বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ আইন, ২০০১
প্রতিবন্ধীদের অধিকার ও মর্যাদা সুরক্ষা, রাষ্ট্রীয় ও সামাজিক কর্মকাণ্ডে তাহাদের অংশগ্রহণ ও সার্বিক কল্যাণ নিশ্চিতকরণ এবং আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন৷
প্রতিবন্ধীদের অধিকার ও মর্যাদা সুরক্ষা, রাষ্ট্রীয় ও সামাজিক কর্মকাণ্ডে তাহাদের অংশগ্রহণ ও সার্বিক কল্যাণ নিশ্চিতকরণ এবং আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন৷ যেহেতু প্রতিবন্ধীদের অধিকার ও মর্যাদা সুরক্ষা, রাষ্ট্রীয় ও সামাজিক কর্মকাণ্ডে তাহাদের অংশগ্রহণ ও সার্বিক কল্যাণ নিশ্চিতকরণ এবং আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্্নরূপ আইন করা হইল:-
সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন
১৷ (১) এই আইন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ আইন, ২০০১ নামে অভিহিত হইবে৷
(২) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা যে তারিখ নির্ধারণ করিবে সেই তারিখে এই আইন বলবত্ হইবে৷
সংজ্ঞা
২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,-
প্রতিবন্ধীর সংজ্ঞা ও প্রতিবন্ধী চিহ্নিতকরণ
৩৷ (১) “প্রতিবন্ধী” অর্থ এমন ব্যক্তি যিনি-
(২) উপ-ধারা (১) এ বর্ণিত সংজ্ঞার আওতায় নিম্্নবর্ণিত যে কোন প্রতিবন্ধীও অন্তর্ভুক্ত-
জাতীয় সমন্বয় কমিটি গঠন ও পদত্যাগ
৪৷ (১) এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে এতদ্দ্বারা নিম্্নবর্ণিত সদস্য সমন্বয়ে জাতীয় প্রতিবন্ধী কল্যাণ সমন্বয় কমিটি নামে একটি কমিটি গঠন করা হইল, যথা:-
(২) উপ-ধারা (১) (জ) তে উল্লিখিত-
(৩) সরকার প্রয়োজনে অন্য কোন ব্যক্তিকে সমন্বয় কমিটির সদস্য হিসাবে মনোনীত করিতে পারিবে৷
সদস্য পদের অযোগ্যতা
৫৷ ধারা ৪(১)(জ) এর অধীনে মনোনীত কোন ব্যক্তি সদস্য হইবার বা থাকিবার যোগ্য হইবেন না, যদি-
জাতীয় সমন্বয় কমিটির দায়িত্ব ও কার্যাবলী
৬৷ (১) সমন্বয় কমিটির দায়িত্ব ও কার্যাবলী হইবে নিম্্নরূপ, যথা:-
(২) উপ-ধারা (১) এর সামগ্রিকতার আওতায় তফসিলে উল্লিখিত কার্যক্রমগুলি সমন্বয় কমিটির কার্যপরিধির অন্তর্ভুক্ত বলিয়া গণ্য হইবে, এবং উক্ত কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য উক্ত কমিটি সরকারের যে কোন মন্ত্রণালয় বা বিভাগ বা অন্য কোন সরকারী বা সংবিধিবদ্ধ সংস্থা বা বেসরকারী সংস্থাকে অনুরোধ বা প্রযোজ্য ক্ষেত্রে নির্দেশনা বা নির্দেশ প্রদান করিতে পারিবে৷
সমন্বয় কমিটির সভা
৭৷ (১) এই ধারার বিধানাবলী সাপেক্ষে, সমন্বয় কমিটি উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে৷
(২) প্রতি বত্সর সমন্বয় কমিটির অন্যুন একটি সভা অনুষ্ঠিত হইবে৷
(৩) সমন্বয় কমিটির সভা ইহার সভাপতি কর্তৃক নির্ধারিত স্থান ও সময়ে অনুষ্ঠিত হইবে৷
