেন এবং বোর্ডে তাহাদের মনোনয়নের প্রত্যেক তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বর্ষপূর্তিতে আবর্তনক্রমে বোর্ড কর্তৃক অনুষ্ঠিতব্য লটারীর মাধ্যমে তাহাদের স্থলে বদলী সদস্য নেওয়া হইবে৷
(৬) উপ-ধারা (৫) এ উল্লিখিত সদস্যদের স্থলাভিষিক্ত হইবেন বোর্ড কর্তৃক এতদুদ্দেশ্যে অনুষ্ঠিত বোর্ডের সভায় খেলাপী ঋণগ্রস্ত নহেন এমন সুবিধাভোগীদের মধ্য হইতে মনোনীত ব্যক্তিগণ এবং উপ-ধারা (৫) এ উল্লেখিত কোন সদস্যের স্থলাভিষিক্ত কোন ব্যক্তি, এই আইনের অন্যান্য বিধানাবলী সাপেক্ষে, সদস্য হিসাবে তাহার মনোনয়নের তারিখ হইতে তিন বত্সরের জন্য সদস্যপদে বহাল থাকিবেন৷
পদত্যাগ
৮৷ পদাধিকারবলে সদস্য ব্যতীত অন্য যে কোন সদস্য সভাপতির উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে তাহার সদস্যপদ ত্যাগ করিতে পারিবেন:
তবে শর্ত থাকে যে, সভাপতি কর্তৃক গৃহীত না হওয়া পর্যন্ত উক্ত পদত্যাগ কার্যকর হইবে না৷
বোর্ডের সদস্যদের অপসারণ
৯৷ বোর্ডের কোন সদস্য অপসারিত হইয়া যাইবেন, যদি তিনি-
সাময়িক শূন্যতা পূরণ
১০৷ পদত্যাগ, মৃত্যু বা অন্য কোন কারণে কোন মনোনীত সদস্যের পদ শূন্য হইলে, তাহার স্থলে অন্য কোন ব্যক্তিকে ধারা ৭ এর সংশ্লিষ্ট উপ-ধারায় বর্ণিত পদ্ধতিতে মনোনীত করা হইবে এবং উক্ত ব্যক্তি যে সদস্যের শূন্য পদে স্থলাভিষিক্ত হইবেন সেই সদস্যের পদ শূন্য না হইলে তিনি যতদিন উক্ত পদে বহাল থাকিতেন ততদিন উক্ত পদে বহাল থাকিবেন৷
ব্যবস্থাপনা পরিচালক
১১৷ (১) ফাউন্ডেশনের একজন ব্যবস্থাপনা পরিচালক থাকিবেন যিনি বোর্ড কর্তৃক নির্ধারিত শর্তাধীনে নিযুক্ত হইবেন৷ একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থাপনা পরিচালক নির্বাচন করা হইবে৷ ব্যবস্থাপনা পরিচালক একজন সার্বক্ষণিক কর্মকর্তা এবং ফাউন্ডেশনের প্রধান নির্বাহী হইবেন৷
(২) ফাউন্ডেশন প্রতিষ্ঠার অব্যবহিত পূর্বে ষ্টীয়ারিং কমিটি কর্তৃক বাছাইকৃত ব্যবস্থাপনা পরিচালক ফাউন্ডেশনের প্রথম ব্যবস্থাপনা পরিচালক হইবেন; এবং ইহার পরে যখনই ব্যবস্থাপনা পরিচালকের পদ শূন্য হইবে, তখন উপ-ধারা (৩) এ বর্ণিত পদ্ধতিতে বাছাইকৃত ব্যক্তিকে নিয়োগ করিয়া উক্ত পদ পূরণ করা হইবে৷
(৩) বোর্ডের অন্যুন তিন এবং অনূর্ধ্ব পাঁচজন সদস্য যাহাদের অন্ততঃ একজন প্রাইভেট সেক্টর এবং খেলাপী ঋণগ্রস্ত নহেন এইরূপ একজন সুবিধাভোগী সদস্য সমন্বয়ে গঠিত একটি বাছাই কমিটি কর্তৃক ব্যবস্থাপনা পরিচালক বাছাই করা হইবে৷
(৪) ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগের যোগ্যতা হিসাবে প্রার্থীকে পল্লী উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক ব্যবস্থাপনা সম্পর্কে অভিজ্ঞতাসহ দরিদ্র ও অসুবিধাগ্রস্ত ব্যক্তিদের জীবন ও আর্থ-সামাজিক অবস্থা সম্পর্কে জ্ঞান থাকিতে হইবে৷
