দ্রুত মামলা নিষ্পত্তির লক্ষ্যে কতিপয় বিশেষ আদালতের অতিরিক্ত দায়িত্ব নির্ধারণকল্পে প্রণীত আইন৷ যেহেতু দ্রুত মামলা নিষ্পত্তির লক্ষ্যে কতিপয় বিশেষ আদালতের অতিরিক্ত দায়িত্ব নির্ধারণ করা প্রয়োজন ও সমীচীন; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-
১৷ (১) এই আইন বিশেষ আদালত (অতিরিক্ত দায়িত্ব) আইন, ২০০৩ নামে অভিহিত হইবে৷
(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে৷
২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,-
৩৷ আপাততঃ বলবত্ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের বিধানাবলী প্রাধান্য পাইবে৷
৪৷ The Civil Courts Act, 1887 (E. B. Act XII of 1887) এবং the Code of Criminal Procedure, 1898 (Act V of 1898) এ যাহা কিছুই থাকুক না কেন, সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিচার কর্মবিভাগের জেলা জজ পদের কর্মকর্তা যে বিশেষ আদালতের দায়িত্বে নিযুক্ত রহিয়াছেন উক্ত বিশেষ আদালতকে-
৫৷ (১) উপ-ধারা (৩) এর বিধান সাপেক্ষে, বিশেষ জেলা জজ আদালত the Civil Courts Act, 1887 (E. B. Act XII of 1887) এর অধীন প্রতিষ্ঠিত জেলা জজ আদালতের অনুরূপ জেলা জজ আদালতের সকল এখ্তিয়ার ও ক্ষমতা প্রয়োগ করিতে পারিবে৷
(২) উপ-ধারা (৩) এর বিধান সাপেক্ষে, বিশেষ দায়রা আদালত the Code of Criminal Procedure, 1898 (Act V of 1898) এর অধীন প্রতিষ্ঠিত দায়রা আদালতের অনুরূপ দায়রা আদালতের সকল এখ্তিয়ার ও ক্ষমতা প্রয়োগ করিতে পারিবে৷
(৩) ধারা ৪ এর অধীন ঘোষিত আদালতের মামলা নিষ্পত্তির এখ্তিয়ার কেবলমাত্র ধারা ৮ এর অধীন স্থানান্তরিত মামলা, আপীল ও অন্যান্য আইনগত কার্যধারার ক্ষেত্রে সীমিত থাকিবে৷
৬৷ বিশেষ আদালতের দায়িত্বে নিযুক্ত বিচার কর্মবিভাগের জেলা জজ পদের কর্মকর্তা তাহার দায়িত্বের অতিরিক্ত ধারা ৪ এর অধীন ঘোষিত বিশেষ জেলা জজ আদালতের জেলা জজ কিংবা, ক্ষেত্রমত, বিশেষ দায়রা আদালতের দায়রা জজ নিযুক্ত হইয়াছেন বলিয়া গণ্য হইবেন৷
৭৷ বিশেষ আদালতে বিচারাধীন মামলা এবং এই আইনের অধীন ঘোষিত আদালতে স্থানান্তরিত মামলা, আপীল ও অন্যান্য আইনগত কার্যধারার শুনানী গ্রহণের ক্ষেত্রে বিশেষ আদালতে বিচারাধীন মামলাকে অগ্রাধিকার দিতে হইবে৷
৮৷ আপাততঃ বলবত্ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, কোন জেলা জজ বা দায়রা জজ, ন্যায় বিচারের স্বার্থে, স্ব-উদ্যোগে বা কোন পক্ষের আবেদনের প্রেক্ষিতে, নিজ আদালত কিংবা তাহার অধস্তন কোন আদালত হইতে শুনানীর জন্য প্রস্তুত যে কোন মামলা, আপীল বা অন্য যে কোন আইনগত কার্যধারা প্রত্যাহার (withdraw) করিয়া নিষ্পত্তির জন্য তাহার স্থানীয় অধিক্ষেত্র এলাকায় অবস্থিত বিশেষ জেলা জজ আদালত বা, ক্ষেত্রমত, বিশেষ দায়রা আদালতে স্থানান্তর (transfer) করিতে পারিবেন৷
৯৷ (১) বিশেষ দায়রা আদালতে স্থানান্তরিত মামলা, আপীল ও অন্যান্য আইনগত কার্যধারা নিষ্পত্তির ক্ষেত্রে the Code of Criminal Procedure, 1898 (Act V of 1898) এর বিধানাবলী প্রযোজ্য হইবে৷
(২) বিশেষ জেলা জজ আদালতে স্থানান্তরিত মামলা, আপীল ও অন্যান্য আইনগত কার্যধারা নিষ্পত্তির ক্ষেত্রে the Code of Civil Procedure, 1908 (Act V of 1908) এর বিধানাবলী প্রযোজ্য হইবে৷