(৪) সভাপতি সমন্বয় কমিটির সকল সভায় সভাপতিত্ব করিবেন, তাহার অনুপস্থিতিতে সহ-সভাপতি এবং তাহারও অনুপস্থিতিতে সভাপতি কর্তৃক নির্দেশিত কোন সদস্য বা এইরূপ কোন নির্দেশ না থাকিলে সভায় উপস্থিত সদস্যদের দ্বারা নির্বাচিত অন্য কোন সদস্য সভায় সভাপতিত্ব করিবেন৷
(৫) সমন্বয় কমিটির সভায় কোরামের জন্য উহার মোট সদস্য-সংখ্যার অন্যুন পাঁচজন সদস্যের উপস্থিতির প্রয়োজন হইবে৷
(৬) সমন্বয় কমিটির সভায় সাধারণভাবে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হইবে, তবে কোন বিষয়ে দ্বিমত দেখা দিলে উপস্থিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হইবে; এইরূপ ভোট গ্রহণের ক্ষেত্রে প্রত্যেক সদস্যের একটি করিয়া ভোট থাকিবে এবং ভোটে সমতার ক্ষেত্রে সভায় সভাপতিত্বকারী ব্যক্তির দ্বিতীয় বা নির্ণায়ক ভোট প্রদানের ক্ষমতা থাকিবে৷
(৭) সমন্বয় কমিটির উহার সভার কোন আলোচ্য বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সুবিধার্থে কোন বিশেষজ্ঞ বা ওয়াকেফহাল কোন ব্যক্তিকে মতামত বা বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানাইতে পারিবে, তবে উক্ত আমন্ত্রিত ব্যক্তির কোন ভোটাধিকার থাকিবে না৷
(৮) শুধুমাত্র কোন সদস্যপদে শূন্যতা বা সমন্বয় কমিটি গঠনে ত্রুটি থাকার কারণে ইহার কোন কার্য বা কার্যধারা অবৈধ হইবে না এবং তত্সম্পর্কে কোন আদালতে বা অন্য কোন কর্তৃপক্ষের নিকট কোন প্রশ্ন উত্থাপন করা যাইবে না৷
নির্বাহী কমিটির গঠন, সদস্যদের অযোগ্যতা ইত্যাদি
৮৷ (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে এতদ্বারা নিম্্নবর্ণিত সদস্য সমন্বয়ে প্রতিবন্ধী কল্যাণ নির্বাহী কমিটি নামে একটি কমিটি গঠন করা হইল, যথা:-
(২) উপ-ধারা (১) (গ) এর অধীন-
নির্বাহী কমিটির দায়িত্ব ও কার্যাবলী
৯৷ নির্বাহী কমিটির দায়িত্ব ও কার্যাবলী হইবে নিম্্নরূপ, যথা:-
নির্বাহী কমিটির কার্যালয়
১০৷ (১) নির্বাহী কমিটির দায়িত্ব ও কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনে উহাকে সহায়তা করার জন্য-
ব্যাখ্যা৷- শুধুমাত্র দফা (খ) এর অধীনে নিযুক্তির কারণে উক্ত সংস্থা সরকারী সংস্থা হিসাবে বা উহার কোন সদস্য বা কর্মকর্তা বা কর্মচারী বা তত্কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন ব্যক্তি সরকারী কর্মচারী হিসাবে গণ্য হইবেন না৷
(২) উপ-ধারা (১)(খ) এর অধীনে সরকার কোন প্রতিষ্ঠান বা সংস্থাকে নির্বাহী কমিটির কার্যালয়রূপে নিয়োগ করিলে উক্ত প্রতিষ্ঠান বা সংস্থা বা তত্কর্তৃক ক্ষমতা প্রদত্ত উহার কোন সদস্য বা কর্মকর্তা বা অন্য কোন ব্যক্তি নির্বাহী কমিটির নির্দেশিত দায়িত্ব পালন করিতে পারিবেন৷
নির্বাহী কমিটির সভা
১১৷ (১) এই ধারার অন্যান্য বিধানাবলী সাপেক্ষে, নির্বাহী কমিটি ইহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে৷