(৫) ব্যবস্থাপনা পরিচালকের পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি বা অসুস্থতাহেতু বা অন্য কোন কারণে ব্যবস্থাপনা পরিচালক দায়িত্ব পালনে অসমর্থ হইলে, শূন্য পদে নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক কার্যভার গ্রহণ না করা পর্যন্ত কিংবা ক্ষেত্রমত ব্যবস্থাপনা পরিচালক পুনরায় স্বীয় পদের দায়িত্বভার গ্রহণ না করা পর্যন্ত ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালকের পরবর্তী পদমর্যাদার কোন কর্মকর্তা ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন ও কর্তব্য সম্পাদন করিবেন৷
(৬) ফাউন্ডেশন এই ধারা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রবিধানমালা প্রণয়ন করিবে৷
ব্যবস্থাপনা পরিচালকের কার্যাবলী
১২৷ (১) উপ-ধারা (২) এ উল্লিখিত কার্যাবলীর অতিরিক্ত হিসাবে বোর্ড যেইরূপ কার্যাবলী বরাদ্দ করিয়া দেয় সেইরূপ সকল কার্যাবলী এবং ফাউন্ডেশনের উদ্দেশ্যের সহিত সংগতিপূর্ণ ও সহায়ক কিন্তু বোর্ড বা বোর্ড কর্তৃক নিযুক্ত কোন কমিটির জন্য সংরক্ষিত নহে, এইরূপ কার্যাবলী সম্পাদন করাও ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব হইবে৷
(২) ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বসমূহ হইবে-
সভা
১৩৷ (১) বোর্ড কর্তৃক নির্ধারিত স্থানে ও সময়ে বোর্ডের সভাসমূহ অনুষ্ঠিত হইবে৷
(২) প্রত্যেক পঞ্জিকা বত্সরে বোর্ডের অন্ততঃ দুইটি সভা অনুষ্ঠিত হইবে৷
(৩) বোর্ডের সভাসমূহ, বোর্ডের সভাপতির সম্মতি সাপেক্ষে, সভাপতি কর্তৃক নির্ধারিত তারিখ, স্থান ও সময়ে, সদস্য-সচিব কর্তৃক আহ্বান করা হইবে;
(৪) বোর্ডের সভায় কোরাম গঠনের জন্য অন্যুন পাঁচজন সদস্যের উপস্থিতি প্রয়োজন হইবে৷
(৫) বোর্ডের সভায় প্রত্যেক সদস্যের একটি করিয়া ভোট থাকিবে এবং ভোটের সমতার ক্ষেত্রে সভাপতিত্বকারী ব্যক্তির নিকট দ্বিতীয় বা নির্ণায়ক ভোট প্রদানের ক্ষমতা থাকিবে৷
(৬) বোর্ডের সভায় সকল বিষয় উপস্থিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে স্থিরিকৃত হইবে৷
(৭) যে বিষয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন সদস্যের স্বার্থের সংশ্লেষ থাকে সেই বিষয়ে তিনি কোন ভোট প্রদান করিতে পারিবেন না:
তবে শর্ত থাকে যে, এই উপ-ধারার বিধানাবলী ধারা ৭(১) (চ) তে উল্লিখিত সুবিধাভোগী সদস্যের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না৷
(৮) সভাপতি বোর্ডের সকল সভায় সভাপতিত্ব করিবেন এবং সভাপতির অনুপস্থিতিতে সহ-সভাপতি এবং সভাপতি ও সহ-সভাপতি উভয়ের অনুপস্থিতিতে উপস্থিত সদস্যগণ কর্তৃক তাহাদের নিজেদের মধ্য হইতে এতদুদ্দেশ্যে বাছাইকৃত একজন সদস্য বোর্ডের সভায় সভাপতিত্ব করিবেন৷
(৯) শুধুমাত্র বোর্ডের সদস্য পদে শূন্যতা বা বোর্ড গঠনের ত্রুটি থাকার কারণে বোর্ডের কোন কার্য বা কার্যধারা অবৈধ হইবে না এবং তত্সম্পর্কে কোন প্রশ্ন উত্থাপন করা যাইবে না৷
কমিটি
