জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিতকরণ) আইন, ২০০১
জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০১ রহিতকরণকল্পে প্রণীত আইন৷
২০০১ সনের ৬০ নং আইন
২ ডিসেম্বর, ২০০১
জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০১ রহিতকরণকল্পে প্রণীত আইন৷ যেহেতু জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০১ রহিতকরণ সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-
সংক্ষিপ্ত শিরোনামা
১৷ এই আইন জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিতকরণ) আইন, ২০০১ নামে অভিহিত হইবে৷
২০০১ সনের ২৯ নং আইন এর রহিতকরণ
২৷ জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০১ (২০০১ সনের ২৯ নং আইন) এতদ্দ্বারা রহিত করা হইল৷