(২) প্রতি তিন মাসে নির্বাহী কমিটির অন্যুন একটি সভা অনুষ্ঠিত হইবে৷
(৩) নির্বাহী কমিটির সভা ইহার সভাপতি কর্তৃক নির্ধারিত স্থান ও সময়ে অনুষ্ঠিত হইবে৷
(৪) নির্বাহী কমিটির সভাপতি উহার সকল সভায় সভাপতিত্ব করিবেন এবং তাহার অনুপস্থিতিতে তত্কর্তৃক নির্দেশিত কোন সদস্য বা এইরূপ কোন নির্দেশ না থাকিলে সভায় উপস্থিত সদস্যদের দ্বারা নির্বাচিত অন্য কোন সদস্য সভায় সভাপতিত্ব করিবেন৷
(৫) নির্বাহী কমিটির সভার কোরামের জন্য মোট সদস্য সংখ্যার অন্যুন এক-তৃতীয়াংশ সদস্যের উপস্থিতির প্রয়োজন হইবে৷
(৬) নির্বাহী কমিটির সভায় সাধারণভাবে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হইবে, তবে কোন বিষয়ে দ্বিমত দেখা দিলে উপস্থিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হইবে এবং এইরূপ ভোট গ্রহণের ক্ষেত্রে প্রত্যেক সদস্যের একটি করিয়া ভোট থাকিবে এবং ভোটে সমতার ক্ষেত্রে সভায় সভাপতিত্বকারী ব্যক্তির দ্বিতীয় বা নির্ণায়ক ভোট প্রদানের ক্ষমতা থাকিবে৷
(৭) শুধুমাত্র কোন সদস্যপদে শূন্যতা বা নির্বাহী কমিটি গঠনে ত্রুটি থাকার কারণে ইহার কোন কার্য বা কার্যধারা অবৈধ হইবে না এবং তত্সম্পর্কে কোন আদালতে বা অন্য কোন কর্তৃপক্ষের নিকট কোন প্রশ্ন উত্থাপন করা যাইবে না৷
জেলা কমিটির গঠন, সদস্যদের অযোগ্যতা ইত্যাদি
১২৷ (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, প্রতিটি জেলায় একটি জেলা কমিটি থাকিবে, যাহা সংশ্লিষ্ট জেলার নামসহ জেলা প্রতিবন্ধী কল্যাণ কমিটি নামে অভিহিত হইবে৷
(২) জেলা কমিটির সদস্য হইবেন নিম্্নবর্ণিত ব্যক্তিগণ, যথা:-
(৩) উপ-ধারা (২) (গ) এর অধীন-
জেলা কমিটির দায়িত্ব ও কার্যাবলী
১৩৷ জেলা কমিটির দায়িত্ব ও কার্যাবলী হইবে নিম্্নরূপ, যথা:-
জেলা কমিটির সভা
১৪৷ (১) এই ধারার অন্যান্য বিধানাবলী সাপেক্ষে, জেলা কমিটি ইহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে৷
(২) প্রতি দুই মাসে জেলা কমিটির অন্ততঃ একটি সভা অনুষ্ঠিত হইবে৷
(৩) জেলা কমিটির সভা ইহার সভাপতি কর্তৃক নির্ধারিত স্থান ও সময়ে অনুষ্ঠিত হইবে৷
(৪) সভাপতি জেলা কমিটির সকল সভায় সভাপতিত্ব করিবেন এবং তাহার অনুপস্থিতিতে তত্কর্তৃক নির্দেশিত কোন সদস্য সভায় সভাপতিত্ব করিবেন৷
(৫) জেলা কমিটির সভায় কোরামের জন্য মোট সদস্য সংখ্যার অন্যুন এক-তৃতীয়াংশ সদস্যের উপস্থিতির প্রয়োজন হইবে৷
প্রতিবন্ধীদের নিবন্ধন ও পরিচয় পত্র প্রদান
১৫৷ (১) জেলা কমিটি সংশ্লিষ্ট জেলা এলাকায় স্থায়ীভাবে বসবাসরত সকল প্রতিবন্ধীদের নিবন্ধন করিবে এবং এতদুদ্দেশ্যে একটি নিবন্ধন বহি সংরক্ষণ করিবে৷
(২) উপ-ধারা (১) এর অধীন কোন প্রতিবন্ধী নিবন্ধিত হইলে উক্ত প্রতিবন্ধীকে জেলা কমিটির সদস্য সচিবের স্বাক্ষরে একটি পরিচয় পত্র প্রদান করিতে হইবে৷