১৪৷ বোর্ড উহার কার্যাবলী দক্ষতার সহিত সম্পাদনে সহায়তা করিবার জন্য যেইরূপ সংগত মনে করিবে সেইরূপ কমিটি বা কমিটিসমূহ নিয়োগ করিতে পারিবে৷
ফাউন্ডেশনের কার্যাবলী
১৫৷ (১) ফাউন্ডেশনের লক্ষ্য ও কর্তব্য হইবে দরিদ্র ও অসুবিধাগ্রস্ত ব্যক্তিদের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি বৃদ্ধির উদ্দেশ্যে তাহাদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং নারী-পুরুষ সমতা বিকাশের জন্য প্রয়োজনীয় কার্যকর আর্থিক সাহায্য, দক্ষতা-বৃদ্ধি-সহায়তা, প্রশিক্ষণ এবং অন্যান্য প্রাসংগিক সেবা প্রদান করা৷
(২) পূর্ববর্তী বিধানাবলীর সামগ্রিকতা ক্ষুণ্ন না করিয়া ফাউন্ডেশনের নিম্নবর্ণিত কার্যাবলী সম্পাদনের ক্ষমতা থাকিবে, যথা:-
তবে শর্ত থাকে যে, বিদেশী দান, অনুদান, ঋণ বা অন্যান্য আর্থিক সাহায্য গ্রহণ, সরকারের অনুমোদন ও সরকার কর্তৃক সময় সময় নির্ধারিত শর্তাদি পূরণ সাপেক্ষে হইবে;
আরও শর্ত থাকে যে, অভ্যন্তরীণ কোন উত্স হইতে কোন দান, অনুুদান, ঋণ বা আর্থিক সাহায্য গ্রহণ করার জন্য অনুরূপ কোন অনুমোদন বা শর্তাদি পূরণের প্রয়োজন হইবে না;
তহবিল
১৬৷ (১) ফাউন্ডেশনের একটি তহবিল থাকিবে যাহাতে জমা হইবে,-
(২) ফাউন্ডেশনের তহবিলের সকল অর্থ বোর্ড কর্তৃক নির্ধারিত ব্যাংক বা ব্যাংকসমূহে ফাউন্ডেশনের নামে উহার হিসাবে জমা রাখা হইবে৷
(৩) ফাউন্ডেশনের তহবিল ব্যবহৃত হইবে,-
বাজেট
১৭৷ প্রত্যেক আর্থিক বত্সর শুরু হইবার পূর্বে, নির্ধারিত তারিখের মধ্যে এবং নির্ধারিত ফরমে ব্যবস্থাপনা পরিচালক প্রত্যেক আর্থিক বত্সরের জন্য প্রাক্কলিত আয় ও ব্যয় এবং উক্ত আর্থিক বত্সরের জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন হইতে পারে তাহা উল্লেখ করিয়া একটি বাজেট প্রস্তুত করিবেন এবং নির্ধারিত তারিখের মধ্যে উহা বোর্ডের অনুমোদনের জন্য দাখিল করিবেন৷
হিসাব
১৮৷ ফাউন্ডেশন যথাযথ হিসাব সংরক্ষণ করিবে এবং আয়-ব্যয়ের হিসাব ও ব্যালেন্সশীটসহ বাত্সরিক হিসাব বিবরণী প্রস্তুত করিবে এবং উক্তরূপ হিসাবের ব্যাপারে সরকার বা বাংলাদেশ ব্যাংক কর্তৃক সময় সময় জারীকৃত সাধারণ নির্দেশাবলী মানিয়া চলিবে৷
নিরীক্ষা
১৯৷ ফাউন্ডেশনের বাত্সরিক হিসাব বোর্ড কর্তৃক নিযুক্ত এমন একজন নিরীক্ষক কর্তৃক নিরীক্ষিত হইবে যিনি Bangladesh Chartered Accountants Order, 1973(P.O. No. 2 of 1973) এর অর্থানুসারে একজন চার্টার্ড একাউন্টেন্ট৷ অবশ্য বোর্ড কর্তৃক নিরীক্ষক নিযুক্তির কারণে মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের ক্ষমতা কোনক্রমেই খর্ব হইবে না৷
রিটার্ন, ইত্যাদি
২০৷ (১) সরকার সময় সময় যেইরূপ নির্দেশ করে, ফাউন্ডেশন সরকারের নিকট সেইরূপ রিটার্ন, প্রতিবেদন ও বিবরণীসমূহ সরবরাহ করিবে৷
(২) প্রত্যেক আর্থিক বত্সর শেষ হইবার ছয় মাসের মধ্যে ফাউন্ডেশন, সারা বত্সরব্যাপী ফাউন্ডেশনের কার্যক্রমের উপর একটি বার্ষিক প্রতিবেদনসহ, ধারা ১৯ এর অধীনে নিরীক্ষক কর্তৃক নিরীক্ষিত একটি হিসাব বিবরণী সরকারের নিকট দাখিল করিবে৷
