জননিরাপত্তা (বিশেষ বিধান) (রহিতকরণ) আইন, ২০০২
জননিরাপত্তা (বিশেষ বিধান) আইন, ২০০০ রহিতকরণকল্পে প্রণীত আইন৷
২০০২ সনের ৬ নং আইন
৩ এপ্রিল, ২০০২
জননিরাপত্তা (বিশেষ বিধান) আইন, ২০০০ রহিতকরণকল্পে প্রণীত আইন৷ যেহেতু জননিরাপত্তা (বিশেষ বিধান) আইন, ২০০০ (২০০০ সনের ৭নং আইন) রহিত করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-
সংক্ষিপ্ত শিরোনামা
১৷ এই আইন জননিরাপত্তা (বিশেষ বিধান) (রহিতকরণ) আইন, ২০০২ নামে অভিহিত হইবে৷
২০০০ সনের ৭ নং আইনের রহিতকরণ
২৷ জননিরাপত্তা (বিশেষ বিধান) আইন, ২০০০ (২০০০ সনের ৭নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল৷
হেফাজত
৩৷ উক্ত আইন রহিতকরণ সত্ত্বেও-
(ক) সরকার কর্তৃক মামলা প্রত্যাহৃত না হইলে সংশ্লিষ্ট কোন ব্যক্তির বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত, অধিকতর তদন্ত, মামলার বিচার, আপীল এবং অন্যান্য কার্যধারা অব্যাহত থাকিবে;
(খ) উক্ত আইনের অধীন স্থাপিত সকল ট্রাইব্যুনাল, সরকার কর্তৃক সরকারী গেজেটে বিজ্ঞপ্তি দ্বারা বিলুপ্ত না করা পর্যন্ত, বহাল থাকিবে৷