জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন আইন, ২০০১ রহিতকরণকল্পে প্রণীত আইন৷ যেহেতু জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন আইন, ২০০১ (২০০১ সনের ২নং আইন) রহিত করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-
১৷ এই আইন জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন (রহিতকরণ) আইন, ২০০২ নামে অভিহিত হইবে৷
২৷ জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন আইন, ২০০১ (২০০১ সনের ২নং আইন) এতদ্দ্বারা রহিত করা হইল৷
৩৷ এই আইন রহিত করিবার পূর্বে ইহার অধীনে কৃত কোন কার্য ও গৃহীত কোন ব্যবস্থা যদি থাকে বা কোন আদালতে কোন মামলা বিচারাধীন থাকে, উক্তরূপ কার্য বা গৃহীত ব্যবস্থা বা মামলা উক্ত আইন রহিত করিবার সংগে সংগে অকার্যকর, রহিত ও বাতিল বলিয়া গণ্য হইবে৷