কর্মকর্তা ও অন্যান্য কর্মচারী নিয়োগ
২১৷ ফাউন্ডেশন উহার কার্যাবলী দক্ষতার সহিত সম্পাদনের উদ্দেশ্যে উহার বিবেচনায় প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী নির্ধারিত শর্তাধীনে নিয়োগ করিতে পারিবে৷
ফাউন্ডেশনের পাওনা আদায়
২২৷ ফাউন্ডেশনের সকল পাওনা বকেয়া ভূমি রাজস্ব হিসাবে আদায়যোগ্য হইবে:
তবে শর্ত থাকে যে, ঋণগ্রহীতাকে বা অর্থ পরিশোধের জন্য দায়ী অন্য কোন ব্যক্তিকে ফাউন্ডেশন কর্তৃক প্রথমে অন্যুন পনের দিনের একটি নোটিশ প্রদান না করিয়া কোন পাওনা উক্তরূপে আদায় করা যাইবে না:
আরো শর্ত থাকে যে, এইরূপ নোটিশ প্রদানের ক্ষেত্রে ফাউন্ডেশন ঋণগ্রহীতাকে বা অর্থ পরিশোধের জন্য দায়ী ব্যক্তিকে এই মর্মে অবহিত করিবে যে, তিনি উক্ত পাওনা নোটিশে নির্ধারিত কিস্তি মাফিক পরিশোধ করিতে পারিবেন এবং কোন কিস্তি পরিশোধ করিতে ব্যর্থতার ক্ষেত্রে ফাউন্ডেশন সমস্ত পাওনা আদায় করিবার ব্যবস্থা নিতে পারিবে৷
ক্ষমতা অর্পণ
২৩৷ বোর্ড, ফাউন্ডেশনের কার্যাবলী দক্ষতার সহিত সম্পাদন এবং উহার দৈনিক লেনদেনের সুবিধা নিশ্চিত করার উদ্দেশ্যে, উহা যেইরূপ শর্তাদি আরোপ করা উপযুক্ত বলিয়া বিবেচনা করে সেইরূপ শর্তাধীনে, ফাউন্ডেশনের কোন কার্যাবলী সম্পাদনের ক্ষমতা ব্যবস্থাপনা পরিচালক বা অন্য কোন কর্মকর্তাকে অর্পণ করিতে পারিবে৷
দায়মুক্তি
২৪৷ বোর্ডের প্রত্যেক সদস্য, ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রত্যেক কর্মকর্তা ও কর্মচারী তাহাদের দায়িত্ব পালনকালে কৃত সকল লোকসান এবং ব্যয়ের জন্য অব্যাহতি প্রাপ্ত হইবেন, যদি না উক্তরূপ লোকসান বা ব্যয় তাহাদের ইচ্ছাকৃত কর্ম বা ত্রুটির ফলে হইয়া থাকে৷
দণ্ড, ইত্যাদি
২৫৷ (১) কোন ব্যক্তি এই আইনের অধীন কোন ঋণ বা সুবিধা লাভ করিবার জন্য কিংবা মঞ্জুরকৃত উক্তরূপ ঋণ বা সুবিধা সম্পর্কিত বিষয়ে জামানত হিসাবে বা অন্য কোন প্রকারে ফাউন্ডেশনের নিকট প্রদেয় সত্ত্ব সম্পর্কিত কোন দলিল বা অন্য কোন প্রকার দলিলে ইচ্ছাকৃতভাবে মিথ্যা বিবৃতি প্রদান করিলে বা মিথ্যা বিবৃতি প্রদানে বা উক্তরূপ দলিলে মিথ্যা বিবৃতি বিদ্যমান থাকিবার জন্য জ্ঞাতসারে অনুমতি প্রদান করিলে, তিনি অনধিক এক বত্সর পর্যন্ত মেয়াদের কারাদণ্ডে বা অনধিক দশ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে বা উভয়বিধ দণ্ডে দণ্ডনীয় হইবেন৷
(২) কোন ব্যক্তি ফাউন্ডেশনের লিখিত সম্মতি ব্যতীত উহার নাম কোন প্রসপেক্টাস বা কোন বিজ্ঞাপনে ব্যবহার করিলে তিনি অনূর্ধ্ব ছয় মাস পর্যন্ত মেয়াদের কারাদণ্ডে বা অনধিক দুই হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে বা উভয়বিধ দণ্ডে দণ্ডনীয় হইবেন৷