উপ-কমিটি
১৬৷ সমন্বয় কমিটি, নির্বাহী কমিটি বা জেলা কমিটি উহার কাজে সহায়তার জন্য প্রয়োজনবোধে এক বা একাধিক সদস্য এবং অন্য কোন ব্যক্তি সমন্বয়ে প্রয়োজনীয় সংখ্যক উপ-কমিটি নিয়োগ করিতে পারিবে এবং উক্তরূপ উপ-কমিটির সদস্য সংখ্যা, উহার দায়িত্ব এবং কার্যধারা নির্ধারণ করিতে পারিবে৷
সরকারী, বেসরকারী প্রতিষ্ঠান ও স্থানীয় কর্তৃপক্ষের দায়িত্ব
১৭৷ সমন্বয় কমিটির সিদ্ধান্ত, নির্দেশনা এবং উক্ত কমিটি কর্তৃক গৃহীত প্রকল্প বা কর্মসূচী মাঠ পর্যায়ে বাস্তবায়নে সহায়তা করা সংশ্লিষ্ট সরকারী, বেসরকারী প্রতিষ্ঠান ও স্থানীয় কর্তৃপক্ষের দায়িত্ব হইবে৷
ক্ষমতার্পণ
১৮৷ সমন্বয় কমিটি, নির্বাহী কমিটি বা জেলা কমিটির কার্যাবলী দক্ষতার সহিত সম্পাদনের জন্য যেইরূপ শর্তাদি আরোপ করা উপযুক্ত বলিয়া বিবেচনা করিবে সেইরূপ শর্তাধীনে ইহার ক্ষমতা (এই ধারা ব্যতীত) বা দায়িত্ব উহার কোন সদস্যকে বা অন্য কোন ব্যক্তিকে অর্পণ করিতে পারিবে৷
অপরাধ, দণ্ড ও বিচার
১৯৷ (১) এই আইনের বিধানাবলী বাস্তবায়নের উদ্দেশ্যে, বিধি দ্বারা এমন কতিপয় সুনির্দিষ্ট কার্যকলাপকে অপরাধ হিসাবে চিহ্নিত করা যাইবে, যাহার জন্য সংশ্লিষ্ট অপরাধী অনধিক তিন মাসের কারাদণ্ড বা অনধিক পাঁচ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন৷
(২) উক্ত অপরাধের বিচার বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে অনুষ্ঠিত হইবে৷
কোম্পানী কর্তৃক অপরাধ সংঘটন
২০৷ এই আইনের অধীনে কোন বিধান লঙ্ঘনকারী ব্যক্তি যদি কোম্পানী হয়, তাহা হইলে উক্ত কোম্পানীর প্রত্যেক পরিচালক বা ম্যানেজার বা সচিব বা অন্য কোন কর্মকর্তা বা এজেন্ট বিধান লঙ্ঘন করিয়াছেন বলিয়া গণ্য হইবে, তবে তিনি যদি প্রমাণ করিতে পারেন যে, উক্ত লঙ্ঘন তাহার অজ্ঞাতসারে হইয়াছে অথবা উক্ত লঙ্ঘন রোধ করিবার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করিয়াছেন, তাহা হইলে তিনি উক্ত লঙ্ঘনের জন্য দায়ী হইবেন না৷
ব্যাখ্যা৷- এই ধারায়-
দায়মুক্তি
২১৷ এই আইন বা বিধির অধীন সরল বিশ্বাসে কোন কৃত কাজের ফলে কোন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হইলে বা ক্ষতিগ্রস্ত হইবার সম্ভাবনা থাকিলে তজ্জন্য সরকার, সমন্বয় কমিটি, নির্বাহী কমিটি বা জেলা কমিটির কোন সদস্য, কর্মকর্তা বা কর্মচারী বা উক্ত কমিটির নিকট হইতে ক্ষমতা বা দায়িত্বপ্রাপ্ত কোন ব্যক্তির বিরুদ্ধে দেওয়ানী বা ফৌজদারী মামলা বা অন্য কোন আইনগত কার্যধারা গ্রহণ করা যাইবে না৷
বিধি প্রণয়নের ক্ষমতা
২২৷ এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবে৷
অসুবিধা দূরীকরণ
২৩৷ এই আইনের কোন বিধানে কোন প্রকার অস্পষ্টতা থাকিলে উহা দূরীকরণ বা উক্ত বিধান বাস্তবায়নের জন্য সরকার প্রয়োজনীয় আদেশ বা নির্দেশ দিতে পারিবে৷