(৩) কোন ব্যক্তি এই আইনের অধীনে কোন কিছু ফাউন্ডেশনের নিকট অর্পণ করিতে বাধ্য থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে উহার অর্পণ স্থগিত রাখিলে বা অর্পণ করিতে ব্যর্থ হইলে তিনি অনূর্ধ্ব ছয় মাস মেয়াদের কারাদণ্ডে বা অর্থদণ্ডে বা উভয়বিধ দণ্ডে দণ্ডনীয় হইবেন৷
অপরাধ বিচারার্থ গ্রহণ
২৬৷ বোর্ডের নিকট হইতে এতদুদ্দেশ্যে ক্ষমতা প্রাপ্ত ফাউন্ডেশনের কোন কর্মকর্তার লিখিত অভিযোগ ব্যতিরেকে কোন আদালত এই আইনের অধীনে কোন অপরাধ বিচারার্থ গ্রহণ করিবে না৷
কর হইতে অব্যাহতি
২৭৷ Income Tax Ordinance, 1984 (XXXIII of 1984) অথবা আপাততঃ বলবত্ অন্য কোন আইনে কর, অধিকর (super-tax) বা ব্যবসায় মুনাফা কর সম্পর্কে যাহা কিছুই থাকুক না কেন, সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা যেইরূপ মেয়াদ নির্ধারণ করে, সেইরূপ মেয়াদের জন্য, ফাউন্ডেশনকে উহার কোন আয়, মুনাফা বা প্রাপ্তির উপর অনুরূপ কোন কর প্রদান করিতে হইবে না৷
লিকুইডেশন
২৮৷ ব্যাংক কোম্পানীসহ কোন কোম্পানীর অবলুপ্তি সম্পর্কিত কোন আইনের বিধান ফাউন্ডেশনের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না এবং সরকারের আদেশ এবং সরকার যেইরূপ পদ্ধতি নির্দেশ করে, সেইরূপ পদ্ধতি ব্যতীত ফাউন্ডেশন অবলুপ্ত করা যাইবে না৷
প্রবিধান প্রণয়নের ক্ষমতা
২৯৷ (১) এই আইনের বিধানাবলীর কার্যকারিতা প্রদানের এবং ফাউন্ডেশনের কার্যাবলীর দক্ষ পরিচালনার উদ্দেশ্যে বোর্ড, এই আইনের বিধানাবলীর সহিত অসামঞ্জস্যপূর্ণ না হয় এইরূপ প্রয়োজনীয় সকল বিষয়ে প্রবিধানমালা প্রণয়ন করিতে পারিবে৷
(২) এই ধারার অধীন প্রণীত সকল প্রবিধানমালা সরকারী গেজেটে প্রকাশ করিতে হইবে এবং উহা উক্তরূপ প্রকাশের তারিখে বলবত্ হইবে৷
বিআরডিবি এবং কতিপয় বিলুপ্ত প্রকল্প ও কর্মসূচীর নিকট হইতে সম্পদ, দায়-দেনা, ইত্যাদি হস্তান্তর
৩০৷ আপাততঃ বলবত্ কোন আইন অথবা কোন চুক্তি বা অন্য কোন দলিল-দস্তাবেজে যাহা কিছুই থাকুক না কেন, ফাউন্ডেশন প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে-
টিবিসিসিএ সমূহের সম্পদ, দায়-দেনা, ইত্যাদি ফাউন্ডেশনের নিকট হস্তান্তর
৩১৷ (১) আপাততঃ বলবত্ অন্য কোন আইন অথবা কোন চুক্তি বা অন্য কোন দলিল-দস্তাবেজে যাহা কিছুই থাকুক না কেন, ফাউন্ডেশন প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে-
নির্দিষ্ট ক্ষমতা ও সম্মতি দান এবং নির্দিষ্ট বিধি-নিষেধ আরোপ
৩২৷ (১) আপাততঃ বলবত্ অন্য কোন আইন অথবা কোন চুক্তি বা অন্য কোন দলিল দস্তাবেজে যাহা কিছুই থাকুক না কেন, ফাউন্ডেশন প্রতিষ্ঠার সংগে সংগে-
(২) টিবিসিসিএ সমূহ, উহাদের কর্মকর্তা এবং এজেন্টগণ উপধারা (১) এর দফা (খ) তে উল্লিখিত প্রাথমিক সমবায় সমিতির সদস্যদের সহিত এইরূপ কোন কাজ-কারবার সম্পাদন বা সেবা প্রদান করিবেন না অথবা এইরূপ কোন কাজ-কারবার সম্পাদনে বা সেবা প্রদানে নিয়োজিত হইবেন না যাহা ফাউন্ডেশন কর্তৃক উহাদের সহিত সম্পাদিত কাজ-কারবার বা উহাদিগকে প্রদত্ত সেবার মত বা অনুরূপ হইবে৷